Home জাতীয় শনিবারও দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকবে

শনিবারও দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকবে

29

ঢাকা অফিস।।

আজ শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ০৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস একথা বলা হয়েছে। শনিবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্রগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ হতে পারে। শুক্রবারও দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা ছিল এবং রোদের তাপমাত্রা কম ছিল। সেই সঙ্গে ছিল বাতাস।

এছাড়া আবহওয়া বার্তায় আরও বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। আগামী ০৫ দিনে এই আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।