
জাসাস খুলনা নগরীর আহবায়ক বাচ্চু, সদস্য সচিব শাওন
স্টাফ রিপোর্টার।।
ইঞ্জিনিয়ার মো. নুর ইসলাম বাচ্চুকে আহবায়ক এবং এহতেশামুল হক শাওনকে সদস্য সচিব করে ৫১ সদস্যের খুলনা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস এর কমিটি অনুমোদন করেছে কেন্দ্র।
বুধবার (২৩ মার্চ) কেন্দ্রীয় আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান নিশাত, যুগ্ম আহবায়ক যথাক্রমে শেখ রেজাউল ইসলাম, ওহিদুর রহমান অর্ঘ্য, হাবিবুর রহমান হাবিব, মো. সেলিম রেজা, মো. আসিফ ইকবাল, শেখ মো. মিঠু, কেএম এ জলিল, কাজী লুৎফর রহমান মুকুল, সাঈদ দিদার, ফয়সাল রহমান স্বপন, ইঞ্জি. সুমাইয়া আক্তার লিমা, এইচ এম কামরুল ইসলাম, শেখ জাহিদ হাসান, ইঞ্জি. মো. রিয়াদ হোসেন, মো. রফিকুল ইসলাম রফিক, মো. ফারুক হোসেন আশা, সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম রাজু, আনিসুর রহমান, মো. জাকারিয়া, অধ্যা. মার্শাল টিটো, জাকারিয়া মিন্টু, শেখ জাফরিন আহমেদ শাওন, ইঞ্জি. মো. ইয়াছিন, ইঞ্জি. শফিউল আলম আজাদ প্রমূখ।
খুলনায় উপকূলীয় অঞ্চলে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা (ডেল্টা প্লান) বাস্তবায়নের অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা বুধবার খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মোঃ কাউসার আহাম্মদ। পরিকল্পনা কমিশনের সাপোর্ট টু ইমপ্লিমেন্টেশন অফ বাংলাদেশ ডেলটা প্লান (এসআইবিডিপি) এই মতবিনিময় সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় কাউসার আহাম্মদ বলেন, বাংলাদেশই বিশে^র একমাত্র দেশ যা শতবছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। ডেল্টা প্লান ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ উপহার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় পানি ব্যবস্থা কেন্দ্রিক এই দীর্ঘ মেয়াদী পরিকল্পনাটি একটি বহুমুখী পরিকল্পনা। এই পরিকল্পনার আওতায় সমগ্র বাংলাদেশে ৮০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা বাস্তবায়িত হলে দেশের জিডিপি প্রতিবছর ১.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার মাধ্যমে একুশ শতকের বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, কৃষির জন্য পানি, পোল্ডার ও নদী ব্যবস্থাপনা, সুন্দরবনের ঐতিহ্য ও প্রতিবেশ এবং নিরাপদ পানি সরবরাহ ও পয়নিষ্কাশন বিষয়ক গ্রুপ ভিত্তিক আলোচনায় যোগ দিয়ে অংশগ্রহণকারীরা উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন ও পানি ব্যবস্থাপনার সমস্যা ও বাস্তবভিত্তিক সমাধান তুলে ধরেন। এসময় তারা চলমান বিভিন্ন প্রকল্পের সমস্যা উপস্থাপনের পাশাপাশি সমস্যা সমাধানে নতুন প্রকল্প প্রস্তাব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এসআইবিডিপি এর উপপ্রকল্প পরিচালক মির্জা মো: মহিউদ্দিন। উপকূলীয় অঞ্চলে ডেল্টা প্লান বাস্তবায়ন কর্মসূচি বিষয়ে উপস্থাপন করেন ডেল্টা প্লানের সহযোগী সংস্থা নেদারল্যান্ডসের ডেল্টারিস এর উইলিয়াম ওলিমানস (ডরষষধস ঙষরবসধহং)। এছাড়া উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে উপস্থাপনা করেন আইডব্লিউএম (ইনস্টিটিউট অফ ওয়াটার মডিউলিং) এর জাকির হোসেন এবং সিইজিআইএস এর ড. ফারহানা আহমেদ। পানি বিশেষজ্ঞ মোঃ আমিরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুন্ডু। মতবিনিময় সভায় দক্ষিণাঞ্চলের ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ৭০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
নগরীতে আলোচিত ধর্ষণ মামলায় আরও ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমণি এলাকায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় সজীব ওরফে জীবন নামে আরও ১জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ সন্ধ্যায় মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. শাহরিয়ার বলেন, শিরোমনির তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে গত ১৮ মার্চ রাত সোয়া ৯টায় ধর্ষণের ঘটনা ঘটে। রাতে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ৪/৫ জন লোক তাদেরকে জোর করে গ্যারেজে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খানজাহান আলী থানায় ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার দিন রাতে গ্যারেজ মালিক কামরুলকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সজীব একেক সময় একেক স্থানে অবস্থান নেয়। উন্নত প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ ও মাদারীপুর সীমানা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা ও টিসিবি পণ্য পাওয়ার ক্রয়ের পরিবার পরিচিতি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান ২৩ মার্চ বিকাল ৫টায় শিরোমণি সরকারী মহাসিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন এর সভাপতিত্বে ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কাজী আজাদুর রহমান হিরোক। বক্তৃতা করেনে ইউনিয়ন পরিষদের সচিব তুলশি দাস মন্ডল, শেখ লেহাজ উদ্দীন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পায়রা বেগম, আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ।
ঝিনাইদহে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে মোটর সাইকেল র্যালী
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ এর বিরুদ্ধে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে এক মোটর সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের পাগলাকানাই এলাকা থেকে একটি মোটর সাইকেল র্যালী বের হয়ে শহরের হামদহ, পায়রাচত্তর, মুজিব চত্তর, আরাপপুর এবং বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা, থানা ও পৌর কৃষক লীগের আয়োজনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ সহ র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সহ-সাধারণ সম্পাদক এম এস উজ্জল, সাংগঠনিক সম্পাদক বি. এম রাজিব হাসান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফিউদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতা প্রমুখ।
হতদরিদ্রদের পুনর্বাসনে জার্মান সরকার সহযোগিতার হাত প্রসারিত করেছে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা মহানগরীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও হতদরিদ্রদের পুনর্বাসনে জার্মান সরকার সহযোগিতার হাত প্রসারিত করেছে। তাদের এই মানবিক উদ্যোগ আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে উপকূলীয় এলাকার মানুষ জীবন জীবিকার তাগিদে খুলনা শহরে এসে বসবাস করছে। তাদের জীবনমান উন্নয়নে কেসিসি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কেসিসি’র সাথে বিভিন্ন দাতা সংস্থা এগিয়ে আসায় গ্রীনল্যান্ড আবাসিক এলাকার চিত্রপট পাল্টে গেছে। ভৈরব তীরের সাত নং ঘাট এলাকাটি এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র বুধবার দুপুরে ৭নং ঘাটে জার্মান সরকারের ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকনোমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট-এর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। জার্মান সরকারের অর্থায়নে ইতোপূর্বে বাস্তবায়িত প্রকল্পসমূহের বর্তমান অবস্থা এবং ২১নং ওয়ার্ডের গ্রীণল্যান্ড আবাসনে ব্রীজ ফান্ডের আওতায় চলমান প্রকল্পসমূহ পরিদর্শনের লক্ষ্যে প্রতিনিধি দলটি খুলনা সফর করছেন। মতবিনিময়কালে প্রতিনিধি দলটি আগামীতে খুলনার উন্নয়নে প্রকল্প গ্রহণে সম্ভব সব ধরণের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন। উল্লেখ্য, জার্মান সরকারের আর্থিক সহায়তায় ৭নং ঘাট এলাকাটি আধুনিকায়ন করা হয়।
পরে সিটি মেয়র আগত প্রতিনিধি দলের সদস্যদের সাথে নিয়ে প্রকল্পভূক্ত এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের সাথেও কথা বলেন।
ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকনোমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট-এর সেকশন প্রধান বারবারা সফার, বাংলাদেশস্থ কান্ট্রি ডেক্স অফিসার উলরিচ ক্লেপম্যান, হেড অব কোঅপারেশন জোহানেস স্নাইডার, এডভাইজার দিবা হক, কান্ট্রি ডিরেক্টর এ্যানজেলিকা ফ্লেডারম্যান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডানা ডে লা ফনটেইন, ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর জন ই-আলাম, রিজিওনাল ম্যানেজার ক্রিস্টোফার ক্রেগার, কান্ট্রি ম্যানেজার স্টিফেন লেছনার, কেএফডব্লিউর কান্ট্রি ডিরেক্টর অনির্বাণ কুন্ডু, ডেপুটি ডাইরেক্টর তাজমিলুর রহমান, প্রোজেক্ট কোঅর্ডিনেটর রোজালিন খান, সিনিয়র আরবন রিজিলিয়েন্স স্পেশালিস্ট মেহেদী আহসান, কেসিসি’র কাউন্সিলর মোঃ শামছুজ্জামান মিয়া স্বপন, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, প্রধান প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, আর্কিটেক্ট রেজবিনা খানম, জেলা সমাজসেবা অফিসার খান মোতাহার হোসেনসহ সহযোগি সংস্থা কারিতাস ও ব্রাক এর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্পের ওপর আলোকপাত করেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার।
