
খুলনা জেলা ও দায়রা জজ আদালতে ডুমুরিয়ায় স্ত্রী পারভীন হত্যায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানাধনি ডুমুরিয়া মহিলা কলেজের পাশে শামসুর রহমানের ভাড়া বাড়িতে সাবেক স্ত্রী পারভীনকে হত্যা মামলায় সাবেক স্বামী লিটন মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চসহকারী মো. মনসুর আহমেদ মেহেদী নথীর বরাত দিয়ে জানান, নিহত পারভীন বেগম লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। হত্যাকান্ডের ৫ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের সময় পারভীন আগের ঘরে ৮ বছরের একটি কন্যা সন্তান নিয়ে ওই ঘরে ওঠে। বিয়ের পর কিছুদিন ভালভাবে চললেও পরে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে মিমাংশা করার চেষ্টা করে ব্যর্থ হয় লিটন মোল্লা। হত্যাকন্ডের এক সপ্তাহ আগে পারভীন স্বামীকে তালাক দেয়। এ নিয়ে ক্ষুব্ধ হয় লিটন। হত্যার পরিকল্পনা করতে থাকে সে। ২০২১ সালের ১৫ জুন রাতে পারভীনকে হত্যার জন্য বাড়ি থেকে শাবল ও ধারালো ছুরি নেয় লিটন। রাত ১টার দিকে ডুমুরিয়া মহিলা কলেজের পাশে শামসুর রহমানের ভাড়া বাড়িতে এসে পারভীনকে ডাকতে থাকে। সাড়া দিয়ে সে আবার ঘুমিয়ে থাকে একপর্যায়ে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলে লিটন। তাকে অস্বাভাবিক দেখতে পেয়ে পলানোর চেষ্টা করে ব্যর্থ হয় পারভীন। হাতের নাগালে পেয়ে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্নস্থানে কোপাতে থাকে সে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য পাশের রান্না ঘর থেকে কাঠ এনে মাথায় আঘাত করেতে থাকে। চিৎকার শুনে নিহতের ৮ বছর বয়সী মেয়ের ঘুম ভেঙ্গে যায়। তার চিৎকার শুনে অন্যান্যরা এগিয়ে এসে পারভীনকে জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। নিহতের বড় মেয়ে লিটনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা লিটনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮জন আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। ৭ কার্য দিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়েছে বলে আদালত জানায়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শেখ এনামুল হক, এপিপি এম ইলিয়াস খান ও শাম্মি আক্তার।
নগরীতে চেকের মামলায় খুবি কর্মকর্তার জেলজরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীতে চেকের মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আফরিন জামান লিনাকে ৬মাসের কারাদণ্ড, ১০লাখ ৭৭হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার ( ১৫ মার্চ) যুগ্ম-মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. এস এম মনিরুজ্জামান এ রায় প্রদান করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর অর্থ হিসাব বিভাগের আফরিন জামান লিনা। তিনি দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা সাহেবপাড়া এলাকার মৃত. কামরুজ্জামান কুদ্দুসের মেয়ে। একই দিনে অর্থদণ্ডের অর্ধেক টাকা ব্যাংকে জমাপূর্বক আপীলের শর্তে আসামিকে জামিন দেয়া হয়। বাদীপক্ষের কৌশুলী এড. আবু হুরায়রা সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরনে জানা যায়, মামলার ১নং স্বাক্ষী তেরখাদা উপজেলার গাজী মো. মাহবুবুর রহমানের কাছ থেকে ২০১৫সালে লোন হিসেবে ১০লাখ ৭৭হাজার টাকা নেন আফরিন জামান লিনা। এসময় তিনি টাকা গ্রহনের অনুকুলে ব্যাংকের চেক প্রদান করেন। ২০১৬ সালের ১৩ জানুয়ারি অগ্রনী ব্যাংকে ওই চেক ডিজঅনার হয়। এঘটনায় ক্ষমতাপপ্রপ্ত হয়ে মহেশ্বরপাশা এলাকার মো. শহিদুল হকের ছেলে শেখ শামীম আহমেদ আদালতে মামলা করেন যার নং-মহানগর দায়রা ১১১০/১৬।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩০ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডের মৃত. এস এ রশিদের ছেলে এস এ ফরহাদ গুগা (৫০), খালিশপুর নয়াবাটি ঈদগাহ রোডের সরদার বাড়ির সরদার নাজমুল ইসলামের ছেলে সরদার মোজাহিদুল ইসলাম (৩০) ও লবণচরা থানাধীন জলমা ইউনিয়নের চরা হাসনাবাদ গ্রামের সিদ্দিক শেখের ছেলে আবু উবাইদা (২২)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৩০ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার সদর থানাধীন কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে যাদবপুর এলাকার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচা আওলাদ হোসেন (৭০) কে হত্যা মামলার প্রধান আসিামি মো. শহিদুল ইসলাম (৪৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার সদর থানাধীন যাদবপুর এলাকার মৃত. নিয়ামত আলীর ছেলে।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন কোদালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় গত ১০ জানুয়ারি যাদবপুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা শহিদুল ইসলাম এর কোদালের আঘাতে আওলাদ হোসেন নিহত হয়। এ বিষয়ে ভিকটিমের ছেলে সাব্দার রহমান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ
।।খবর বিজ্ঞপ্তি।।
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ওয়ার্ডের বয়রা বাজারে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, সদস্য হাফিজুর রহমান মনি, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মো. তারিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, তাজিম বিশ্বাস, হেমায়েত হোসেন, সাইফুল মল্লিক, লাবু বিশ্বাস, মোল্যা রাজু, জোবায়ের হোসেন তোয়াজ, কাজী নজরুল ইসলাম, জাহিদুর রহমান খোকন, বদরুল আলম রয়েল, একরাম হোসেন, হাবিবুর রহমান বিপুল, সোহরাব হোসেন, মফিজুর রহমান, হাফিজুর রহমান টুটুল,আমিনুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম নকিব, নাম্মীন হোসেন মারজান, ইসরাইল হোসেন জিসান, স্বপন তালুকদার, সাকিল আহমেদ, মাসুদ মোল্যা, হাফিজুল, মিজানুর রহমান, ইমরান মল্লিক, হাফেজ মো. আসাদুল, আল আমিন হাওলাদার, রাব্বি, সৌরভ তালুকদার, রিন্স, নাহিদ, সজীব, গালিব, ইব্রাহিম, হাসিব, আল আমিন, রাকিব, জুইন, আকাশ, নাইম, রায়হান, রেজোয়ান, দিদারুল ইসলাম প্রমুখ।
কুয়েট খানজাহান আলী হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে খানজাহান আলী হলের সহকারী প্রভোস্টসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় পানিতে ডুবে মৃত অজ্ঞাত পাগলের পরিচয় মিলেছে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পানিতে ডুবে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। সে খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মৃত গোলাম রসুলের ছেলে রিয়াজ উদ্দিন বাপ্পি। উল্লেখ্য,গত রবিবার বিকালে উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় রুহুল আমিন তরফদারের মৎস্য ঘেরের মধ্যে পানিতে পড়ে অজ্ঞাত ওই পাগলের মৃত্যু হয়। লাশের পরনে একটা জিন্সের প্যান্ট ও মুখে দাড়ি ছিল। মৃত ব্যক্তির মৃগী রোগ ছিল বলে ¯’ানীয় একাধিক ব্যক্তি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। থানা পুলিশের এসআই বিশ্বজিত কুমার জানান, মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে সিআইডি পুলিশের তদন্তে প্রথমে ঢাকার সাভার এলাকায় একটি এনআইডি পাওয়া যায়। সে এক সময় ওই এলাকায় ভাড়াটিয়া ছিল। পরে যাচাই-বাছাই শেষে জানা যায় বাপ্পি খুলনা মহেশ্বরপাশা সাহাপাড়া এলাকার বাসিন্দা। তার মায়ের নাম খাদিজা বেগম। গতকাল মঙ্গলবার সকালে ময়না তদন্ত শেষে পুলিশ লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
