Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের অভিযানে জঙ্গি সংগঠনের আমিরসহ গ্রেপ্তার ১০

খুলনায় র‌্যাবের অভিযানে জঙ্গি সংগঠনের আমিরসহ গ্রেপ্তার ১০

8

স্টাফ রিপোর্টার  ।।

নগরী খালিশপুর থানাধীন ২৫৩ বিআইডিসি রোডের মাদানী নিবাসের ৩য় তলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জেএমবি’ মতাদর্শীর নতুন সংগঠন ‘জামআতুল মুসলেমিন’ এর ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

১৭ মার্চ দিবাগত রাত সোয়া ১২টার গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান উগ্রবাদী বই ও নথিপত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন (৫০), সোহেল রানা (৩০), আমিনুল (৩৮), কামরুল ইসলাম (৫৫), রিফাত রহমান (২৪), আব্দুর রউফ (৬২), মো. শেখ ফরিদ (২৭), আব্দুল আলীম (৫০), মো. রফিকুল ইসলাম (৪৬) ও  তালহা ইসলাম (১৯)। 

র‌্যাব-৬ জানায়, ১৭ মার্চ দিবাগত রাত সোয়া ১২টার দিকে খালিশপুর থানাধীন আলমগীর শেখ ওরফে আলম শেখের ২৫৩ বিআইডিসি রোডের মাদানী নিবাসের ৩য় তলায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি টহল ও বিশেষ আভিযানিক দল। এসময় বয়স্ক মাদ্রাসা/মসজিদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জেএমবি’ মতাদর্শীর নতুন সংগঠন ‘জামআতুল মুসলেমিন’ এর ১০ সদস্যকে বিপুল পরিমান উগ্রবাদী বই ও নথিপত্রসহ গ্রেপ্তার করা হয়।