খবর বিজ্ঞপ্তি।।
আজ ২৬ মার্চ ২০২২ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা নৌ অঞ্চলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে খুলনা নৌ অ’লের মসজিদসমূহে বাদ ফজর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে খুলনা নৌঅ’লের সকল জাহাজ ও ঘুাটিসমূহে সর্বস্তরের সামরিক/অসামরিক সদস্যদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র “আমাদের বঙ্গবন্ধু’ এবং “বিশ্ববন্ধু বঙ্গবন্ধু’ প্রদর্শন করা হয়। এছাড়া বিএন স্কুল এন্ড কলেজ খুলনা ও মোংলা, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ, খুলনা এবং শিশু নিকেতন স্কুল খুলনা কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে আলোচনা, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে বানৌজা তিতাস বিআইডব্লিউটিএ রকেট ঘুাট খুলনা, বানৌজা করতোয়া নৌ জেটি দিগরাজ, বানৌজা বরকত বিআইডব্লিউটিএ ঘুাট বরিশাল এবং বানৌজা চিত্রা বিআইডব্লিউটিএ ঘুাট চাুদপুর এ ১৪০০ ঘটিকা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়।
এ সময় নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য বিপুল জনসমাগম হয়। দিবসটি পালনের অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয় এবং সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়।










