দেবহাটায় শান্তি প্রতিষ্ঠায় বার্ষিক পিস ক্লাব সম্মেলন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা: “হিংসা নয়, সম্প্রতি ছড়াই” স্লোগান সামনে রেখে দেবহাটায় পিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়াম বিডি’র সহযোগীতায় উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমান গুহ। বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, সাইকোসোসাল কমিটির উত্তম কুমার, পিস ক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা,সাইকোসোসাল কমিটির সভাপতি আব্দুল ওহাব, উপজেলা মসজিদের ইমাম আব্দুর রহমান, পিস ক্লাব প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, রূপান্তরের প্রতিনিধি তৌহিদ হোসেন সহ বিভিন্ন পিস ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে, বার্ষিক সম্মেলনে বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে পারুলিয়া ইউনিয়ন পিস ক্লাব, সখিপুর ইউনিয়ন পিস ক্লাব ও কুলিয়া ইউনিয়ন পিস ক্লাব বেস্ট পিস ক্লাব নির্বাচিত হয়ে ক্রেস্ট অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষক সঞ্জয় কুমার।
উল্লেখ্য যে, পিস ক্লাব সমাজের শান্তি প্রতিষ্ঠায় উগ্রবাদ, শান্তি-সম্প্রতি প্রতিষ্ঠায় যুব সমাজকে সচেতন করার পাশাপাশি সামাজিক উন্নয়ন বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসেছে।
সরকারের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে পণ্যমূল্য বেড়েছে
খবর বিজ্ঞপ্তি||
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ওয়ার্ডের মওলার বাড়ির মোড় থেকে শুরু হয়ে ঠ্যাকের বাজার, পশ্চিম টুটপাড়া বড় খালপাড় মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত বাজার, দোকানপাট, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
মওলার বাড়ির মোড়ে মাসুদ পারভেজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু। এ সময় তিনি বলেন, রাতের ভোটে ক্ষমতা দখলকারি অবৈধ সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে এবং সরকার নিয়ন্ত্রিত ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দু:শাসন হঠাতে তিনি ছাত্র, শ্রমিক, জনতার ঐক্য গড়ে তুলে রাজপথের আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন শের আলম সান্টু, একরামুল হক হেলাল, হাসানুর রশীদ মিরাজ, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভীরুল আজম, কে এম হুমায়ুুন কবির, এহতেশামুল হক শাওন, আফসার উদ্দিন মাস্টার, মাসুদ খান বাদল।
উপস্থিত ছিলেন জিএম মিজানুর রহমান লিটন, এইচ এম আসলাম, ইশতিয়াক আহমেদ ইসতি, সজীব তালুকদার, সালাউদ্দিন মোল্লা বুলবুল, ডাক্তার মোঃ ফারুক হোসাইন, ইলিয়াস মল্লিক, কামাল হোসেন, শেখ জাহিদ হোসেন, জেহাদুল হক, তরিকুল ইসলাম, হাসান ফকির, সাজ্জাদ হোসেন জিতু, মঞ্জুরুল আলম, তহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনির, মোঃ রিপন ফরাজী, মোহাম্মদ আসাদুজ্জামান, সেলিম হোসেন মন্টু, মোহাম্মদ হান্নান, মাজহারুল ইসলাম রাসেল, রাজু আহমেদ, আরিফ মোল্লা, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ হায়দার, মোহাম্মদ বশির, হাফিজুর রহমান, রাকিবুল হাসান রাকিব, মুশফিক সালেহিন টিপু, ফজলে রাব্বি, ফারুক হোসেন, নয়ন হোসেন, মাহমুদুল আলম সাহিল, মোঃ আল আমিন, নাজমুল হোসেন প্রমুখ।
রিজিয়া বেগমের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
সরকারি এম এম সিটি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর খন্দকার কামরুল ইসলামের স্ত্রী ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার হাসিনুল ইসলাম নিকের চাচি রিজিয়া বেগম সোমবার দুপুরে চিকিতসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তিনি কিডনি সমস্যা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়কবৃন্দ তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আ রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: তাঁতীদল
খবর বিজ্ঞপ্তি।।
দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনজীবন আজ দুর্বিষহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। অথচ সরকারের কিছু কর্তাব্যক্তি নিম্নবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে বলে জাতির সঙ্গে উপহাস করছেন। সরকারের মদদে নিত্যপণ্য এখন সিন্ডিকেটের কবলে পড়েছে। সব জায়গায় দলীয় লোকদের সুবিধা দিতে গিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উন্নয়নের বুলি শুনিয়ে সরকার মানুষকে দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট করে চলেছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।
নগরীতে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা মহানগর এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা উপরোক্ত কথাগুলো বলেন। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মাদ আবু সাঈদ শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তরা আরও বলেন, টিসিবির পণ্য সবার জন্য উন্মুক্ত না করে নিজস্ব লোকদের কার্ড দিয়ে সরকার দলীয়করণ করছে। দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কম দামে পণ্য কিনতে টিসিবির লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু এদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির এমন উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার যদি পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে ভর্তুকি দিয়ে হলেও খোলাবাজারে ব্যাপকভাবে পণ্য বিক্রি করতে হবে। নিম্নমধ্য আয়ের মানুষদের বাঁচাতে অন্য কোনো বিকল্প নেই। যদি সরকার সেটি করতেও ব্যর্থ হয়, তাহলে দেশে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের চেয়েও ভয়ংকর কিছু অপেক্ষা করছে।
দলের সদস্য সচিব ম শ আলম এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রিয়াজুর রহমান, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, দেলোয়ার হোসেন মাতুব্বার, মোল্যা আলী আহমেদ, ডা. আব্দুল হালিম মোড়ল, শেখ মুনসুর আলী বাবলু, সেলিম বড় মিয়া, সৈয়দ হুমায়ুন কবির, জাকারিয়া লিটন, সাইমুন ইসলাম রাজ্জাক, শামীম খান, অলিয়ার রহমান, হেদায়েত হোসেন হেদু, গিয়াস উদ্দিন মিঠু, এস এম মাহমুদ, ইউনুস শেখ,
ঈশা শেখ, আতাউল করিম, হারুন মোল্যা, মারুফ হোসেন, মেজবাউল আলম পিন্টু, মুরাদ আহমেদ, আশিকুর রহমান সেলিম, সাইফুল ইসলাম, মো. বাবুল গাজী, জহর আলী, হারুন অর রশিদ, সামসুর রহমান, মোস্তফা সানা, হাসান মোল্যা, মো. মামুন হোসেন, মোস্তফা শেখ, সুলতান বিশ্বাস, বাচ্চু খান, রবিউল ইসলাম, হাফিজ গাজী, মো. শাহআলম, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম মাস্টার, পারভীন বেগম, কাজল, কেয়া বেগম, মেঘলা, চন্দ্রা করালী, দিপা মিস্ত্রী, জ্যাতি মণ্ডল, সন্ধ্যা প্রমুখ।
৫ দিন ব্যাপী মরমী লোক কবি পাগলা কানাই’র ২১২ তম জন্মজয়ন্তী
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ।।
‘আরব দেশে মানব বেশে, এলো একজনা’ যার পরশে লোহা ঘসলে হয়ে যায় সোনা’ ‘জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেন পরনা, মন তুমি মরার ভাব জান না, মরার আগে না মরিলে পরে কিছুই হবে না/আমি মরে দেখেছি, মরার বসন পরেছি, কয়েকদিন বেঁচে আছি, তোরা দেখবি যদি আয় পাগলা কানাই বলতেছি। এমন শত শত গানের স্রষ্টা মরমী লোক কবি পাগলাকানাইয়ের জন্মজয়ন্তী অনুষ্ঠান শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে কবির মাজারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান গতকাল সোমবার রাতে শেষ হয়। সদর উপজেলার বেড়বাড়ী পাগলাকানাই সমাধিস্থলে উৎসবের শেষ দিনেও চলে পাগলা কানাইয়ের লেখা অনেক সংগীত।
পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ কর্তৃক আয়োজিত এই জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পাগলা কানাই এর সমাধিতে পুষ্পস্ততবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এর সভাপতি মনিরা বেগম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন।
৫দিন ব্যাপী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সভাপতি এবং পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এর সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রশীদ।
অনুষ্ঠানের শুরুর পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দের সাথে ৫দিন ব্যাপী অনুষ্ঠানের উপস্থিত সকলে ঐতিহ্যবাহী লাঠিখেলা, চিত্রাঙ্কন, বই পাঠ, সংগীতানুষ্ঠান ও লোকনৃত্য প্রতিযোগিতা, পাগলাকানাই রচিত গানের প্রতিযোগিতা, পাগলাকানাইয়ের জীবনীর উপর উপস্থিত বক্তৃতা, কৌতুক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পাইকগাছয় চকবগুড়ায় ডিসিআর জমিতে প্রতিপক্ষদের সাইনবোর্ড টানানোর অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছর লস্কর ইউনিয়নের চকবগুড়া মৌজায় সরকারী খাস জমি একসনা ডিসিআর মুলে ভোগদখলে থাকা অবস্থায় প্রতিপক্ষদের সাইনবোর্ড টানানোর অভিযোগ পাওয়া গেছে। জমি ও ঘের মালিক ত্রিনাথ বাছাড় প্রায় ৩০বছর ধরে ভোগ দখলে রয়েছি। কিন্তু একই এলাকার টুটুল গং ওই জমি বন্দোবস্ত মুলে দাবী করে দখলের জন্য পায়ত্রা করছে। এ নিয়ে ত্রিনাথ বাছাড় বাদী হয়ে পাইকগাছা নির্বাহী আদালতে ১৪৪ ধারা আবেদন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট আবেদনটি লস্কর ইউনিয়ন সহকরারী ভূমি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদনের দাখিলের জন্য বলেন। তদন্ত কর্মকর্তা মীর রেজওয়ান আলী গত ২০২১ সালের ২ মে তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে বলা হয় জেলা প্রশাসক কর্তৃক বন্দোবস্ত কেসটি বাতিল করে একসনা ডিসিআর প্রদান করেন। এ সময় প্রতিপক্ষ টুটুল ঢালী নায়েবের তদন্ত প্রতিবেদনের উপর নারাজী দিয়ে পূণঃ তদন্ত দাবী করেন। পরবর্তিতে পূণতদন্তের রিপোট না আসায় এ সুযোগে টুটুল গংরা জমিতে মঙ্গলবার সকালে টুটুল ও ছাত্রলীগের রামকৃষ্ণ বাছাড় সইনবোর্ড টানাতে যায়। এ সময় বাঁধার মুখে সাইনবোর্ড টানাতে পরেনি। ত্রিনাথ বাছাড় আশংকা করছে যে কোন মুহুর্তে তার ঘের ও জমি দখল নিতে পারে প্রতিপক্ষরা। এ বিষয় ত্রিনাথ উপজেলা নিঅবাহী কর্মকর্তা সহ উর্দ্ধতন কর্তেপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শরণখোলায় স্বাস্থ্য কর্মকর্তা সহ মেডিকেল অফিসারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ নব নিয়োগকৃত মেডিকেল অফিসারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। ১৫ মার্চ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রশিক্ষন ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক ডাকসু নেতা আব্দুল হক গোলাম হায়দার, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস.এম ফয়সাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিড ওয়াইফ রাবেয়া আক্তার । সভায় প্রধান অতিথি সদ্য যোগদানকৃত স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসারদের চিকিৎসার মনোভাব নিয়ে রোগীদের সেবা করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উদযাপন করবে কেসিসি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নগরীর ১৬ হতে ৩১ নং ওয়ার্ড এলাকাকে ‘ক’ অঞ্চল এবং ১ হতে ১৫নং ওয়ার্ড এলাকাকে ‘খ’ অঞ্চলে ভাগ করে পৃথকভাবে জাতীয় এ কর্মসূচি উদযাপন করা হবে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ১৭ মার্চ সকাল ৮টায় খুলনা বেতার কেন্দ্রে বঙ্গব্ধুর ভাষ্কর্যে এবং সকাল সাড়ে ৮ টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করবেন। এছাড়া কেক কাটা ও শিশুদের মাঝে বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
প্লে ও নার্সারীর শিক্ষার্থী ‘ক’ বিভাগে, ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থী ‘খ’ বিভাগে, তৃতীয় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী ‘ঘ’ বিভাগে এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ‘ঙ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ‘ঘ’ বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘ঙ’ বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘ক’ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সকাল ৯টায় নগর ভবনে এবং ‘খ’ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিকাল ৩টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় সাইফুল্লাহ্ আল মামুন
খবর বিজ্ঞপ্তি
হৃদরোগ জনিত কারণে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু-সুস্থতা ও দ্রুত রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য সাইফুল্লাহ্ আল মামুন।
আদম তমিজী হকের সহিত মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলা কমিটির সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
গতকাল ১৪ মার্চ বিকাল ৪ টায় মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজী হকের সহিত সংগঠনের খুলনা জেলার সভাপতি বাংলাদেশ আ’লীগ ১ নং জলমা ইউনিয়নের সাধারন সম্পাদক ও খুলনা জেলা পরিষদ সদস্য-৫ মোল্লা মোঃ মিজানুর রহমান বাবু ও খুলনা জেলা সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না এর নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় করে। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুত জাহিদ, সাবেক সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ হৃদয়, সাবেক সহ-সভাপতি শেখ সেলিম আহম্মেদ ছোটন, খুলনা জেলার নির্বাহী সভাপতি ও বঙ্গবন্ধু সৈনিকলীগ মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, সহ-সভাপতি রোটাঃ এস এম মনোয়ার হোসেন লাভলু, রোটাঃ মফিজ আহম্মেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহীন শরিফ বাবু, সহ-শ্রম সম্পাদক ইব্রাহীম খলিল, মোঃ কবির হোসেন, সাক্ষাতকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠনের খুলনা জেলার নব-নির্বাচিত নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান, সাংঠনিক কার্যক্রম গতিশীল ও আত্ম মানবতার সেবায় এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান,
স্বাধীনতা পদকে ভূষিত সিরাজউদ্দিন আহমেদ খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন
খবর বিজ্ঞপ্তি
আশির দশকে বৃহত্তর খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সিরাজ উদ্ধীন আহমেদ স্বাধীনতা পুরস্কার ২০২২ পদক দেবার ঘোষনা দিয়েছে সরকার। আজ মন্ত্রী পরিষদ বিভাগ হতে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহু ঐতিহাসিক গ্রন্থের লেখক জনাব সিরাজউদ্দিন আহমেদ খুলনা থাকা কালে জেলা পরিষদ হতে খুলনা জেলা নামক গ্রন্থ প্রকাশে সহায়ক ভূমিকা পালন করে ছিলেন। খুলনাতে তিনি ১৯৭৭,১৯৭৮,১৯৭৯ ও ১৯৮০ সালের শেষ ভাগ পযর্ন্ত দায়িত্ব পালন করে ছিলেন। এই সময় তিনি খুলনায় অনেকগুলি শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টা করেন।
ইতিহ্সাবিদ সিরাজউদ্দিন আহমেদ জাতির জনক বঙ্গবন্ধূ হত্যাকান্ডর পর তৎকালিন বরগুনা মহাকুমা প্রশাসক থাকা কালে বিদ্রোহ করে তৎকালিন সরকারের অধীনে চাকুরী না করার আগ্রহ প্রকাশ করে ছিলেন।
সিরাজউদ্দিন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের সদস্য ছিলেন।তিনি বরগুনা মহকুমার এসডিও,বৃহত্তর খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক,অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালযের উপসচিব। মহিলা ও শিশু মন্ত্রনালযের যুগ্ম সচিব।শিক্ষা মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।তিনি বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক সার্ভিস কমিশনের সদস্ ছিলেন।এছাড়াও তিনি অর্থনীতি ওপ্রশাসনে অষ্ট্রেলিয়া, কোরিয়া,ইন্দোনেশিয়া প্রশিক্ষন প্রাপ্ত।তিনি জাতিসংঘ ও সার্ক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।।২০০৩ সালে ১৪অক্টোবর তার কর্মকাল শেষ করেন।
তিনি জাতীয় মহিলা উন্নয়ন নীতি খসড়া নীতির প্রনেতার। তিনি বাবুগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠতা।তিনি বরিশাল বিভাগের শিক্ষা প্রতিষঠানের উন্নয়নে অবদান রেখেছেন।বরগুনা জেলার উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসাবে জেলার জনগন বরগুনা র টাউন হলের নাম করণ করেছেন সিরাজউদ্দিন মিলনায়তন।দীর্ঘদিন বরিশাল বিভাগ সমিতির সাধারন সম্পাদক ছিলেন।তিনি দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার উপদেষ্টা ছিলেন।তিনি জাতীয় শিক্ষা নীতির প্রণায়ন কমিটির সদস্য, ইসলামিক ফাউন্ডেশনের গভার্নর,বোর্ড অব গভার্নর ছিলেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, এবং জাতীয় বিশ্ব বিদ্যালয় সিনেট সদস্য ছিলেন।
ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ ১৯৪১ সালে ১৪ অক্টোবর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদ পাশা ইউনিয়ন এ জন্মগ্রহণ করেন।পিতা জাহান উদ্দিন ফকির,মাতা লাইলি বেগম।পাঁচ বোন ও চার ভাইর মধ্যে তিনি সবার বড়।নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা। শায়েস্তাবাদ হাই স্কুল থেকে ১৯৫৬ সালে মেট্রিক।১৯৫৮ সালে বরিশাল বিএম কলেজ থেকে আইএ।১৯৬০ সালে বিএ পাশ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অর্থনীতি তে এম এ এবং ১৯৬৮ সালে এলএলবি পাশ করেন।
সিরাজউদ্দিন আহমেদ বরিশালের ইতিহাস ৩খন্ড, শেরে বাংলা একে ফজলুল হক, বাংলাদেশ গড়লেন যারা, বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা, মাদারীপুর জেলার ইতিহাস, মুক্তিযুদ্ধে বরগুনা জেলা, ভারত বিভাগ ঐতিহাসিক ভুল, সহ অসংখ্য বইয়ের রচয়িতা ।
সিরাজউদিন আহমেদের স্ত্রী মরহুম অধ্যাপিকা বেগম ফিরোজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ার ম্যান ছিলেন।তার দুই পুত্র প্রকৌশলী শাহরিয়ার আহমেদ শিল্পী ব্যবসায়ী এবং জোষ্ট পুত্র সাকিল আহমেদ ভাস্কর তার এবং পুত্র বধু ফারজানা জেসমিন বাংলাদেশ সরকারের উপ সচিব পদে কর্মরত ।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে: শেখ হেলাল
পি কে অলোক,ফকিরহাট। ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। তিনি মঙ্গলবার দুপুরে ফকিরহাটের বেতাগা লোকসাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন ২০০১সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা গ্রহন করে দেশে সর্বহারা দিয়ে মানুষ হত্যা করে এঅঞ্চলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমরা ক্ষমতায় এসে দেশ ও জাতির কল্যানে কাজ করেছি। যে কারণে বাংলাদেশ আজ সারা দুনিয়ার মধ্যে একটি রোল মডেলে পরিনত হয়েছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতীর উন্নয়নে কাজ করার জন্য দলীয় নেতাকর্মিদের প্রতি উদ্যাত্ত আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুৃক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), সাংগঠনিক সম্পাদক এ্যাড হীটলার গোলদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, বাহিরদিয়া মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, শুভদিয়া ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ।
এর আগে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত বেতাগা পাবলিক লাইব্রেরী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় আন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য জননেতা এস এম জগলুল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সিলার ড. মাহাম্মুদ হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী, মোড়লগঞ্জ পৌর সভায় মেয়র মোঃ মনিরুল ইসলাম, খুলনা মহানগর আ,লীগ নেতা এ্যাডঃ আনিছুর রহমান পপলু, আবু হানিফ, ফকিরহাট উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, উপজেলা মহিলা আ,লীগের সভাপতি মল্লিকা রানী দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা, সরদার আমিনুর রশিদ মুক্তি ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ সহ বিপুল সংখ্যাক নেতাকর্মি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষপ্রয়োগ করে মাছ ধরার সময় ১০ বোতল বিষ, জাল সহ ৬ জেলে আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষপ্রয়োগ করে মাছ ধরার সময় ৬জন জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে গহিন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৫০ কেজি মাছ, ১০ বোতল বিষ, লক্ষাধিক টাকা মূল্যের জালসহ আনুসাঙ্গিক বিািভন্ন মালামাল।
আটককৃত জেলেরা হলেন, কয়রা থানার জোশিং গ্রামের মোজাম সরদারের ছেলে মফিজুল সরদার (৪৫), সানাউল্লাহ গাজীর ছেলে সালাম গাজী (৪৫), রেজাউল গাজীর ছেলে রোকনুজ্জামান (২৭), আলী বক্স গাজীর ছেলে রুহুল আমিন (৩৬), শহিদ গাজীর ছেলে বিল্লাল গাজী (৪২) ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের গোলাম মোস্তফা গাজীর ছেলে মহিবুল্যাহ গাজী (২৮)।
বনবিভাগ সূত্রে জানা যায়, স্মার্ট পেট্টোল টিমের দলপতি ফরেষ্টার জিয়াউর রহমান ও কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) নাসিরউদ্দীনের নেতৃত্বে বনবিভাগের একটি যৌথ টিম সুন্দবনে অভিযান চালায়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গহিন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় উক্ত ৬ জেলেকে হাতে নাতে তারা আটক করে। এ সময় জেলেদের নৌকা তল্লাশি করে ১০ বোতল বিষ, ৫০ কেজি মাছ, লক্ষাধিক টাকা মূল্যের ভেসালী জাল, দা, ড্রামসহ আনুসাঙ্গিক বিািভন্ন মালামাল জব্দ করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ ৬ জেলেকে আটক করে বনআইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ মাসের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আনুষ্ঠানিভাবে মধু আহরণ মাসের উদ্বোধন করা হয়েছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে মঙ্গলবার দুপুরে বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে মধু আহরণ মাসের উদ্ধোধন করেন, খুলনা বিভাগীয় বনসংরক্ষক (ডিএফও) ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেন। এসময় প্রধান অতিথি ছিলেন, খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কান্তি।
বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানানো হয়, এবার সুন্দরবনের মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১হাজার ২শত কুইন্টাল এবং মোম আহরনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২৬৫ কুইন্টাল। প্রতি কুইন্টাল মধুর জন্য ১হাজার ৬শত টাকা এবং মোমের জন্য ২হাজার ২শত টাকা রাজস্ব নির্ধারিত করা হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাওয়ালীরা সুন্দরবনে পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা স্পট হতে মধু আহরণ করতে পারবেন। প্রতি নৌকায় ১০-১২ জন বাওয়ালী অবস্থান করতে পারবেন। ১জন বাওয়ালী ১৫দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম আহরণ করতে পারবেন। ১৫দিনের বেশি কোন বাওয়ালী সুন্দরবনে অবস্থান করতে পারবেন না। উদ্বোধনী অনুষ্ঠানে ১৫জন বাওয়ালীকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি প্রদান করা হয়। চলতি বছর ১৫দিন আগেই সুন্দরবনে মধু আহরণ শুরু হয়েছে। আজ ১৫ মার্চ হতে আগামী ১৫ মে আড়াই মাস ব্যাপী বাওয়ালীরা অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে পারবেন।
গাবুরা গ্রামের বাওয়ালী ফারুক ও রব্বানীসহ অন্যরা জানান, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নির্বিঘ্নে মধু আহরণ করা যাবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন এলাকা হতে বাওয়ালীরা অংশ গ্রহণ করেন।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমন হতে রক্ষার জন্য বাওয়ালীদের পরামর্শ দেওয়া হয়েছে।
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সাতক্ষীরার ছাত্রলীগকর্মী রাজন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মোটর সাইকেল-ট্রাক মুখোমুখী সংঘর্ষে রাজন (২০) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময়ে তার সাথে থাকা মেহেদী হাসান (২২) নামের এক বন্ধু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ভোর বেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া মাদ্রাসা সন্নিকটে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতদের পারিবারিক সুত্র জানা যায়, ঘটনার দিন ভোরে সাতক্ষীরা পৌরসভার কামালনগর এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে রাজন ঢাকায় যাওয়ার উদ্দেশ্য একই এলাকায় তার বন্ধু মেহেদী হাসান কে নিয়ে মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে যা”িছল। পথিমধ্যে ঘটনা¯’লে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচান্ড আঘাত পেয়ে রাজন ঘটনা¯’লে মারা যায় এবং আহত মেহেদী হাসান (২০) গুরতর আহত অব¯’ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এবং চুকনগর হাইওয়ে থানা অফিসার মেহেদী হাসান জানান, ক্ষতিগ্র¯’ বাইকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।
ডুমুরিয়ায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় স্ত্রীর উপর অভিমান করে গলায় রশি দিয়ে সাব্বির শেখ (২২) নামের এক স্বামী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাগুজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর ইউনিয়নে কাগুজিপাড়া এলাকায় আঃ কুদ্দুস শেখের ছেলে সাব্বিরের তু”ছ ঘটনা নিয়ে তার স্ত্রীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। তারই জের ধরে ঘটনার সকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আগামী দিনে সামাজিক সুরক্ষা বিষয়ে না জানলে রাষ্ট্রীয় অনেক সুযোগ মিলবে না
খবর বিজ্ঞপ্তি
নাগরিকদের সামাজিক সুরক্ষা বিষয়ক তথ্য না জানা থাকলে আগামী দিনে নাগরিকরা রাষ্ট্রীয় অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। প্রত্যেকের উচিৎ সরকারিভাবে নাগরিকদের যে সব সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে সে বিষয়ে নিজের পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের যথাযথভাবে অবগত করানো।
রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভায় বিষয়গুলো উঠে এসেছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের পক্ষ থেকে আজ মঙ্গলবার বাগেরহাট জেলার মোংলা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সব নাগরিকের জন্য পেনশন এবং স্বাস্থ্য বিমা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন। এই সুযোগ পেতে হলে বিষয়টি সম্পর্কে জনগণকে জানতে হবে। এ বিষয়ে না জানা থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।
জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় মোংলা উপজেলার চিলা, সুন্দরবন, মিঠাখালী ও সোনাইলতলা ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ এবং রূপান্তর-এর উপকারভোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস এবং মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান রাসেল।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৭ মার্চ (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯.০৫ মিনিটে র্যালি, ৯.১০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০.১৫ মিনিটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা, দিনব্যাপী ব্লাড গ্রুপিং, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রদীপ প্রজ্বালন, বিকাল ৪টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, মেইনগেট থেকে হাদী চত্বর পর্যন্ত রাস্তা, প্রশাসন ভবন, ক্যাফেটেরিয়া, হলসমূহ এবং উপাচার্যের বাসভবন আলোকসজ্জা করা হবে।
বিশ্ববিদ্যালয় অঙ্গনের প্রতিটি ক্ষেত্রে শেখার সুযোগ রয়েছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান ১৫ মার্চ (মঙ্গলবার) সকাল ৯টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের স্মৃতি সবার জীবনে চিরদিন রয়ে যায়। কেননা জীবনের স্বর্ণালী অংশ কাটে বিশ্ববিদ্যালয়ে। একজন ব্যক্তিত্ব তৈরির মূল সূতিকাগার হচ্ছে বিশ্ববিদ্যালয়। এর প্রতিটি ক্ষেত্রে শেখার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুধু লেখাপড়া নয়; জ্ঞান সৃজন হয়।
তিনি আরও বলেন, শিক্ষার মূল্য উদ্দেশ্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা। নিজের পরিবার, দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করা। আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলতে নেপথ্যে কাজ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। উপাচার্য এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানবকল্যাণে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
