Home আঞ্চলিক বঙ্গবন্ধুর জন্মেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ: এমপি বাবু

বঙ্গবন্ধুর জন্মেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ: এমপি বাবু

32

কয়রা (খুলনা) প্রতিনিধি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই পৃথিবীর মানচিত্রে যোগ হয়েছে লাল সবুজের বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উৎযাপন উপলক্ষে কয়রা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু একথা বলেন। এদিকে বাংলাদেশ নাম করনের স্বপ্নদ্রষ্টা বাঙালীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়রা উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে। দলীয় কর্মসুচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, পতাকা উত্তোলন, আলোচনা সভা,  কেক কাটা ও দোয়া মাহফিল। মাষ্টার কফিল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিঃ মাহবুবুল আলম, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোশাররফ হোসেন ও এসএম বাহারুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুরুপ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে বাঙালীর মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু কিশোর দিবস পালন করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর মূর‌্যালে সকাল ১০ টায় পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর নেতৃত্বে, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস সানা সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ। অতঃপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির উপর এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য। এছাড়া সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠে কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীমেলার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। এসময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, কয়রা থানা অফিসার ইনচার্জ, ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ ও সমাজসেবা কর্মকর্তা, সাংবাদিকগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, আওয়ামীলীগ, ছাত্রলীগ ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।