নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনা বিএনপির স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি।।
তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষা’র কাছে স্মারকলিপি প্রদান করেন। খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাড. এস.এম শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, ওয়াহেদুর রহমান দিপু, মোল্লা খায়রুল ইসলাম, আশরাফুল আলম নান্নু, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, বেগ তানভীরুল আযম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোল্লা ফরিদ আহমেদ, মো. তারিকুল ইসলাম, এহতেশামুল হক শাওন, রফিকুল ইসলাম বাবু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
স্মারক লিপি প্রদান শেষে বিএনপি নেতারা বলেন, নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি রোধে সরকার ব্যবস্থা নিলেও বাজারে তার কোন প্রভাব পড়েনি। যে যার মতো দাম বাড়িয়ে পন্য কেনাবেচা করছে। কোন কিছুই সরকারের নিয়ন্ত্রনে নেই। আজ দেশের অবস্থা খুবই ভয়াবহ। মানুষের হাতে টাকা নেই। দেনায় জর্জরিত গ্রাম শহরের মানুষ। বিএনপি নেতারা বলেন, দাম বৃদ্ধির এই নজীরবিহীন ও অস্বাভাবিক প্রতিযোগিতা চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে। এরপরে নেতৃবৃন্দ নগরীর হেলাতলা ও বড়বাজার এলাকায় দ্রব্যমুল্য উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন শফিকুল আলম মনা, আমীর এজাজ খান, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, ওহিদুর রহমান দীপু, তানভীর হোসেন, ফরিদ মোল্লা, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, জাহাঙ্গীর আলম, মাসুদ খান বাদল, তাজিন বিশ্বাস,ডাঃ ফারুক হোসাইন, সাইফুর রহমান জাহিদ,জাহিদুল ইসলাম, কিমিয়া সাদাত, রাসেল, আলাউদ্দিন জমাদ্দার, নোমান মাহবুব প্রমূখ।
খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দ’র সভা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দ বলেছেন, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য বিএনপি আন্দোলন করছে এবং ভবিষ্যতেও আন্দোলন করে যাবে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়বে। এমনিতেই দ্রব্যমূল্য বাড়ার কারণে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। তার ওপরে আবার গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা গণবিরোধী সিদ্ধান্ত। নেতৃবৃন্দ এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানান নেতৃবৃন্দ ।
খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠণের সাবেক কমিটির উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার ও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় মঙ্গলবার (২২ মার্চ) বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বক্তারা এসব কথা বলেন। নেতৃবৃন্দ আরও বলেন নির্বাচন কমিশন (ইসি) যতই সংলাপ করুক তা কোনো কাজে আসবে না। দেশের অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। ইসির সঙ্গে সংলাপে অনুপস্থিতির সংখ্যা দেখেই বোঝা যায় এই সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই। এই নির্বাচন কমিশনের (ইসি) কোনো সংলাপ নিয়ে বিএনপিরও কোনো আগ্রহ নেই। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তারা যতই সংলাপ করুক না কেন কোনো কাজে আসবে না। বিএনপির একমাত্র দাবি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার।
বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক সহসভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব কায়সার এর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মীর কায়সেদ আলী, এড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, গিয়াস উদ্দিন বনি, নিজামুর রহমান লালু, এড. গোলাম মওলা, এড. মশিউর রহমান নান্নু, সাদিকুর রহমান সবুজ, এড. সত্য গোপাল ঘোষ, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, হাসান মেহেদী রিজভী, শেখ জামিরুল ইসলাম, সামসুর রহমান, কাজী শফিকুল ইসলাম শফি, আবুল কালাম শিকদার, এইচ এম আবু সালেক, তরিকুল্লাহ খান, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, মোল্যা মুজিবর রহমান, আশরাফ হোসেন, ইমতিয়াজ আলম বাবু, রফিকুল ইসলাম শুকুর, ম শ আলম, রবিউল ইসলাম রবি, সাজ্জাদ আলী, মেজবাহ উদ্দিন মিজু, জাহিদ কামাল টিটো, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, হারুন অর রশিদ, ওমর ফারুক, হেদায়েত হোসেন হেদু, ইকবাল হোসেন, সাকিল আহমেদ, শফিকুল ইসলাম শাহিন, তৌহিদুল ইসলাম খোকন, বাচ্চু মীর, সরদার রবিউল ইসলাম রবি, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, ডা. হালিম মোড়ল, মিজানুর রহমান মিজান, মিজানুর রহমান ডিকেন, জাকারিয়া লিটন, মোহাম্মদ আলী, খান মঈনুল হাসান মিঠু, শামীম খান, সায়মুন ইসলাম রাজ্জাক, হুমায়ুন কবির, আলমগীর হোসেন বাদশা, কাজী ফজলুল কবির টিটো, মনিরুজ্জামান মনি, নুরুল ইসলাম লিটন, রিয়াজুর রহমান, মাজেদা খাতুন, শাহনাজ পারভীন, কাজী একরাম মিন্টু, এস এম জসিম উদ্দিন, আব্দুর রব মুন্সি, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, আশরাফ ঢালী, আরিফুজ্জামান মন্টু, শেখ ইউনুস আলী, সেলিম আহমেদ, আসলাম হোসেন মোল্যা, হাবিবুর রহমান, জসিম খান, জামাল হোসেন, অহিদুল ইসলাম, সেলিম আহসান, নুরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, হৃদয় হোসেন, আকবর হোসেন, নুরুল ইসলাম নুরু, মোক্তার হোসেন, এড. মঞ্জুর কাদের মিঠু, এড. এহতেশামুল হক জুয়েল, এড কামাল হোসেন, এড. মনিরুজ্জামান খোকন, এড. আসলাম হোসেন, এড. ওমর ফারুক বনি, এড. রফিকুল ইসলাম, খান রাজিব আহমেদ, শাহারুজ্জামান মুকুল, গোলাম নবী ডালু, মেহেদী হাসান মিঠু, শাহাবুদ্দিন আহমেদ, আবু তালেব, কবির বিশ্বাস, এম এ হাসান, তানভীর প্রিন্স, আরিফুর রহমান, মাহমুদ হাসান মুন্না, এমরান হোসেন, শেখ আল মামুন, মাসুদ রুমী, আবুল কালাম, আবু হোসেন, মহিউদ্দিন বাবু, ইসমাইল হোসেন, করিম বাবু, জাফর হাওলাদার, সেলিম কাজী, অহিদুল বাবু, লিটু পাটোয়ারী, সোহাগ জমাদ্দার, এড আসাদুল আলম, এড. কামাল হোসেন, নাসির হোসেন, শামীম খান, এনায়েত আলী, মনি সাহা, সাহেদ মৃধা, সজীব হোসেন, আকাশ, আল আমিন, গোলাম রাব্বী, লাভলু শেখ, ছমির উদ্দিন, ফজলুর রহমান মিঠু, ফাতেমা বেগম, শাহীন শিকদার, মুনসুর আলী বাবলু, শেখ মুরাদ আহমেদ, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম বুলবুল, ওহিদুল ইসলাম, কামরুল আলম শেখ, লায়লা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে আসাদুজ্জামান মুরাদ এর পরিচালনায় দোয়া করেন মাওলানা আব্দুল গফ্ফার।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জেলা যুবলীগের পূষ্পমাল্য অর্পণ
খবর বিজ্ঞপ্তিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের টুঙ্গিপাড়ায় আহবানকৃত যুবসমাবেশে যোগদানের পুর্বে খুলনা জেলা আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু সমাধিতে পূষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধ্যা নিবেদন করেন এবং সংগঠনটি শপথ গ্রহণ করেন যে, গণতন্ত্রের মানসকণ্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। এই উন্নয়নের অগ্রযাত্রাকে যারা ব্যাহত করার চেষ্ঠা করবে, খুলনা জেলা আওয়ামী যুবলীগ তাদের কঠোর হাতে প্রতিহত করবে। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়া হাসান তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, এবিএম কামরুজ্জামান, জলিল তালুকদার, ব্রজেন দাস, হারুন মোল্যা, মনিরুল ইসলাম, এস কে আলী ইয়াছিন, এফ এম মফিজুর রহমান, গৌরপদ বাছাড়, অনুপম বিশ্বাস, গোবিন্দ ঘোষ, মিহির মন্ডল, মিজানুর রহমান হিরাঙ্গী, ইয়ারজুল ইসলাম, শহিদুল্লাহ প্রিন্স, ইকবাল হোসেন, হারুনর রশিদ, মাহাফুজুর রহমান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ধর্ষনের সময় নগ্ন ছবি তুলে ব্লাক মেইলিং ঝিনাইদহে দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামে গৃহবধুকে ধর্ষনের পর ছবি তুলে টাকা দাবী করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা পুলিশের দারস্থ হয়েছে ভিকটিম। ঝিনাইদহ প্রেসক্লাবে এসে দুই সন্তানের জননী ওই গৃহবধু অভিযোগ করেন, তার স্বামী সুর তরঙ্গ নামে একটি মাইক কোম্পানীতে চাকরী করেন। গত ১৯ মার্চ রাতে তার স্বামী জেলা প্রশাসকের একটি অনুষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন। আর তিনি দুই সন্তান নিয়ে পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর আবাসন এলাকার নিজ বাড়িতে ছিলেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে রাতে ভাঙ্গা জানালা দিয়ে ফকিরাবাদ গ্রামের আলাল উদ্দীনের ছেলে সলোক (১৯) ঘরে প্রবেশ করে ধারালো ছুরি ধরে তাকে ধর্ষন করে। জীবনের ভয়ে ভিকটিম এ কথা গোপন করে রাখে। সলোক ধর্ষনের সময় ছবি তুলে রাখায় সেই ছবি দেখিয়ে ক্রমাগত টাকা দাবী করতে থাকে। নইলে নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকী দিতে থাকে সলোক। ভিকটিমের শ্বাশুড়ি বিদেশ থাকায় তিনি গৃহবধুর একাউন্টে টাকা পাঠায়। এ খবর জানতে পেরে সলোক টাকার জন্য একের পর এক ফোন করতে থাকে। লম্পট সলোকের ব্লাক মেইলিংয়ে অতিষ্ঠ হয়ে সোমবার রাতে আত্মহত্যার চেষ্টাও করে ওই গৃহবধু। বিষয়টি তার স্বামী জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা পুলিশের দারস্থ হয়। বিষয়টি নিয়ে স্থানীয় পাগলাকানাই ইউনিয়নের মেম্বর আসাদুজ্জামান সুজন বলেন, ধর্ষক সলোক এখন পলাতক। এলাকায় তার নামে নানা অপরাধ কাজের সঙ্গে জড়িত থাকার কথা শোনা যায়। তিনিও মানুষের কাছে ধর্ষনের খবর শুনেছেন বলে জানান। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, এমন কোন অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ধর্ষিতার স্বামী জানান, তার স্ত্রী সদর থানার নারী ও শিশু নির্যাতন হেল্প ডেক্সে তার ঘটনার বর্ননা দিয়ে জবানবন্দি দিয়েছেন।
এলাকা ভিত্তিক ইশতেহার প্রণয়ন করলে অঙ্গীকারগুলো বাস্তবায়ন সহজ হবে- খুলনা সংলাপে বক্তারা
খবর বিজ্ঞপ্তিঃ