কর্মশালার দ্বিতীয় দিনে জীববিজ্ঞান স্কুলের আওতাধীন ৭টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ১৫ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ফারজানা নাহিদ ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. রাশেদুর রহমান। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে নবীনবরণ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ১৬ মার্চ (বুধবার) সকাল ৯.১০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।
সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে, নতুন করে বাঘ গণনার প্রস্তুতি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবন ভ্রমণে এসে ভয়ংকর সুন্দর ডোরাকাটা বাঘ রয়েল বেঙ্গল টাইগারের দেখা মেলাটা পর্যটকদের কাছে দুঃস্বপ্নের ভাগ্যের মতনই। বাঘ দেখার কৌতুহল নিয়েই দেশ-বিদেশ থেকে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এলেও বাঘের দেখা মিলেছে এমন মানুষের সংখ্যা খুবই নঘন্য। তাই হরহামেশা দর্শনার্থীদের চোখে বাঘের দেখা না মিললেও প্রায় দেখতে পান বনপ্রহরীরা। পর্যটকেরা ভ্রমণে এসে বনের প্রহরীদের কাছে বাঘ দেখার গল্প শুনে থাকেন।
বনবিভাগ জানায়, সুন্দরবনে দিনের বেলায় বাঘের দেখা মেলার সুযোগ খুবই কম। কারণ দিনের বেলায় সুন্দরবনের অভ্যন্তর দিয়ে পর্যটনবাহী নৌযান চলাচল ও পর্যটকদের আনাগোনা থাকায় বন্যপ্রাণীরা বনের গহীনে বিচরণ করে থাকে। আর রাত হলে মিষ্টি পানি খাওয়ার জন্য সেগুলো ক্যাম্প ও পর্যটন কেন্দ্রগুলোর সুপেয় পানির পুকুরে পানি খেতে আসে। তাই বিশেষ করে জ্যোস্না রাতে পুকুর পাড়ের সুউচ্চ টাওয়ারে বসে ভাগ্যে থাকলে দেখা মিলে যেতে পারে বনের রাজা বাঘের।
কিন্তু হঠাৎ করেই নতুন বছরের শুরু থেকেই এখন দিনেও বাঘের বিচরণ চোখে পড়ছে দর্শনার্থীদের। তাও একটি নয়, দিনের বেলায় একসাথে কয়েকটি বাঘের নদী পার হওয়া ও নদীর পাড়ে দাড়ানো, বসা এবং হাটাহাটির দৃশ্য ধরা পড়েছে বনবিভাগ, ট্যুরিস্ট গাইড ও পর্যটকদের ক্যামেরার ফ্রেমে। আর যারা চোখে দেখেছেন ছবি ও ভিডিও তুলেছেন তাদেরই যেন সুন্দরবনের বাঘ দেখার শখ পূরণ হয়েছে। আর এ বাঘ দেখায় কারো কারো জীবনের সেরা ইতিহাসের সৃষ্টি হয়েছে। আর সম্প্রতি সময়ে তিনটি বাঘের একসাথে নদী পার হওয়া ও চারটি বাঘের একসাথে বিচরণের দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, গত ১৮ জানুয়ারী পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর একপাড় থেকে সাঁতরিয়ে অন্যপাড়ে ৩টি বাঘের নদীর পার হওয়ার দৃশ্য চোখে পড়ে দর্শনার্থী ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। আর সর্বশেষ গত ১২ মার্চ একই রেঞ্জের ছিটে/ছিটা কটকা এলাকার খালের পাড়ে এক জায়গা চারটি বাঘের দেখা মেলে।
এছাড়া বাঘের দেখা মিলছে পূর্ব সুন্দরবনের করমজল, হাড়বাড়ীয়া, আন্ধারমানিক, চরাপুটিয়া ও কটকা ক্যাম্প এবং পর্যটন স্পটগুলোতে। প্রায় বাঘের দেখা মিলছে এসব ক্যাম্প এলাকাগুলোতে। আর গত ৯, ১০ ও ১২ ফেব্রুয়ারী করমজলে দেখা গেছে জোড়া বাঘের।
তিনি আরো জানান, সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় প্রচুর বাঘ দেখা যাচ্ছে। তারমধ্যে তিনটি বাঘকে এক সঙ্গপ নদী পাড়ি দিতে দেখা, আর এক সঙ্গে ৪টি বাঘকে এক জায়গায় খেলা করতে দেখা, বিভিন্ন ক্যাম্পে বাঘের আনাগোনা, পায়ের ছাপ দেখা যাচ্ছে। এটি খুবই ভাল দিক। এতে বুঝা যাচ্ছে বনে বাঘের সংখ্যা বেড়েছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, সর্বশেষ ২০১৮ সালে বাঘ গণনা হয়েছে। ক্যামেরা ট্রাকিংয়ের মাধ্যমে এ গণনায় তখন বনে ১১৪ টি বাঘের অস্তিত্ব মিলে। এর আগে গত ২০১৫ সালে একই পদ্ধতিতে গণনায় সেবার বাঘের সংখ্যা হয়েছিলো ১০৬। ক্যামেরা ট্রাকিংয়ের মাধ্যমে ছবি তুলে বাঘের গায়ের ডোরা গুনে ও দেখে গণনা করা হয়। এটাই বনবিভাগের তথ্যমতে আধুনিক পদ্ধতি। কারণ এক মানুষের ফিঙ্গার প্রিন্টি যেমন অন্য আরেকজনের সাথে মিলেনা। তেমনি একটি বাঘের গায়ের ডোরা অন্য বাঘের সাথেও মিলেনা। আর এর আগে গণনা হতো বাঘের পায়ের ছাপ দিয়ে। পায়ের ছাপে জটিলতা দেখা দেয়ায় ওই পদ্ধতি বাতিল করা হয়। কারণ শুকনা মাটি ও কাদা মাটিতে এক বাঘের পায়ের ছাপ দুই রকম হয়ে থাকে। এর ফলে ২০০৪ সালের গণনায় বাঘের সংখ্যা দাঁড়িয়ে ছিলো ৪৪১টিতে। এ সংখ্যা নিয়ে বিভ্রান্তি হওয়ায় ওই পদ্ধতি বাতিল করা হয়।
তবে চলতি বছরের নভেম্বরে আবারো শুরু হতে পারে বাঘ গণনার কাজ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ সংক্রান্ত ফান্ডের অনুমোদন হলেই মুলত নভেম্বরে শুরু করা যাবে নতুন করে বাঘ গণনার কাজ বলে জানিয়েছেন বন কর্মকর্তা আজাদ কবির।
রূপসায় ভ্রাম্যমান আদালতে ৮ হাজার টাকা জরিমানা আদায়
রূপসা প্রতিনিধি ।।
রূপসায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায়।মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়,মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় মেসার্স বিসমিল্লাহ বেকারী এন্ড কনফেকশনারীকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন বা চার্ট না থাকায় ৩৮ ধারায় আহনাফ এন্টারপ্রাইজ কে ৩ হাজার টাকা জরিমানা করে।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া তাসনিম ১৫ মার্চ মঙ্গলবার অভিযানটি পরিচালনা করেন। এসময় তিনি উপস্থিত বাজারের সকল ব্যবসায়ী,বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ ক্রেতাদের সচেতনামূলক পরামর্শ ও ব্যবসয়ীদের পণ্যের মূল্য তালিকা সামনে রাখার পরামর্শ দেন। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ^ ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আমাদের দেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে আমরা আমাদের সন্তানের মুখে অনেক সময়ে ভেজাল খাবার তুলে দিচ্ছি। পণ্য বিক্রয়ের সময় অনেক ক্ষেত্রে ওজনে কম দেওয়া হয়, ভেজাল মেশানো হয় ও লিখিত মূল্য ঘষামাজা করে পরিবর্তন করা হয়। ই-কমার্সের ক্ষেত্রেও প্রতারণার অনেক নজির রয়েছে। বিশ^ বাজারে পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথেই দেশের বাজারে আগে আমদানি হওয়া সেই পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়। ফলে আমরা সবাই কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানসম্মত পণ্য নির্ধারিত দামে বিপণন নিশ্চিতে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ট্রাক-শো’র উদ্বোধন করা হয়।
মোংলার শিল্পাঞ্চল থেকে চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের শিল্পাঞ্চলের ইপিজেড এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার সকালে ইপিজেডের প্রধান গেইটের সামনে থেকে হরিণটি উদ্ধারের পর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, মঙ্গলবার সকালে বন্দর শিল্পাঞ্চলের ইপিজেড এলাকায় একটি অসুস্থ চিত্রা হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেডের প্রধান গেইটের সামনে থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হরিণটি অসুস্থ ছিলো। সেটির বাম পা, পেট ও দাঁতে ক্ষত চিহ্ন রয়েছে। সম্ভবত লোহার তারে বেঁধে এ ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে বেলা ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবনের হরিণ লোকালয় থেকে উদ্ধারের বিষয়ে বন কর্মকর্তা আজাদ কবির বলেন, শুনেছি ৮/৯ মাস আগে এই হরিণটি জোয়ারের সময় বনের ঢাংমারী এলাকা থেকে নদী সাঁতরিয়ে বন্দর এলাকার পিকনিক কর্ণারে চলে আসে। এরপর থেকে বন্দরের বিভিন্ন এলাকার ঝোপঝাড়ের মধ্যে বিচরণ ছিলো হরিণটির। বন ছেড়ে প্রায় ৮/৯ মাস লোকালয়ের বিভিন্ন ঝোপঝাড়ে থাকার পর হয়তো মানুষ কিংবা অন্য কোন প্রাণীর তাড়া খেয়ে কাটা তারে বেঁধে আহত হয় হরিণটি। আহত হয়ে চলাচল অক্ষম হয়ে পড়লে ওই হরিণটি রাস্তার উপর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চিত্রা হরিণটির বয়স প্রায় ৫ বছর। আর ওজন প্রায় ২৫ কেজি।
