Home আঞ্চলিক রোজার দেড় দু’মাস আগেই ইফতার সামগ্রীর দাম বাড়িয়ে রেখেছে সিন্ডিকেট: ফুলতলা বিএনপি

রোজার দেড় দু’মাস আগেই ইফতার সামগ্রীর দাম বাড়িয়ে রেখেছে সিন্ডিকেট: ফুলতলা বিএনপি

15

 

খবর বিজ্ঞপ্তি।।

নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ফুলতলায় প্রতিকী গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ আসাদ রফি গ্রন্থাগারে বৃহস্পতিবার (৩১ মার্চ) কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় কর্মসূচির সূচনা হয় চলে দুপুর ১ টা পর্যন্ত। ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে এসে যোগ দেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বত:স্ফূর্তভাবে গণ অনশন কর্মসূচিতে যোগ দেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বাজারে যাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য আতংকজনক কাজে পরিণত হয়েছে। সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে অসংখ্য মানুষ প্রতিনিয়ত দেনার দায়ে ডুবছে। পবিত্র মাহে রমজান আসন্ন, মন্ত্রীরা বলছেন, রোজায় পণ্যমূল্য বাড়বে না। সরকার নিয়ন্ত্রিত ব্যবসায়ী সিন্ডিকেট মন্ত্রীদের কথার মর্যাদা রাখতে রোজার দেড় দু’মাস আগেই ইফতার পণ্যসহ সবকিছুর দাম বাড়িয়ে রেখেছে। টিসিবির ট্রাকের পেছনে মানুষের লাইন, ওএমএস দোকানের সামনে মানুষের লাইন, ক্ষুদার্থ মানুষের ক্রন্দন আহাজারি বলে দেয় দেশে দূর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। অবৈধ অনির্বাচিত রাতের ভোটের সরকার হঠিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা ছাড়া দু:সহ পরিস্থিতির অবসান ঘটবে না।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক বর্ষিয়ান রাজনীতিবীদ সাবেক এমপি অধ্যাপক ডা: গাজী আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসনাত রিজভী মার্শাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম সরদার, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। বক্তব্য রাখেন বিএনপি নেতা মোল্লা মনিরুল ইসলাম, মশিউর রহমান বিপ্লব, কাজী আনোয়ার হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, কৃষক দল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরান হাসান, আনিসুজ্জামান পলাশ, ইদ্রিস মোল্লা, হালিম সরদার, মোতাহার হোসেন কিরন, আলমগীর হোসেন, যুবদলের উপজেলা সদস্য সচিব রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব আলমগীর হোসেন, ছাত্রদল উপজেলা আহবায়ক আলামিন সানা, সদস্য সচিব ফয়সাল হোসেন, যুবনেতা আতাউর রহমান, শাহীন আজাদ, তুহিন খন্দকার, শরিফুল ইসলাম মিকু প্রমুখ। দুপুর ১টায় অনশনরতদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার।