মাহে রমজানকে সাংগঠনিক মাস ঘোষণা মহানগর বিএনপির
খবর বিজ্ঞপ্তি
দল পুনর্গঠন কার্যক্রমকে গতিশীল করতে পবিত্র মাহে রমজানকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। অতীত ঐতিহ্যের ধারবাহিকতায় এবার ১০ রমজানের মধ্যে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীদের সম্মাণে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। পরিকল্পনা রয়েছে ৫ থানা ও ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের। এছাড়া নগরীর ৮টি থানায় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হবে। সার্বিক কর্মকান্ডকে সুচারু রূপে পরিচালনার লক্ষ্যে মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দের সমন্বয়ে গঠন করা হয়েছে থানা ভিত্তিক সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহ সাংগঠনিক কমিটি।
শনিবার (২ এপ্রিল) খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সভা থেকে এসব কর্মসূচি গ্রহণ করা হয় এবং কমিটি ঘোষণা করা হয়। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির আহবায়ক শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আযম, শাহিনুল ইসলাম পাখী, রোবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, একরামুল কবির মিল্টন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাসানউল্লাহ বুলবুল, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, শরিফুল আনাম, শেখ জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, ফারুক হোসেন হিল্টন, তারিকুল ইসলাম, জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন ও মুজিবর রহমান।
সভা থেকে ইফতার মাহফিল সফল করতে ৬টি উপ কমিটি গঠন করা হয়। নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়কবৃন্দ যথাক্রমে স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা ও সদস্য রকিবুল ইসলাম বুকলের সমন্বয়ে অভ্যর্থনা উপ কমিটি। যুগ্ম আহবায়ক কাজী মাহমুদ আলী ও যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবুর সমন্বয়ে ব্যবস্থাপনা উপ কমিটি। যুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ও যুগ্ম আহবায়ক শেখ সাদীর সমন্বয়ে আপ্যায়ন উপ কমিটি। যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান ও যুগ্ম আহবায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজের সমন্বয়ে অর্থ উপ কমিটি। যুগ্ম আহবায়ক শের আলম সান্টু ও যুগ্ম আহবায়ক মাহবুব হাসান পিয়ারুর সমন্বয়ে শৃঙ্খলা উপ কমিটি। যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু ও যুগ্ম আহবায়ক একরামুল হক হেলালের সমন্বয়ে প্রচার ও প্রকাশনা উপ কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এসব কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হবে।
সভা থেকে মহানগর বিএনপির ৮ থানার সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহের লক্ষ্যে ৬ টি সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়।
খুলনা সদর থানার দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহবায়ক শেখ সাদী, সদস্য আব্দুর রাজ্জাক, ওয়াহিদুর রহমান দীপু, বেগ তানভিরুল আযম, কে এম হুমায়ুন কবির, নাজির উদ্দিন আহমেদ নান্নু, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান ও খন্দকার হাসিনুল ইসলাম নিক।
সোনাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহবায়ক কাজী মাহমুদ আলী, যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, সদস্য জালাল শরীফ, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, শেখ জামাল উদ্দিন ও তারিকুল ইসলাম।
খালিশপুর থানার দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, যুগ্ম আহবায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য শেখ জাহিদুল ইসলাম, আরিফ ইমতিয়াজ খান তুহিন, শাহিনুল ইসলাম পাখী, বিপ্লবুর রহমান কুদ্দুস, জহর মীর, হাবিবুর রহমান বিশ^াস, হাসান উল্লাহ বুলবুল, কাজী শাহনেওয়াজ নীরু, আব্দুর রহমান ডিনো ও মো: জাহিদুর হোসেন।
দৌলতপুর ও আড়ংঘাটা থানার দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, সদস্য রেবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম ও আনসার আলী।
খানজাহান আলী থানার দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, সদস্য কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আব্দুস সালাম ও আলমগীর হোসেন।
লণবনচরা ও হরিণটানা থানার দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদস্য আফসারউদ্দিন মাস্টার, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী ও মাসুদ খান বাদল।
সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহ সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ কমিটি : আহবায়ক সৈয়দা রেহানা ঈসা, সদস্য মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, নাজমুল হুদা চৌধুরী সাগর, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা ও ফারুক হোসেন হিল্টন।
আইনী সহায়তা কমিটি : আহবায়ক এ্যাড. নুরুল হাসান রুবা, সদস্য এ্যাড. মাসুম রশিদ, এ্যাড. শফিকুল ইসলাম জোয়াদ্দার, এ্যাড. মোহাম্মদ আলী বাবু।
মিডিয়া কমিটি : এহতেশামুল হক শাওন ও মিজানুর রহমান মিলটন।
সভা থেকে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের মাতা গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিতসাধীন থাকায় তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।
সভা থেকে সরকারি বিএল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ শাহেদের পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা এবং উদ্দেশ্যমূলক মামলায় তাকে কারাবন্দি করার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।
শিরোমনি জুট স্পিনার্স মিল চালু চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি শিল্প এলাকার বন্দকৃত জুটস্পিনার্স মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এক মতবিনিময় সভা শনিবার সকাল ১১ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয় । জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আবু তালেবের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিলের সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আসহাব উদ্দিন, লিয়াকত মুন্সি , সেকেন্দার আলী, কেসমত আলী, আলাউদ্দিন, আনছার, শাহ মনিরুল ইসলাম, হোসেন আলী , শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক। প্রমুখ । সভায় ব্যক্তি মালিকানাধীন শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী মুজুরি ও অধিকার প্রদান, বন্ধ মিল কারখানা চালু, শ্রমিককের সকল বকেয়া পাওনা পরিশোধ এর দাবিতে বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজ রোববার ৩ এপ্রিল সকাল ১১ টায় খুলনার রুপসাস্থ বিভাগীয় শ্রম পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।
বাগেরহাটে ধর্ষন মামলায় জেলা তাঁতী লীগের সদস্য সচিব গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
ধর্ষনের অভিযোগে জেলা তাতী লীগের সদস্য সচিব আইনজীবী রানা গ্রেফতার করেছে পুলিশ।বাগেরহাটে কৌশলে বাসায় ডেকে একজন নারী মোয়াক্কেল কে জোর পূর্বক ধর্ষনের অভিযোগে আলোচিত আইনজীবি ও বাগেরহাটে জেলা তাতী লীগের সদস্য সচিব ফকির ইফতেখার ইসলাম ওরফে রানা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট পৌরসভাধীন বাসাবাটি এলাকার এক নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০০০ (সংশোধনী)-০৩ এবং অধিক সংশোধনী (২০২০) এর ৯ (১) ধারায় শুক্রবার বাগেরহাট সদর মডেল থানায় মামলাটি করেন। থানা পুলিশ এদিন সন্ধ্যায় অ্যাডভোকেট রানা কে গ্রেফতার করে। ফকির ইফতেখার ইসলাম রানা শহরের খারদ্বার মল্লিক বাড়ী মোড় এলাকার শওকত আলী ফকিরের ছেলে। সে বাংলাদেশ তাতী লীগের বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব। মামলার বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম শনিবার সকালে বলেন, ভিকটিম ওই নারীর পারিবারিক আদালতে মামলার আইনজীবি ফকির ইফতেখার ইসলাম রানা। মামলা সংক্রান্ত কারনে ওই নারী প্রায়ই আইনজীবির চেম্বারে আসেন। গত ২৯ জানুয়ারী ওই নারী আদালতে এসে চেম্বারে তার আইনজীবিকে না পেয়ে মোবাইল করলে ভিকটিম কে বাসায় আসতে বলে। এদিন বিকেলে আইনজীবির বাসায় গেলে বাসায় কেহ না থাকার সুযোগে ওই আইনজীবি ভিকটিম শয়নকক্ষে নিয়ে জোরপুর্বক ধর্ষন করে। এক পর্যায়ে আইনজীবির স্ত্রী বাসায় এসে বিষয়টি ধরে ফেলে। এর আগে স্বভাব লম্পট অ্যাডভোকেট রানা মোবাইল ফোনে ভিকটিমের ছবি ধারন করে। বিষয়টি যাতে ফাঁস না হয় সে জন্য মোবাইলে ধারন করা ছবি দিয়ে ভিকটিম কে ব্লাক মেইলিং করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এ কারনে ঘটনাটি নিয়ে নানাভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে ভিকটিমের স্বামী ও পরিবারের সহায়তায় শুক্রবার সকালে এসে বাগেরহাট সদর মডেল থানায় অ্যাডভোকেট ইফতেখার ইসলাম রানা কে আসামী করে একটি মামলা করেন। মামলা রেকর্ডের পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার বেলা ১১ টার দিকে তাকে আদালতে চালান দেয়া হয়।
রূপসায় রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি :
রূপসায় রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক ২ এপ্রিল বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল । সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান , ইউপি সদস্য সরদার মাসুম , আলহাজ্ব মুজিবুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, শিক্ষক গোলাম মোস্তফা, স্কুল অভিভাবক কমিটির সভাপতি ও জেলা শ্রমিক লীগের সদস্য হায়দার আলী খাঁন, অভিভাবক সদস্য আকরাম হোসেন মন্টু, জমিদাতা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য আজাদ রহমান, শিক্ষক প্রতিনিধি মহুয়া রানী সরকার, অভিভাবক সদস্য সালমা বেগম, বিদ্যোৎসাহী মহিলা রেজওয়ান সুলতানা মুক্তা, অভিভাবক সদস্য মোসাঃসুমি আক্তার প্রমূখ।