এদিকে বন্দর শিল্প এলাকা থেকে হরিণ উদ্ধারের খবরে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমান সেখানে।
খুলনায় চেকের মামলায় খুবি কর্মকর্তার জেল জরিমানা
স্টাফ রিপোপর্টার
খুলনায় চেকের মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আফরিন জামান লিনাকে ৬মাসের কারাদন্ড, ১০লাখ ৭৭হাজার টাকা জরিমানা করেছে আদালত। ১৫ মার্চ (মঙ্গলবার) খুলনার যুগ্ম-মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ এসএম মনিরুজ্জামান এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর অর্থ হিসাব বিভাগের আফরিন জামান লিনা। তিনি দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা সাহেবপাড়া এলাকার মৃত কামরুজ্জামান কুদ্দুসের কন্যা। একই দিনে অর্থদন্ডের অর্ধেক টাকা ব্যাংকে জমা পূর্বক আপীলের শর্তে আসামিকে জামিন দেয়া হয়।বাদিপক্ষের কৌশুলী এড. আবু হুরায়রা সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরনে জানা গেছে, মামলার ১নং স্বাক্ষী তেরখাদা উপজেলার গাজী মোঃ মাহবুবুর রহমানের কাছ থেকে ২০১৫সালে লোন হিসেবে ১০লাখ ৭৭হাজার টাকা নেন আফরিন জামান লিনা। এসময় তিনি টাকা গ্রহনের অনুকুলে ব্যাংকের চেক প্রদান করেন। ২০১৬ সালের ১৩জানুয়ারি অগ্রনী ব্যাংকে ওই চেক ডিজঅনার হয়। এঘটনায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে মহেশ্বরপাশা এলাকার মোঃ শহিদুল হকের ছেলে শেখ শামীম আহমেদ আদালতে মামলা করেন। (মহানগর দায়রা ১১১০/১৬)।
যশোরে দোকানে মিলল ১২ হাজার লিটার সয়াবিন তেল
যশোর অফিস।।
যশোরে অবৈধভাবে ১২ হাজার লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল (পামওয়েল) মজুতের অপরাধে মুদি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে যশোর শহরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে জয়দেব মণ্ডল নামের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জরিমানার পাশাপাশি অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দণ্ডিত জয়দেব মণ্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে তেল ক্রয় করে খুচরা বাজারে বিক্রি করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে জানতে পারি যশোর শহরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে ৬০টি ড্রামে ১২ হাজার লিটার সয়াবিন তেল অবৈধ মজুত আছে। পুলিশ সদস্যদের নিয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, সাতক্ষীরার চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মণ্ডল ঢাকা থেকে সয়াবিন তেল কিনে এনে এখানে মজুত করেছেন।
জাকির হোসেন জানান, তেলের মালিককে ডেকে আনা হয়। তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা সয়াবিন তেল যশোরের মজুতের কথা স্বীকার করেন। অবৈধভাবে ভোজ্যতেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জয়দেব মণ্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা থেকে আনা সব তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেন।
তিনি আরও জানান, তেলের দাম বৃদ্ধি হওয়ায় ঢাকা থেকে ক্রয় করা তেল তার গোডাউনে না নিয়ে যশোরে রাখতেন অভিযুক্ত জয়দেব মণ্ডল। সীমিত পরিসরে যশোর থেকে নিয়ে আরও উচ্চমূল্যে চুকনগরে বিক্রি করতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এ অভিযান চলমান থাকবে।
খুলনার তিন প্রকল্পে ব্যয় বেড়েছে ২৩১ শতাংশ: নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা
স্টাফ রিপোর্টার।।
খুলনার আধুনিক কারাগার নির্মাণ, খুলনা-মোংলা রেললাইন নির্মাণ ও খুলনা শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্পে ব্যয় বেড়েছে গড়ে ২৩১ শতাংশ। অপরদিকে বড় তিন প্রকল্পে সময় বেড়েছে গড়ে সাড়ে ৬ বছর করে। প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতার প্রভাব পড়ে অন্য প্রকল্পগুলোতেও।
ঠিকাদারদের গাফিলতি, তদারকির অভাব, দেরির কারণ চিহ্নিত না করা ও ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বারবার। নাগরিক নেতারা বলছেন, এতে অর্থের অপচয় হয়, যার বোঝা বহন করতে হচ্ছে জনগণকে।
আধুনিক কারাগার : ‘কারাগার হবে সংশোধনাগার’ এমন উদ্দেশ্য নিয়ে খুলনায় আধুনিক কারাগার নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয় ২০০৮ সালে। আর প্রকল্পের কাজ শুরু হয় ২০১৪-১৫ অর্থবছরে। এ প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৯ সালের জুন পর্যন্ত। তবে মাঝপথে এসে দুই দফায় এটির সময় বাড়ানো হয়। একই সঙ্গে বাড়ে ব্যয়। শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয় ১৪৪ কোটি টাকা। এরপর সেটি গিয়ে দাঁড়ায় ২৫১ কোটি টাকায়। সর্বশেষ ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে এখনই সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে ব্যয় ও সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছে খুলনা গণপূর্ত অধিদপ্তর থেকে।
খুলনার গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, নগরীর উপকণ্ঠ ডুমুরিয়া উপজেলার চকমথুরাবাদের হাসানখালী মৌজার ৩০ একর জমিতে নতুন এ কারাগার নির্মাণ করা হচ্ছে। ২০১১ সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন লাভ করে। এরপর স্থান পরিবর্তন, জমি অধিগ্রহণসহ সব প্রক্রিয়া শেষে ৫৬ একর জমির ওপর ২৫১ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। দুই হাজার বন্দি ধারণ ক্ষমতাসম্পন্ন এ কারাগারের নির্মাণকাজ কবে শেষ হবে এ নিয়ে শঙ্কা কাজ করছে। গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, কারারক্ষীদের নিরাপত্তা, নকশার পরিবর্তনসহ বিভিন্ন কারণে ব্যয় বেড়েছে। এছাড়া মাঝখানে করোনার কারণে কাজ থমকে ছিল। যে কারণে সময় বাড়ানো হয়েছে।
খুলনা-মোংলা রেল প্রকল্প : খুলনা থেকে মোংলা পর্যন্ত ৬৫ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের মূল ব্যয় ছিল ১ হাজার ৭২১ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা। প্রথম সংশোধনীতে ব্যয় বাড়িয়ে ধরা হয় ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা। দ্বিতীয় সংশোধনীতে ৪৫৯ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। বৃদ্ধির পর প্রকল্পটির মোট ব্যয় দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকায়। সে হিসাবে প্রথম প্রাক্কলিত ব্যয়ের তুলনায় বর্তমান প্রাক্কলিত ব্যয় বেড়েছে আড়াই গুণ। প্রকল্প গ্রহণের পর ২০১৩ সালের মধ্যে বাস্তবায়নের মেয়াদ ছিল। পরে রেলপথ মন্ত্রণালয় ব্যয় না বাড়িয়ে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত এক বছর বাড়িয়ে নেয়। ২০১৮ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য দিয়ে প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন করা হয়। পরে প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) ব্যয় বাড়ানোর পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন মেয়াদ প্রথমবার ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০২১ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়।