গণতান্ত্রিক ব্যবস্থায় ইশতেহার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। জনগণকে সাথে নিয়ে এবং এলাকাভিত্তিক ভাবে ইশতেহার প্রণয়ন করলে তা বাস্তবায়ন সহজ হবে বলে মনে করেন খুলনা অঞ্চলের মানুষ। এই বক্তব্য উঠে আসে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)এর পক্ষ থেকে আয়োজিত জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা শীর্ষক আঞ্চলিক সংলাপে। জাতিসংঘ ডেমোক্রেসি ফাণ্ড (ইউএনডিইএফ) এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক, খুলনা-এর সহযোগিতায় সিপিডি সংলাপটি ২২মার্চ সকালে খুলনার আভা সেন্টারে আয়োজন করে। নির্বাচনের প্রাক্বালে রাজনৈতিক দলগুলো ইশতেহারের মাধ্যমে তাদের উন্নয়নের অঙ্গীকার করে। ইশতেহারে বর্ণিত অঙ্গীকার সমূহ যে কোন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটিকে দল ও ভোটারদের মাঝে একটি লিখিত চুক্তি বলে ধরে নেওয়া যায়। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শিরোনামে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার ২০১৮ প্রকাশ করে। সংলাপে নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আলোচনা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সংলাপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশকে ‘ডিজিটাল বাংলাদেশে’-এ রূপান্তরিত করা। করোনার প্রেক্ষাপটে এই বিষয়টির গুরুত্ব সবাই উপলব্ধি করতে পেরেছেন। সব কিছু রাতারাতি হয় না, আস্তে আস্তে বাস্তবায়ন করতে হয়। সে চেষ্টাতেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সংলাপের সম্মানিত অতিথি জেলা পরিষদ খুলনার চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধওে বলেন-অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষেও শক্তিকে এক থাকতে হবে। নারী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, নারী উন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, আজ সবার ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে এবং এসব উন্নয়নের কথা সবাইকে স্বীকার করতে হবে।
সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সূচনা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ইশতেহার বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ করতে হবে। এ জন্য ইশতেহার সম্পর্কে জনগণকেও সচেতন হতে হবে।
সিপিডি’র সংলাপ ও যোগাযোগ বিভাগের যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি বিভিন্ন সুচকে খুলনা অঞ্চলের অবস্থা তুলে ধরেন। এছাড়াও ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনি ইশতেহারের শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা বিষয়ে বিভিন্ন অঙ্গীকার এবং অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, এই সংলাপের আগে বাংলাদেশের ৯০টি স্থানে মুক্ত আলোচনা করা হয়, যেখানে প্রায় ৯১৮জন উপস্থিত ছিলেন। তার উপস্থাপনায় খুলনা অঞ্চলের মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের ইশতেহার সম্পর্কে মতামত এবং পরামর্শও তুলে ধরা হয়।
উন্নয়ন কর্মী সুতপা বেদজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থেকে বলেন, নির্বাচনী ইশতেহার নিয়ে চর্চা বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ইশতেহার নিয়ে আলোচনা করার সংস্কৃতি থাকলে জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে।
বাগেরহাট বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি, এ্যাড. ঈারভীন আহমেদ বলেন, রাজনীতির বাইরে আমার কেউ নই। সে জন্য আমাদেও সব দলের ইশতেহার সম্পর্কে জানা উচিত।
সুজন-সুশাসনের জন্য নাগরিক খুলনা জেলা কমিটি সভাপতি অধ্যাপক জাফর ইমাম সংলাপের সভাপতিত্ব করেন। তিনি বলেন, জেন্ডার সমতা ছাড়া একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না।
মুক্ত আলোচনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইদ মেহেদী,বাগেরহাট জেলার জাতীয়তাবাদী মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিদা আকতার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা আফম মুহসিন, সাংবাদিক গৌরঙ্গ নন্দী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, পীস এ্যাম্বাসেডর জেসমিন সুলতানা, বাসদ খুলনা জেলা কমটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু প্রমূখ।
সংলাপে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, উদ্যোক্তা, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীসহ নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করছি।
অ্যাওসেড ও পানি অধিকার কমিটির উদ্যোগে বিশ^ পানি দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
২২ মার্চ ২০২২ তারিখ বিকাল ৪টায় অ্যাওসেড ও পানি অধিকার কমিটির যৌথ উদ্যেগে অ্যাওসেড কর্যালয়ে বিশ্বপানি দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র খুলনা সিটি কপোর্রেশন ও পানিঅধিকার কমিটির সহ—সভাপতি আলী আকবর টিপু। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের খুলনা বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামান পপলু, কৌশিক দে বাপী, স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠ, অধাপক রেজিনা আকতার, মাহবুবুর রহমান মোহন পরিচালক অ্যাওসেড।
সভায় ভারচুয়ালি সংযুক্ত থাকেন অ্যাওসেড‘র নির্বাহী পরিচালক শামীম আরফীন এবং ওহঃবৎহধঃরড়হধষ ঝবপৎবঃধৎরধঃ ভড়ৎ ডধঃবৎ এর সভাপতি আন্তোনিলা ক্যাগনোলাটি।
আলোচনা সভায় বক্তারা বলেন ভূ—উপরিস্থ পানির আধার সংরক্ষণ করতে হবে,বড় বড় পুকুর কেটে তা খাবার পানির সংরক্ষণস্থল তৈরি, জলাবদ্ধতা রোধে নদী, বিল ও বাওড়গুলিকে অবমুক্ত করা, মিঠা পানির আধার সংরক্ষণ,খাস পুকুর ও জলমহল লিজ দেওয়া বন্ধ করে মানুষের খাবার পানির সংকট দূর করার কথা বলেন
শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
ওজন পরিমাপ মানদন্ড আইনের লঙ্ঘন ও মানসনদ না থাকার অপরাধে বাগেরহাটের শরণখোলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২২ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী ও বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার পরিদর্শক রঞ্জিত মল্লিকের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার পরিদর্শক রঞ্জিত মল্লিক জানান, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযানের অংশ হিসাবে বাগেরহাটের শরণখোলায় বিএসটিআই ওজন পরিমাপ মানদন্ড আইন-২০১৮ ও বিএসটিআই আইন-২০১৮ এর বিধি অনুযায়ী ওজন পরিমাপ মানদন্ড না থাকার অপরাধে উপজেলার বান্ধাঘাটা এলাকার মেসার্স ভাইভাই এন্টারপ্রাইজের মালিক গোলাম মোস্তফাকে ৩০ হাজার, এরশাদ এন্টারপ্রাইজের মালিক এরশাদ তালুকদারকে ২০ হাজার, হাবিব এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমান মুন্সিকে ২০ হাজার, মেসার্স সাত্তার এন্টারপ্রাইজের মালিক আ. সাত্তারকে ১০ হাজার টাকা ও রাজৈর বাসষ্ট্যান্ড এলাকার মেসার্স শুভ ফিলিং ষ্টেশনের মালিক মো. জামাল বয়াতীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাঁচরাস্তা এলাকার ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে বিএসটিআইএর মান সনদ ও লোগো না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বিএসটিআই এর মানদন্ড আইন ও বিএসটিআই এর লোগো ব্যবহার না করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খুলনায় তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরনী
ধুমপান ও তামাকজাতদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে খুলনা বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ধুমপান ও তামাক ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অধিকাংশ মানুষ এখন সচেতন। ফলে দেশে তামাকের ব্যবহার আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে। কিশোর, তরুণসহ সকলকে তামাকের কুফল সম্পর্কে জানাতে শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে ধুমপান মাদকের প্রবেশদ্বার। তামাকের ব্যবহার বন্ধে মানসিকতার পরিবর্তন ও জনসচেতনতা অতি প্রয়োজন। সেমিনারে জানানো হয়, ২০১৭ সালের হিসেব মতে দেশে ১৫ বছরের বেশি বয়সীদের ৩৫ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক সেবন করে। কর্মক্ষেত্রে পরোক্ষ ধুমপানের শিকার ৪২ শতাংশ ও গণপরিবহণে পরোক্ষ ধুমপানের শিকার ২৩ শতাংশ মানুষ। তামাকের ব্যবহারজনিত রোগে বাৎসরিক জাতীয় চিকিৎসা ব্যয় ৩০ হাজার কোটি টাকার বেশি। সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি (অনলাইনে) ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মোঃ মনজুরুল মুরশিদ ও খুলনা মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ খসরুল আলম মল্লিক। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কারিগরী উপদেষ্টা সৈয়দ মাহবুবুল আলম। জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে খুলনার বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
খুলনায় একুশে বইমেলার সমাপনী: মেলায় এক কোটি ২৫ লাখ টাকার বই বিক্রি
তথ্য বিবরনী
খুলনায় এ বছর একুশে বইমেলায় প্রায় এক কোটি ২৫ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ। একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০ মার্চ (মঙ্গলবার) বিকালে খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বইমেলা হলো আমাদের প্রাণের মেলা। বই পড়লে জ্ঞান অর্জন ও জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। বই জাতির মননকে আলোকিত করে। নতুন প্রজন্মকে গড়ে ওঠার সুযোগ করে দেয়। সবকিছু মিলে বইমেলা বাঙ্গালির জীবনে একটি অসাধারণ দিক। মেয়র আগামীতে নতুন নতুন বই প্রকাশের জন্য প্রকাশকদের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, কেএমপি’র উপপুলিশ কমিশনার (উত্তর) মোল্ল্যা জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারনুর রশীদ, রবি আজিয়াটা লি. এর রিজিওয়াল ম্যানেজার মোঃ তামিম হাসান ও জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত জানান বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মোঃ আহছান উল্যাহ।
