ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এর পরে একে একে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ফকিরহাট উপজেলা প্রেসক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা শহীদ মিনার চত্তরে বীর শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ফকিরহাট কে আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠন থেকে আসা শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শণী উপভোগ করেন উপাস্থিত কয়েক হাজার মানুষ। বিকালে শিক্ষক, প্রশাসন, উপজেলা পরিষদ ও পুলিশদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।










