ফকিরহাটে পিকআপের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের সদর উপজেলার সুকদাড়া নামক স্থানে পিকআপের ধাক্কায় টুলু শেখ (৩৫) নামের এক মাটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার শুকদাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এসময় মটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুত্বর আহত হয়েছেন। নিহত টুলু শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নাসির শেখের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টুলু শেখ সকালে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পৌছালে অপর দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মিনি পিকআপ মটর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিৎকিসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত টুলু শেখ ভাড়ায় মটর সাইকেল চালাতো। ঘটনার পর মটর সাইকেলটি উদ্ধার করা গেলেও ঘাতক পিকআপটি আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়ে রের প্রস্তুতি চলছে।
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য রোধ করার আহ্বান নগর ইসলামী আন্দোলনের
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, যেখানে রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালে রাখা হয়, সেখানে বাংলাদেশের মত বৃহৎ মুসলিম দেশে রমজানকে কেন্দ্র করে কয়েক মাস পূর্বেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়। তাই সরকারকে এবিষয়ে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গতকাল শনিবার (২ এপ্রিল) গণমাধ্যমে এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, চাল,ডাল,তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয়পণ্য নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। গরীব মানুষ তো দূরের কথা অনেকে ৫০ হাজার টাকা বেতন পেয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছে। দূর্ণীতিবাজ অতি লোভী মুনাফাখোর মজুদদারদের কারনে পণ্যমূল্য অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে। এ দুরবস্থা চলতে থাকলে নিম্ন ও মধ্যবিত্ব নাগরিকদের জীবন জীবিকা অনেকাংশেই অচল হয়ে যাবে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের প্রতি জনরোষ বৃদ্ধি পাবে।
নেতৃবৃন্দ মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, নগ্ন, বেহায়াপনা ও সিনেমা হল বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল¬াহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল¬াহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মাওঃ আব্বাস আমিন, সহ দফতর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল¬া রবিউল ইসলাম তুষার, প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমীরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক এইচএম খালিদ সাইফুল¬াহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
সরকার নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে :সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। পদ্মাসেতু নির্মাণ প্রায় শেষের পথে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় দুই হাজার পাঁচশত মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এভাবেই দেশের উন্নয়ন হবে। মেয়র শনিবার বিকেলে সার্কিট হাউস ময়দানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাত দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র আরও বলেন, অর্থনীতিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মূলধন যোগানোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে এসএমই খাত। উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। বড় উদ্যোক্ত হতে হলে নিজেকে নার্সিং করতে হবে। ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ সব ধরণের শিল্পের প্রসার ঘটাতে হবে। সরকার ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ দিচ্ছে। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, কেএমপি‘র উপপুলিশ কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী।অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মোঃ রাকিব উদ্দিন খান এবং নাসিব খুলনার সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু বক্তৃতা করেন। পরে মেয়র স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
বেতাগা ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পের দশকপূর্তি সাধারন সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের দশকপূর্তি সাধারন সভা শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের নির্বাহী সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রকল্পের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান অতিথি ছিলেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, স্যোসাল ইসলামী ব্যাংকের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আব্দুর জব্বার মোল্লা।
সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড, রামেশ্বর দেবনাথ, শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস ও শিক্ষাবিদ দাশ শিশির কুমার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, প্রকল্পের সদস্য সচিব মোঃ নাজরুল ইসলাম, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, অনিমেষ কুমার নন্দী, ফারুক হোসেন, চন্দন কুমার দাশ, জুবায়েদুল ইসলাম, শেখ ইমরুল হাসান, অসিম কুমার দাশ, বাবলু কুমার আঁচ, ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম ফকির, শিক্ষার্থীদের মধ্যে শুভ কুমার দাশ, শাহিদা জান্নাত, খাদিজা খাতুন ও আব্দুল্লাহ আল মামুন। সভায় প্রকল্পের আয়-ব্যয়ের হিসাব ও আরো ৪টি নতুন প্রকল্প বৃদ্ধি সহ নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা করে একটি খসড়া রেজুলেশন করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও বিপুল পরিমানে শিক্ষক এবং শিক্ষার্থী সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পিলজংগে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ার শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে মরহুম আলহাজ্ব মোড়ল সিরাজুল ইসলাম স্মৃতি ৮দলীয় ৩য় ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার বিকাল ৫টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এনপিএল কমিটির সভাপতি মোড়ল আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, পিলজংগ ইউপি চেয়্যারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস।
সহকারী শিক্ষক রিংকু কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, আ,লীগ নেতা অমল দত্ত মনি, সুমন কুমার ধর, শেখ মোশারেফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান, সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা জয়দেব কুমার দাশ ও শ্রমীকলীগ নেতা মল্লিক আরিফুল ইসলাম। পিলজংগ স্টারস ক্লাব বনাম পিলজংগ ভিক্টোরিয়ানস ক্লাব এর মধ্যকার খেলায় পিলজংগ ভিক্টোরিয়ানস ক্লাব ৪৮রানে জয়লাভ করেন। খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা বিজয়ীদলের মাঝে পুরস্কার বিতরন করেন।
কোটচাঁদপুরে ৬ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে সেলিম (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার দুপুরে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারন প্রকল্প মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সানাউল্লাহ ট্রেডার্স এর ৬ তলা বিশিষ্ট নির্মাণধীন ভবনে বাঁশ দিয়ে তৈরী ভারার উপর বসে কাজ করছিলো হঠাৎ রশি ছিড়ে মাটিতে পড়ে যায়। মাথার বাম পাশে গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ্যাম্বুলেন্সে যশোর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাড়িতে থাকা কাজের সাইডের ফোরম্যান আবুল হাসান। মৃত সেলিম চাঁপাইনবাবগঞ্জের নাঁচল উপজেলার আমনুরা গ্রামের তাছু মন্ডলের ছেলে।
দক্ষিণ বেদকাশীতে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র রমজান উপলক্ষে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে দক্ষিণ বেদকাশীর আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে অস্বচ্ছল অর্ধ শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, চিড়া, চিনি ও খেঁজুর। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমরেশ সরকার, ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুবলীগ নেতা কনক সরকার, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ইউপি সদস্য মোছাঃ রশিদা খাতুন, যুবলীগ নেতা মুকুল বিশ^াস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল ইসলাম, সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, আকবর আলী খান, আসাদুল ইসলাম, তাজমুন হোসেন, বিশ^জিৎ বিশ^াস, মোঃ আবু রায়হান খান, শাহ আলমগীর মিলন, শাহিনুর, মোজাহিদ, আবুল কালাম ঢালী, নিরুপম সরকার, রাকিব প্রমুখ।
কুয়েটে আইইএম বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আইইএম এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি শনিবার ০২ এপ্রিল বিকালে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের আইইএম বিভাগের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় ভদ্রানদীতে নির্মিত শোভনা-ভদ্রদিয়া কাঠের সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ, জনভোগান্তি চরমে
এস রফিক, ডুমুরিয়া||
ডুমুরিয়ায় খননকৃত ভদ্রানদীতে নির্মিত শোভনা-ভদ্রদিয়া কাঠের সেতুটি এখন যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকির মধ্যদিয়ে পারাপার হ”েছ সাধারণ মানুষ। এতে মারাত্বক ভাবে বেড়েছে জনভোগান্তি। তবে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বলছেন অতি দ্রুত এ সমস্যা সমাধান করা হবে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এক সময়ের খরস্রোতা প্রমত্তা ভদ্রানদী আশির দশকে পলি পড়ে ভরাট হয়ে যায়। এরপর ওই ভরাট নদীর উপর দিয়ে এলজিইডি অধিদপ্তরের অর্থায়নে পাকা কার্পেটিং রাস্তা নির্মাণ করেন। গত ২০১৭-১৮ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড তাদের ভরাট হওয়া ভদ্রানদী খনন করেন। এতে শোভনা-খর্ণিয়া দুই ইউনিয়নের যোগাযোগ ব্যব¯’া বি”িছন্ন হয়ে পড়ে। দুঃখ দূর্দশার কথা ভেবে এলাকার সাধারণ মানুষের আর্থিক অনুদানে ও উপজেলা পরিষদের সহযোগিতায় খননকৃত নদীর উপর প্রায় একশত বিশ ফুট দৈর্ঘ্য একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। যা দিয়ে মানুষ যাতায়াত করতে থাকে। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ওই সেতু দিয়ে স্কুল কলেজ শিক্ষার্থী, ভাড়ায় চালিত মটর সাইকেল, মটর ভ্যান, নছিমন করিমন যাতায়াত করে থাকেন। এছাড়া উপজেলার শোভনা ইউনিয়ন একটি কৃষি প্রধান এলাকা। এখানকার উৎপাদিত কৃষি পণ্য খর্ণিয়া, ডুমুরিয়া, খুলনা সহ বিভিন্ন হাটে বাজারজাত করার একমাত্র উপায় এ কাঠের সেতুটি। কিš‘ সম্প্রতি এ সেতুটির একাংশ ভেঙে নদীতে পড়ে গেছে। ফলে সাধারণ মানুষ পড়েছে দারুন ভোগান্তিতে। কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য পারাপার করতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটা”েছন।এ বিষয়ে কথা হয় শোভনা পশ্চিম পাড়া এলাকার কৃষক কোরমান শেখ, আবু বক্কার,ব্যবসায়ী রুহুল বাওয়ালী,মনিরুল সরদারসহ অনেকের সাথে। তারা একই সুরে সুর মিলিয়ে বলেন, শোভনা-খর্ণিয়া সড়কের যোগাযোগের একমাত্র মাধ্যম হ”েছ এ কাঠের সেতু। কিš‘ জনগুরুত্বপূর্ণ এ সেতুটির এতই চাপ যে বছর যেতে না যেতেই কয়েক দফা ভেঙ্গে পড়ে। তাতে সে”ছাশ্রমে আবারও জোড়াতালি দিয়ে চলতে হয় জনগণের। বর্তমানে ব্রীজটি ভেঙ্গে পড়ায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হ”েছ।এখানে একটা পাকা ব্রীজ না হলে আমাদের ভোগান্তির শেষ নেই। এ প্রসঙ্গে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন,অতি দ্রুত সেতুটি সংস্কার করা হবে। এছাড়া পাকা ব্রীজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
কেশবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: আহত ১০ জন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের আলতাপোলে এলাকায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুকনগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (যশোর-জ ০৫-০০০১) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার আলতাপোল তালতলা সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এ সময় গাড়ির ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আলতাপোল গ্রামের সাবেক ইউপি সদস্য ওলিয়ার রহমান বলেন, বাসটি খাদে পড়ে যাওয়ার শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। আহত যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক হাবিবুর রহমান হবি’র মৃত্যুতে শোক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
দৈনিক গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হবি (৫২) কিডনি জনিত কারণে শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ….রাজেউন)। তিনি সাতক্ষীরা সদরের নেবাখালী গ্রামের মৃত শেখ মোক্তাদের রহমানের ছেলে এবং দৈনিক ভোরের পাতা’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম মহিদার রহমান এর ছোট ভাই। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি মোঃ সেলিম রেজা মুকুল, এম ঈদুজ্জামান ইদ্রিস, মোঃ মনিরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, যুগ্ন সম্পাদক মেহেদী আলী সুজয়, খন্দকার আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আনিসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিকুজ্জামান লিটু, অর্থ সম্পাদক মীর আবু বক্কার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আবিদুল হক মুন্না, প্রচার সম্পাদক জি এম সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুল, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, তথ্য ও গবেষনা সম্পাদক শেখ হাসান গফুর, কার্যকরী সদস্য মোঃ হাফিজুর রহমান, স ম তাজমিনুর রহমান টুটুল, মাসুদুর জামান সুমন, মোতাহার নেওয়াজ মিনাল, জি এম মুজিবুর রহমান, সাইফুল বারী সফু, মোঃ আকবর কবির, মোঃ বোরহান উদ্দীন বুলু, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সরদার জিল্লুর রহমান, প্রভাষক নাজমুল হক, গাজী সুলতান আহমেদ, মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ অহিদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সদস্য মোঃ আমিরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, সাইফুল আযম খান মামুন, মোঃ রমজান আলী, মোঃ তারিকুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, প্রফেসর রজব আলী, মোঃ আব্দুল মতিন, মোঃ আব্দুল মাতিন, মোঃ আব্দুস সালাম , মোঃ কামাল উদ্দীন সরদার, মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ মোস্তাফিজুুর রহমান, ইব্রাহিম খলিল, খান নাজমুল হুসাইন, সাবিনা ইয়াসমিন পলি, মোঃ আবির হোসেন লিয়ন, মোঃ জাহিদ হোসেন, আজমাইন ইখতেদার তুরাজ প্রমুখ।
বাগেরহাটে ঈদে মিলাদুন্নবী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহরের দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে।শনিবার (০২ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর খান আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন, আব্দুল মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী এস এম বদিউজ্জামান খোকন, প্রধান শিক্ষক মোসাঃ হেলালী খাতুন, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবির হোসেন,যুবলীগ নেতা জুয়েল খলিফাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহ‘র শান্তিকামনা এবং মহামারি থেকে মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সহকারি শিক্ষক মাওলানা মোঃ আবু হানিফ। পরে বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেণ অতিথিগণ।
দেবহাটায় ননদ ও দেবরের মারপিটে গৃহবধু হাসপাতালে ভর্তি
কে এম রেজাউল করিম
দেবহাটায় ননদ ও দেবরের মারপিটে গৃহবধু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এবিষয়ে আহত গৃহবধু দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী শরীফা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মতে জানা গেছে, শরীফার দেবর সখিপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আব্দুল হামিদ ও দুই ননদ রিজিয়া খাতুন ও মাসকুরা খাতুন এবং খালা শ্বাশুড়ি দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মনুরা খাতুন দীর্ঘদিন ধরে বাদীনি শরীফাকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে আসছে। এবিষয়ে তার স্বামী বিবাদীদেরকে নিষেধ করলেও তারা সেটা শোনেনা। গত ইং ২৭ মার্চ, ২২ তারিখ সন্ধ্যা ৬টার দিকে বিবাদীরা একত্রে মিলে বাদীনির বসত ঘরের মধ্যে ঢুকে বেধড়ক মারপিট করে। বিবাদীদের মারপিটে বাদীনির পরিধেয় বস্ত্র ছিড়িয়া যায়। পরে বিবাদীরা বাদীনির ঘরে রক্ষিত ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। একপর্যায়ে বাদীনির ৯ বছরের ছেলে তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল এর কার্যনির্বাহী কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এর শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল এর কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৩) গঠন করা হয়েছে। বিশেষ ধন্যবাদ অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান স্যারের প্রতি যার দিকনির্দেশনায় এবং সদিচ্ছায় গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে নীল দল গঠিত হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা ও আদর্শ ধারণ, চর্চা এবং প্রচার করা; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা-এর কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; সার্বিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা; বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান উদ্যাপন করা; বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে গত ৩০ মার্চ ২০২২ তারিখ রোজ বুধবার নীল দলের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ফার্ম স্ট্রাকচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম কে সভাপতি ও ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মেহেদী আলম কে সাধারণ সম্পাদক করে উনিশ (১৯) সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাহান আইরিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা. সাহাবুদ্দীন আহমেদ কে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নীল দল ২০২২-২৩ এর কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ মো: সালাউদ্দীন, কোষাধ্যক্ষ এগ্রোনমি বিভাগের প্রভাষক শাহীন ইমরান, আইন ও দপ্তর সম্পাদক পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রভাষক ডাঃ মো: আমির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ বিদ্যুৎ মাতুববর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের প্রভাষক মো: তুহিনুল হাসান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সয়েল সায়েন্স বিভাগের প্রভাষক জ্যোতির্ময় চক্রবর্তী, কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের প্রভাষক রোমানা বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের প্রভাষক তুষার কান্তি রায়, মহিলা বিষয়ক সম্পাদক হর্টিকালচার বিভাগের প্রভাষক তাতিয়া বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হর্টিকালচার বিভাগের প্রভাষক মো: মোর্শেদুল ইসলাম, একোয়াকালচার বিভাগের প্রভাষক বাবলী আক্তার, হর্টিকালচার বিভাগের প্রভাষক মীর রিফাত জাহান উষা, এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের প্রভাষক আনিকা তাহসিন মৌ, ফার্ম স্ট্রাকচার বিভাগের প্রভাষক গাজী তমিজ উদ্দিন, ফিসারি রির্সোসেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক কিশোর কুমার টিকাদার।
কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পাওয়ার পর সভাপতি ও সাধারণ সম্পাদক অভিমত ব্যক্ত করেন যে, মুজিব আদর্শ ও চেতনাকে সমন্বিত রেখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নীলদল কার্যনির্বাহী কমিটি ও বিশ্ববিদ্যালয়ের মুজিব আদর্শের সকল শিক্ষক নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। একই সাথে মুজিব আদর্শ ও স্বাধীনতাবিরোধী কোন অপতৎপরতাকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশয় দেওয়া হবে না।