অনুষ্ঠান শেষে মেয়র স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ভারতে ৩ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ২৩ বাংলাদেশি নারী-শিশু
বেনাপোল প্রতিনিধি||
ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরল ২৩ বাংলাদেশি নারী-শিশু। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আজ মংগলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্থান্তর করেছে।
পাচার হয়ে যাওয়া এসব নারী শিশুদের সাজার মেয়াদ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।
ফেরত আসা নারী-শিশুদের মধ্যে ১৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, নড়াইল,যশোর, বাগেরহাট, পাবনা, নোয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
কোলাকাতা দুতাবাসের ফাস্ট সেক্রেটারি শামীমা ইয়াসমিন স্মৃতি জানান, পাচার রোধে দু দেশের সরকার সার্বক্ষনিক যৌথভাবে কাজ করছে। পাচার রোধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহয়তা প্রয়োজন।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে গত সাড়ে ৩ বছর আগে অবৈধ পথে ভারতে যান তারা। ভারতের কোলকাতা শহরে বিভিণ্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে।
পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে কোলকাতা আদালত তাদের ৩ বছরের সাজা দিয়ে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখানকার সুকর্না, কিশোলয়া নামে ২টি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে হস্থান্তর করা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হ¯তাšতর করা হয়। ফেরত আসা নারী শিশুদের তাদের অভিভাব দের কাছে ফিরিয়ে দেয়ার জন্য যশোর জাস্টিস এন্ড কেয়ার, জেলা মহিলা আইনজীবি সমিতি, ও রাইটস যশোর তাদের সেল্টার হোমে রাখার জন্য থানা থেকে নিয়ে গেছেন।
মোংলায় ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ইসলামী ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের মোংলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মোঃ আবু হুরায়রা, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন, উপজেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের ঈমামেরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ইসলামের প্রচার ও প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান রয়েছে। কারণ বঙ্গবন্ধুই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে ছিলেন। সর্বশেষ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করা হয়।
সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পাশে বিভিন্ন সাংবাদিকবৃন্দ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দৈনিক প্রবাহ পত্রিকার আটরা গিলাতলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়। আহত সাংবাদিক সাইফুল্লাহ তারেক ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে রয়েছেন। ২২মার্চ বেলা ৩টায় গিলাতলা দক্ষিণপাড়াস্থ নিজস্ব বাসভবনে দেখতে যান দৈনিক মানবজমিন পত্রিকার ব্যুরো চীফ রাশেদুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন এবং সাংবাদিক ইউনিটি’র কোষাধক্ষ্য ও দৈনিক মানবজমিনের ফুলতলা (খুলনা) প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন এবং সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার শিল্পাঞ্চল প্রতিনিধি মিহির রঞ্জন বিশ্বাস। সাইফুল্লাহ তারেকের উপর হামলার তীব্র নিন্দা এবং ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বাির্ষকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা সাধারণ কেয়ারটেকার মোঃ মুরতাজুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।
ফিল্ড সুপার ভাইজার মুহাঃ আসাদুল্লাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, মডেল কেয়ারটেকার মোঃ মহিউদ্দিন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল গফফার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক হাফেজ মোঃ সিফাতুল্লাহ।
প্রত্যাপনগরে অগ্নিকান্ডে ৭ দোকান অফিস ভষ্মীভূত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে অগ্নিকান্ডে কৃষক লীগের অফিসসহ ৭ দোকান পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর আড়াই টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক হিসাবে আগুনে পুড়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হোসেন ঘোরামি জানান, দুপুরে কল্যাণপুর বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিল। ধারনা করা হচ্ছে এসময় বৈদ্যুতিক শট সার্কিট অথবা চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে একের এক দোকানে ও অফিসে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা কলস বালতি হাতে নিয়ে ঘণ্টা খানের পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। অগ্নিকান্ডে কল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের হার্ডওয়ারের দোকান, আসলাম হোসেনের শাড়ি কাপড়ের দোকান, মৃত্যুঞ্জয়ের কসমেটিক্স এর দোকান, আব্দুল আজিজের মিষ্টির দোকান, ইউনিয়ন কৃষক লীগের অফিস, আজুর চায়ের দোকান, শহিদুল্যাহর চায়ের দোকান, আজহারুল ইসলামের চায়ের দোকান পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। পার্শ্ববর্তী কোন জলাশয় বা পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি এনে আগুন নেভানো সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত দোকানপাটের মধ্য থেকে মালামাল উদ্ধারের চেষ্টা চলছিল।
আশাশুনি বীর মুক্তিযোদ্ধার নির্মানাধীন ঘরের মধ্যে অবৈধ দখল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদরে বীর মুক্তিযোদ্ধার ঘরের মধ্যে অবৈধ দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আশাশুনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ ন ম মনিরুজ্জামান জানান, আশাশুনি মৌজায় এসএ ৪৩০ ও বিএস ১৮৭৯ নং খতিয়ানে ২১১৮, ২১৮৬, ২১৮৭, ২১৮৯ ও ২১৯২ দাগে ১.৭৩ একর জমি আশরাফ উদ্দিন মকবুল ও মইন উদ্দিনের স্ত্রী জহিরুন্নেছার ভোগ দখলীয় জমি। যা তাদের নামে রেকর্ড আছে। জহিরুন্নেছা তার অর্ধেকাংশ ৮১ শতকের মধ্যে ৬৬ শতক জমি তার পুত্র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানকে ২৮/১১/০৭ তাং রেজিষ্ট্রী দলিল (নং ২৮৫৭) মূলে হস্তান্তর করেন। উক্ত জমির মিউটিশান ও খাজনাদি পরিশোধ সহ জমির উপর সীমানা প্রাচীর নির্মান করে সেখানে ঘর নির্মান কাজ শুরু করা হয়। তিনি বাইরে থাকার সুযোগে তার বোন ঝর্ণা খাতুন নির্মানাধীন ঘরের মধ্যে গোলপাতার ছাউনি দিয়ে প্রায় ২/৩ মাস আগে দখল করেন। জানতে পেরে পারিবারিক ভাবে বসে তাকে দখল ছাড়তে বলা হয়, এমনকি তাকে আড়াই লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তিনি দখল ছাড়তে তালবাহনা করতে থাকে। বাধ্য হয়ে সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান এর কাছে অভিযোগ করা হলে তিনি ফয়সালার সিদ্ধান্ত দিলেও ঝর্ণা দিং মেনে নেয়নি বলে তিনি জানান। বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বড়দলে পাউবো’র জমির মাটি নিয়ে ওয়াপদা সংস্কার দাবী
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বড়দল ইউনিয়নে ওয়াপদার জমিতে পর্যাপ্ত মাটি থাকা স্বত্ত্বেও সে মাটি না নিয়ে রেকর্ডীয় জমিতে বৃহৎ খাদ করে মাটি কেটে ওয়াপদা সংস্কারের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রেকর্ডীয় জমি ও মৎস্য ঘের হতে মাটি কাটা বন্দের দাবী জানিয়েছেন জমির মালিক পক্ষ।
জমির মালিক রফিকুল ইসলাম ফকির, মকফুর হোসেন ফকির, সউদ ফকির, রশিদ সরদার, আঃ রহমান ফকির, রহমাতুল্লাহ ফকির প্রমুখ পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদনে জানিয়েছেন, কেয়ারগাতি মৌজায় পোল্ডার নং ৭/২ এর এলএ কেস নং ১২/৬৬-৬৭ এর পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের পুনঃ সংস্কার কাজ চলছে। কিন্তু ঠিকাদার রিভার সাইটে পর্যাপ্ত মাটি থাকা সত্ত্বেও সেখান থেকে মাটি না কেটে বেকু মেশিনের সাহার্যে কান্ট্রি সাইটের মাটি কেটে বাঁধে দিচ্ছেন। জমির মধ্যে কিছু জমিতে চলতি বোরো মৌসুমের ধান চাষ করা হয়েছে, রয়েছে মৎস্য ঘের। শান্তিলালের ধান ক্ষেত, মোহনের পুকুর, পঙ্কজ, কপিল মন্ডল এর মৎস্য ঘেরের মাটি নড়েরাবাদের ২২ ব্যক্তির জমির মাটি কাটা হয়েছে। আরও প্রায় ৫০ জনের রেকর্ডীয় জমিতে মাটি কাটার কার্যক্রম চলছে। পাউবোর জমির মাটি না কেটে রেকর্ডীয় জমির ধান ক্ষেত নষ্ট করে, মৎস্য ঘেরের মাছ নষ্ট করে এবং ভবিষ্যতে চাষাবাদ ও জমির ব্যাপক ক্ষতি সাধন করে মাটি কাটা হচ্ছে। জমিতে বৃহৎ আকারের গর্তের সৃষ্টি ও জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘেরের মাছ নষ্ট হওয়াসহ সার্বিক ভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঠিকাদার তার ব্যক্তিগত লাভের লক্ষ্যে কৃষকদের লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন করায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। তারা মৌখিক ভাবে কাজে বাধা দিলেও শোনা হচ্ছেনা। এব্যাপারে তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য আবেদনে জোর দাবী জানান হয়েছে। এব্যাপারে সাইডে কাজের সাথে জড়িত ম্যানেজার লিটন ও বেকু মেশিন চালকের সাথে কথা বললে তারা জানান, উভয় পাশে মাটি কাটার নিয়ম আছে। তেমন কোন কাগজ বা অর্ডার থাকলে দেখাতে বলা হলে তারা দেখাতে পারেননি। পাউবো’র এসও মহিব উল্লাহ’র (০১৭৩৪৩২৫৫৭৭) মোবাইলে রিং করলেও রিসিভ করা হয়নি। পাউবো’র ওয়ার্ক স্টার লিটন জানান, বিষয়টি কাল এলাকায় গিয়ে দেখবো। তিনি সকলকে ওয়াপদা সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ জানান।