খুলনায় মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী
তথ্য বিবরনী
মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী এবং বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠান বুধবার বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, এই মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পেরেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন মেলার মাধ্যমে তুলে ধরা হয়। মেলার সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি, সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানান সিটি মেয়র। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) মো: আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। পরে মেয়র খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে ছয়জন অসহায় শ্রমিকের চিকিৎসার জন্য তিন লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ ও স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কেইউজে’র নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদের সাথে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার (২৩ মার্চ) দুপুরে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কেইউজের’র নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এর নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ক্লাবের সহ-সভাপতি ও কেইউজের সদ্য বিদায়ী সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, শেখ মো: সেলিম, সুনীল দাস, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবির, খুলনা টিভি রিপোর্টার ইউনিট এর সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, কেইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম, কেইউজের’র সদস্য রীতা রাণী দাস, মো: হেলাল মোল্লা প্রমুখ।
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি শেখ হারুনুর রশিদ কেইউজের নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, খুলনার সাংবাদিকরা সব সময়ই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। তাদের এ ভূমিকা খুলনার উন্নয়নে সহায়তা দিয়ে চলেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি গণমাধ্যম কর্মিদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তিনি খুলনার সংবাদপত্র শিল্পের উন্নয়নে সাংবাদিক ইউনিয়নের কার্যকরি ভুমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
খুলনা প্রেসক্লাব চত্বরে ৩ দিনব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব ও রোটারী ক্লাব অব আধুনিক খুলনা’র আয়োজনে ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী স্বাধীনতা মেলার আয়োজন করা হয়েছে। আজ ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টায় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। খুলনা প্রেসক্লাব চত্বরে ২৪ মার্চ বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই স্বাধীনতা মেলার স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৩৬টি স্টল এবারের মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে খাদ্যসমগ্রী, কুটির শিল্প, ট্যুরিজম, শিক্ষাসেবা, স্বাস্থ্যসেবা, বস্ত্রসহ বিভিন্ন রকমারী পণ্য পাওয়া যাবে।
পাইকগাছায় ঘের দখলে ব্যার্থ হয়ে বাসা আগুন ও ঘের মালিককে পিটিয়ে আহত করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ঘের দখলে ব্যার্থ হয়ে দুটি বাসায় আগুন ও ঘের মালিকে পিটিয়ে আহত করার অভিযোগে পাওয়া গেছে। ঘটনাটি বুধবার সালে উপজেলার চক নোয়ালতলা ও চক সুরনাল মৌজায়। এ ঘটনায় থানায় এজার দাখিল হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মামলার বাদী ও ঘের মালিক শেখ আনারুল ইসলাম জানা, উপজেলার চকনোয়ালতলা ও সুরনাল মৌজায় আমার ৭শ বিঘার একটি চিংড়ী ঘের রয়েছে। যা প্রকৃত মালিকের নিকট হতে লীজ ডিড গ্রহন করে মৎস্য ঘের পরিচালনা করে আসছি। কিন্তু প্রতিপক্ষ গফুর সরদার, আবুবক্কর সিদ্দিকদের সাথে ঘের নিয়ে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় আমার কাছে টাকা দাবী করে আসছে। টাক না দেয়ায় বুধবার সকালে গফুর সরদার (৫৫), আবু বক্কর সিদ্দিকি(৫৮) সহ ৩০ /৪০ জন ঘের জবর দখল করতে আসে। কিন্তু দখল করতে ব্যার্থ হয়ে ঘেরের দুটি সাইড বাসা আগুন ধরিয়ে দেয়। এ সময় আমি সহ কয়েক জন বাঁধা দিলে আমাকে মারপিট করে আহত করে। পরে তারা ঘের থেকে খেপলা জাল ও টানাজাল দিয়ে মাছধরে ও বাসা আগুনে পুড়িয়ে দিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ বিষয় গফুর সরদার বলেন চাঁদা টাকা চাওয়া কোন ঘটনা ঘটেনি। আমরা আমাদের নিজেদের জমি ঘের মালিকের নিট চাইলে তারা না দিয়ে নিজেদের দখলে রেখেছে। তবে তারা নিজেরাই বাসায় আগুন দিয়ে পুড়িয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।এজার দাখিল হয়েছে। তদন্ত করে ব্যবস্তা গ্রহন করা হবে।
পাইকগাছায় সুকেন হত্যা মামলার আসামী প্রকাশের ১৬৪ ধারা জবানবন্দি : পরকীয়ায় জীবন গেল সুকেনের
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সুকেন হত্যা মামলার প্রধান আসামী প্রকাশ সরদার(৩৭) আদালতে ১৬৪ ধারা জবনবন্ধি দিয়েছে। গতকাল বুধবার বিকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিলে বিজ্ঞ বিচার তার জবান বন্ধি গ্রহন করে। এ সময় তিনি সুকেন হত্যার কথা স্বীকার করেছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সুকান্ত কর্মকর্র জানান, প্রকাশ বিজ্ঞ বিচারকের খাস কামরায় ১৬৪ ধারা জবানবন্ধিতে বলেছে তার স্ত্রীরর সাথে পরোকীয়ার কারণে তাকে লোহার রড ধারালো করে তার বুকে পিঠে ঠুকিয়ে মেরেছে। সে আরো বলেন, প্রথমে তার স্ত্রীকে পরোকিয়ার ব্যাপরে সতর্ক করেছিলেন কিন্তু স্ত্রী শুনেনি। সে মানসিক ভাবে স্ত্রীকে মের ফেলার পরিকল্পনা করে। পরে দুটি সন্তানের কথা চিন্তা করে স্ত্রীকে না মেরে সুকেনকে মারার পরিকল্পনা করে। তাকে মেরে ফেলার জন্য এক সপ্তাহ ধরে পরিকল্পা করে। ৮ মার্চ রাত আটটার দিকে সুকেন ঘেরের দিকে যায়। তার পিছে পিছে সে গিয়ে ছিলো। সুকেন ঘেরের বাসার দরজা খুলতে গেলে প্রথমে মুখের ভিতর দিয়ে ধারালো রড ঠুকিয়ে দেয়। সে পড়ে গেলে তার বুকের উপর বসে ধারালো রড বুকে পিঠে ভিতরে ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তার সাথে আর কেহ ছিলনা বলে সে জানিয়েছে।
সহকারী অধ্যাপক সাইদুর রহমানের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান সহকারী অধ্যাপক সাইদুর রহমানের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেবেকা সুলতানা সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, জৈষ্ঠতা লঙ্ঘন করে ৪ জন সিনিয়র সহকারী অধ্যাপককে ডিংগিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাইদুর রহমান বনে যান ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এভাবে তিনি ২০১৬ সালের ২৮ নভেম্বর থেকে থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর এ নিয়ে তার বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ উঠলে জৈষ্ঠ সহকারী অধ্যাপক দ্বীনবন্ধু পালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তার সময় কালের মধ্যে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বীনবন্ধু পাল তা নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের নির্দেশে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়। এজন্য ওই কলেজের সহকারি অধ্যাপক শেখ ইস্রাফিল হোসেনকে আহবায়ক করে ও প্রভাষক সঞ্জয় কুমার পাল, নিরুপম কুমার পাল ও জীবনদ্যূতি চক্রবর্ত্তীসহ ৪ সদস্যের কমিটি দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ অডিট সম্পন্ন করেন। অডিট প্রতিবেদনে দেখা যায়, সাইদুর রহমান বেশ কয়েকটি খাত থেকে ৪৪ লাখ ৮৮ হাজার ৮৯৪ টাকা আত্মসাত করেন। ১ থেকে ২২ নম্বর রশিদ বইয়ের মাধ্যমে টাকা আদায় করা হয় ৫১ লাখ ২ হাজার ৮৮২ টাকা। টাকা গ্রহণ করা হয়েছে কিন্তু