নড়াইলে প্রতারনার মাধ্যমে জমি বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামের চিহ্নিত ভূমিদস্যু জমির দালাল শহিদ ও সোহেলের বিরুদ্ধে একই জমি দুইজনের কাছে প্রতারনার মাধ্যমে বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরোজমিন জুড়ালিয়া গ্রামে গিয়ে কথা হয় ভুক্তভোগী জমির মালিক মৃত রেজাউল শেখের দুই ছেলে হিরু, হাদী,ও তার মা জুলেখা বেগমের সাথে, তারা এ প্রতিবেদককে জানান, আমরা সম্প্রতি আমাদের ওয়ারেশ সূত্রে প্রাপ্ত এক একর সাতষট্টি শতক জমি বিক্রি করতে চাইলে তা ভালো দামে বিক্রি করে দেওয়ার আশ্বাস দেন স্থানীয় দালাল শহিদ ও সোহেল রানা মোটুক। সেই হিসেবে সোহেল রানা ও শহিদের মধ্যস্ততায় একটি নন রেজিষ্ট্রি চুক্তিপত্র হয় নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের ইসহাক ও রেজাউলের সাথে, পরবর্তীতে ইসহাক ও রেজাউল নড়াইল সদর সাবরেজিষ্ট্রি অফিসে থেকে গত ৩/০৩/২০২২ ইং তারিখে ইসহাকের নামে ৭৮ শতক কবলা দলিল ও রেজাউলের নামে ৩৫ শতক জমি পাওয়ার করে নেয় এবং উক্ত জমির সমূদয় পাওনা আমাদের পরিশোধ করে। কয়েকদিন পরে সোহেল রানা ও শহিদ এসে আমাদের জানায় রেজাউল সরদারের নামে যে ৩৫ শতক জমি পাওয়ার করে দেওয়া হয়েছিল সে পাওয়ার বাতিল করে নড়াইল পৌরসভার চরের ঘাটের অবঃ সেনা সদস্য রাজ্জাকের নামে ৩৫ শতক জমি সাফ কবলা দলিল করে দিতে হবে, পূর্বের পাওয়ার গ্রহিতা রেজাউল সরদার বিষয়টি জানে এবং তিনি দলিল করার দিন উপস্থিত থেকে সবকিছু করবে। তোরা গিয়ে শুধু সই করে চলে আসবি, তোদের আর কোন কাজ নাই। শহিদ, সোহেলের কথা মত আমরা চারজন সাবরেজিষ্ট্রি অফিসে গিয়ে সেখানে রেজাউল সর্দার কে উপস্থিত দেখি। আমাদের মধ্যে যে সন্দেহ ছিল তা দূর হয়ে যায়, আমরা দলিলে সই করে চলে আসি। এর পর প্রায় এক সপ্তাহ পূর্বে অবঃ সেনা সদস্য রাজ্জাক আমাদের বাড়িতে এসে জমির দখল বুঝিয়ে দিতে বলে। আমরা তাকে বলি জমি আমরা রেজাউল সরদার কে দিয়েছিলাম, সে এবং শহিদ ও সোহেল রানা উপস্থিত থেকে জমি আপনাকে দিয়েছে, আপনি রেজাউল সরদার ও তাদের কাছ থেকে জমি বুঝে নেন। আমরা এ বিষয়ে কি করতে পারি, আর সাফ কবলা দলিল করার দিন আমরা কোন টাকা নেইনি, টাকা নিয়েছে সহিদ ও সোহেল। আপনি তাদের কাছে যান, তারা আপনার জমির দখল বুঝিয়ে দেবে।আমাদের এই কথায় সে ক্ষুব্ধ হয়ে আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে আসে। আমরা লেখা পড়া জানিনা। সোহেল ও শহিদের কথা মত জমি বিক্রি করেছি, তারা যেখানে সই করতে বলেছে সেখানে সই করেছি, এখন বুঝতে পারছি সোহেল ও শহিদ আমাদের জমি আমাদের ব্যবহার করে দুই যায়গায় বিক্রি করেছে। আমরা তাদের বিচার চাই। এ বিষয়ে কথা হয় প্রথমে পাওয়ার গ্রহিতা রেজাউল সরদারের সাথে, তিনি জানান আমি সোহেল ও শহিদের সহায়তায় হিরুদের জমি কিনেছি, সোহেল ও শহিদ আমাকে পাওয়ার বাতিল করে জমি বিক্রির প্রস্তাব দিলে আমি পাঁচ লক্ষ পচিশ হাজার টাকায় জমি বিক্রি করতে রাজি হই। কিন্তু জমির পাওয়ার বাতিল করার পূর্বে আমার টাকা না দেওয়ায় আমি পাওয়ার বাতিলের কাগজে সই করিনি, পাওয়ারও বাতিল হয়নি, আমি সোহেল ও শহিদকে রেজিষ্ট্রি অফিসে রেখে বাড়ি চলে আসি। পরবর্তীতে আমার নামে পাওয়ার করা ৩৫ শতক জমি আমার স্ত্রীর নামে সাফ কবলা দলিল করে নাম পত্তনও করে নিয়েছি। অবঃ সেনা সদস্য রাজ্জাকের কাছে জমি বিক্রি করেছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
এ ঘটনায় অভিযুক্ত শহিদের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তিনি বলেন, আমি সত্যি কথা বলি, মিথ্যা বলিনা, রাজ্জাকের সাথে জমির বিষয়ে কথা হয়েছে সোহেলের, আমি জমি দলিল করার দিন সাবরেজিষ্ট্রি অফিসে গিয়েছিলাম, দলিল করার পর পার্টি পাঁচ লক্ষ পচিশ হাজার টাকা দিলে আমি তা সোহেলের হাতে দিয়ে চলে আসি। একই দাগের জমি প্রথমে একজনের নামে পাওয়ার করে আবার সেই জমি পাওয়ার গ্রহিতাকে দিয়ে দলিল না করিয়ে পূর্বের মালিক কে দিয়ে আরেক জনকে রেজিষ্ট্রি করে দেওয়া প্রতারনা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে রাজি হননি। কথা হয় আরেক অভিযুক্ত সোহেল রানা মোটুকের সাথে, তিনি জানান, আমাকে শহিদ ডেকে নিয়ে প্রতিদিন একহাজার টাকা দেওয়ার কথা বলে সাথে রাখে। আমি কার জমি কে নিচ্ছে এবং টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছুই জানিনা, সব কিছু শহিদ জানে। সহিদ ও সোহেলের বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার টিক্কা জানান, হাদি, হিরুদের জমি নিয়ে দালাল সোহেল ও শহিদের প্রতারনার বিষয়টি শুনেছি, এই দালালরা প্রতারনা করে সাধারন মানুষকে হয়রানী করে, আমি প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। যাতে এরকম কাজ আর কেউ করতে সাহস না পায়। এ বিষয়ে অভিযুক্ত জমির দালাল প্রতারক শহিদ ও সোহেলের বিরুদ্ধে প্রশাসন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
বটিয়াঘাটায় নদীতে থেকে রূপসার যুবকের লাশ উদ্ধার
রূপসা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা এলাকার কাজীবাছা নদী থেকে আনোয়ার হাওলাদার নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ বিষয় বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়। যার মামলা নং ০৯ তারিখ ০১/০৪/২০২২। পুলিশ জানায়, বটিয়াঘাটা নদীতে ভাসমান অবস্থায় ১এপ্রিল (শুক্রবার) দুপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। এসময় তার পরনে ছিল একটি ব্লু কালারের থ্রি কোয়াটারের প্যান্ট,ডান হাতের কেনুই আংগুলের পাশের আংগুলে একটি সোনালি আংটি, বাম হাতের মাজের আংগুলে একটি আংটি.।গায়ের রং ফর্সা।পরে লাশ শনাক্তের জন্য সি আই ডি ক্রাইমসিন খুলনা টিমের এস আই প্রাণতোষ গাঁতিদার এর নেতৃত্বে এস আই এমদাদুল হক, এ এস আই শেখরজীব হোসেন,কনেঃআলিমুজ্জামান,কনেঃ মনিমোহনদাস সহযোগিতায় ডিজিটাল ডিভাইস ঠঋঅঘঠঋঅঘ মাধ্যমে ফিংগার প্রিন্টের তথ্যনুসারে মৃত ব্যাক্তির ঠিকানা জানা যায়। ডিভাইসের তথ্যনুসারে উদ্ধার হওয়া যুবক রূপসার নৈহাটি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদার। সিআইডি খুলনা ক্রাইমসিন টিমের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা লাশ শনাক্ত করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করে আসছে।
খুলনায় বিশ^ অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
‘এমন বিশ^ গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫তম বিশ^ অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, আশার আলো স্কুলের অধ্যক্ষ লে. কমান্ডার এম আনোয়ার হোসন, হীচাকের পরিচালক মাহাবুবা চৌধুরী প্রমুখ। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতে স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
অতিথিরা বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে তাদের দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব। এক্ষেত্রে তাঁদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পারিবারিক এবং সামাজিকভাবে যথাযথ সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভা বিকশিত করার সুযোগ করে দিতে হবে আমাদের। তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। সকলের মাঝে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান অতিথিরা। অনুষ্ঠানে অতিথিরা দুই জন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির মাঝে হুইল চেয়ার এবং দুই জনের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।
৫ সিন্ডিকেটের কবলে অস্থির মোংলার বাজার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রমজানের আগের দিনেই দ্বিগুন বেড়েছে বেগুন, শশা, খিরাই, কাঁচা মরিচের দাম। দুই তিনদিন আগে বেগুনের কেজি ছিলো ৩০/৪০ টাকা। আর এখন তা বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। ৩০/৩৫ টাকার শশা, খিরাই বিক্রি হচ্ছে ৬০/৬৫ টাকায়। ৫০ টাকার কাঁচা মরিচ ও উচতা বিক্রি হচ্ছে ৮০/১০০টাকায়। এছাড়া কেজিতে ১০/২০ টাকা করে দাম বেড়েছে অন্যান্য কাঁচামালেরও। বিক্রেতারা বলছেন, পাইকাররা দাম বাড়িয়েছেন তাই তারাও বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন। তবে মোংলা পৌর শহরের প্রধান বাজারে কাঁচামালের যথেষ্ট সরবরাহ রয়েছে। বাজারে মালের ঘাটতি নেই। সাধারণ ক্রেতাদের অভিযোগ, পাইকারদের সাথে যোগসাজসে স্থানীয় সিন্ডিকেট চক্রই পণ্যের দাম বাড়িয়েছেন। এনিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতা সাধারণের। এসব নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই স্থানীয় প্রশাসনের। ক্রেতারা বলছেন, প্রশাসনের তদারকি না থাকায় সিন্ডিকেট চক্র বেপরোয়া।
উপজেলা বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্য নুর আলম শেখ বলেন, দেশের সব জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে। তার প্রভাব মোংলার বাজারেও। মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি তারপরও দ্রব্যমুলের উর্ধগতি অকল্পনীয়। ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। পৌর শহর ছাড়াও আশপাশের বাজারগুলোতে দাম কম। কিন্তু সিন্ডিকেট চক্র প্রধান এ বাজারে দাম দ্বিগুন বাড়িয়েছে। সিন্ডিকেট না ভাঙ্গলে কোনভাবেই দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
শহরের বাহিরের বিভিন্ন এলাকা থেকে আসা সবজি চাষী ও ব্যবসায়ীরা বলেন, মোংলা বাজারের ৫টি সমিতির (মাছ, মাংস, পান, মুরগী ও কাঁচা বাজার সমবায় সমিতি) সিন্ডিকেট চক্র এ বাজার নিয়ন্ত্রণ করছেন। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে পৌর শহরের হাজার হাজার ক্রেতা সাধারণ। ৫ সমিতির সমন্বয়ে গঠিত নতুন এ সিন্ডিকেট চক্রের সভাপতি আফজাল ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ওরফে কসাই নজরুল ও ক্যাশিয়ার আলম ওরফে আলু আলম।
সমিতির নেতা আফজাল ফরাজী বলেন, আমরা আমাদের স্বার্থে অর্থাৎ কোন ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এক হয়েছি, ব্যবসায়ীক শক্র মোকাবেলা করতে, দাম বাড়ানোর জন্য নয়। যদি কেউ দাম বাড়ায় আমরা তার পক্ষে থাকবোনা। যারা দাম বাড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষে থাকবো বলে দাবী করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে দুই একদিনের মধ্যে পুলিশ সাথে নিয়ে অভিযান চালানো হবে। এছাড়া প্রত্যেক দোকানে মুল্য তালিকা টানানো বাধ্যতামুলক করা হবে। আর সিন্ডিকেট চক্রও ভাঙ্গা হবে বলেও জানান তিনি।
দুই ভাইকে অপহরণের পর ৩ লাখ ২০ হাজার টাকায় মুক্তি
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে দুই ভাইকে অস্ত্রের মুখে অপহরণের পর রাতভর নির্যাতন শেষে তিন লাখ বিশ হাজার টাকায় মুক্তি দিয়েছে অপহরণকারীরা। অপহরণের শিকার ওই দুই ভাই হলেন গোপালপুর গ্রামের সাহাবদ্দিন শেখ এর বড় ছেলে আব্দুল মালেক ও ছোট ছেলে শফিকুল ইসলাম।
