Home আঞ্চলিক খুলনায় আলোচিত ধর্ষণ মামলায় আরও ১জন গ্রেপ্তার

খুলনায় আলোচিত ধর্ষণ মামলায় আরও ১জন গ্রেপ্তার

4

ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।

খুলনার শিরোমণি এলাকায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় সজীব ওরফে জীবন নামে আরও ১জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ সন্ধ্যায় মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. শাহরিয়ার বলেন, শিরোমনির তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে  কামরুলের গ্যারেজে গত ১৮ মার্চ রাত সোয়া ৯টায় ধর্ষণের ঘটনা ঘটে।

রাতে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ৪/৫ জন লোক তাদেরকে জোর করে গ্যারেজে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খানজাহান আলী থানায় ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার দিন রাতে গ্যারেজ মালিক কামরুলকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সজীব একেক সময় একেক স্থানে অবস্থান নেয়। উন্নত প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ ও মাদারীপুর সীমানা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।