রশিদ পাওয়া যায়নি যথাক্রমে ক-অংশ-এইচএসসি সাধারণ শাখা-৩ লাখ ৭৪ হাজার ৭১৫ টাকা, খ-অংশ এইচএসসি (বিএম) শাখা ৮ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা ও গ-অংশ স্নাতক পাস শাখার ৪ লাখ ৪০ হাজার ৫৪৩ টাকা। তার সময়কালের মধ্যে কলেজের আয় হয়েছে মোট ৬৭ লাখ ৫৩ হাজার ৪০ টাকা। ব্যায়ের পরিমাণ মোট ২২ লাখ ৬৪ হাজার ১৪৬ টাকা। তিনি ৪৪ লাখ ৮৮ হাজার ৮৯৪ টাকার কোন হিসাব দিতে পারেননি যা নিরিক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনের বাইরেও তিনি ব্যাপক আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে। এরমধ্যে কয়েক দফায় টিউশন ফি’র প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ও অন্যান্য ফি বাবদ ৩ লাখ ৫০ হাজার টাকার কোন হদিস মিলছে না। এছাড়াও হিসাব বহির্ভূতভাবে ৮ থেকে ১০ লাখ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই কলেজের অন্যান্য অধ্যাপকেরা বলেন, এই কলেজটি একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। কলেজ প্রতিষ্ঠার পর থেকে বেশ সুনামের সাথে অন্যান্য অধ্যক্ষরা দায়িত্ব পালন করেন, কিন্তু সাইদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে আর্থিক অনিয়ম হওয়ায় সকলে হতাশা প্রকাশ করেন। তারা দাবী করেন সরকারি প্রতিষ্ঠানের স্বার্থে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক।
অভিযোগের বিষয়ে সাইদুর রহমানের সাথে কথা বলার জন্য কলেজে গিয়েও তাকে পাওয়া যায়নি। এছাড়া তার মোবাইলে (০১৭২১৭৫৮৪১৭) একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেবেকা সুলতানা সাইদুর রহমানের আর্থিক অনিয়মের বিষয়টি স্বীকার কলে বলেন, আমাদের কলেজে সরকারিভাবে নিরীক্ষা শুরু হয়েছে। তার দায়িত্ব পালনের সময়ে যে আর্থিক অনিয়ম হয়েছে তার দায় কলেজ কর্তৃপক্ষ নিবে না। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছি। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং সংশ্লিষ্টকে নোটিশও করা হয়েছে। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বেতাগা পোল্ট্রি সমবায় সমিতির ১৫তম বার্ষিক সাধারন সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা পোল্ট্রি সমবায় সমিতির ১৫তম বার্ষিক সাধারন সভা বুধবার দুপুর ১টায় ইউনিয়ন আওয়ামী লীগ (বঙ্গবন্ধু ভবন) এর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শুভাশিষ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম।
মোস্তাফিজুর রহমান হাফিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য আনন্দ কুমার দাশ, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, পোল্ট্রি সমবায় সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাশ ও বেতাগা বাজার বর্নিক সমিতির সাধারণ সম্পাদক তরুণ কান্তি দাশ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় তপন দাশের প্রতিকৃতিতে মাল্যদান এবং তার আত্মার শান্তি কামনায় দাড়িয়ে ১মিনিট নিরাবতা পালন করা হয়।
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকার সংশ্লিষ্টদের ভূমিকা রয়েছে: মনা
খবর বিজ্ঞপ্তি
সরকারের লাগামহীন দুর্নীতি, অনিয়ম ও বাজার সিন্ডিকেটের কারণেই দেশে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ জনগণ থেকে শুরু করে মধ্যবিত্তরা আজ মানবেতর জীবনযাপন করছে। সকল ব্যর্থতার দায় নিয়ে এই অগণতান্ত্রিক সরকারকে অবিলম্বে পদত্যাগে বাধ্য করা হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার (২৩ মার্চ) সকালে নগরীর নতুনবাজার এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণকালে পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এতে প্রমাণ হয় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকার সংশ্লিষ্টদের ভূমিকা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, কাজী মাহামুদ আলী, আজিজুল হাসান দুলু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, বেগম তানভিরুল আযম, ওয়াহিদুর রহমান দিপু, কে এম হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম লিটন, শেখ জিয়াউর রহমান, নুরুল ইসলাম দিপু, জহিরুল ইসলাম জুয়েল, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম তারেক, কামাল হোসেন, কবির গাজী, মাসুম পারভেজ লিটন, আলী হোসেন, শহিদুল ইসলাম, ফয়েজুল্লাহ, কবির খন্দকার, মোহাম্মদ দুলাল, মোহাম্মাদ মিঠু, জাকির হোসেন, জহিরুল ইসলাম লিটন, খোকন শেখ, মনি শিকদার, ইকবাল হোসেন গাজী, মনিরুজ্জামান মনি, নাজমুল হাসান, মোঃ ফারুক, মাসুম খাঁ, হুমায়ুন কবির, মহসিন হোসেন মিন্টু, শেখ শামসাদ হোসেন আবিদ, বাচ্চু দেওয়ান, আলী আকবর, মোঃ খয়বার হোসেন, গাজী আফসার, আসলাম হোসেন, হুমায়ুন কবির চৌধুরী, বাবুল রানা, ইবাদুল ইসলাম, জামাল, গোলজার, সায়েম, জাহাঙ্গীর, ইব্রাহিম মুন্সি, বশির, সুমন শিকদার, রাকিব, শরিফুল ইসলাম টিপু, মেশকাত আলী, মাসুদ খান, দিপু প্রধান, আমান আহম্মেদ, সালাউদ্দিন মোল্লা বুলবুল, কেএম মাহাবুব আলম, সৈয়দ ইমরান, বাসারুল ইসলাম রাসেল, নয়ন, মাসুদ আলী প্রমূখ।
খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
।। খবর বিজ্ঞপ্তি।।
২৪ মার্চ ( আজকের) কেন্দ্র ঘোষিত কর্মসূচি সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত মহানগর বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশন পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার প্রস্তুতি সভা বুধবার দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন, কাজী মাহামুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, বদরুল আনাম, আব্দুর রাজ্জাক, আবিদুর রহমান মনি, বেগ তানভীরুল আযম, কেএম হুমায়ুন কবির, সাজ্জাদ আহসান পরাগ, শরিফুল আনাম, তারিকুল ইসলাম তারেক, নাজিরুদ্দিন নান্নু, আফসার মাস্টার, মোল্লা ফরিদ আহমেদ, মাসুদ খান বাদল, জামাল উদ্দিন, ডা. ফারুক হোসেন, ওয়াহিদুজ্জামান, ইব্রাহিম হাওলাদার, মোস্তফা কামাল, সাইফুল মল্লিক, গোলাম কিবরিয়া, শাহাআলম, রফিকুল ইসলাম, আমিন আহমেদ, হুমায়ুন কবির চৌধুরীসহ অনেকে।
মহানগর বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশন আজ
খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মহানগর বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশন আজ ( ২৪ মার্চ )। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহানগর বিএনপি’র উদ্যোগে কেডি ঘোষ রোডস্থ বিএনপি অফিসের সামনে অনশন কর্মসুচি পালিত হবে। মহানগরের সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থেকে কর্মসুচি সফল করার আহবান জানিয়েছেন মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
অবশেষে নির্মিত হতে যাচ্ছে পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধ। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র বিশেষ বরাদ্দ থেকে এ বাঁধ নির্মাণ করা হবে। শিবসা ব্রীজ থেকে থানা পর্যন্ত ১ কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হলে মৎস্য আড়ৎদারী মার্কেট, পোনা ব্যবসায়ী সমিতি, চিংড়ী বিপণন কেন্দ্র, থানা ও পৌর বাজার প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। উল্লেখ্য শহর রক্ষা বাঁধ না থাকায় শিবসা নদীর উপচে পড়া পানিতে প্রতিনিয়ত এসব এলাকা প্লাবিত হয়। বুধবার (২৩ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, এসএম তৈয়েবুর রহমান, কাউন্সিলর আসমা আহমেদ, আব্দুল গফফার মোড়ল, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, যুবলীগ নেতা এসএম রেজাউল হক, মৎস্য আড়ৎদারী মার্কেটের সভাপতি মোঃ জাকির হোসেন, এমএম আজিজুল হাকিম ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।
পাইকগাছায় ভূ-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছার সকল ক্ষেত্রে ভূ-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে অ্যাওসেড ও পানি অধিকার কমিটি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কৃষ্ণপদ মন্ডল, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কয়রা পানি অধিকার কমিটির সভাপতি রাজীব কুমার বাছাড়, মাহমুদকাটি জলবায়ু সহনশীল গ্রাম কমিটির সভাপতি মানিক ভদ্র, মাহমুদকাটির গ্রামের ভি.সি.আর.পি.সি সাধারণ সম্পাদক রাজীব গাঙ্গুলী, রামনাথপুর গ্রামের ভি.সি.আর.পি.সি সভাপতি শেখ সাদেকুজ্জামান, অ্যাওসেড‘র পরিচালক মাহবুবুর রহমান, সহকারী সমন্বয়কারী হেলেনা খাতুন, ব্রাক ওয়াশ প্রকল্পের ম্যনেজার মো: রেজাউল করিম। মানববন্ধনটি সঞ্চলনা করেন খুলনা পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি। মানববন্ধনে বক্তারা পানিকে প্রতিবেশের একটি ‘মৌলিক উপাদান’ বিবেচনায় নিয়ে সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, পানিসম্পদে জনগণের স্বত্ত্ব ও অধিকার নিশ্চিত, ‘পানিসম্পদ ব্যবহার’ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা, বড় বড় পুকুর কেটে তা খাবার পানির সংরক্ষণস্থল তৈরি, জলাবদ্ধতা রোধে নদী, বিল ও বাওড়গুলিকে অবমুক্ত করা, মিঠা পানির আধার সংরক্ষণ,খাস পুকুর ও জলমহল লিজ দেওয়া বন্ধ করে মানুষের খাবার পানির সংকট দূর করার দাবি জানান ।
বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরী শাখার মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং খালিশপুর থানা যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদের বড় ভাই মোঃ মইনুল ইসলাম (৪০) ২৩মার্চ বুধবার আনুমানিক রাত ৩টায় আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গমনরত অবস্থায় পথিমধ্যে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমের নামাজে জানাজা বাদ আসর খালিশপুর বায়তুন নাজাত জামে মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগরী যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং খালিশপুর থানা যুবনেতা জাহিদুল ইসলাম জাহিদের বড় ভাই মোঃ মইনুল ইসলামের এহেন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
ফকিরহাটে আধাকেজি গাজাসহ আমিরুল মোড়ল আটক
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আধাকেজি গাজাসহ মো. আমিরুল মোড়ল (৩৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়োন্দা শাখার একটি দল। মঙ্গলবার বিকাল ৫টার দিকে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়োন্দা শাখার একটি দল বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের গাবখালী এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে আমিরুল মোড়লকে আটক করে। এসময় তার নিকট থেকে আধাকেজি গাজার উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার মূল্য ২০হাজার টাকা। আটককৃত আমিরুল মোড়ল সাতবাড়িয়া গ্রামের মো. আলিউল মোড়লের ছোট পুত্র। এ ব্যাপারে এদিন রাতে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়োন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোছাদ্দেক হোসেন বাদী হয়ে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। যার নং-০৯, তারিখ-২২/০৩/২০২২ইং।
ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফকিরহাটে
ফকিরহাট প্রতিদনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার বিকাল ৩টায় ফকিরহাট ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ এরশাদুল গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার আঃ রহিম, সাধারন কেয়ারটেকার কাজী মোঃ সাইফুল্লাহ, আবুল বাশার, মোফাজ্জেল হোসেন। এছাড়া উক্ত সভায় মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি খুলনায় সফরকালে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ২৩ মার্চ (বুধবার) দুপুর ১টা ৩০ মিনিটে সৌজন্য সাক্ষাতকালে শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য।
এসময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ বেশ কিছু বিষয় তাঁকে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ত্বরান্বিত করতে গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষামন্ত্রীর সহযোগিতা কামনা করেন। শিক্ষামন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং গবেষণা কার্যক্রম জোরদারের জন্য উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারের কয়েকটি পদক্ষেপ ও পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিকাশে তাঁর মন্ত্রণালয় তথা সরকারের পক্ষ থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান ও উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীরাই উন্নত রাষ্ট্র গঠনের মূল নিয়ামক শক্তি : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠান ২৩ মার্চ (বুধবার) সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষা ব্যক্তিজীবনকে নিয়ন্ত্রণ করে। সমস্যা সমাধানের পথ নির্দেশনা দেয়। তাই অর্জিত শিক্ষা নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা ও গবেষণার অবারিত সম্ভাবনার স্থল। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের এবং নিজেদের আবিষ্কারের স্থানই হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন। তিনি আরও বলেন, বাংলাদেশ সৃষ্টির আগ থেকে এ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও শক্তি। আজকের এই নবীন শিক্ষার্থীরাই ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গঠনের মূল নিয়ামক শক্তি বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শুধুমাত্র চাকরি পাওয়া শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয়; সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করাই শিক্ষার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান ও ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
কর্মশালার চতুর্থ দিনে কলা ও মানবিক স্কুল এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসক স্কুলের আওতাধীন ৫টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
ই-নথির মাধ্যমে কাজে গতিসঞ্চার ও স্বচ্ছতা নিশ্চিত সম্ভব : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
২৩ মার্চ (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কর্মকর্তাদের ই-নথি শীর্ষক প্রশিক্ষণ (দ্বিতীয় ধাপ) শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ই-নথির মাধ্যমে কাজের গতিসঞ্চার ও স্বচ্ছতা নিশ্চিত সম্ভব হবে। দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে বড় ধরনের ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ই-নথি চালু করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি হিসেবে সকলকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ই-নথি বিষয়ে ব্রিফ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ ও প্রোগ্রামার/সিস্টেম ইঞ্জিনিয়ার দিজেন্দ্র চন্দ্র দাশ। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার ও উপ-উপাচার্যের সচিব মো. হেমায়েত মিয়া, উপ-গ্রন্থাগারিক কাজী ফেরদৌস এবং সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস। দ্বিতীয় ধাপের প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
নৈহাটী ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্য বিপনণ কার্যক্রমের উদ্বোধন
রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদে টিসিবি’র ফ্যামিলি কার্ডের পণ্য বিপনণ কার্যক্রমের উদ্বোধন ২৩ মার্চ বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে। রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে ৫৭৫ জন কার্ডধারীকে স্বল্প মূল্যে ২ কেজি চিনি, ২কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে। ২৪ মার্চ দিনভর পূর্ব রূপসা কাঁচা বাজারে বাকী কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম বলেন-রমজান মাসকে সামনে রেখে নিম্ন আয়ের সাধারণ মানুষের জন্য সরকার দেশব্যাপী নতুন এ কর্মসূচি চালু করেছে। সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেশের কোন মানুষ অনাহারে থাকবেনা। একারণে ভিজিডি, ভিজিএফ, রেশন কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা চলমান থাকার পরও নতুন এই কর্মযজ্ঞ চালু করেছেন। তিনি আরো বলেন টিসিবি’র ফ্যামিলি কার্ডের এই পণ্য বিপনণ স্বচ্ছতার সাথে করতে হবে। কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি মেম্বর মোঃ ইলিয়াজ হোসেন, কামরুজ্জামান সোহেল, বাবর আলী, আসাবুর রহমান মোড়ল, আব্দুর রাজ্জাক, শেখ মাসুম ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, নৈহাটী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন ও যুবলীগ নেতা শেখ সাগর প্রমূখ।
এদিকে ইউনিয়ন পরিষদে একটি মাত্র কেন্দ্র থেকে টিসিবির পণ্য বিপনণ করার কারণে কার্ডধারীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন। তাদের অভিযোগ প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। পণ্য বিপনণ কেন্দ্র না বাড়ালে ভবিষ্যতে অনেকেই এ কার্যক্রম থেকে মুখ ফিরিয়ে নেবে। ব্যাহত হবে সরকারের মহতি উদ্যোগ।
কয়রায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সপ্তাহব্যাপী স্বাধীনতার সূবর্ণজয়ন্তী মেলা