গত ১ লা এপ্রিল শুক্রবার রাত ৯ টার দিকে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের হাতিরখাল নামক মাঠ থেকে তাদের অপহরণ করা হয়। পরের দিন ভোরের দিকে তিন লাখ বিশ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করে আনে পরিবার।
অপহরণের বিষয়ে আব্দুল মালেক বলেন, আমি ও আমার ছোট ভাই শফিকুল ইসলাম পার্শ্ববর্তী হাতিরখাল মাঠে কচুর জমিতে সেচ দিচ্ছিলাম। রাত ৯ টার দিকে আমাদের সেচ পাম্প হঠাৎ বন্ধ হয়ে যায়। ছোট ভাই শফিকুল পুনরায় সেচ পাম্প চালু করতে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা অপহরণকারীরা শফিকুলকে বেঁধে ফেলে। পরে আমি দেখতে গেলে আমাকেও বেঁধে ফেলে। হাত বাঁধা অবস্থায় আমাদের নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভ্যাদাগাড়ি নামক একটি মাঠে। সেখানে আরও ৫ জন তাদের সাথে যুক্ত হয়, তারা ১৪ জনে দাঁড়ায়। এরপর তারা আমাদের বলে, ১০ লাখ টাকা দিতে হবে না হলে মেরে ফেলা হবে। আমরা পরিবারকে টাকার জন্য বলি। পরে পরিবারের লোকজন প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে ২ লাখ টাকা জোগাড় করে। ২ লাখ দিতে চাইলে আমাদের মারধর শুরু করে এবং শফিকুলকে জবাই করার প্রস্তুতি নিচ্ছিল। আমি নিষেধ করলে আমাকেও মারধর শুরু করে। পরে আমি আবার বাড়িতে মোবাইল করলে তারা ধার করে আরও ১ লাখ ২০ হাজার টাকা জোগাড় করে। তারপর অপহরণকারী বলে টাকা আনতে। তাদের কথামত আমার চাচাতো ভাই বজলুর রহমান ও ওমর ফারুক দামুড়হুদা উপজেলার নির্জন একটি মাঠে অপহরণকারীদের কাছে টাকা পৌঁছে দেয়। পরে সেই রাতেই আমাদের ছেড়ে দেওয়া হয়। আমরা বাড়ি চলে আসি। আমরা কাওকে চিনি না তাই কারও বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে পারছিনা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল জানান, আমরা কোনো অভিযোগ পাইনি। তবে অপহরণের শিকার ওই ব্যক্তিদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষটি ভালো করে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি রাত ১০টার দিকে ঘটনাটি শুনতে পাই। ঘটনা শুনে তাদের বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে টাকা জোগাড় করতে শুরু করি। পরে অপহরণকারীরা টাকা হাতে পেলে রাত তিনটার দিকে আব্দুল মালেক ও তার ভাই শফিকুল ইসলামকে ছেড়ে দেয়। ভোর রাতে তারা গোপালপুর নিজ বাড়িতে ফিরে আসে।
মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার শেখ (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের কাদের শেখের ছেলে। শনিবার বিকেল ৪ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের তুলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধ সাত্তার শেখ ও একই গ্রামের হাফিজুল শেখ (৫০) রাস্তা পার হচ্ছিল। ওই সময় মোরেলগঞ্জ থেকে খুলনাগামী একটি পিকআপ ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সাত্তার শেখ মৃত্যুবরণ করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
বেনাপোলে ২ বিদেশি পিস্তলসহ কাউন্সিলর রাশেদ গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে (৪৫) ২টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার ভোরে ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার জানান, গত ২৮ মার্চ অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাশী অর্ধশতাধিক বোমা হামলা চালায় বন্দর এলাকায়। বোমা হামলায় আহত হন ২০ জন শ্রমিক। বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বাদী হয়ে ৩ টি মামলা করেন বেনাপোল পোর্ট থানায়। মামলার পরপরই গা ঢাকা দেয় রাশেদ আলী।
গতরাতে জেলা গয়োন্দো পুলিশ গদখালি গ্রামে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক করা হয় রাশেদ আলীকে।
কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ৭ টি মামলা রয়েছে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার বলেন, রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার মৃত আক্তার হোসেনের ছেলে। রাশেদকে ডিবি কার্যায়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ডিবির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাশেদের সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক।
মোরেলগঞ্জে ৩ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন ৩টি হচ্ছে হোগলাবুনিয়া, হোগলাপাশা ও জিউধরা।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ খবর জানা গেছে।
সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন ৩টির আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সুন্দরবনের অজগর লোকালয় থেকে উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সন্নিহিত সাউথখালী ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে ওই গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির সবজি ক্ষেত থেকে উদ্ধার করা হয়। সুন্দরবন থেকে আসা সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান, দেলোয়ার হোসেনের সবজি ক্ষেতের বেড়ার জালে সাপটি আটকে পড়ে। পরে সেটি দেখে বাড়ির লোকেরা ওয়াইল্ড টিমের সদস্য সোলায়মান হোসেনকে খবর দেন। পরে সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন উদ্ধারকারীরা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাদিক মাহমুদ জানান, অজগরটি ওয়াইল্ড টিমের সদস্যরা উদ্ধার করেছে। ১০ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের সাপটি বিকেল ৫টার দিকে স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান এবং যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলির মাথা ফেটে যায়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, নতুন অধ্যক্ষ আবদুল হাকিম শনিবার সকালে কলেজে যোগদান করেন। দুপুরে অধ্যক্ষকে শুভেচ্ছা জানাতে তারা একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে এগোতে থাকলে ছাত্রলীগের কর্মীরা অতর্কিতে মিছিলে হামলা চালায়। এ সময় কলেজ ছাত্রদল আহ্বায়ক টিপু সুলতান এবং যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি আহত হন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান বলেন, নতুন অধ্যক্ষ্যকে শুভেচ্ছা জানিয়ে আমরা স্লোগান দিচ্ছি- এমন সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা খানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা আমাদের বেধড়ক মারধর করে। আমার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করে হাসপাতাল ছাড়তে হয়েছে।
এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন, ছাত্রদলের কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিল। এ ঘটনায় তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে শুনেছি।
মাগুরা সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনার খবর পেয়ে সেখানে গেলেও কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগও দেয়নি।
পরকীয়ার বলি হলেন একরামুল
যশোর অফিস।।
যশোরের মণিরামপুরে কলেজছাত্র একরামুল ইসলাম হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। পরকীয়ার জেরে একরামুলকে খুন করা হয় বলে শুক্রবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্তরা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান তাদের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিদাতারা হলেন- মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের হোসেন মোড়লের ছেলে আমিনুর রহমান (২৬) ও কামরুল ইসলাম (৩২)। এ ঘটনায় তাদের ভাইপো মাহেদীকেও আটক করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর এসআই সৈয়দ রবিউল ইসলাম পলাশ জানান, আটক কামরুলের স্ত্রীর সঙ্গে কলেজছাত্র একরামুলের পরকীয়া সম্পর্ক ছিল। কামরুল কুয়েতে থাকতেন। ৫ মাস আগে তিনি দেশে ফিরেছেন। বাড়িতে আসার পর তিনি স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন। এরই মধ্যে কামরুলের ভাই আমিনুরও ভাবির সঙ্গে একরামুলের পরকীয়া সম্পর্ক জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি পরিবারের সম্মান রক্ষার্থে গোপনে একরামুলের সঙ্গে দেখা করে এ পথ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন; কিন্তু একরামুল শোনেননি। উল্টো আমিনুরকে হুমকি দিয়ে বলেন, তার ভাবির সঙ্গে ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ধারণকৃত ভিডিও মোবাইল ফোনে আছে। এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য আমিনুরকে নিষেধ করেন একরামুল। ফলে কোনো উপায় না পেয়ে একরামুলের কাছ থেকে মোবাইল ফোনসেট নিয়ে ওই আপত্তিকর ভিডিও ডিলিট করে দেওয়ার পরিকল্পনা করেন আমিনুর।
এরপর ঘটনার দিন সন্ধ্যায় আমিনুর তার ভাইপো মেহেদীর কাছ থেকে জানতে পারেন একরামুল নোয়ালী গ্রামের কাড়াখালী ব্রিজের উপর অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি গোপনে সেখানে গিয়ে তাকে দেখতে পান। এরপর বাড়ি ফিরে আসেন এবং একটি বৈদ্যুতিক তার নিয়ে ফের সেখানে যান।
কোনোকিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে একরামুলের কাছে থাকা মোবাইল ফোনসেটটি দিতে বলেন আমিনুর। কিন্তু ফোনসেট দেওয়ার সুযোগ হয়ে উঠেনি। বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে ধরার কারণে শ্বাসরোধে মারা যান একরামুল। মারা যাওয়ার কারণে শরীর নিস্তেজ হয়ে পড়ায় ভয় পেয়ে যান আমিনুর। পরে লাশটি ব্রিজের পাশে রেখে বাড়িতে চলে আসেন তিনি এবং সব ঘটনা ভাই কামরুলকে জানান। এ কথা শুনে কামরুল ভয় পেয়ে তাকে প্রচণ্ড বকাঝকা করেন। পরে দুই সহোদর ঘটনাস্থলে যান এবং লাশ বস্তাবন্দি করে মোটরসাইকেলে উঠিয়ে পাশের মদনপুর গ্রামের লিয়াকত আলীর পুকুরপাড়ে মাটি খুঁড়ে পুঁতে রাখেন।
তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই সহোদরসহ তাদের ভাইপো মেহেদীকে গত বৃহস্পতিবার সকালে আটক করা হয়। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে আমিনুর ও কামরুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ জানায়, কলেজছাত্র একরামুল হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মণিরামপুর থানায় ৭ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতার ফুফাতো ভাই ভরতপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান মামলাটি করেছেন।
আসামিরা হলেন- ভরতপুর গ্রামের আমিনুর, কামরুল, মেহেদী, একই গ্রামের কাশেম মোড়লের ছেলে গোলাম মোস্তফা (৫০), হোসেন মোড়লের ছেলে জিয়াউর রহমান (৩৮), ষোলখাদা গ্রামের আবুল কালাম দফাদারের ছেলে হুমায়ুন (২৬) ও হেলাল।