কয়রার মহারাজপুর ইউপি সচিবের শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কয়রা উপজেলার মহারাজপুর ইউপি সচিব ইকবাল হোসেনকে দেখতে মঙ্গলবার (২২ মার্চ) বিকালে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এ এইচ এম কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিল, যুবলীগ নেতা মীর ছদরুল আমিন, কাজী মাহবুব রহমান, জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক শিমুল দেবনাথ, ছাত্র বৃত্তি বিষয়ক উপ-সম্পাদক মনি শংকর মন্ডল, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজিব, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম টিটু, মুশফিক কবির, নজির আহমেদ, মুহাইমিনুল ইসলাম মাহিন, ইয়াছিন আরাফাত, রাজিব সরকার রাহুল প্রমুখ।
পাইকগাছায় স্বাধীনতা দিবস ও দ্রব্যমূল্য উর্দ্ধগতি প্রতিকী অনশন বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছয় মহান স্বাধীনতা দিবস ও দ্রব্যমূল্য উর্দ্ধগতি উপলক্ষে ৩০ ও ও ৩১ মার্চে প্রতিকী অনশন বাস্তবায়নে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক চিকিৎসক আব্দুল মজিদের সভাপতিত্বে ও এস এম ইমদাদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বি এনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন ডাবলু, এস এম এনামুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, মিজান জোয়াদ্দার, আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান খোকন, মেছের আলী সানা, সাজ্জাদ আহমেদ মানিক, সরদার ফারুক হোসেন, সরজিত ঘোষ দেবেন, আসাদুজ্জামান ময়না, আনারুল কাদির, আবু মুসা, সোহেল রাসেল, সাদ্দাম হোসেন, মনিরুল সরদার, হাকিম সানা, কাজী সিরাজ, আমিরুল ইসলাম প্রমুখ।
পাইকগাছায় চাঞ্চল্যকর সুকেন হত্যা মামলার প্রধান আসামী প্রকাশ গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধ।।
পাইকগাছায় চাঞ্চল্যকর সুকেন হত্যা মামলার ১৪দিনের মধ্য রহস্য উদঘটন করে হত্যার সাথে জড়িত প্রকাশ সরদার(৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চক গোয়াল বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ মামলার তদন্তকরী কর্মকর্তা সুকান্ত কুমার কর্মকার জানান, গত ৮ মার্চ সোমবার বিকালে সুকেন্দ্র মিনহাজ বাজারে যায়। রাত ৮ টার দিকে বাড়িতে এসে বাড়ির পাশে তার নিজ ঘের পানি উঠানোর জন্য গিয়েছিলো। নয়টার দিকে পার্শবর্তি ঘেরের লোকজন যাওয়ার সময় ঘেরর ভিতর সুকেনের লাশ দেখতে পায়। বাড়ির লোকজন থানাকে জনালে আমরা উদ্ধার করি। এ বিষয়ে মামলা হলে থানার অফিসা ইনচার্জের নেতৃত্বে রহস্য উদঘটনে নামি। এ সময় মোবাইলের সুত্রধরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত খুনিকে সনাক্ত করা হয়। মঙ্গলবার কয়রা উপজেলা চক গোয়াল বাড়িয়া থেকে প্রকাশকে গ্রেফতার করা হয়। সে উপজেলার লস্কর ইউনিয়নের মৃত্যু জয়দেব সরদারের ছেলে। গ্রেফতারকৃত প্রকাশ (৩৭) সুকেন হত্যার হত্যার পুরো ঘটনা পুলিশের কাছে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, প্রকাশ প্রথমিক ভাবে হত্যার কথা স্বীকার করেছে। তাকে নিয়ে হত্যার সাথে ব্যবহৃত রড় ও চাকু উদ্ধারে ঘটনাস্থলে নেয়া হয়েছে। তবে তার সাথে আরকেহ জড়িত আছে কিনা এখনো জানা যায়নি। আগামী কাল বুধবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দি নেয়া হবে বলে তিনি জানান।
খুলনা প্রেসক্লাবের ইফতার মাহফিল ২ রমজান, কার্যনির্বাহী কমিটিতে ৪ জন অন্তর্ভুক্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিধি মেনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় ১৯ মার্চ অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ২১ থেকে ২৫ জনে উন্নীত করার লক্ষ্যে ১ জন সহকারী সম্পাদক ও ৩ জন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হয়। সভায় নতুন একজন সহকারী সম্পাদক হিসেবে সুনীল কুমার দাসকে ‘তথ্য প্রযুক্তি সম্পাদক’র দায়িত্ব দেয়া হয়। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সম্পাদক কোটায় দৈনিক জন্মভূমির প্রকাশক ও সম্পাদক আসিফ কবির, ঢাকা কোটায় দৈনিক সময়ের আলো’র খুলনা ব্যুরো প্রধান মল্লিক সুধাংশু এবং স্থানীয় কোটায় দৈনিক আজকের তথ্য’র বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল হালিমকে অর্ন্তভুক্ত করা হয়। সভায় খুলনা প্রেস ক্লাবের ইফতার মাহফিল আগামী ২ রমজান ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মাই টিভির খুলনার সাংবাদিক শিশির মল্লিকের বিরুদ্ধে খুলনা প্রেসক্লাবের একজন স্থায়ী সদস্যের সঙ্গে দুর্ব্যবহারের লিখিত অভিযোগ উত্থাপন করা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা জানান, তার বিরুদ্ধে সাংবাদিক ও রাজনীতিকসহ খুলনা অঞ্চলের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির নাম ব্যবহার করে বিতর্কিত কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে। সভায় আলোচনা শেষে খুলনা প্রেসক্লাবে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়। তার সদস্য পদ বাতিল করার জন্য খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটিকে আহবান জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ক্লাবের সহ-সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য এস এম জাহিদ হোসেন, হাসান আহমেদ মোল্লা, মো. হাবিবুর রহমান, সোহরাব হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মো. সেলিম, মকবুল হোসেন মিন্টু, মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় ব্রাক এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও গাছের চারা বিতরণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় ব্রাক এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন ব্রাক অফিসে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ব্রাক এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিক ও সাতক্ষীরা কাঁচা বাজার শাখার সদস্য মোস্তাফিজুর রহমানসহ অর্ধ শতাধিক ব্যক্তিকে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ডলি পারভীন, একাউন্টস অফিসার প্রদ্যুৎ কুমার ফকির, ক্রেডিট অফিসার রাকিবুল হোসেন, তাপস কুমার পাল ও নাসিমা খাতুন এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী এমাদুল হক প্রমুখ।
সংসদ সদস্য জুয়েলের সঙ্গে কেইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র,খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ সংসদ সদস্যের বাসভাবনে কেইউজের’র নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এর নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল কেইউজের নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি গণমাধ্যম কর্মিদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। এমপি জুয়েল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ খুলনার সংবাদপত্র শিল্পের উন্নয়নে সাংবাদিক ইউনিয়নের কার্যকরি ভুমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়ে এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ,নির্বাহী সদস্য শেখ মো: সেলিম,সদস্য সুনীল দাস, কেইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।
হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে ২৬শে মার্চ পালনের লক্ষে প্রস্তুতি মুলক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে রাখালগাছি ও খাঁনপুর ইউনিয়নে অবস্থিত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সুশিল সমাজের নের্তৃবৃন্দদের সাথে শিক্ষারমান উন্নয়ন, ঝরেপড়া রোধ, শ্রেণী কক্ষে উপস্থিতির হার বৃদ্ধি ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় বিপুল আয়োজনে পালনের লক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও শিক্ষাবিদ হৃষিকেশ কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ন দাশ এবং চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর মোঃ ওয়ালিয়ার রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার দাশ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর সবুর, অধ্যক্ষ শেখ নজরুল ইসলাম, শিক্ষানুরাগী মোস্তফা কামাল, শিশির শিকদার, কামরুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষকগণের মধ্যে যথাক্রমে আশিষ কুমার পাল, সুশীল বিশ্বাস, বিষ্ণুপদ সেন, দিপক চন্দ্র দাশ, মতিউর রহমান ও সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম। প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষকগণের মধ্যে যথাক্রমে তাপস কুমার দেবনাথ, কিশোর কান্তি সাহা, শিল্পি নারী দাশ, অসিত কুমার দাশ, তম্পা রানী দাশ, ফকির সুজা উদ্দিন, কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষকগণের মধ্যে যথাক্রমে এম এ হালিম, আজাহার উদ্দিন, কাজল কুমার চক্রবর্তী, মিহির কুমার দেবনাথ ও চুলকাটি পলাশ কিন্ডার গার্ডেন এর সভাপতি অমিত কর বিলাস প্রমুখ। সভায় আগামী ২৬শে মার্চ হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে ব্যাপক আলোচনা করে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
ফকিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, এ্যাড. হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, মোড়ল জাহিদুল ইসলাম, বাগেরহাট ব্র্যাক এর ম্যানেজার পলাশ হালদার, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির বাগেরহাট ডেপুটি ম্যানেজার মো. ইসলামইল হোসেন, ফকিরহাট সমন্বয়কারী কুহেলী মন্ডল ফকিরহাট প্রমূখ।
বারুইপাড়া মৎস্য চাষ ও চিকিৎসা বিষয়ে মতবিনিময় সভা
ফকিরহাট প্রতিনিধি।
আধুনিক পদ্ধতিতে লাভজনক উপায়ে মৎস্য চাষ ও মৎস্য চিকিৎসা বিষয়ে খামারীদের সাথে মতবিনিময় সভা সোমবার সন্ধ্যা ৬টায় বারুইপাড়া বাগদিয়ায় অনুষ্ঠিত হয়। জেনারেল এগ্রোভেট লিমিটেডের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেনারেল এগ্রোভেট লিমিটেডের টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার মো. নাজমুস সাকিব। স্থানীয় ইউপি সদস্য শেখ আরজু রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মো. মনোয়ার হাসান, পরিবেশক মো. মুজিবুর রহমান, মার্কেটিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমূখ।
