Home আঞ্চলিক খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা: কামরুল জেলহাজতে

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা: কামরুল জেলহাজতে

14

স্টাফ রিপোর্টার ।।

নগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের ইজিবাইক গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মো. কামরুল ইসলাম (২৪)  কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহরিয়ার হাসান আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমাণ্ডের আবেদন করেন। এসময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। কামরুল ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ১৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলেন। এ সময় ৫ থেকে ৫জন জোর করে তাদের তুলে গ্যারেজের ভেতরে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এঘটনায় ভিকটিম বাদী হয়ে ৪জনের নামে মামলা দায়ের করেছেন যার নং- ৬। আসামিরা হলেন খানজাহান আলী থানার শিরোমণি ৭নং ওয়ার্ডের পূর্বপাড়ার আফজাল মল্লিকের দু’ছেলে মো. সুমন (২৭) ও  মো. আলামিন মল্লিক (২২), আব্দুল মালেকের ছেলে মো. কামরুল ইসলাম (২৪) ও মো. জামাল উদ্দিনের ছেলে মো. সজীব ওরফে জীবন (২২)। 

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, ধর্ষণের ঘটনায় ৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। ধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।