Home আঞ্চলিক খুলনায় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকছে নৌবাহিনী

খুলনায় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকছে নৌবাহিনী

68


খবর বিজ্ঞপ্তি:


বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায়, পথে-ঘাটে, রাস্তায়, মহলায়, বাজারে, মোড়ে মোড়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার ল্েয তাদের টহল অব্যাহত রেখেছে। বর্তমান পরিস্থিতিতে খুলনা অসহায় মানুষের পাশে দাড়িয়েছে নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক রেলওয়ে মিয়া বাজার এলাকায় বাড়ির দরজায় দরজায় গিয়ে ২৭০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে।

মোবাইলের দোকান, কাপরের দোকান, গ্যারেজ, মটর সাইকেল চালকের নিকট হইতে ম্যাজিস্ট্রেট কর্তৃক আঠার হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়া এসময় ৪০৮ টি অসহায় পরিবারের মাঝেও ত্রাণ বিতরণে সহায়তা প্রদান করা হয় এবং জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে নৌ কন্টিনজেন্ট মোংলা জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বজার, জয়মনি, চাঁদপাই, মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। লকডাউন অমান্য করায় পথচারির নিকট হতে ম্যাজিস্ট্রেট কর্তৃক তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কন্টিনজেন্ট কর্তৃক উপজেলার বিভিন্ন স্থানে ১০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় । এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করাসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।