কয়রায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস পালনের অংশ হিসেবে খুলনার কয়রা উপজেলায় দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার গিলাতলা বাজারের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সহ-সভাপতি মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে এ দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশ্বরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা নজরুল ইসলাম মোঃ আব্দুল আজিজ সরদার, দ্বীন কায়েম সংগঠনের মোঃ শফিকুল ইসলাম মোড়ল, ইসলামী যুব আন্দোলন কয়রা উপজেলার সভাপতি গাজী নুর ইসলাম, মোঃ গোলাম রসুল ঢালী,মোঃ ইদ্রিস আলী শিকারি মোঃ পিয়ার আলী সানা,মোঃ সাইফুল ইসলাম সানাপ্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ৩১শে মার্চ পীর সাহেব চরমোনাই এর আহবানে ঢাকায় ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মোংলায় মদ্যপ অবস্থায় যুবতির ঘরে মেম্বর পুত্র, ৯৯৯ নম্বরের কলে আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় এক যুবতীর ঘর থেকে মদ্যপ অবস্থায় স্থানীয় ইউপি মেম্বরের ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার পর উপজেলার কানাইনগরের খ্রিস্টান পাড়ার বাসিন্দা গিলবাট সরদারের (৪৭) যুবতী মেয়ের ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বর মোঃ সুলতান হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৩৬)। মোংলা থানার এসআই দেবজিৎ কুমার সানা জানান, সোমবার দিবাগত রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন কানাইনগর এলাকার বাসিন্দা গিলবাট সরদারের যুবতি মেয়ে চাঁদনি সরদার (২৬) ওরফে চন্দ্রমুখী। স্থানীয় ইউপি মেম্বরের ছেলে জাকির মদ খেয়ে গিয়ে ওই যুবতীর ঘরে ঢুকে অবস্থান করছিলো এমন খবরেই ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিবাস সরদার, সহ-সভাপতি মুনসুর খাঁ ও যুবতির চাচা ডেবিট সরদার বলেন, ইউপি মেম্বর সুলতানের ছেলে জাকির মদ খেয়ে প্রায়ই ওই ঘরে আসে। ঘটনার দিন সোমবার গভীর রাতে একইভাবে ওই ঘরে এসে অবস্থান নিলে মেয়েটি জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে রাতেই জাকিরকে মদ্যপ অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। জাকিরের বাবা সুলতান মেম্বর যুবতীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রেখেছে যাতে তারা থানায় কোন অভিযোগ না দিতে পারে।
তবে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের দাবী, ভুক্তভোগী কোন অভিযোগ না দেয়ায় আটককৃত জাকিরকে ৩৪ ধারায় মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এদিকে ইউপি মেম্বর সুলতানের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে কানাইনগর এলাকার কয়েকজন নারী ও পুরুষ বাসিন্দারা বলেন, ৯৯৯ নম্বরে কল দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করা হয়। কিন্তু ইউপি মেম্বর সুলতান হাওলাদার মঙ্গলবার ভোরে ওই যুবতীর বাড়ীতে এসে তাকে ও তার বাবাকে থানায় গিয়ে এ ঘটনার বিষয়ে কোন কিছু না বলতে ভয়ভীতি দেখায়। এজন্যই ভুক্তভোগী পরিবার ভয়ে ও আতংকে থানায় গিয়ে ওসির কাছে কোন কিছুই বলেননি, অভিযোগও দেননি। আমরা পরে শুনেছি মদ্যপ অভিযোগে তাকে চালান দেয়া হয়েছে। আর যুবতীর ঘর থেকে গভীর রাতে তাকে আটকের প্রকৃত ঘটনা রহস্যজনক কারণে আড়াল করা হয়েছে। এদিকে মদ্যপ অবস্থায় গভীর রাতে যুবতির ঘর থেকে মেম্বর পুত্র জাকির আটকের প্রকৃত কারণ, মুল রহস্য ও গুঞ্জনের বিষয়ে জানতে চাওয়া হলে ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী লিখিত কোন অভিযোগ না দিলে আমাদের কি করার আছে। তিনি
আরো বলেন, কোন অভিযোগ না পাওয়ায় মদ খেয়ে জনবিরক্তি সৃষ্টির অভিযোগে তাকে ৩৪ ধারায় বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
তালায় সিআইডি পরিচয়ে চাঁদাবাজির সময় তরুণ আটক
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক তরুণকে আটক করা হয়েছে। সোমবার (২১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ত্রিশ মাইল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুল ইসলাম রুবেল (২৪) সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক নারায়ন চন্দ্র মন্ডল বলেন, ত্রিশ মাইল এলাকায় স্থানীয়দের সঙ্গে সিআইডি পুলিশ পরিচয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই তরুণ। এক পর্যায়ে সে তার কাছে থাকা পুলিশের ওয়াকিটকি বের করে। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, রুবেল পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে। সে জেলার বাইরে বেশ কয়েকবার জনতার হাতে গণধোলাই খেয়ে পুলিশের হাতে আটক হয়। বর্তমানে তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় জানান, রুবেল নামে এক ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ওয়াটকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
শরণখোলায় মাদ্রাসা পডুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় হাসি আক্তার (১৪) নামের দশম শ্রেনির মাদ্রাসা পডুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার লাকুড়তলা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা গ্রামের বাসিন্দা ৮নং লাকুড়তলা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহ আলম হাওলাদারের মেয়ে হাসি আক্তার রায়েন্দা হেদায়েত উলুম নেসারিয়া ফাজিল মাদ্রাসার দাখিল দশম শ্রেনির ছাত্রী। দীর্ঘদিন ধরে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার মা মরজিনা বেগম মেয়েকে বকাঝকা করে। দুপুরের খাবার শেষে অন্য বোনদের সাথে ঘোরাঘুরির এক পর্যায়ে হাসি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর রাত ৮টার দিকে ঘরের দোতলায় পাটাতনের উপর আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে নিহতের পিতা ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ জানান, মেয়েটির গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ভাষা সৈনিক এ্যাড. আমির হোসেন মালিতা, ভূটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক, বয়েড়াতলা জামে মসজিদের ইমাম মামুনুর রশিদ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তথ্য বিবরনী
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, মসজিদে দোয়া, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনার বয়রাস্থ ইসলামিক ফাউন্ডেশনের চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু মাদ্রাসা বোর্ডও গঠন করেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। জাতির পিতা ইসলামের যে উন্নয়ন শুরু করে গেছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে। ইমামরা হলেন সবার জন্য আদর্শ স্বরূপ। দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে ইমামরাও অবদান রাখতে পারেন। দেশে এখন শান্তির সুবাতাস বইছে। এই সরকারই কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ সরকারের একটি বড় অর্জন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: গিয়াস উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এতে স্বাগত জানান ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান।
চারিদিকে পানি থৈথৈ করলেও সুপেয় পানির সংকটে দিশেহারা উপকূলবাসী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
চারিদিকে পানি থৈথৈ করলেও সুপেয় পানির সংকটে দিশেহারা উপকূলবাসী। জলবায়ু বিপর্যয়ের ফলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় মিষ্টি পানির আধারের যেমন সংকট রয়েছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। অতিমাত্রায় লবণাক্ততা এখন উপকূলের প্রধান দুর্যোগ যা মোকাবেলায় প্রান্তিক মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে টেকসই, জনবান্ধব ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। মোংলায় নাগরিক সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে বিশ্ব পানি দিবসের মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন। ‘ভূগর্ভস্থ পানির অদৃশ্য সমস্যা ও সম্ভাবনাকে দৃশ্যমান করা’ প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ৮টায় মোংলা পোর্ট পৌরসভার শ্রমিক কলোনীতে মোংলা নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সবার জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবীতে খাবার পানির কলস হাতে নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ’র সভাপতি মো. নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদাবন সংঘ’র অজিফা খাতুন, সার্ভিস বাংলাদেশ’র মোস্তাফিজুর রহমান মিলন, সাংবাদিক রেজা মাসুদ, বাদাবন সংঘ’র শাহরুখ গালিব রাব্বি, মো. আহসান, নারীনেত্রী পারভীন বেগম, রীনা ও তারা বেগম।
অন্যদিকে মঙ্গলবার সকাল ৯টায় মোংলা পোর্ট পৌরসভার ৬নং ওয়ার্ডের বন্দর পুকুর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী পালিত হয়। ‘সর্বত্র পানযোগ্য, মাছের বসবাসযোগ্য ও সাতারের উপযোগী পানি চাই’ শ্লোগানে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, বাপা নেতা কমলা সরকার, শেখ রাসেল ও নদীকর্মী হাসিব সরদার। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ নিধন, কৃষিকাজ ও দৈনন্দিন কাজে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার এবং পদার্থের ব্যবহার, পশুর নদীসহ দেশের সকল নদ-নদীতে জাহাজী ও প্লাস্টিক বর্জ্য নিক্ষেপ, নদীতে তেল-কয়লা ভর্তি জাহাজ ডুবির ফলে পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এর ফলে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। বক্তারা সর্বত্র পানযোগ্য, মাছের বসবাসযোগ্য ও সাতারের উপযোগী পানির বৈশিষ্ট্য বজায় রাখার জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
খাবার পানি সংকটে ৪০ লাখ মানুষ