কয়রা (খুলনা) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উপলক্ষ্যে কয়রা উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী মেলা শেষ হয়েছে। এবারের মেলায় প্রতিপাদ্য চেতনায় মুক্তিযুদ্ধ আদর্শে বঙ্গবন্ধু নেতৃত্বে শেষ হাসিনা এগিয়ে চলো বাংলাদেশ। ১৭ মার্চ শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু এবং বুধবার বিকেল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয়। এদিকে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে মুক্তির উৎসব মেলায় প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়ে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শকরা ভিড় জমায়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মেলায় নিজস্ব স্টল করে দর্শকদের বিভিন্ন প্রশ্ন উত্তর সহ স্ব স্ব প্রতিষ্ঠানের সেবা দিতে দেখা যায়। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী মেলায় সরকারি কয়েকটি প্রতিষ্ঠান নিজ নিজ স্টলে সেবা দেওয়ায় সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। এ বিষয় বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নারী পুরুষ মেলায় অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য দপ্তরে চিকিৎসকরা করোনা টিকা প্রদান করেছে। এছাড়া ব্লাড ব্যাংক তাদের নিজস্ব স্টলে বিনা খরচে মেলায় আসা দর্শণার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন। মেলায় অনুরুপ প্রতিদিন উপজেলা প্রাণী সম্পদের স্টল থেকে গরু ছাগলের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে মেলার কিছু বিষয় নিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে করেছেন কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও কৃষি অধিদপ্তর । মেলায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও দর্শকরা জনায়, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী মেলায় কাঁচা/পাঁকা মরিচ দিয়ে অঙ্কিত বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা, সবজি দিয়ে বাংলাদেশ মানচিত্র এবং কৃষকদের প্রদর্শণীয় ক্ষেত থেকে আনা নানান জাতের (জীবন্ত গাছে ধরা ) ফসল। যাহা উপজেলা কৃষি গবেষণা সরেজমিন বিভাগে স্টলে দেখা গেছে। অনুরুপ শিক্ষা দপ্তরের স্টলে প্রতিদিন দর্শকদের গ্রাম অঞ্চলের পিঠা তৈরি এবং দর্শকদের খেতে দেওয়ায় ভিড় জমায় সেখানে। মেলার সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস মেলায় অংশ নেওয়া সকল প্রতিষ্ঠান কে ধন্যবাদ জানিয়ে বলেন, ৭ দিনের মেলা থেকে কয়রার মানুষকে সরাসরি সেবা দেওয়া হয়েছে এবং সকল ধরনের দর্শক প্রতিদিন মেলাকে প্রানবন্ত করে তোলায় তিনি দর্শকদের ও ধন্যবাদ জানান।
আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে: শিক্ষামন্ত্রী
তথ্য বিবরনী
জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এখন আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশে^র বুকে মাথা তুলে দাঁড়াতে হলে আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে। স্বপ্নের উন্নত বাংলাদেশের চাবিকাঠি তরুণদের হাতে রয়েছে। তাঁদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে ও হৃদয়ে মুজিবকে ধারণ করতে হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার দুপুরে খুলনা সরকারি ব্রজলাল কলেজের বইমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর চাওয়া সোনার মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জাতির পিতার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর দৃশ্যমান ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রজন্ম সঠিক পথে না চলে ভুল পথে পা বাড়ালে জাতির পক্ষে স্বপ্নের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। এজন্য বাঙালির ইতিহাস, ভাষা ও আত্মপরিচয় হৃদয়ে লালন করতে হবে। মন্ত্রী এ সময় সরকারি ব্রজলাল কলেজের অডিটরিয়াম সংস্কারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সরকার ব্রজলাল কলেজসহ দেশের ১৬টি শতবর্ষী কলেজকে শিক্ষার ক্ষেত্রে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে চায়।
সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মশিউর রহমান। অনুষ্ঠানে বি. এল কলেজ জার্নালের মোড়ক উন্মোচন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
মোংলায় সংবাদ সম্মেলনে ছেলের মুক্তির জন্য মায়ের আহাজারী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় দোকানে ইয়াবা রেখে এক তরুন ব্যবসায়ীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাব হল রুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিউলী ইয়াছমীন নামের এক গৃহিনী। সংবাদ সম্মেলনে তিনি ছেলের মুক্তি জন্য আহাজারী করে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তার পুত্র বধু তাসলিমা বেগম ও৫ বছর বয়সের নাতনীও উপস্থিত ছিলেন। তারা কাঁদলেন এ সংবাদ সম্মেলনে।
ন্যায় বিচারের দাবী নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিউলী ইয়াছমীন বলেন, সম্প্রতি বন্দর বিপনী মার্কেটে লটারীর মাধ্যমে একটি দোকান ঘর বরাদ্দ পাই। চরম অর্থনৈতিক সমস্যার মধ্যে গত মঙ্গলবার ধার দেনা করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের মালামাল ওই দোকানে ওঠানো হয়। ওইদিন বিকেলে দোকানে মিলাদ ও দোয়ার আয়োজনের প্রস্তুতি চলছিল। কিন্ত বেলা ১১ টার দিকে মালামাল গোছানো ও মিলাদের জন্য প্রস্তুতি নিতে আমার ছেলে আব্দুল আলীম ব্যস্ত থাকার সুবাদে স্থানীয় যুবক ফরিদ দোকানের ভিতরে প্রবেশ করে। ওই যুবক দোকানের ভিতরের একটি কৌটা নিয়ে নাড়াচাড়া করতে থাকলে আমার ছেলের নজরে পড়ে এবং তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে সে দ্রুত চলে যায়। বহিরাগত ওই যুবকটি দোকান ত্যাগ করতে না করতেই সাদা পোশাকদারী ৫/৬ জন অপরিচিত লোক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচয়ে দোকানে থাকা মালামালের ভিতরে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে যুবক ফরিদের নাড়াচাড়া করা সেই কৌটা তুলে তাতে মাদক (ইয়াবা) রয়েছে বলে আমার ছেলেকে হ্যান্ডকাপ লাগিয়ে চড়থাপ্পর মারতে থাকে তারা। এতে প্রতিবেশী ব্যবসায়ী ও সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েন।
তিনি আরো বলেন, এ খবর পেয়ে পুত্রবধুকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলার জন্য অনুনয় বিনয় করলে তারা অপমানজনক আচরণ ও প্রকাশ্যে লাঠি পেটার হুমকি দেয়। পরে দিগরাজে তাদের ভাড়া বাড়ীতেও তল্লাশী এবং তছনছ করে তারা। এক পর্যায়ে তারা ছেলেকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। পরে জানতে পারি দোকানের সেই কৌটা থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার দেখিয়ে আমার ছেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়ছে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে গৃহিনী শিউলী ইয়াছমীন আরো বলেন, বন্দর বিপনী মার্কেটের একটি দোকান ঘর ব্যবহার করে শ্রাবন নামের এক যুবক দীর্ঘদিন নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও অপরাধী চক্রের তৎপরতায় ওই মার্কেটে তার সম্পৃক্ততা রয়েছে। তার অপকর্ম ও অপতৎপরতার প্রতিবাদ করতে গিয়ে আমি ও আমার পরিবার রোশানলসহ ইতিমধ্যে কয়েক দফায় হামলার শিকার হয়েছি। তার বিরুদ্ধে আমি ও আমার ছেলের দায়ের করা দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই শ্রাবনের সঙ্গে আমার দোকানে অনুপ্রবেশকারী যুবক ফরিদের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে, তা স্থানীয় ও প্রতিবেশীরা সকলে জানেন। ঘটনাস্থলে উপস্থিত শ্রাবন ও ফরিদ একাধিকবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে কানাঘুষা করেন। এ দৃশ্য উপস্থিত অনেকেই দেখেছেন। এরা দুইজন মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ছেলের নতুন দোকানের ভিতরে ইয়াবা লুকিয়ে রেখে মামলায় ফাঁসানোসহ সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে।
তিনি অভিযোগ করে বলেন, শ্রাবন নামের ওই যুবক বিভিন্ন সময় নানা ধরণের লোকজন ব্যবহার করে অন্যকে জব্দ করতপ বন্দর কর্তৃপক্ষসহ নানা দপ্তরে কাল্পনিক অভিযোগ দায়ের করিয়ে হয়রানী করে থাকে। তার এমন হয়নারী হতে রক্ষা পায়নি বন্দরের কর্মচারীরাও। তার চক্রান্তে স্থায়ী বন্দর বিপনী মার্কেট এলাকার প্রায় ৭০টি পরিবার উচ্ছেদসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান গুটিয়ে নিঃস্ব হয়েছে। একইভাবে আমার ছেলেকে মাদক দিয়ে ফাঁসিয়ে ঘটনার ওই দিনই আমার দোকানের বরাদ্দ বাতিলসহ সদ্য খোলা দোকানে তালা লাগিয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয় প্রশাসনের কর্তা-ব্যক্তিদের নজর ও সুষ্ঠু তদন্তে মিথ্যা এবং হয়রানীমুলক মাদক মামলা হতে পরিত্রাণ পাবে তার অসহায় পরিবার সংবাদ সম্মেলনে এমটা প্রত্যাশা করেন শিউলী ইয়াছমীন।