নিহত একরামুল ভরতপুর গ্রামের মফিজুর মোল্লার ছেলে। গত ২৮ মার্চ রাতে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় একরামুলের মা রেশমা খাতুন ৩০ মার্চ মণিরামপুর থানায় একটি জিডি করেন। এই জিডির সূত্র ধরে পিবিআই কর্মকর্তারা গত বৃহস্পতিবার সকালে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমিনুর, কামরুল ও মেহেদীকে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিতে মদনপুর গ্রামের লিয়াকত আলীর পুকুরপাড়ে মাটিচাপা দিয়ে রাখা একরামুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
ঘেরের পানি ধরে রাখতে সেতুর মুখে বাঁধ, বিপাকে চার গ্রাম
মনিরামপুর (যশোর) প্রতিনিধি ।।
তিন মাছের ঘের মালিকের বিরুদ্ধে ঘেরে পানি ধরে রাখতে পানি প্রবাহের প্রবেশ পথে (ব্রীজের মুখ) ইটের গাথুঁনি দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে।
যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ও কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের সংযোগ সেতুর মুখ এভাবে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। এতে করে দুই উপজেলার চারগ্রামের মানুষ স্থায়ী পানিবন্দি হওয়ার আশংকা করছেন।
মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের মিন্টু রহমান, কেশবপুর উপজেলার বাইশা গ্রামের মিনার রহমান এবং একই উপজেলার আসাদুজ্জামান বিলপাড়ের মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে মাছের ঘের করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ।
এমনিতেই ভবদহের অভিশাপে বর্ষা মৌসুমসহ বছরের সিংহভাগ সময় এ অঞ্চলের মানুষ পানি বন্দি হয়ে নিদারুন কষ্টে দিনাপতিপাত করে আসছেন। তার ওপর বিষ ফোঁড়ার মতো সংযোগ সেতু ইট দিয়ে গেঁথে দেওয়ায় এ অঞ্চলেল মানুষ আরও ভোগান্তিতে পড়বে বলে দাবি এলাকাবাসীর। ব্রীজের মুখ থেকে ইটের গাথুনি ভেঙ্গে দিয়ে পানি প্রবাহে দ্বার উন্মোচনের দাবি করেছেন এলাকাবাসী।
অপরদিকে খড়িলা বিলকে আড়াআড়িভাবে দ্বিখণ্ডিত করে ভেড়ি বাঁধ দিয়ে আরও একটি মাছের ঘের করার সব রকম বন্দোবস্ত করা হয়েছে। এতে করেও পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাবে। সরেজমিন গেলে এ সংযোগ সেতুর মুখে ইট দিয়ে গেথে দেওয়ার চিত্র চোখে পড়ে। মনিরামপুর ও কেশবপুর উপজেলার মুজগুন্নী, বাটবিলা, ইমাননগর ও গড়ভাঙ্গা গ্রামের মধ্য ভাগ দিয়ে বয়রা, লক্ষীতলা এবং খড়িলা বিলের পানি পদ্মবিলের সামনে হরিনা খাল হয়ে ডায়ের খালে গিয়ে পড়ে। এই চার গ্রামের বাড়ি ও ফসলি জমির পানি এভাবে প্রবাহিত হয়ে আসছে। কিন্তু সংযোগ সেতুর মুখে গেথে দেওয়ায় পানি প্রবাহের পথ রুদ্ধ করে কৃত্রিমভাবে জলাবদ্ধতার সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে।
এ সময় বিলপাড়ের এরশাদ আলী, রোজিনা, এন্তাজ মোড়ল, করিমন নেছা, নরিম হোসেনসহ একাধিক নারী-পুরুষ অভিয়োগ করে বলেন, ঘের না থাকাতে বাড়ি-ঘরে পানি উঠে। এবার ঘের হলে বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে হবে।
স্থানীয়রা আরও বলেন, স্থানীয় আব্দুল মজিদ গাজী, সেলিম হোসেনসহ কয়েকজন মিলে মাছের ঘের করতে গ্রামের মানুষের কাছ থেকে জমি নিয়ে দিচ্ছেন। তারা মিডিয়ার হয়ে কাজ করছেন।
এ সময় অনেকেই বলেন, ব্রীজের মুখ ইট দিয়ে গেথে আটকিয়ে দেওয়া হয়েছে। এতে করে তারা সারা বছরই পানি বন্দি হয়ে পড়বে। এভাবে অপরিকল্পিত মাছের ঘের বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তোভোগি এলাকাবাসি।
জানতে চাইলে মিনার রহমান, মিন্টু রহমান ও আসাদুজ্জামান প্রায় একই সুরে কথা বলেন। তাদের দাবি, ব্রীজের মুখে ইট দিয়ে গাথা হলেও লোহার গেট করা হয়েছে। এতে করে পানি বেশি হলে গেট উন্মুক্ত করে দেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন, এত কিছু বলে কইয়ে সব হয় না।
মনিরামপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, ব্রীজের মুখ আটকিয়ে দিয়ে কোনভাবেই মাছের ঘের করতে পারবে না। এটা সম্পূর্ণভাবে অবৈধ।
মনিরামপুর ইউএনও সৈয়দ জাকির হাসান বলেন, শিঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার ২২টি বাজার মনিটর করবে চেম্বার অব কমার্স
স্টাফ রিপোর্টার।।
পবিত্র রমজান মাসে মজুতদারি প্রতিরোধ, বাড়তি দামে পণ্য বিক্রি না করা, পাইকারি ও খুচরা দামে সামঞ্জস্য রাখতে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা চেম্বার অব কমার্স। শনিবার খুলনার ২২টি বাজার তদারকির জন্য ১২টি কমিটি গঠন করা হয়েছে। রোববার থেকে কমিটি বাজার তদারকির কাজ শুরু করবে।
খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক জানান, খুলনায় নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের মজুত স্বাভাবিক রয়েছে। এরপরও রমজানকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এজন্য তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত পণ্য মজুত না করা, বাড়তি দামে পণ্য বিক্রয় না করা, মেমো ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করা, পণ্যে ভেজাল বা ওজনে কম না দেওয়াসহ প্রয়োজনীয় বিষয়ে তদারকি করবে এই কমিটি।
খুলনা চেম্বার অব কমার্স থেকে জানা গেছে, নগরীর কদমতলা বাজার ও স্টেশন রোড বাজার এলাকা তদারকি কমিটির প্রধান হচ্ছেনসংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান ও সদস্য পরিচালক মো. মাহবুব আলম। নিউ মার্কেট ও নিউ মার্কেট কাঁচা বাজারসহ আশপাশ এলাকার বাজার তদারকি কমিটির প্রধান চেম্বার অব
কমার্সের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, খালিশপুর বাজার এলাকার প্রধান চেম্বারের সহ-সভাপতি মোস্তফা জেসান ভুট্টো। নগরীর বড় বাজার এলাকা তদারকি করবেন পরিচালক গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না ও মো. সিরাজুল হক, সোনাডাঙ্গা কাচাঁ বাজার, দোলখোলা বাজার, মিস্ত্রী পাড়া বাজার, সন্ধ্যা বাজার ও নিরালা বাজার মনিটরিং কমিটির প্রধান চেম্বার পরিচালক জেড এ মাহমুদ ডন। নগরীর শেখপাড়া বাজার মনিটরিং কমিটির প্রধান চেম্বার পরিচালক শেখ মো. গাউসুল আজম, রূপসা এবং নতুন বাজার এলাকার প্রধান পরিচালক মফিদুল ইসলাম টুটুল, বয়রা বাজার এলাকার প্রধান চেম্বার পরিচালক কাজী মাসুদুল ইসলাম।
এছাড়া জোড়াকল বাজার এলাকা চেম্বার পরিচালক জোবায়ের আহমেদ খান জবা, চাঁনমারী বাজার ও লবণচরা বান্ধা বাজার এলাকার প্রধান পরিচালক মো. মোশাররফ হোসেন, হেরাজ মার্কেট, ও নিক্সন মার্কেট এলাকা মনিটর্রিং করবেন পরিচালক ইসলাম খান, খান সাইফুল ইসলাম ও মনিরুল ইসলাম মাসুম এবং দৌলতপুর বাজার এলাকা তদারকি করবেন সাবেক পরিচালক বদরুল আলম মার্কিন।
মায়ের চিকিৎসায় হাসপাতালে গিয়েছিলেন, লিফটের নিচে পাওয়া গেল লাশ
শহিদুল ইসলাম দইচ, যশোর অফিস
অসুস্থ বৃদ্ধা মাকে চিকিৎসা করাতে যশোর শহরের বেসরকারি পঙ্গু হাসপাতালে আসেন ব্যবসায়ী মফিজুর রহমান শেখ (৬৫)। ওষুধের বিল মেটাতে মায়ের কেবিন থেকে বৃহস্পতিবার বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু’দিন পর শনিবার দুপুরে ওই হাসপাতালের লিফটের নিচে বেজমেন্টে মিললো তার রক্তাক্ত মরদেহ। পুলিশের ধারণা, তাকে হত্যা করে মরদেহ সেখানে লুকিয়ে রাখা হয়।
মফিজুর রহমানের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায়। তিনি গাড়ির ব্যবসা করতেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে তিনি নিখোঁজ হন। ওইদিন হাসপাতালের সিসি ক্যামেরা বন্ধ থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে। মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান, লিফটম্যান জাহিদ গাজী ও আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ছাড়া র্যা ব আরও চারজনকে হেফাজতে নিয়েছে।
মফিজুরের ছেলে শেখ সোয়েব উদ্দীন জানান, তার দাদী আছিয়া বেগম পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় অস্ত্রোপচারের জন্য তাকে গত সোমবার যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিদিনই মাকে দেখতে হাসপাতালে আসতেন মফিজুর রহমান। সর্বশেষ বৃহস্পতিবার তিনি মাকে দেখে হাসপাতালের ওষুধের বিল মেটানোর জন্য নিচে নামেন। এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না। ওই রাতেই যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সোয়েব। এ ছাড়া বিষয়টি র্যাবকেও জানানো হয়। দু’দিন পর আজ হাসপাতাল থেকে জানানো হয় হাসপাতালের পার্কিং গ্রাউন্ডে লিফটের কাছ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এরপর পুলিশ গিয়ে গলিত একটি মরদেহ উদ্ধার করে।
এর আগে নিখোঁজের ঘটনায় ছেলে শেখ সোয়েব জিডিতে উল্লেখ করেন, তার দাদি আছিয়া বেগম (৯০) পঙ্গু হাসপাতালের সপ্তম তলায় ভর্তি আছেন। গত বৃহস্পতিবার তার বাবা মফিজুর রহমান পঙ্গু হাসপাতালে যান। তিনি দাদির কাছে তার বাবাকে বসিয়ে রেখে নিচে যান প্রয়োজনীয় কাজে। কিছু সময় পর তার বাবা ওই রুম থেকে বের হন। এরপর দুপুর ২টার দিকে তিনি গিয়ে দেখেন তার বাবা সেখানে নেই। অনেক সময় পার হলেও তার কোনো দেখা মেলেনি। তিনি তার বাবার মোবাইল নম্বরে কল করেন। কিন্তু ফোন রিসিভ হয়নি। পরে রাতে ফোন বন্ধ পাওয়া যায়। বাধ্য হয়ে বাবার খোঁজে তিনি কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
যশোর কোতোয়ালি থানাধীন চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এস এম আকিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ১টার দিকে তারা খবর পান হাসপাতালের নিচতলায় লিফটের নিচে একটি মরদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে এসে হাসপাতালে অবস্থানরত মফিজুর রহমানের স্বজনদের খবর দিলে তারা মরদেহ শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশসহ র্যাব, গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা আসেন। এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপক ও দুই লিফটম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
তিনি বলেন, ঘটনার দিন হাসপাতালের সিসি ক্যামেরাগুলো অচল থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। তদন্তের ক্ষেত্রে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকিকুল ইসলাম আরও জানান, মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আনুষ্ঠানিকভাবে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হবে। তবে পুলিশের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে। এ ছাড়া র্যাব, পিবিআই ও অন্যান্য সংস্থাও ছায়াতদন্ত করছে।
