Home আঞ্চলিক সভাপতির সাথে অশালীন আচরণে নগর যুবদল নেতা বিপ্লবকে কেন্দ্রের শোকজ

সভাপতির সাথে অশালীন আচরণে নগর যুবদল নেতা বিপ্লবকে কেন্দ্রের শোকজ

8

স্টাফ রিপোর্টার ।।

নগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবকে মহানগর সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সাথে অশোভন আচরণ করায় কারণদর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। এক সপ্তাহের মধ্যে শোকজ’র জবাব দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিতপত্রে কারণদর্শানো হয়।

এ পত্রে বলা হয়েছে, গত ২ মার্চ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশ চলাকালে সঙ্গীয় লোকজন নিয়ে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর শাখার সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সাথে অশ্লীলভাষায় অশোভন আচরণ করে আহত করেন মাহমুদ হাসান বিপ্লব। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশক্রমে আগামী ২২ মার্চের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েতকে হত্যা চেষ্টার অভিযোগে পূর্বেও তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল; ভুল স্বীকার করায় পরবর্তীতে সাধারণ ক্ষমা করে দেয়া হয়েছিল।#