শিক্ষা মন্ত্রীর সাথে খুলনা জেলা আ’লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী ডাঃ দিপু মনি খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফরে আসেন। গতকাল খুলনা সার্কেট হাউজে সকাল ১১টায় খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউরি সরোয়ার, মোঃ জামিল খান প্রমুখ।
পুলিশ সদস্য অপরাধ করলে বাহিনী থেকে বের করে দেওয়া হবে: আইজিপি
যশোর অফিস।।
পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশ পুলিশে ক্রিমিনালের স্থান নেই। আমরা নিজেরা ক্রাইম করবো না। সিনিয়র, জুনিয়র কোনও সহকর্মীকে ক্রাইম করতেও দেবো না। কোনও পুলিশ সদস্য অপরাধে যুক্ত থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেওয়া হবে।’ বুধবার (২৩ মার্চ) সকালে যশোর পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জের সব পুলিশ ইউনিটের বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মানুষের সঙ্গে অমানবিক ও অপেশাদার আচরণ না করার জন্যও পুলিশ সদস্যদের আহ্বান জানান আইজিপি।
পুলিশের আধুনিকায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে পুলিশে সর্বাধুনিক টেকটিক্যাল বেল্ট, বডি ওর্ন ক্যামেরা ইত্যাদি যুক্ত হয়েছে। আগামীতে আধুনিকায়নে আরও যা যা করা প্রয়োজন সব করা হবে।
খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
পুলিশে নিয়োগ পদ্ধতির সংস্কারের কথা উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘ ৪০ বছর পর পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে বিদ্যমান নিয়োগবিধি সংস্কার হয়েছে। ইতোমধ্যে কনস্টেবল পদে জব মার্কেট থেকে ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে। সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া চলমান।
করোনাকালে পুলিশের অবদানের কথা উল্লেখ করে আইজিপি বলেন, করোনা মোকাবিলায় পুলিশ এক মুহূর্তের জন্যও পিছপা হয়নি। প্রথমদিকে পুলিশের সুরক্ষা সামগ্রী ছিল না, পিপিই ছিল না, তবু জনগণের সেবায় প্রথম দিন থেকেই আত্মনিয়োগ করেছে। করোনাকালে দেশমাতৃকার সেবায় আমাদের ১০৬ জন সহকর্মী আত্মোৎসর্গ করেছেন। ২৭ হাজার পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। দেশের ১৮ কোটি মানুষ পুলিশকে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তিনি আরও বলেন, জনগণের এ আস্থা ধরে রাখা কঠিন চ্যালেঞ্জ। সবাই মিলে পুলিশ বাহিনীর সম্মান বাড়াতে হবে। পুলিশ বাহিনীর সম্মান বাড়লে ব্যক্তিগতভাবে প্রতিটি পুলিশ সদস্যের সম্মান বাড়বে।
আইজিপি তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযুদ্ধ ও করোনাকালে দেশ ও জনগণের সেবায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
আইজিপি যশোর পুলিশ হাসপাতাল, ইন্সপেক্টর কোয়ার্টার, চৌগাছা, যশোর এবং পুলিশ অফিসার্স মেস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। যশোর জেলা পুলিশের মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।
খুলনায় সয়াবিন তেল মজুত রেখে জরিমানা গুনলেন ৪ ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার।।
খুলনার ফুলতলায় সয়াবিন তেল মজুত রাখা ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৪ দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফুলতলা বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোডাউনে ১১৭ ড্রাম সয়াবিন তেল মজুত রাখা ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে মুদি পোট্রি সড়কের সুমন্ত কুন্ডুকে ৫০ হাজার টাকা, বিপ্রদাস কুন্ডুকে ১০ হাজার টাকা, গোপাল চন্দ্র কুন্ডুকে ১০ হাজার এবং মধুসূদন কুন্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন
দেড় বছর পর বেনাপোল দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু
বেনাপোল (যশোর) প্রতিনিধি।।
দেড় বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারও আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। গত তিনদিনে ভারত থেকে এক হাজার ৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, রোববার ৮৫০ টন ৮৭৮ কেজি, সোমবার ১৭৫ টন ৪৪০ কেজি ও মঙ্গলবার ৬৪ টন ৪০০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে।
তিনি আরও জানান, দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশি পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানান জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, প্রকারভেদে প্রতি টন ১১১ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত মূল্যে ভারত থেকে আমদানি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজে ২ টাকা ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে ব্যবসায়ীদের। বেনাপোল বন্দর থেকে প্রতি কেজি পেঁয়াজ ২৬-২৮ টাকায় বিক্রি হচ্ছে।
মেসার্স গাজী ইন্টারন্যাশনালের প্রতিনিধি আবু জাফর জানান, ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানি শেষ করতে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে আগের এলসির কেনা পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে।
মুজিবর রহমান নামের এক ক্রেতা জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে কেজিতে ৪-৫ টাকা দাম কমেছে। যেভাবে আমদানি বেড়েছে আরও দাম কমবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস করতে পারেন সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শাশুড়ি-পুত্রবধূকে পুলিশের মারধর, অপমানে গলায় ফাঁস
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় শাশুড়ি-পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অপমানে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই পুত্রবধূ। ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারধরে আহতরা হলেন- পুরাতন বাস্তবপুর গ্রামের শওকত আলীর স্ত্রী সোহানা বেগম (৩৬) ও তার পুত্রবধূ মেহরিমা ইসলাম স্নেহা (১৬)।
মেহরিমা ইসলাম স্নেহা বলেন, গত বছরের ৪ জুলাই পুরাতন বাস্তবপুর গ্রামের শওকত আলীর ছেলে জিহাদের (২২) সঙ্গে ঢাকার আদাবর এলাকার একটি কাজি অফিসে আমরা বিয়ে করি। ওই সময় আমার মা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিয়ের পর থেকে আমি শ্বশুরবাড়িতেই থাকি। কয়েক দিন আগে আমাকে আটকে রেখেছে বলে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ করেন আমার নানি। মঙ্গলবার দুপুরে আমি ও আমার শাশুড়ি ঘরে টেলিভিশন দেখছিলাম। এ সময় দামুড়হুদা মডেল থানার এক নারী কনস্টেবলসহ তিন-চারজন পুলিশ সদস্য আসেন। কিছু বুঝে ওঠার আগেই এক নারী ও এক পুরুষ পুলিশ সদস্য আমার শাশুড়িকে চুলের মুঠি ধরে মারধর করে মাটিতে ফেলে দেন। এ সময় আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে আমি রাজি হইনি। আমাকেও মারধর করে তারা।
মেহরিমার স্বামী জিহাদ আলী বলেন, আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে প্রতিবেশী ও ওই পুলিশ সদস্য দরজা ভেঙে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আমার স্ত্রী দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে নানির বাড়িতে থাকতো। বিয়ের পর আমার বাড়িতে সংসার করছে।
জিহাদ আলী বলেন, অভিযোগ যতই থাকুক, তারা আমার মা ও স্ত্রীকে মারধর কেন করলো? তারা বললে আমরা থানায় যেতাম।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, মেহরিমা ইসলাম স্নেহা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি শঙ্কামুক্ত কিনা এখনই বলা যাচ্ছে না। তাকে অক্সিজেন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, আহত মেহরিমা ইসলাম স্নেহার নানি নয়ন তারা সম্প্রতি দামুড়হুদা মডেল থানায় তার নাতনিকে জোর কেরে আটকে রেখেছে বলে একটি অভিযোগ দেন। এর পরিপেক্ষিতে মঙ্গলবার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইখলাসসহ মহিলা পুলিশ সদস্যরা মেহরিমাকে উদ্ধার করতে যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকা ওই মেয়েকে উদ্ধার করতে গিয়েছিলো। এ সময় ওই বাড়ির লোকজন উদ্ধারকাজে বাধা সৃষ্টি করে। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি।
সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস বলেন, ভুক্তভোগীকে উদ্ধারে গিয়ে এক নারী কনস্টেবল তাদের মারধর করেছেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।
‘৪২ বছর পর কোথাও বেড়াতে আসলাম, খুব ভালো লাগছে’
খুলনাঞ্চল রিপোর্ট
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী যুব সংঘের উদ্যোগে ষাটোর্ধ্ব ৫০ ব্যক্তি যশোরের সাগরদাঁড়ি গ্রামে মধুপল্লিতে বনভোজনে আসেন। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী যুব সংঘের উদ্যোগে ষাটোর্ধ্ব ৫০ ব্যক্তি যশোরের সাগরদাঁড়ি গ্রামে মধুপল্লিতে বনভোজনে আসেন। আজ বুধবার সকালেছবি: প্রথম আলো
যশোরের সাগরদাঁড়ি গ্রামে মধুপল্লিতে বনভোজনে এসে ৮১ বছর বয়সী সিরাজুল ইসলাম দারুণ খুশি। মুহূর্তের জন্য হলেও চাঙা হয়ে উঠেছেন। এদিক-ওদিক ঘুরে ঘুরে দেখছেন। শরীরটা ক্লান্ত হয়ে এলে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। আবার হাঁটছেন। ঘুরতে আসা ষাটোর্ধ্ব গোলাম সরোয়ারের মুখেও খুশির ঝিলিক। তাঁদের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে বনভোজনে এসেছেন আরও অনেক প্রবীণ। এই বয়সে বনভোজনে আসতে পারায় যারপরনাই আনন্দিত তাঁরা। আজ বুধবার ব্যতিক্রমী এই বনভোজনের আয়োজন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী যুব সংঘ।
চাপালী যুব সংঘ এই বনভোজনে গ্রামের ষাটোর্ধ্ব ৫০ জনকে মধুপল্লিতে নিয়ে যায়। তাঁদের সবার গায়ে ছিল হলুদ রঙের গেঞ্জি, মাথায় নীল রঙের টুপি। মধুপল্লিতে বুধবার সকালে তাঁরা পৌঁছালে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা ফুল ও মিষ্টি দিয়ে তাঁদের বরণ করেন। সবাইকে ঘুরিয়ে দেখানো হয় সাগরদাঁড়ি এলাকা। এমন আয়োজনে দারুণ খুশি ষটোর্ধ্বরা। কয়েক ঘণ্টার জন্য হলেও চাঙা হয়ে ওঠেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর কেশবপুর বন্ধুসভার সভাপতি দীপ্ত রায় চৌধুরী, সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান ও শরিফুল ইসলাম।
বনভোজনে আসা ৮৮ বছর বয়সী শফি উদ্দীন শেখ বলেন, ‘এই বয়সে যে এইভাবে বেড়াতে আসব, ভাবতেই পারি না। সর্বশেষ গিয়েছিলাম কক্সবাজারে, ১৯৭৯ সালে। ৪২ বছর পর কোথাও বেড়াতে আসলাম। খুব ভালো লাগছে।’ ষাটোর্ধ্ব বদরউদ্দীন সরদার বলেন, ‘ক্লাবের বর্তমান পরিচালনাকারীরা আমাদের নিয়ে আসবে ভাবতেও পারেনি। আমি কত যে খুশি, তা ভাষায় বলতে পারছি না।’
চাপালী যুব সংঘের ইতিহাস তুলে ধরে সিরাজুল ইসলাম বলেন, তরুণ বয়সে ১৯৭১ সালে তাঁরাই প্রতিষ্ঠা করেছিলেন চাপালী যুব সংঘ। যুদ্ধ শুরু হলে মানুষ গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। আবার শহরতলি ছেড়ে অনেকে চলে যায় গ্রামাঞ্চলে। সেই সময়ে তাঁরা তরুণেরা গ্রামটিকে রক্ষা করতে গ্রামের মানুষকে বাঁচাতে একত্র হয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন এই সংগঠন। অর্ধশত বছর পেরিয়ে সংগঠনটির বয়স এখন ৫১ বছর। এই দীর্ঘ সময় পর আবার তাঁরা একত্র হতে পেরেছেন। একসঙ্গে বনভোজনে আসতে পেরে ষাটোর্ধ্ব সবাই খুব খুশি।
বয়োজ্যেষ্ঠদের বনভোজন সম্পর্কে ক্লাবের সভাপতি আজাদ রহমান বলেন, ক্লাব থেকে তাঁরা প্রতিবছরই দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যান। এবারও তাঁরা ১২ মার্চ পদ্মা সেতু দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর নিজেদের মধ্যে আলোচনা হয় বয়োজ্যেষ্ঠদের জন্য এই বিনোদন দেওয়া যায় কীভাবে। যাঁরা এখন আর ঘুরতে যেতে পারেন না, তাঁদের নিয়ে কেউ ঘুরতেও যেতে চান না। শেষে ষাটোর্ধ্বদের নিয়ে একটি বনভোজন করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত থেকে ষাটোর্ধ্ব ৫০ জনকে নিয়ে এসেছেন সাগরদাঁড়িতে।
এই বনভোজনে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. শাহজাহান বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। তাঁরা ভাবেননি বৃদ্ধ মানুষের জন্য এমন আয়োজন হতে পারে। এই আয়োজনে তাঁরা সাড়া দিয়েছেন, মনের আনন্দে এসেছেন।
মধুপল্লির কাস্টডিয়ান আইরিন পারভীন বলেন, অনেকে এই মধুপল্লিতে আসেন। তবে এ-জাতীয় বয়োজ্যেষ্ঠদের আসতে দেখে তিনি খুবই খুশি। এমন আয়োজন খুবই ব্যতিক্রম। বয়স্ক লোকজন এত কষ্ট সহ্য করে এই দূরের রাস্তায় বনভোজনে এসেছেন, এটা ভাবা যায় না। তাঁদের এই ঘুরতে আসা, দেশকে জানতে অন্যদের অনুপ্রেরণা জোগাবে।
বিরোধপূর্ণ জমি: নিষেধাজ্ঞা না মেনে নির্মাণকাজ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বিরোধপূর্ণ একটি জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। এতে বলা আছে, ওই জমিতে থাকা কোনো গাছগাছালি কাটা যাবে না, নির্মাণ করা যাবে না নতুন কোনো স্থাপনা। কুষ্টিয়া যুগ্ম জজ আদালতের এমন নির্দেশনা মানছে না গণপূর্তের কুষ্টিয়া কার্যালয়। ওই জমিতে হাঁটার পথ নির্মাণ করছে তারা। এ নির্মাণকাজে আপত্তি জানিয়েছে ওই জমির দাবিদার কুষ্টিয়া সওজ (সড়ক ও জনপথ অধিদপ্তর)।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সাদ্দাম বাজার মোড় এলাকায় কুষ্টিয়া সড়ক ভবন ও গণপূর্তের কার্যালয়। একসময় সরকারি এ দুটি প্রতিষ্ঠান ছিল যোগাযোগ ও ভবন অধিদপ্তরের আওতায়, সংক্ষেপে যাকে সিঅ্যান্ডবি বলা হতো। ভাগাভাগি হওয়ার পর সরকারি এ জমি দুটি প্রতিষ্ঠানের মধ্যে রেকর্ড হওয়ার কথা থাকলেও গণপূর্তের দাবি, ভুলক্রমে তা সড়ক বিভাগের নামে চলে গেছে।
তবে ১৯৭৬ সাল থেকে প্রায় তিন একর আরএস খতিয়ানভুক্ত ওই জমির খাজনা বছরে প্রায় এক লাখ টাকা করে সরকারকে দিয়ে আসছে সওজ। কিন্তু ওই জমির সব ভবন গণপূর্তের নামে। এমনকি যে ভবনে সড়কের অফিস আছে, সেটিও গণপূর্তের ছিল একসময়। পরে সড়কের ব্যবহারের জন্য দোতলা ভবনটি ছেড়ে দেওয়া হয়। সওজ বিভাগ বেশ কয়েক বছর আগে কোটি টাকা খরচ করে দোতলা ভবনটি ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে। ভবনটি এখন তিনতলায় রূপ নিয়েছে। এ ছাড়া সওজের আরেকটি অফিস রয়েছে শহরের চৌড়হাস মোড়ে, সেখানে সওজের কয়েক একর খালি জমি ও জলাধার রয়েছে। সেখানেই তাদের কর্মকর্তা–কর্মচারীদের বাসভবন।
সড়ক বিভাগের দাবি অনুযায়ী, তারা ১৯৭৬ সাল থেকে আরএস খতিয়ানভুক্ত জমিটির প্রকৃত মালিক, তারাই খাজনা দিচ্ছে। আর গণপূর্তের নথি বলছে, তারা পৌর কর দিয়ে আসছে। কাগজে এ জমির মালিকানাও তাদের নামে। সিএস রেকর্ডে জমির মালিকানা ছিল সিঅ্যান্ডবির। পরে আরএস রেকর্ডে পুরো জমির মালিকানা চলে যায় সওজের নামে। তবে ভবন সবই গণপূর্তের। আর ক্যাম্পাসের যে বিশাল বাগান আছে, সেটিও গণপূর্তের লাগানো। বাগানের বয়স ৩০ থেকে ৪০ বছর। বাগানে সব মিলিয়ে তিন শতাধিক গাছ রয়েছে।
সড়ক বিভাগ বলছে, এ জমির মালিকানার বিরুদ্ধে গণপূর্ত বিভিন্ন সময়ে আদালতে মামলা করে। দুটি মামলায় গণপূর্ত পরাজিত হয়েছে। আবারও তারা মামলার আবেদন করে জমিতে নিষেধাজ্ঞা জারি করিয়েছে। এখন গণপূর্তই সেই নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে সড়ক নির্মাণ করছে।
কাগজপত্র ঘেঁটে জানা যায়, জমির মালিকানা নিয়ে ২০০৮ সালে সদর আমলি আদালতে প্রথম মামলা করে গণর্পূত বিভাগ। ২০১২ সালের দিকে সেই মামলা খারিজ হয়ে যায়। জমির মালিকানায় সওজই থাকে। এরপর ২০১৪ সালে আরেকটি মামলা করে গণপূর্ত। সেটিও চালাতে অপারগতা দেখিয়ে ২০২১ সালের ৩০ নভেম্বর মামলাটি প্রত্যাহার করে নেয়। এরপরও একই দিন জেলা যুগ্ম জজ আদালতে আরেকটি মামলা করে গণপূর্ত। একই দিন ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
এ নিষেধাজ্ঞার মধ্যে বিরোধপূর্ণ ওই জমিতে ইট–বালু ফেলেছে গণপূর্ত বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের দিয়ে হাঁটার পথ তৈরি করা হচ্ছে। এ খবর সওজের কর্মকর্তাদের মধ্যে জানাজানি হলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। সরেজিমন গিয়ে দেখা যায়, গণপূর্ত কার্যালয়ের সামনে ইট ও বালু ফেলে রাখা হয়েছে। বাগানের ভেতরে মাটি কেটে ইট বিছানোর কাজ চলছে।
জানতে চাইলে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, জমিটা তাঁদের হলেও কর্মকর্তাদের গাফিলতির কারণে অনেক আগে সওজের নামে রেকর্ড হয়ে যায়। এ জমি বিরোধপূর্ণ থাকলেও উভয় পক্ষ সেখানে স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছে। গাছ কাটা, ভবন নির্মাণে নিষেধাজ্ঞার কথা বলা হলেও হাঁটার পথ নির্মাণ করা যাবে না, সেটা বলা হয়নি। তারপরও কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, বিধিমোতাবেক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব রকম কাজ বন্ধ রয়েছে। কিন্তু গণপূর্ত আইন ভঙ্গ করে সড়কের কাজ চালিয়ে যাচ্ছে। নিজেদের নামে নেওয়া আরএস খতিয়ানের এ জমির মালিকানা কেন বুঝিয়ে দেওয়া হচ্ছে না, সেটা বোধগম্য হচ্ছে না।
সাকিমা-সাবিদ এখন কোথায় যাবে?