নিহতের স্বজন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম দাবি করেন, মফিজুরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে হাসপাতালের সিসি ক্যামেরা বন্ধেরও যোগসূত্র রয়েছে বলে তারা সন্দেহ করছেন।
নিহতের আরেক স্বজন শেখ সাইফুল ইসলাম অভিযোগ করেন, নিখোঁজের পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তার ফুপার সন্ধানে কোনো ধরনের সহযোগিতা করেনি তারা। বরং বলছে, নিখোঁজের একদিন আগে থেকে তাদের হাসপাতালের সিসিটিভির হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে। ফলে হত্যাকাণ্ডের পেছেন হাসপাতাল সংশ্লিষ্টরা জড়িত আছেন বলে সন্দেহ তাদের।
তবে পঙ্গু হাসপাতালের মালিক যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক এএইচএম আব্দুর রউফ ওইদিনই সিসি ক্যামেরা অচল হওয়াকে অঘটন উল্লেখ করে বলেন, হার্ডডিস্ক ত্রুটির কারণে ক্যামেরা বন্ধ ছিল। বিষয়টি জানার পর টেকনিশিয়ান এসে ত্রুটিমুক্ত করেন।
তিনি বলেন, ওই ব্যক্তি কিভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে। আর পুরো ঘটনাটি প্রশাসনের তদন্তাধীন। তদন্ত শেষ হলে সব কিছু জানা যাবে।
মশার উপদ্রব থেকে রক্ষার দাবিতে খুলনায় মশারি মিছিল
স্টাফ রিপোর্টার।।
মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে খুলনায় মশারি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনার নাগরিক সমাজের উদ্যোগে শনিবার সকাল ১১টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল গেট থেকে মশারি মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তা মোড়ে শহীদ ডা. মিলন চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন। পরিচালনা করেন সদস্য সচিব মো. বাবুল হাওলাদার।
বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ মো. লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, উন্নয়ন সংগঠক বাহালুল আলম, পাখি দত্ত, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, মহাসচিব আবু আসলাম বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, সিডিপি’র এস এম এ রহিম, গণসংহতি আন্দোলনের নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি আল আমিন, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, ওয়াহিদুজ্জামান হান্নান, আরাফাত হোসেন, মোঃ হাবিব হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিষ্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশার প্রজনন স্থানগুলো ধ্বংস করা প্রয়োজন। মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুদ-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহিতা ও দুর্নীতি বন্ধ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
সমাবেশে বক্তারা আরও বলেন, ‘বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় বিঘ্ন ঘটছে। বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগের ঝুঁকি। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।’
প্রথম বিসিএসে প্রথম ফাইজুল, হতে চান মানবিক পুলিশ
হেদায়েৎ হোসেন।।
৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন কাজী ফাইজুল করীম। এটি তার প্রথম বিসিএস। প্রথম বিসিএসেই সফল হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুরে ফাইজুলের বাড়ি। কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। থাকেন রাজধানীর মিরপুরে। বাবা মো. আফতাব উদ্দিন ব্যবসায়ী। মা মীর জাহান বেগম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। ফাইজুল ও তার স্ত্রী সুরাইয়া তামান্না প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেন। বাবার ইচ্ছা পূরণে বিসিএসে অংশ নেন। মা সাহস দিয়েছেন। স্ত্রী অনুপ্রেরণা জুগিয়েছেন। প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার, তা পেয়েছেন।
ফাইজুল জানিয়েছেন, গত বুধবার কর্মস্থল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন। স্ত্রী তাকে জানান পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন। এরপর নিজে যাচাই করে নিশ্চিত হন। প্রথম বিসিএসে সফলতা দেখে অবাক হয়েছেন নিজেও।
ফাইজুল করীম বলেন, ‘ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার পরপরই চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করি। টেকনিক্যাল সেক্টরে চাকরির প্রস্তুতির পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করি। বাবার ইচ্ছা পূরণে বিসিএসকেই লক্ষ্য হিসেবে স্থির করি। সেই লক্ষ্যে পৌঁছাতে নিজেকে প্রতিনিয়ত তৈরি করেছি। ইঞ্জিনিয়ারিং পড়ে প্রস্তুতির শুরতে বাংলা, ইংরেজি সাহিত্য, সাধারণ জ্ঞান ও বাংলাদেশ বিষয়াবলী পড়তে এবং মনে রাখতে অনেক সমস্যা হতো। কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। যেগুলো মনে রাখা কঠিন ছিল, সেগুলোকে বেশি প্রাধান্য দিয়েছি। রুটিন করে নিয়মমাফিক পড়াশোনার চেষ্টা করেছি। মূলত ধৈর্য ও দৃঢ়তার কারণে সফলতা পেয়েছি।’
তিনি বলেন, ‘পরীক্ষা চলাকালীন আমার পুরো মনোযোগ খাতায় ছিল। আশপাশে কোথায়, কি হচ্ছে সেদিকে মনোযোগ দিইনি। ফল পাওয়ার পর প্রথম কয়েক মিনিট স্তব্ধ ছিলাম। স্বাভাবিক হওয়ার পর পরিবারের সদস্যদের ফলের কথা জানাই।’
যাদের অনুপ্রেরণায় সফলতা:ফাইজুল বলেন, ‘শুরু থেকেই পরিবারের সবার সমর্থন পেয়েছি। প্রস্তুতির শুরু থেকে বাবা-মা ও চাচা সাহস দিয়েছেন। চাকরির কারণে ভাইভার প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাইনি। তবে ভাইভার আগে স্ত্রীর অনুপ্রেরণা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। যদিও বিসিএস একটি দীর্ঘ প্রক্রিয়া, আমার বিসিএস যাত্রায় সবার সমর্থন পেয়েছি সবসময়। শ্বশুরবাড়ির সবার সমর্থন পেয়েছি। এজন্য সবার কাছে কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘আমি মানবিক পুলিশ হতে চাই। সংবিধান দেশের নাগরিকদের যে অধিকার দিয়েছে সে অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য সচেষ্ট থাকবো। পুলিশের সবচেয়ে বড় শক্তি জনগণ। তাই পুলিশ-জনতার পারস্পরিক সম্পর্ক জোরদার করবো।’
‘আমার বাবা ৭ম বিসিএসে পুলিশে নিয়োগ পেলেও যোগ দেননি। তবে আমাকে পুলিশে যোগ দেওয়ার প্রথম অনুপ্রেরণা দিয়েছেন বাবাই। আমার বিভাগের শিক্ষক সাব্বির হাসান ৩৫তম বিসিএসে পুলিশ ক্যাডার হন। তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছি।’ যোগ করেন ফাইজুল।
প্রশাসনে সুপারিশপ্রাপ্ত হওয়ার আশা ছিল, প্রথম হবো ভাবিনি: জান্নাতুল
হেদায়েৎ হোসেন
৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন জান্নাতুল ফেরদৌস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। তিনি বলেন, প্রথম পছন্দ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু প্রথম হবো, এতটা আশা করিনি। বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়াই এখন তার প্রধান দায়িত্ব বলে জানান তিনি।
প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া জান্নাতুল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এমবিএ করছেন। কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি।
প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া ও বিসিএস প্রস্তুতি নিয়ে তিনি বলেন, বিসিএসের প্রচলিত প্রস্তুতি বলতে যেটা বোঝায়, সেভাবে আমি প্রস্তুতি নেইনি। খুব বেশি গাইড বই পড়া হয়নি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে বিগত বছরগুলোর প্রশ্ন ও সিলেবাস পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান, ভৌগলিক অবস্থান, সমসাময়িক বিষয়, অর্থনৈতিক সমীক্ষা, দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ গণিত, বাংলা ও ইংরেজি ব্যকরণ ও বাংলা ও ইংরেজি সাহিত্য সম্পর্কে ধারণা নিয়েছি। লিখিত পরীক্ষার আগে একটু লম্বা সময় পেলেও গুছিয়ে প্রস্তুতি নিতে পারিনি। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি প্রকাশের পর সময় পেয়েছিলাম প্রায় বিশ দিন। এই বিশ দিনে রুটিন মাফিক সব বিষয়ে গুছিয়ে পড়াশোনা করেছি।
৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা করোনা পরিস্থিতির জন্য বারবার বাধাগ্রস্ত হয়। ফলে মৌখিক পরীক্ষার সময় নিয়ে একটু অনিশ্চয়তায় ছিলাম। এর মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এমবিএ প্রোগ্রামে ভর্তি হই। যে কারণে মৌখিক পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে পারিনি। তবে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশের পর এক মাস সময়ে প্রিলিমিনারি পরীক্ষার মতো প্রস্তুতি গ্রহণ করি।
পরিবার থেকে বিসিএস পরীক্ষার জন্য সহায়তার বিষয়ে তিনি বলেন, আমার পরিবার পরীক্ষার বিষয়ে পূর্ণ সহায়তা করেছে। তারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছে। যখন আমার মধ্যে পরীক্ষা ভীতি কাজ করেছে, তারা আমাকে মানসিকভাবে শক্তি যুগিয়েছে। এ বিষয়ে কোনও পক্ষ থেকে বাধা বা চাপ ছিল না বলে জানান তিনি। বরং বিসিএস পরীক্ষার বিষয়ে সবার থেকে পূর্ণ সমর্থন ও সাহায্য পেয়েছেন বলে জানান তিনি।
জান্নাতুল বলেন, স্বামীর পরিবার আমাকে সবসময় বিসিএস পরীক্ষার বিষয়ে সহায়তা করেছে। আমার স্বামী নিজেও প্রশাসন ক্যাডারের সদস্য। তিনি সবসময় আমাকে পরীক্ষায় ভালো করতে উৎসাহ ও নানা নির্দেশনা দিয়েছেন। আমি যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলতাম, আমার স্বামী প্রেরণা যুগিয়ে নতুন করে এগিয়ে যেতে সাহায্য করেছেন।
বিসিএস পরীক্ষা অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৪০তম বিসিএস-ই আমার প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষায় প্রথম হওয়ার আনন্দ ও প্রাপ্তিটা অনেক বেশি।
পরীক্ষা চলাকালে নিজের মানসিক অবস্থা ও হলের পরিবেশ বিষয়ে জান্নাতুল বলেন, যেহেতু এটা আমার প্রথম বিসিএস পরীক্ষা ছিল, স্বভাবতই আমি প্রিলিমিনারি পরীক্ষার আগে খুব নার্ভাস ছিলাম। যদিও আমার মা-বাবা ও স্বামী সবসময় আমার পাশে থেকেছেন। লিখিত পরীক্ষার সময় আমার স্বামী শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে ছিলেন, তখন আমার মা-বাবা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। মৌখিক পরীক্ষার আগের রাতে দুশ্চিন্তায় ঘুম হয়নি। তবুও আল্লাহর রহমতে মৌখিক পরীক্ষা ভালো হয়েছিল। পরীক্ষার হলের পরিবেশও ভালো ছিল। আমি সবসময় নিজেকে শারীরিকভাবে ফিট রাখার চেষ্টা করেছি, যেন অসুস্থতার কারণে আমার পরীক্ষা ক্ষতিগ্রস্ত না হয়।