সাতক্ষীরা প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলজুড়ে নিরাপদ পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলের কমপক্ষে ৪০ লাখ মানুষ পুকুরের পানি ও নদীর লোনা পানি খেয়ে দিন কাটাচ্ছেন। বিশ্ব পানি দিবস উপলক্ষে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরার কয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা। তারা বলেছেন, সরকারি হিসাব অনুযায়ী খুলনার ২২ শতাংশ, বাগেরহাটের ১৫ শতাংশ এবং সাতক্ষীরার ১৩ শতাংশ মানুষ খাবার পানির সংকটে রয়েছেন- সরকারিভাবে এমন কথা বলা হলেও বাস্তবে এ চিত্র আরও ভয়াবহ। পানি সংকট নিরসনে সরকারি-বেসরকারি উদ্যোগে উপকূলজুড়ে খাবার পানির জন্য পুকুর খনন, টিউবওয়েল স্থাপন, পন্ডস অ্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এতেও এ সংকট দূর হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। গ্রামের নারীরা কয়েক কিলোমিটার দূরে গিয়ে প্রতিদিন পানি সংগ্রহ করার চেষ্টা করছেন বেসরকারি সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, খাবার পানির এই সংকট দূরীকরণে আরও প্রকল্প হাতে নেওয়া দরকার। বিশেষ করে পুকুর খনন, পিএসএফ স্থাপন, টিউবওয়েল স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণে আরও বড় বড় প্রকল্প গড়ে তোলা দরকার।
১২৩ ফুট উচ্চতার টাওয়ারে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ভাস্কর্য
বিশেষ প্রতিনিধি।।
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার শমসের নগরে ১২৩ ফুট উচ্চতার টাওয়ার নির্মাণ করে স্থাপন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক দৃষ্টিনন্দন ভাস্কর্য। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ওই ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে ‘দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’। এটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্মাণ কাজ শেষ হলে আগামী কয়েক মাসের মধ্যেই সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ভাস্কর্যটি।
সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এটি নির্মাণ করছেন ঝিনাইদহ কালীগঞ্জের শমসের নগরের বীর মুক্তিযোদ্ধা ডা. শমসের আলীর পরিবার। বঙ্গবন্ধু ভক্ত পরিবারটির উদ্দেশ্য, আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর স্মৃতিকে তুলে ধরা। ডা. শমসের পরিবারের সদস্য কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. রাশেদ শমসের জানান, নির্মাণাধীন আট তলার মূল গেটে থাকবে জাতীয় কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম ফজিলাতুন নেছা মুজিব, শেখ রাসেল, নবাব সিরাজউদ্দৌলা, ইন্দিরা গান্ধী ও জাতীয় চার নেতার ভাস্কর্য। ওই টাওয়ারের প্রথম তলায় থাকবে বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদদের ভাস্কর্য, দ্বিতীয় তলায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, তৃতীয় তলায় সারাবিশ্বে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া নেতাদের ভাস্কর্য, চতুর্থ তলায় মুক্তিযোদ্ধা গবেষণাগার, পঞ্চম তলায় স্মৃতি গবেষণাগার, ষষ্ঠ তলায় অফিস এবং সপ্তম তলায় দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার। দর্শনার্থীরা নিচের সব ফ্লোরে তলাতে শ্রদ্ধা জানানোর পর সর্বশেষ অষ্টম তলায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানাবে। নির্মাণাধীন ১২৩ ফুট উচ্চতার টাওয়ারের বিষয়ে তিনি জানান, নিচ থেকে ছয়তলা পর্যন্ত প্রতি তলার পরিধি ১১ ফুট করে মোট ৬৬ ফুট। ৬৬ দিয়ে ৬৬ সালের ৬ দফা আন্দোলনকে বোঝানো হয়েছে। এরই চারপাশে ১ ফুট করে ২৩ টি গ্লাস পিলার থাকবে, যা দিয়ে স্বাধীনতা সংগ্রামের ২৩ বছরকে বোঝানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ডা. শমসের আলীর ছেলে ডা. রাশেদ শমসের জানান, তার বাবার নামানুসারেই এই এলাকাকে ১৯৯৮ সালে শমসের নগর নামকরণ করেন তারা। তাদের পরিবারের অর্থায়নে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নে শমসের নগরে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নির্মিত এই ভাস্কর্যের নাম দেওয়া হয়েছে ‘দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’; যার ডিজাইন করেছেন বুয়েটের ইঞ্জিনিয়ার কীর্তিবাস রায় ও আজাদ রানা। রাশেদ শমসের বলেন, বাবা ডা. শমসের আলী যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের একজন সংগঠক ছিলেন। ১৯৭৯ সালে যশোর-৮৪ বর্তমান ঝিনাইদহ-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আমরা বাবার স্মৃতিটা ধরে রাখার জন্যই ১৯৯৮ সালে এই শমসের নগর স্থাপন করি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী ড. মহিউদ্দিন খাঁন আলমগীর এই শমসের নগরের উদ্বোধন করেন। এরপর পর্যায়ক্রমে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি আমরা। কিন্তু ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছিল।
সচিবকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন জনপ্রতিনিধি
স্টাফ রিপোর্টার।।
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেনকে বেধড়ক মারপিট করেছেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। এ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন তার পরিবারের সদস্যরা। সোমবার রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কয়রা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে কর্মরত সচিব ও হিসাবরক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
ইউপি সচিব ইকবাল হোসেন বলেন, ‘চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ প্রতিদিনই বিকেলে অফিসে আসেন। আর গভীর রাত পর্যন্ত অফিস করেন। এর ফলে সেবাপ্রত্যাশীরা ভোগান্তির সম্মুখীন হন। সোমবারও বিকেলে পরিষদে আসেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। কিন্তু বিকেল ৫টা বেজে যাওয়ায় আমি অফিস ত্যাগ করি। চেয়ারম্যান আমাকে অফিসে যেতে বললে আমি ৫টার পর অফিস করতে পারব না বলে জানাই। পরে চেয়ারম্যানের লোকজন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে আমাকে চেয়ারম্যান ও আরও ৩ জন মারধর করেন।’
তিনি আরও বলেন, ‘তারা দীর্ঘ ৪ ঘণ্টা আমাকে মারধর করেন। জীবনে আমি কখনও এতো মার খাইনি। তাদের পা ধরলেও আমাকে ছাড়েনি। এক সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে আসেন। পরে একটি সাদা কাগজে আমার স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়।’
ইউপি সচিব ইকবাল হোসেনের মা রোকেয়া বেগম বলেন, ‘মোটরসাইকেলে দু’জন লোক এসে হুমকি-ধমকি দিয়ে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আমি ভয় পেয়ে তাদের পিছু পিছু ভ্যানে করে সেখানে যাই। চেয়ারম্যানের লোকজন আমার মোবাইলও কেড়ে নেয়। পরে অন্য একটি ঘরে নিয়ে আমাকে ভয়ভীতি দেখায়। তখন আমি বুঝতে পারি আমার ছেলের ক্ষতি করেছে তারা। এক সময় উপজেলা থেকে বড় অফিসাররা আসলে উনাদের হাতে পায়ে ধরে আমার ছেলেকে ছাড়ায়ে নিয়ে আসি।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ইউনিয়ন পরিষদের একটি বিষয় নিয়ে তার (সচিব) সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। পরে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছি।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, খবর পেয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদে গিয়ে উভয়পক্ষের কাছে ঘটনার বিবরণ শুনেছি। মারধরের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। পরে তারা নিজেদের মধ্যে আপস করে নিয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় সহকারী শিক্ষক বরখাস্ত
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিটের ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক অহেদুজ্জামান জিবলুকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা শিক্ষা অফিসার সোমবার অফিস আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করেন। সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার ড. তৌহিদুর রহমান নুরুন্নবি মঙ্গলবার বরখাস্তের তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহেদুজ্জামান জিবলু গত ১৩ মার্চ শ্রেণিকক্ষে না গিয়ে অফিসে বসে মোবাইল ফোন নিয়ে আড্ডায় মেতেছিলেন। এ সময় প্রধান শিক্ষক রেজাউল হোসেন তাকে শ্রেণিকক্ষে পাঠদানের জন্য বার বার চাপ প্রয়োগ করেন। কিন্তু তিনি না শুনে মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকেন।
প্রত্যক্ষদর্শী সহকারী শিক্ষক আনিচুর রহমান ও ডলি রানী বিশ্বাস জানান, ১৩ মার্চ দুপুর দেড়টার দিকে তারা প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠকে বসে নতুন রুটিন তৈরি করেন। কিন্তু এ রুটিন নিয়ে সহকারী শিক্ষক অহেদুজ্জামান জিবলু আপত্তি করেন। পরে প্রধান শিক্ষক দুপুরের খাবার খেতে বসেন। এ সময় সময় ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক অহেদুজ্জামান জিবলু চেয়ার নিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে প্রধান শিক্ষককে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়। ফলে উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস ১৪ মার্চ সহকারী শিক্ষা অফিসার জহির উদ্দিন, ড. তৌহিদুর রহমান নুরুন্নবী ও নাজমুল হাসানের সমন্বয়ে তদন্ত টিম গঠন করেন।
তদন্ত টিমের সদস্য ঢাকুরিয়া ক্লাষ্টারের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা অফিসার ড. তৌহিদুর রহমান নুরুন্নবী জানান, তদন্তে সহকারী শিক্ষক অহেদুজ্জামান জিবলুর বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা পাওয়ায় যায়।
উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস জানান, তদন্ত টিমের সুপারিশ অনুসারে সহকারী শিক্ষক অহেদুজ্জামান জিবলুকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
বরখাস্তের ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করে প্রধান শিক্ষক রেজাউল হোসেন বলেন, একজন শিক্ষক হয়ে অন্য শিক্ষকের ওপর যেন আর কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটায়।
তবে বরখাস্তের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক অহেদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভড করেননি।
খানজাহান আলী বিমানবন্দরের কাজ শুরু শিগগিরই: প্রতিমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীবাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, খানজাহান আলী বিমান বন্দরের নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। করোনাসহ নানা কারণে এতদিন নির্মাণ কাজ বন্ধ ছিল।
