স্টাফ রিপোর্টার।।
আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র, ইলাইপুর রূপসা খুলনায় জেলার ১৩০ জন ভিডিপি সদস্যদের ২১ দিন ব্যাপী অস্ত্র সহ মৌলিক প্রশিক্ষণ শিবিরে ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খুলনা মোঃ ইসমাইল হোসেন এনডিসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। তৃনমূল পর্যায়ে এ বাহিনীর সদস্যরা বিস্তৃত আছেন। কাজেই জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ মাদকের অপব্যাবহার ও অন্যান্য জননিরাপত্তা মূলক কাজে তারা সরাসরি অবদান রাখতে পারেন। আর্থসামাজিক উন্নয়নে এ বাহিনী বিভিন্ন ধরনের কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে। এগুলো প্রশিক্ষণ গ্রহন করে দেশ ও জনগনের উন্নয়নে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এ বাহিনীর সদস্যগণ কাজ করে থাকেন এজন্য তিনি প্রশংসা করেন। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও ভিশন ২০৪১ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ৯ আনসার ব্যাটলিয়ন মোঃ সাজ্জাদুর রহমান পিএএমএস ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। -খবর বিজ্ঞপ্তি











