ফলাফল জানার পর অনুভূতির বিষয়ে তিনি বলেন, আমার আশা ছিল, ভাগ্য সহায় থাকলে আমার প্রথম পছন্দ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবো। তবে প্রথম হবো, এ আশা করিনি। বিসিএসের ফলাফল যখন ওয়েবসাইটে প্রকাশিত হয়, তখন আমি অন্য একটা চাকরির মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময় আমার স্বামী ফোন করে বলেন যে, আমি প্রথম হয়েছি। প্রথমে বিশ্বাস হয়নি, পরে আস্তে আস্তে ধাতস্থ হয়েছি। এখনও সবকিছু স্বপ্নের মতো লাগে। স্বপ্নকে ছোঁয়ার অনুভূতি মনে হয় এমনই।
নিজের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া জান্নাতুল বলেন, সরকার আমাকে যে দায়িত্বের জন্য নির্বাচিত করেছে তার জন্য নিজের শতভাগ ঢেলে দেওয়াই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সরকার হাতে নিয়েছে তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাওয়াই আমার প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের সেবায় কাজ করার অনুপ্রেরণা থেকেই মূলত আমি বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হই। পরবর্তীতে আমার স্বামী ও পরিবারের সবার উৎসাহেই পথচলা। আমার সাফল্যে বাবা-মা, স্বামী, পরিবারের সব সদস্য, শিক্ষক ও বন্ধুবান্ধবরা বেশ উৎফুল্ল।
জান্নাতুল বর্তমানে নীলক্ষেতের বিসিএস প্রশাসন অ্যাকাডেমি ম্যাজিস্ট্রেট কোয়ার্টারে বসবাস করছেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার কোদলার বাসিন্দা। তার স্বামীর বাড়ি নড়াইলের লোহাগড়ায়।
তার বাবা বিএম সবুর উদ্দিন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক। মা শামসুন নাহার গৃহিনী। তিন বোন এক ভাইয়ের মধ্যে জান্নাতুল দ্বিতীয়। বড় বোন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং বর্তমানে শিক্ষা ছুটিতে কানাডায় অবস্থান করছেন। ছোট দুই ভাইবোন দ্বাদশ ও দশম শ্রেণিতে অধ্যয়নরত।
স্বামী শরীফ আসিফ রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৪তম ব্যাচের সদস্য এবং সিনিয়র সহকারী সচিব। শ্বশুর বীর মুক্তিযোদ্ধা শরীফ মনিরুজ্জামান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও শাশুড়ি নাসরিন মনির গৃহিনী। জান্নাতুলের দেবর একজন স্থপতি।
নামী কোম্পানির নকল ওষুধ বানানো হতো কারখানায়
চুয়াডাঙ্গা প্রতিনিধি
জ্বর-ঠাণ্ডা, সর্দি-কাশি ও গ্যাস্ট্রিকের মতো রোগের নকল ওষুধ তৈরি হতো কারখানায়। এই চক্রের সদস্যরা নামী ওষুধ কোম্পানির বড় অফিসার বলে পরিচয়ও দিতেন। তাদের কারখানায় কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না। লোকচক্ষুর আড়ালে বানানো হতো বাজারে প্রচলিত বিভিন্ন নামী কোম্পানির ওষুধ। দর্শনা পৌরসভার একটি পুরাতন ভবনের নিচতলায় এই কারখানার অবস্থান।
সম্প্রতি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমানের নকল ওষুধ এবং এসব তৈরির সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ গোয়েন্দা বিভাগ।
পুলিশের হাতে গ্রেফতার দু’জন হলো নকল ওষুধের পাইকারি বিক্রেতা আলী আক্কাস শেখ ও ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস-এর মালিক গিয়াস উদ্দিন আহমেদ। তাদের কাছ থেকে ১০ লাখ ৩৪ হাজার ২৮০ পিস নকল প্যানটোনিক্স-২০ ট্যাবলেট, ১৮ হাজার পিস নকল মোনাস-১০ ট্যাবলেট, নকল ট্যাবলেট তৈরির পূর্ণাঙ্গ ডায়াস সেট ও ট্যাবলেট প্রিন্ট করা ৩৪ কেজি ফয়েল পেপার জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
পুলিশ জানায়, গিয়াস উদ্দিন ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস নামে আয়ুর্বেদ ওষুধ বানানোর আড়ালে প্যানটোনিক্স-২০, মোনাস-১০ ট্যাবলেটসহ আরও কয়েকটি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে আসছিল প্রতারক চক্র। এসব ভেজাল ওষুধ প্রতারক চক্রের সদস্যরা ছড়িয়ে দিত সারাদেশের ফার্মেসিতে। আর না জেনেই সেসব ওষুধ সেবন করে সুস্থতার বদলে আরও ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল রোগীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ভেজাল ওষুধের মূল ডিলার আলী আক্কাস শেখ, গিয়াস উদ্দিন ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস নামে আয়ুর্বেদিক ব্যবসার জন্য দর্শনার পৌরসভার একটি ভবনের নিচতলা ভাড়া নেন। গিয়াস উদ্দীনের বাড়ি দর্শনার জয়নগর গ্রামে।
এ ঘটনায় দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবির বলেন, দেশের বিভিন্ন এলাকার অভিযোগের ভিত্তিতে দর্শনা কারখানার সন্ধান পায় ডিএমপির গোয়েন্দা পুলিশ। সে সূত্র ধরেই অভিযান চালায় দলটি। এখান থেকে উদ্ধার হওয়া সরঞ্জাম ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
যৌতুক নিতে অস্বীকৃতি, গণপিটুনিতে ৭ বরযাত্রী আহত
স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে যৌতুকের মালামাল নিতে অস্বীকৃতি জানানোয় বরপক্ষের ৭ জনকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে কনেপক্ষের বিরুদ্ধে। তাদের মধ্যে গুরুতর জখম হাফিজুর শেখ ও হাসান গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলার সুতারখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মো. হাসান শেখের সাথে একই ইউনিয়নের রুহুল আমীন গাজীর মেয়ের ৪ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর গত ৩০ মার্চ বৌ-ভাতের অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। ওই দিন বিকেলে আনুমানিক ৪টার দিকে বর পক্ষের হাফিজুর শেখ, হাসান গাজী, আমিন সরদার, সফিকুল গাজী, জব্বার সানা, মোশারফ সরদারসহ আরও ১০/১৫ জন পূর্ব নির্ধারিত বৌ-ভাত অনুষ্ঠানে রুহুল আমিন গাজীর বাড়িতে যান।
এরপর খাওয়া শেষে বরপক্ষ নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতিকালে কনের বাবা বরপক্ষের হাসান শেখকে যৌতুক হিসেবে আসবাবপত্র ও আনুষঙ্গিক মালামাল প্রদান করলে বরপক্ষ যৌতুক দেওয়া ও নেওয়া দণ্ডনীয় অপরাধ জানিয়ে যৌতুকের মালামাল নিতে অস্বীকৃতি জানিয়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার জন্য কন্যার বাবাকে জানালে তার সাথে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কন্যার বাবা যৌতুক নেওয়ার জন্য বর পক্ষকে চাপ প্রয়োগ করে।
বাক্বিতণ্ডার একপর্যায়ে কনের বাবা উত্তেজিত হয়ে আকবর গাজী, রিপন সরদার, সালাউদ্দীন গাজী সহ আরো ৭/৮ জনকে ঘটনাস্থলে ডেকে তার মেয়ে বরদের সংসারে পাঠাবেন না জানিয়ে মারধরের নির্দেশ দিলে তারা বরপক্ষের লোকজনদের বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে ।
সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্ষন্ত গুরুতর আহত বরপক্ষের আবু সাইদ শেখ বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
মধুমতির ভাঙনে আতংকে ভূমিহীন পরিবার
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙনে ৬৫ ভূমিহীন পরিবারের মাঝে আতংক সৃষ্টি পড়েছে। অব্যাহত ভাঙনে ৬৫ পরিবারের বাড়িঘর ও সরকারি আশ্রায়ণ প্রকল্প হুমকির মুখে পড়েছে। ৩০ বছর ধরে অনবরত পাড় ভাঙতে থাকায় ঘরবাড়ি ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার বাপ-দাদার ভিটেবাড়ি হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছেন। কোনো কোনো পরিবার আশ্রায়ণ প্রকল্পের ঘরে বসবাস করছেন।
এলাকাবাসীর অভিযোগ পূর্বে সহকারী কমিশনার ভূমি, ইউএনও, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনের স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। দ্রুত নদী ভাঙন ঠেকানো না গেলে ৬৫ পরিবারের মাথা গোঁজার জায়গাটুকুও থাকবেনা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চরপাড়া গ্রামের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে মধুমতি নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ওই গ্রামের অনেক পরিবার যুগ যুগ ধরে সরকারের কাছ থেকে নদীপাড়ের খাস জমি বন্দোবস্ত নিয়ে সেখানেই বসবাস করেন। বর্তমানে সেখানে বসবাসরত ৬৫ পরিবারই ভূমিহীন। এলাকাবাসী বিভিন্নভাবে ভাঙন ঠেকাতে চেষ্টা করলেও শেষ রক্ষা হচ্ছে না। নদী ভাঙন ঠেকানো না গেলে ৬৫ পরিবারের বসতবাড়ি অচিরেই নদী গর্ভে বিলীন হবে। এছাড়া আশ্রায়ণ প্রকল্প হুমকির মুখে পড়েছে। তাই নদী ভাঙ্গন ঠেকাতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা ফরিদা বেগম বলেন, স্বামী আমাদের ছেড়ে চলে যাওয়ার পর পরিবার নিয়ে এখানে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছি। আমাদের বাড়িটি সাত কাঠা জায়গা জুড়ে ছিলো। বাড়িতে উঠান, বিভিন্ন ফল গাছ ও ধানের জমি ছিলো। সব নদীর ভাঙনে নেমে গেছে। এখন শুধু বাড়িটাই আছে। এছাড়া বৈশাখ মাসে ঝড়-বৃষ্টিতে নদীর পানি ঘরে উঠে যায়। আর ভাদ্র মাসে পানি সবসময় বারান্দায় থাকে। আমরা চরপাড়া গ্রামে বহুদিন ধরে বসবাস করছি। এই যে নদী দেখছেন এখানে অনেক পরিবার বসবাস করতো। সব বাড়িঘর নদীতে ভেঙে গেছে। তাই এখন তারা বিভিন্ন স্থানে ও কিছু লোক সরকারি ঘরে বসবাস করছে। এইটুকু জায়গা ছাড়া আমাদের থাকার মতো অন্য কোন জায়গা জমি নাই। সরকারের কাছে অনুরোধ বেড়িবাঁধ নির্মাণ করে আমাদের থাকার জায়গাটুকু রক্ষা করুক।
চরপাড়া গ্রামের হাসিবুর রহমান বলেন, ছোটবেলা থেকেই দেখছি এই নদীর ভাঙন। আমাদের যত জায়গা জমি ছিলো সব নদীর মধ্যে চলে গেছে। তাই আমরা এখন ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছি। সরকারের কাছে আমাদের সবার আবেদন এখানে এমন কিছু একটা করে দিক যাতে ভাঙন রোধ করা যায়।
একই গ্রামের বৃদ্ধ আতিয়ার তালুকদার, হাসি বেগম, তহমিনা বেগমসহ আরো অনেকে জানান, এই ভাঙনের জায়গা পূর্বে এসিল্যান্ড, ইউএনও, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে বলেছে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয় নাই। সবাই শুধু আমাদের আশ্বাস দিয়ে যায়।
তারা আরও বলেন, পুরো গ্রামে নদীর ভিতরে চলে গেছে। এখানে যারা আছে সবাই ভূমিহীন লোক। কারো নিজস্ব কোন জায়গা জমি নাই। আমাদের ঘরবাড়ি ভাঙতে ভাঙতে এখানে থাকাই দায় হয়ে পরেছে। সরকারের কাছে আবেদন ভাঙন রোধ করুন না হলে আমাদের থাকার জায়গার ব্যবস্থা করে দেন।
টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, কয়েকমাস হলো আমি টুঙ্গিপাড়ায় যোগদান করেছি। নদী ভাঙনের ব্যাপারে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ভাঙন ঠেকাতে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম বলেন, আপনাদের (সাংবাদিক) মাধ্যমে নদী ভাঙনের বিষয়টি জানতে পারলাম। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











