ঝিনাইদহ প্রতিনিধি
মা থেকেও নেই। মাসখানেক আগে তিনি সংসার ছেড়ে চলে গেছেন। মা চলে যাওয়ার পর সাকিমা আক্তার মারিয়া (৯) আর সাবিদ হাসানের (৬) বাবাই তাদের আগলে রাখছিলেন। সেই বাবাও এবার তাদের ছেড়ে চলে গেলেন। বাবার প্রস্থান সাময়িক কোনো বিরতি নয়। একেবারেই না–ফেরার দেশে গিয়েছেন তিনি। মা অন্যত্র চলে যাওয়ায় ও বাবা মারা যাওয়ায় সাকিমা-সাবিদের গন্তব্য তাই এবাড়িুওবাড়ি। যাকেই দেখছে, ছলছল চোখে তাকিয়ে থাকছে। কিছু বলছে না। প্রতিবেশীরা বলছেন, কত দিন এভাবে চলবে শিশু দুটির। তাঁরাই–বা কত দিন ওদের দেখেশুনে রাখবেন। দরিদ্র বাবা তাদের জন্য কোনো সম্পদও রেখে যেতে পারেননি। শুধু রেখে গেছেন কিছু স্মৃতি, কিছু মায়া আর এনজিওর ২০ হাজার টাকার ঋণের বোঝা। সাকিমা-সাবিদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বড় ঘিঘাটি গ্রামে। তাদের বাবা আবদুল মজিদ একজন কৃষক ছিলেন। সম্প্রতি বাড়ির পাশে কালীগঞ্জ-জীবননগর সড়কের লাউতলা এলাকায় একটি পরিবহনের টিকিট বিক্রির জন্য কাউন্টার খোলেন তিনি।
আবদুল মজিদের বড় ভাই আজিজুল ইসলাম জানান, ছোট ভাই মজিদের দিন কাটত খুবই কষ্টে। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে চলছিল সংসার। মাত্র ১০ শতক চাষের জমি ছিল তাঁর। কাউন্টার থেকে দিনে ২০০-৩০০ টাকা আয় করতে পারতেন। কখনো কখনো সেটিও হতো না। তবু সংসার চলে যাচ্ছিল। টিনের চালার একটি ঘরে বাস করতেন তাঁরা। মেয়ে সাকিমা তৃতীয় শ্রেণিতে পড়ছে আর ছেলে সাবিদ সবে স্কুলে যেতে শুরু করেছিল।
আজিজুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ভোরে মজিদের স্ত্রী সবাইকে রেখে বাড়ি থেকে চলে যান। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি অন্য এক যুবককে বিয়ে করেছেন। স্ত্রী যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে মজিদ একরকম পথে পথেই ঘুরতেন। দুশ্চিন্তায় দিন পার হতো তাঁর। ১৮ মার্চ সকালে ঘরে একা শুয়ে ছিলেন মজিদ। দুই সন্তান বাইরে খেলা করছিল। এ সময় বুকের ব্যথা উঠে ঘরের মধ্যে পড়ে থাকেন মজিদ। প্রতিবেশী একজন এসে তাঁকে এভাবে দেখে চিৎকার দিলে অন্যরাও এগিয়ে আসেন। তাঁরা মজিদকে নিয়ে যান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ মার্চ সকালে তিনি মারা যান।
আবদুল মজিদের ভাই আজিজুল আরও বলেন, মজিদ সারাক্ষণ চিন্তিত থাকায় তাঁর স্ট্রোক হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করেছেন। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে বাচ্চা দুটি। তাদের দিকে তাকানো যাচ্ছে না। তারাও কারও সঙ্গে ঠিকমতো কথা বলছে না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছে।
শিশু দুটির চাচি লিপি খাতুন বলেন, বাবার মৃত্যুর পর দুই দিন ধরে সাকিমা-সাবিদের দেখাশোনা তিনি করছেন। শিশু দুটির নিজের বলে আর কিছু থাকল না। বাবার রেখে যাওয়া টিনের চালায় তারা একা থাকতে পারছে না।
ভাই আজিজুল ইসলাম জানান, শিশু দুটির বাবা তাদের জন্য কোনো অর্থই রেখে যেতে পারেননি। উল্টো পরিবহনের কাউন্টার নির্মাণ করতে একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সেই ঋণ এই শিশুদের পক্ষে শোধ করাও সম্ভব নয়।
কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সদস্য রবজেল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁরা চেষ্টা করবেন শিশু দুটিকে সহযোগিতা করার। তবে শিশু দুটি খুবই অসহায়। তাদের দেখার কেউ থাকল না। তারা কীভাবে বেড়ে উঠবে, সেটাই চিন্তার বিষয়।
পবিত্র মাহে রমজানে ইবাদতের পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি পালন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র মাহে রমজানে ইবাদতের পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি পালন করতে হবে। এই মাসের পবিত্রতা রক্ষায় সকলকে সংযম হতে হবে। তিনি বলেন, মহান স্বাধীনতা এসেছিল মা-বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে। এই স্বাধীনতার মর্যাদাকে সমুন্নত রেখে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। কোন অবস্থাতেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংবিধানকে কলুষিত করতে দেওয়া যাবে না। সংবিধানকে সমুন্নত রেখে সব কার্যক্রম পরিচালনা করতে হবে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রাখে সংগঠনকে পরিচালিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কোন কাজ করা যাবে না। তাঁর আদর্শ নিয়ে সংগঠন করলে দেশ ও মানুষের সেবা করা যাবে। মানুষের সেবার মধ্যে দিয়েই ধর্মের প্রতিফলন ঘটবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো.মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মোশারফ হোসেন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, মো. মোতালেব হোসেন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম খান নাসির, শেখ আবিদ উল্লাহ, ফেরদৌস হোসেন লাবু, জামিরুল হুদা জহর, এ্যাড. ফারুক হোসেন, শেখ জাহিদুল ইসলাম, জাহিদুল হক, নুর ইসলাম, হাফিজুর রহমান, সরদার আব্দুল হামিদ, ইকবাল হোসেন, জাকারিয়া রিপন, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, মো. জাকির হোসেন, মো. মোতালেব মিয়া, মীর মো. লিটন, সেলিম মুন্সি, ওহিদুল ইসলাম পলাশ, শেখ এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, মো. সিহাব উদ্দিন, নজরুল ইসলাম তালুকদার, সৈয়দ কিসমত আলী প্রমুখ।
সভায় গণহত্যা দিবস উপলক্ষে ২৪ মার্চ দিবাগত রাত ৯টায় ১ মিনিট ‘ব্লাক আউট’, রাত ১২ টা ১ মিনিটে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। ২৬ মার্চ সকাল ৭ টায় গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। এই কর্মসূচিতে ২৪, ২৫, ২৬, ও ১৮নং ওয়ার্ড মিছিল সহকারে অংশগ্রহণ করবে। সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী, র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ স্ব স্ব থানা এলাকায় অনুরূপ কর্মসূচি পালন করবে।
কেইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দদের আ‘লীগের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নবনির্বাচিত সভাপতি মো. ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রিয়াজসহ সকল নির্বাচিত নেতৃবৃন্দকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক হিসেবে নিতাই কুমার ভট্টাচার্য-এর যোগদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক হিসেবে গত ২১ মার্চ যোগদান করেছেন নিতাই কুমার ভট্টাচার্য। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে জিওগ্রাফিতে মাস্টার্স ডিগ্রী এবং দক্ষিণ কোরিয়ার সিউলের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘কোরিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ থেকে ‘পাবলিক পলিসি’র উপর এমএস ডিগ্রী অর্জন করেন। ১৮তম বিসিএম ক্যাডারে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন।
২০০৫ সালে তিনি ডেপুটি রিজিওনাল ডাইরেক্টর হিসেবে বাংলাদেশ বেতার চট্টগ্রামে যোগ দেন। ২০০৬ সালে উচ্চ শিক্ষার জন্য (মাস্টার্স অব পাবলিক পলিসি) পাড়ি জমান কোরিয়াতে। সেখান থেকে ফিরে বাংলাদেশ বেতার চট্টগ্রামে ডেপুটি ডাইরেক্টর হিসেবে দ্বিতীয় বারের মতো যোগ দেন।
বাংলাদেশ টেলিভিশন (সংসদ) বাস্তবায়নের পরিকল্পনাসহ বিটিভির এই চ্যানেলটি প্রতিষ্ঠায় নিতাই ভট্টাচার্যের রয়েছে বিশাল অবদান। নভেম্বর ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (নিমকো)-এর ডেপুটি ডাইরেক্টর (প্রোগ্রাম) পদে দায়িত্ব পালন করেন। ১০ অক্টোবর ২০১৮ সালে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) হিসেবে যোগ দেন নিতাই কুমার ভট্টাচার্য।
দীর্ঘ চাকরী জীবনে তথ্য ও প্রযুক্তিবিদ হিসেবে সমাদৃত নিতাই ভট্টাচার্য। বিভিন্ন বিষয়ে এ পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন ৫০টির মতো। তবে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে প্রশিক্ষণ দিয়েছেন প্রায় দুই শতাধিক। দেশে কমিউনিটি রেডিও’র একজন অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। কমিউনিটি রেডিও’র ওপর তাঁর বেশ কয়েকটি নিবন্ধও প্রকাশ হয়েছে দেশ ও দেশের বাইরের বিভিন্ন পত্রিকায়।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সুযোগ্য নেতৃত্বে এবং নিতাই কুমার ভট্টাচার্য-এর ক্ষুরধার মেধা ও অসামান্য সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানে আসে নতুনত্ব। বিভিন্ন অনুষ্ঠানের অতুলনীয় নির্মাণ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে রাঙিয়ে তোলে ভিন্ন রঙে। অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে ওঠে অনুষ্ঠানমালা। মাত্র দেড় ঘন্টার অনুষ্ঠান নিয়ে যাত্রা শুরু করা টেলিভিশনটির অনুষ্ঠান প্রচারের সময় দাঁড়ায় ১২ ঘণ্টায়। আশা করা হচ্ছে, শিগগির তা ২৪ ঘণ্টায় উন্নীত হবে।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত নিতাই কুমার ভট্টাচার্য ‘ওয়ার্ল্ড ব্যাংক অ্যালমনাই অ্যাসোসিয়েশন’-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি ঢাকা বিশ^বিদ্যালয়, জগন্নাথ হল, ১৮ তম বিসিএস ফোরাম, বৃহত্তর ফরিদপুর সমিতি এবং ঢাকা অফিসার্স ক্লাবের আজীবন সদস্য।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী এই কর্মকর্তা যখন যেখানে কাজ করেছেন, সেখানেই ঘটিয়েছেন তাঁর পরিকল্পনা ও প্রতিভার সহজাত সংমিশ্রণ। অনুষ্ঠান নির্মাাণে রেখেছেন মেধা, দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর। অনুষ্ঠান নির্মাাণে অনন্য ভূমিকার জন্যে ২০০৮ সালে অর্জন করেছেন এশিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের বেস্ট অ্যাওয়ার্ড। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে যোগদান করেই তিনি খুলনা বেতারের কর্মকর্তাদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।










