১৫টি দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ‘মুজিব’স বাংলাদেশ ফ্যামিলাইরিজেশন ট্যুর’-এ সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ ভ্রমণের পর মঙ্গলবার (২২ মার্চ) বিকালে তিনি এ কথা জানান প্রতিমন্ত্রী। ভ্রমণের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
মাহবুব আলী বলেন, সব বিমানবন্দরকে আধুনিকায়ন করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্বমানে উন্নীত করার চেষ্টা চলছে। পর্যটনের সম্ভাবনার জায়গায় আমরা দ্রুত অগ্রসর হচ্ছি।
তিনি আরও বলেন, বাগেরহাটের লোকজন অত্যন্ত সৌভাগ্যবান। বিশ্ব ঐতিহ্যের বড় দুটি স্থানই পড়েছে বাগেরহাটে। একটি সুন্দরবন, অন্যটি ষাটগম্বুজ মসজিদসহ খানজাহানের অন্যান্য স্থাপনা। দেশের ট্যুরিজমকে প্রমোট ও অবারিত করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোরালোভাবে কাজ চলছে। তারই ধারাবাহিকতায় এই ট্যুর পরিচালিত হয়েছে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে ইন্দোনেশিয়া, ইরাক, ইতালি, থাইল্যান্ড, দক্ষিণ করিয়া, ফিলিপিন, নেপাল, পাকিস্থানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দুটি সংস্থার প্রতিনিধিসহ ৬০ জন অংশ নেন। বাগেরহাটের মোংলা দিয়ে সুন্দরবন ভ্রমণ শেষে বিমান ও পর্যটন মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর ঘুরে দেখেন।
বাংলাদেশের উন্নতি অনেক দেশের কাছে গবেষণার বিষয়: আইজিপি
যশোর প্রতিনিধি।।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে এখন ক্ষুধা পরাজিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। গত ১৪ বছরে বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি হয়েছে। যা বিশ্বে এখন রোল মডেল হিসেবে পরিগণিত। বাংলাদেশের উন্নতি বিশ্বের অনেক দেশের কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
মঙ্গলবার (২২ মার্চ) বিকালে যশোর পুলিশ লাইন্সের মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও থেমে নেই। দেশের মধ্যে এবং বাইরে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রকে মোকাবিলা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সব ষড়যন্ত্র দুই পায়ে মাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ বিজয়ীর দেশ, বীরের দেশ। এ দেশে কোনও শত্রু থাকবে না। ভেতর ও বাইরের ষড়যন্ত্রকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। ঠিক যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল।’
তিনি যশোরের ক্রীড়া প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘যশোরের সাংস্কৃতিক সংগঠনের মনোরম ডিসপ্লে দেখে মুগ্ধ হয়েছি। জাতীয় পর্যায়ে এই ধরনের প্রদর্শনী হয়।’
পুলিশ প্রধান বলেন, ‘পুলিশের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। খেলার সঙ্গে কাজের সম্পর্ক রয়েছে। পুলিশের ফিজিক্যাল ফিটনেস ও দৃঢ় মানসিকতায় খেলাধুলা সাহায্য করে। এতে বাহিনীর মধ্যে শৃঙ্খলা, শরীর চর্চা ও মুক্তবুদ্ধির চর্চা বাড়ে। পুলিশের জাতীয় পর্যায়ে নানা ধরনের খেলা রয়েছে। এখন কাবাডি, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ নানা জাতীয় পর্যায়ের খেলায় বাংলাদেশ পুলিশ অংশ নেয়।’ যশোরে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন- খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা। এ ছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
যশোর প্রতিনিধি।।
অর্থ আত্মসাতের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্লা আমির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ মার্চ) যশোর সমন্বিত জেলা কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি করেন। দুদক যশোরের উপ-পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর আসামিরা হলেন– যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী সচিব-কমন সার্ভিস জাহাঙ্গীর আলম ও আশরাফুল ইসলাম, নিরাপত্তা অফিসার মনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আসাফুদৌলা, অডিট অফিসার আব্দুস সালাম, হিসাব অফিসার মিজানুর রহমান ও মোছা. জাহানারা খাতুন এবং সিস্টেম অ্যানালিস্ট শরিফ সালমা কহিনুর। তারা সবাই ক্রয় কমিটির সদস্য ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্লা আমির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে তিন অর্থবছরে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার ক্রয় বাবদ বাজার মূল্যের অতিরিক্ত এক কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয়ের অভিযোগ ওঠে। দুদকের অনুসন্ধানে যা সরকারের আর্থিক ক্ষতিসাধন হিসেবে প্রমাণিত হয়েছে।
ঘটনার বিবরণে আরও জানা যায়, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার ক্রয় বাবদ মোট ৩ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৩৫৬ টাকা ব্যয় করা হয়েছে। অনুসন্ধানকালে বাজারমূল্য যাচাই করে এক কোটি ২০ লাখ ১৪ টাকা অতিরিক্ত ব্যয়ের প্রমাণ মিলেছে।
দুদক যশোরের উপ-পরিচালক মো. আল-আমিন বলেন, ‘যশোর শিক্ষা বোর্ডের বিভিন্ন আর্থিক অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শেষে মামলাটি করা হয়েছে। মামলাটির তদন্তকালে অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’
আগুনে সবকিছু পুড়েছে বিধবা মাজেদার
মনিরামপুর প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে বিধবা মাজেদা বেগমের। মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাতে তার ঘরে আগুন লাগে। হেল্প লাইন ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে আগুন সব কিছু ছাই করে দিয়েছে এ বিধবার। মাজেদা বেগম উপজেলার জোঁকা গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী। শোয়ার ঘর না থাকায় রান্না ঘরের এক কোনে থাকতেন তিনি। সেই আশ্রয়টুকু কেড়ে নিয়েছে আগুন।
গোয়াল ঘরের সাজাল (মশা তাড়ানোর আগুনের মশাল) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুনে নগদ সাড়ে সাত হাজার টাকা, ৬০টি মুরগী, দুটো হাঁস, ৫০টি ডিম, হাঁড়ি পাতিল, গোয়ালের একমাত্র গরুটির দেহের অংশবিশেষ এমনকি খাবারের চাল পুড়ে গেছে তার। এতে অন্তত ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে এ অসহায় নারীর।
কদিন আগে ৪৫ হাজার টাকা খরচ করে খুঁটি আর টিন দিয়ে রান্না ও গোয়াল ঘর করেছিলেন মাজেদা বেগম। একটা মাত্র ছেলে দিনমজুরি করে খায়। নিজের সংসারে অভাব থাকায় খোঁজ নিতে পারেন না মায়ের। শোয়ার ঘর না থাকায় রান্না ঘরের এক কোনায় থাকতেন মাজেদা। তিন বছর আগে স্বামী মারা যাওয়ায় মাঠে দিনমজুরি শুরু করেন মাজেদা। তাতে কোন রকম কেটে যায় তার দিন। মাঠের কাজের পাশাপাশি হাঁস মুরগী ও গরু পালন শুরু করেন মাজেদা। মঙ্গলার ভোরে লাগা আগুনে সব পুড়ে ছাই হয়েছে তার। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
মাজেদা বেগম বলেন, ভোর বেলায় আগুন টের পাইছি। সব পুড়ে গেছে। কিচ্ছু নেই। দুপুরে খাব সে চালও নেই ঘরে। গরুর গায় আগুন লাগলি দড়ি ছিড়ে ও পালাইছে। গরুটা এখনও খুঁজে পাইনি।
মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রনব বিশ্বাস বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। রান্না ঘরের সাজাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বিধবার সবকিছু পুড়ে গেছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ হাজার টাকা উল্লেখ করেছি।
ঝাঁপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, আগুন লেগে বিধবা মাজেদার বড় ধরণের ক্ষতি হয়েছে। স্থানীয়ভাবে ও পরিষদের মাধ্যমে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব।
যুব মহিলা লীগের আহবায়কের মায়ের মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড. রাবেয়া ওয়ালী করবীর মা খাদিজাতুল কোবরা (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ……. রাজেউন)। গত সোমবার দিবাগত রাত ১২টায় ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী সন্তান নাতি নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমাকে মঙ্গলবার সকালে খুলনা আনা হয়। বাদ জোহর তার নামাজে জানাযা দাদা ম্যাচ কাদেরী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে তার বাবার বাড়ি ফকিরহাটে নেয়া হয়। সেখানে তার মা-বাবার পাশে দাফন করা হয়। এ সকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জোবায়ের আহমেদ খান জবা, মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এ্যাড. ফারুক হোসেন, মো. শিহাব উদ্দিন, ফারুক হোসেন তুরান, নিজামুল হক ননী, রিয়াজ হোসেন, নুর ইসলাম, সিদ্দিকুর রহমান, ওহিদুজ্জামান গোলাপ, হুমায়ুন কবির, ইমরুল ইসলাম রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে এ্যাড. রাবেয়া ওয়ালী করবীর মা খাদিজাতুল কোবরার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সদর থানার সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।
আ’লীগের বর্ধিত সভা আজ সন্ধ্যায়
খবর বিজ্ঞপ্তি
আজ ২৩ মার্চ বুধবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুুষ্ঠিত হবে। বর্ধিত সভায় মহানগর নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মহানগর পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক এবং দলীয় নির্বাচিত কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
বিশ্ব ঐতিহ্য ঘুরে দেখলেন ১৫ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা
বাগেরহাট প্রতিনিধি
