Home আঞ্চলিক কেশবপুরে বিপুল পরিমান ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার

কেশবপুরে বিপুল পরিমান ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার

21

স্টাফ রিপোর্টার।।
জেলা ডিবি পুলিশ যশোরের কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার করেছে। এময় খাদিজা খাতুন ওরফে নাইস (৩২), আনন্দ দাশ ও রুহুল অামিন নামে তিনজনকে আটক করেছেন। বুধবার দিবাগত গভির রাতে কেশবপুর উপজেলা অফিস পাড়া কবরস্থানের পাশে রাজিবুল ইসলামের চতুর্থতলা বাড়ির নিচতলা থেকে ওই ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার ও তাদের আটক করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল কেশবপুরে একটি বাড়িতে বিপুল পরিমান ভেজাল পন্য সংরক্ষন করে তা বাজারজাত করন করছে। এসময় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ভেজাল গ্লুকোজ,বিভন্ন ধরনের সপ্ট ড্রিংস,এবং ওই গুলি তৈরির জন্য কাচামাল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার ১৬০ টাকা।ওই ভেজাল খাদ্য সামগ্রি মানব দেহে খুবই ঝুকিপূন্ন ওস্বাস্থের জন্য ক্ষতিকর।
আটককৃতরা হল,কেশবপু উপজেলার মজিদপুর গ্রামের আরিফুলের স্ত্রী খাদিজা,রাজনগর গ্রামের মৃত কাদেট গাজির ছেলে রুহুল আমিন ও একই উপজেলার কাবিলপুর গ্রামের প্রফুল্ল দাশের ছেলে আনন্দ দাশ।