Home আঞ্চলিক খুলনায় বিদেশে উচ্চশিক্ষা মেলা ২০২২

খুলনায় বিদেশে উচ্চশিক্ষা মেলা ২০২২

7

স্টাফ রিপোর্টার।।

উচ্চশিক্ষা গ্রহনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বাংলাদেশী শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকা দখল করে আছে। প্রতিবছর অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষা গ্রহনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে।

মেধাবী বাংলাদেশী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন দিক নির্দেশনা প্রদানে এডুকেশন হাব লিমিটেড খুলনায় আয়োজন করতে যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষা মেলা ২০২২।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকছে ১০০টি এরও বেশি ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে ভর্তি হওয়ার সুযোগ। আগামীর সঠিক ক্যারিয়ার নির্বাচনে ফ্রি দিক নির্দেশনা। এছাড়াও থাকছে আইইএলটিএস (IELTS) ফী ১০০% ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।

কবে? কখন? কোথায়?

আগামীকাল, ২৪ মার্চ। হোটেল ক্যাসেল সালাম, খুলনায়। সময়ঃ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা।

শিক্ষার্থী, শিক্ষার্থীদের বন্ধু এবং শিক্ষার্থীদের অভিভাবক সকলে আমন্ত্রিত। ইভেন্টে অংশগ্রহণ ফ্রি। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৮৪৪৫৩৬৬২১