‘প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের দুই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ ঘুরে অভিভূত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর নেতৃত্বে মুজিব শতবর্ষ উপলক্ষে ২৫টি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা সুন্দরবন ভ্রমন শেষে মঙ্গলবার বিকেলে বাগেরহাটের ষাটগম্বুজে আসেন। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খানম মিতা, বাগেরহাটের কাস্টোডিয়ান মোঃ জায়েদ, ষারগম্বুজ ইউনিয়ন পরিষদের আক্তারুজ্জামান বাচ্চুসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ পরিদর্শন শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের অন্যমত নিদর্শন। সম্প্রতি প্রকাশিত জলবায়ু ঝঁকিতে থাকা সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য বিশ্বের ২৫টি ঐতিহ্যের তালিকায় নাম এসেছে ‘মসজিদের শহর বাগেরহাটে’র।এটা আমাদের গর্ব।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের পাশ দিয়ে যাওয়া মহাসড়কের কারণে ষাটগম্বুজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই ঐতিহ্য যদি রাস্তার (মহাসড়কের) কারণে ঝুঁকিপূর্ণ হয়, অবশ্যই এই রাস্তা সরে যাবে। কিছুতেই এই ঐতিহাসিক স্থাপনা নষ্ট করতে দেওয়া যাবেনা। এ বিষয়ে আমাদের সরকার প্রতিশ্রতিবদ্ধ। প্রয়োজনের হাইওয়ে অন্যদিক দিয়ে যাবে। কোন ভাবেই পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব নষ্ট হতে দেওয়া যাবে না।
ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী আরও বলেন, বাগেরহাটের লোকজন অত্যন্ত সৌভাগ্যবান। বিশ্ব ঐতিহ্যের বড় দুটি স্থানই পড়েছে বাগেরহাটে। একটি সুন্দরবন, অন্যটি ষাটগম্বুজ মসজিদসহ খানজাহানের অন্যান্য স্থাপনা। আমাদের সাথে আজ এখানে ১৫টি দেশের রাষ্ট্রদূত এবং দুটি সংস্থার প্রতিনিধি এসেছেন। তারা সবাই আমাদের দেশের এই প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা দেখে মুগ্ধ হয়েছেন।
আমরা আমাদের এই ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছি। যার অংশ হিসেবেই এই ট্যুর উল্লেখ করে তিনি বলেন, এখানে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বলেছে, তারা তাদের দেশের পর্যকটকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে উৎসাহি করবেন।
প্রতিনিধি দলে ইন্দোনেশিয়া, ইরাক, ইতালি, থাইল্যান্ড, দক্ষিণ করিয়া, ফিলিপিন, নেপাল, পাকিস্থানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ২ দুটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বাগেরহাটের মোংলা দিয়ে সুন্দরবন ভ্রমণ শেষে বিমান ও পর্যটন মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘর ঘুরে দেখেন।
প্রতিনিধি দলে থাকা ঢাকায় কর্মরত নেপাল অ্যাম্বাসির কুমার রায় বলেন, বাংলাদেশের ষাটগম্বুজ মসজিদের ঘূরতে এসে আমি মূগ্ধ হয়েছি। এটার স্থাপত্য শৈলী অসাধারণ। আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। তবে এই মসজিদের স্বতন্ত্র স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ। আমি বিশ্বের সকল পর্যটকদের অনুরোধ করবো এই স্থাপনাগুলো ঘুরে দেখার জন্য।
বাগেরহাটে সিডিসির দাবিতে মেরিন শিক্ষার্থীদের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) এর দাবিতে বাগেরহাটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের একাডেমিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, মেরিন টেকনোলজি ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী রাকিবুল হাসান, আমিরুল ইসলাম, সোহাগ ইসলাম, মইনুল ইসলাম নাসিম মাহমুদ শুভ, ৭ম সেমিস্টারের ফয়জুল আমিন সিফাত, ৪র্থ সেমিষ্টারের আমিন শেখ, ২য় সেমিস্টারের আল্লামা ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন নানা তালবাহানা করে ২০১০ সাল থেকে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের সিডিসি বন্ধ করে দিয়েছে। যার ফলে দেশের হাজার হাজার ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়াররা বেকার হয়ে পড়ছে। হতাশার জীবন যাপন করছে তারা। দেশের প্রথম সারির শিক্ষার্থীরাই ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। কিন্তু শুধুমাত্র সিডিসির অভাবে তারা বিদেশী জাহাজে চাকুরী করতে পারে না। যদি বিদেশী বানিজ্যিক জাহাজে চাকুরী করতে না পারে তাহলে শিক্ষার্থীরা মেরিন ডিপ্লোমা পরে কি করবে।
শিক্ষার্থীরা আরও বলেন, ১৯৮৮ সাল থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি দেওয়া হত। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিদেশী জাহাজে সুমানের সাথেই চাকুরী করে আসছিল। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে অবদান রেখেছে। কেন কার স্বার্থে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ষড়-যন্ত্রের মাধ্যমে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি বন্ধ করে দিয়েছে, তা আমাদের জানা নেই। এছাড়া ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ( আইএমও)সহ বিশ্বের অন্যান্য সকল দেশে জাহাজের ক্যাডেট হিসেবে প্রবেশের যোগ্যতা দশম শেণি। কিন্তু আমাদের কেন সিডিসি বন্ধ করে দেওয়া হল? অতিদ্রুত নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি প্রদান না করলে আরও বড় আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন শিক্ষার্থীরা।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধীনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটসহ সারাদেশে ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি রয়েছে। এছাড়া কয়েকটা বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পড়ানো হয়।
বিদেশগামী বানিজ্যিক জাহাজে চাকুরীর জন্য সিম্যান আইডেন্টিটি ডকুমেন্ট নামের একটি সার্টিফিকেট প্রয়োজন হয়। যা সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) নামে পরিচিত। এই সিডিসি না থাকলে কোন ইঞ্জিনিয়ার বিদেশগামী জাহাজে চাকুরী করতে পারে না।
নানা আয়োজনে বাগেরহাটে ইসলামীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাগেরহাট প্রতিনিধি
নানা আয়োজনে বাগেরহাটে ইসলামীক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বাগেরহাট জেলায় ইসলামীক ফাউন্ডেশনের প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারেরে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কোরআন খতম করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা। সকাল সাড়ে ১০টায় বাগেরহাট কোর্ট মসজিদের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যা লী বের করা হয়। র্যা লী ইসলামীক ফাউন্ডেশন কার্যালয়ে ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, ইসলামীক ফাউন্ডেশন বাগেরহাটের উপ-পরিচালক আল ফারুক, ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ, মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা ফয়সাল আহমেদসহ ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে ১২৫ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা
মেহেরপুর প্রতিনিধি
সুখসাগর পেঁয়াজের বীজ উৎপাদনে মেহেরপুরের চাষি সুখী। মেহেরপুরে ২ হাজার সালের দিকে প্রথম বীজের জন্য সুখসাগর পেঁয়াজচাষ শুরু করেছিলো সীমান্ত গ্রাম মুজিবনগর উপজেলার এক শিক্ষক। সেই থেকে সুখসাগর পেঁয়াজ চাষ হচ্ছে। এবারও মেহেরপুর জেলায় ১২৫ কোটি টাকার পেঁয়াজবীজ উৎপাদন হবে। কৃষি বিশেষজ্ঞরা সুখসাগর পেঁয়াজ চাষকে ‘ব্লাক ডায়মন্ড চাষ” হিসেবে আখ্যায়িত করেছে। কৃষি বিশেষজ্ঞদের মতে সুখসাগর পেঁয়াজ চাষের জন্য সহনীয় তাপমাত্রা প্রয়োজন ২০ থেকে ২৫ ডিগ্রি। তবে অতিবৃষ্টি, ঘণ কুয়াশা ও শীলাবৃষ্টি হলে পেঁয়াজ বীজ উৎপাদনে মানসম্পন্ন এবং চাহিদার মতো ফলন হয়না বলে কৃষি বিশেষজ্ঞরা জানান।
মেহেরপুরের মুজিবনগরে এবার সুখসাগর পেঁয়াজ চাষ হয়েছে ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে। এরমধ্যে বীজ উৎপাদনের জন্য চাষ হয়েছে ৩৭ হেক্টর জমিতে। সুখসাগর পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতিহেক্টরে ৫০ টন হিসেবে ৭৮ হাজার মেট্রিক টন। বীজের জন্য ৩৭ হেক্টরে সুখসাগর পেঁয়াজের বীজ উৎপাদন হবে ২৫ হাজার কেজি। এ চাষে জমির লিজ, সার, কীটনাশক ও শ্রমিক মিলে পেঁয়াজ ও বীজ উৎপাদন খরচ হয় প্রতিবিঘায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা হিসেবে প্রতি হেক্টরে প্রায় ৫৩ লাখ টাকা। এবার প্রাকৃতিক বিপর্যয়ের ফলে চাষিদের মাঝে উৎকন্ঠা দেখা দিয়েছে। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন বর্তমান বাজারদর স্থিতিশীল থাকলে লোকসান হবেনা ।
কৃষি বিভাগের মতে ২ হাজার সালে বাংলাদেশে প্রথম মেহেরপুরের মুজিবনগরে সুখসাগর পেঁয়াজচাষ করেন আবদুল হামিদ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই চাষ সম্প্রারিত হয়ে মুজিবনগর ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় এখন চাষ হচ্ছে। চাষিরা বলছেন- বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে পেঁয়াজে গুটি এসেছে কম। ফলে বিগত বছরের তুলনায় এবছর পেঁয়াজের বীজ উৎপাদন কম হবে।
সরেজমিনে মুজিবনগর উপজেলার বাগোয়ান, মহাজনপুর, আমদহ ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে চাষিদের সাথে কথা বলে জানাগেছে- শুরুতে পেঁয়াজের কদম দেখে খুশিতে মন ভরে উঠেছিল। কিন্তু অতিবৃষ্টি, তীব্র শৈতপ্রবাহ, ঘণকুয়াশা কারণে পেঁয়াজ দানার কদমগুলো ছোট হয়েছে। শৈতপ্রবাহ, ঘণকুয়াশা ও অতিরিক্ত বৃষ্টির সাথে শীলাবৃষ্টিতে পেঁয়াজে ফলন কমে গেছে। এবছর পেঁয়াজ বীজ উৎপাদন লক্ষমাত্রার চেয়ে কম উৎপাদন হবে। তবে বর্তমান বাজারদর অব্যাহত থাকলে পেঁয়াজ বীজ চাষিদের লোকানের কবলে পড়তে হবেনা।
মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের পেঁয়াজ বীজ চাষি নুরুল হক জানান, প্রকৃতিক দুর্যোগের কারণে এ বছর পেঁয়াজের বীজ উৎপাদন কমে গেছে। বিগত বছরের চেয়ে এবছর বীজ উৎপাদন কম হলেও লোকসান হবেনা।
মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসুজ্জামান খান বলেন- সুখসাগর পেঁয়াজ চৈত্রমাসের দিকে সংগ্রহ শুরু হবে। ততদিন পর্যন্ত আর প্রাকৃতিক দুর্যোগ না হলে চাষিরা লাভবান হবে। তিনি আরও জানান- বাংলাদেশে মুজিবনগরে প্রথম ২ হাজার সালে আবদুল হামিদ মাস্টার সুখসাগর পেঁয়াজের বীজ উৎপাদনে চাষ করেন। এ চাষ াদেশে সম্প্রসারিত হয়েছে। মুজিবনগরেই এবার ২৫ টন বীজ উৎপান হবে। প্রতিকেজি ৫ হাজার টাকা দরে বিক্রি করলেও ১২৫ কোটি টাকার বীজ বিক্রি হবে বলে কৃষি বিভাগ আশা করছে।











