সর্বশেষ চলতি বছরের ডিসেম্বর নাগাদ এর মেয়াদ ধরা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। জমি অধিগ্রহণে বিলম্ব, যথাসময়ে মালামাল সরবরাহ না হওয়া, রূপসা নদীর ওপর রেল সেতু নির্মাণে দেরি হওয়া, জলপাইগুঁড়ি থেকে আনা রেললাইনের স্লিপার বাতিল হওয়াসহ নানা কারণে এ সময়ক্ষেপণ হয়। বর্তমানে এ প্রকল্পের কাজ ৮৫ শতাংশ শেষ হয়েছে। রেললাইন স্থাপন বাকি রয়েছে ২৬ কিলোমিটার। আটটি স্টেশনের ৫টিই এখনো নির্মাণ করা হয়নি। শতভাগ নির্মাণ সম্পন্ন হয়নি রূপসা নদীর ওপর ব্রিজটির। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, যেসব কারণে কাজ বাস্তবায়নে বিলম্ব সেটি স্পষ্ট। তবে আমরা ২০২২ সালের মধ্যে এই লাইনে রেল চালানোর উপযোগী করে তোলার চেষ্টা করছি।
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ : নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কটি প্রশস্তকরণ ও উন্নয়নের প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। ২০১০ সালে গ্রহণ করা এ প্রকল্পের নাম দেওয়া হয় ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’। ২০১৩ সালের মে মাসে একনেক সভায় অনুমোদন হয়। মেয়াদকাল ধরা হয়েছিল ২০১৫ সালের জুন পর্যন্ত। পরে তা বাড়িয়ে ২০১৮ সালের জুন পর্যন্ত করা হয়। পরে ২০২০ সালের ২১ জুলাই ফের প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়েছে। প্রকল্পের সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে আর্থিক আকারও। ওই সময়ের ৯৮ কোটি ৯০ লাখ টাকার প্রকল্পটি দাঁড়িয়েছে ২৫৯ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ প্রায় ১০৫ শতাংশ ব্যয় বেড়েছে। এরপর দেড় বছর সময় ব্যয় হয়েছে শুধু দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে। বর্তমানে এর কাজ শুরু হলেও তা চলছে ধীরগতিতে।
এ সড়কের কাজ সম্পন্নের বিষয়ে কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম বলেন, অর্থ ছাড় ও জায়গা অধিগ্রহণ জটিলতা, নকশা পরিবর্তনসহ নানা কারণে সময় বেড়েছে। তবে কাজ শুরু হয়েছে, আশা করছি শেষ হয়ে যাবে নির্ধারিত সময়ের মধ্যে।
প্রকল্প বাস্তবায়নে এমন দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খুলনার নাগরিক নেতারা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, সময় ও ব্যয় বাড়লে সংশ্লিষ্টদের অনিয়ম করতে সুবিধা হয়। প্রকল্প দেখাশোনার বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের তদারকির অভাব রয়েছে। যে কারণে দফায় দফায় সময় বৃদ্ধি পায়। এতে জনগণের অর্থের অপচয় ঘটে। তাই কোটি কোটি টাকা গচ্চা দেওয়ার রীতি থেকে বেরিয়ে আসতে হবে।
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা
নড়াইল প্রতিনিধি
নড়াইলে অপহরণকারীদের দাবিকৃত ১০ লাখ টাকা না দেওয়ায় আরাফাত (১২) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে বোড়ামারা দক্ষিণপাড়ার জয়নাল মোল্যার বাগান থেকে আরাফাতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
আরাফাত বোড়ামারা গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে। সে পেড়লী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
পারিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রাম থেকে আরাফাত নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় রাতে নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করে। এরপর রোববার সকালে একটি মোবাইল নম্বর থেকে মুক্তিপণের জন্য আরাফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।
যে মোবাইল থেকে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছিল, সেই নাম্বার ট্র্যাকিং করে সোমবার রাতে অপহরণকারীদের সন্ধান পায় পিবিআই। তাদের দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদে লাশের সন্ধান পায় পুলিশ। মঙ্গলবার সকালে আরাফাতের বাড়ির পাশে জয়নাল মোল্যার বাগানে আরাফাতের গলিত লাশ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ওসি মো. শওকত কবীর বলেন, আমাদের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধার কাজ পরিচালনা করে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- আরাফাতের প্রতিবেশী সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যা (১৮) ও তহিদ মোল্যার ছেলে নাবিল মোল্যা (১৫)। জিজ্ঞাসাবাদের জন্য নাবিল মোল্যার বাবা তহিদ মোল্যা ও মা ফাতেমাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে শিশুর বাবা ওবাইদুর শিকদার বলেন, অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় আমার ছেলেকে তারা হত্যা করেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর শামিম জানান, আসামিদের দেওয়া তথ্যমতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
সুন্দরবনে এ বছর ১৫ দিন আগে মধু ও মোম আহরণ শুরু
স্টাফ রিপোর্টার।।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে এ বছর ১৫ দিন আগে মঙ্গলবার থেকে মধু ও মোম আহরণ শুরু হয়েছে। যা চলবে আড়াই মাস অর্থ্যাৎ আগামী ৩০ মে পর্যন্ত। এর আগে অন্যান্য বছর ১ এপ্রিল থেকে মধু-মোম আহরণ শুরু হতো।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি এলাকায় খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো মধু সংগ্রহ কার্যাক্রমের উদ্বোধন করেন। এ সময় বিভাগীয় বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মৌয়ালরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, অন্যান্য বছর ১ এপ্রিল থেকে সুন্দরবন থেকে মৌয়ালরা মধু ও মোম সংগ্রহ করতেন। তার আগে মৌয়ালদের পাশ-পারমিট দেওয়া হতো। কিন্তু দেখা যেতো কিছু মৌয়াল পাশ-পারমিট না নিয়ে অবৈধভাবে আগেই বনে ঢুকে মধু আহরণ শুরু করতো। এর ফলে পাশ-পারমিট নিয়ে বনে যাওয়া মৌয়ালরা তাদের কাঙ্ক্ষিত মধু আহরণ করতে পারতেন না। তাছাড়া তারা গবেষণা করে দেখেছেন- বনের মৌচাকগুলোতে ১৫ মার্চ থেকেই মধু পাওয়া যায়। সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, গত বছর সুন্দরবন থেকে ৪ লাখ ৪৬ হাজার ৩১৫ কেজি মধু ও ১ লাখ ৩৩ হাজার ৯০৫ কেজি মোম আহরণ করেছিলেন মৌয়ালরা। মধু থেকে ৩৩ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা এবং মোম থেকে ১৩ লাখ ৩৯০ হাজার ৫০ টাকা রাজস্ব আয় হয়েছিল। এ বছর এর পরিমাণ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।
মৌয়ালরা জানান, সুন্দরবন বন বিভাগ গতবারের তুলনায় এ বছর মধু আহরণের রাজস্ব বৃদ্ধি করেছে। সুন্দরবনে প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধু সংগ্রহে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। যা আগে ছিল ১ হাজার টাকা। ফলে প্রতি কুইন্টাল মধুতে রাজস্ব বেড়েছে ৬০০ টাকা। একই সঙ্গে প্রতি কুইন্টাল মোম সংগ্রহে রাজস্ব বেড়েছে ২০০ টাকা। আগে প্রতি কুইন্টাল মোমে রাজস্ব দিতে হতো ২ হাজার টাকা। বর্তমানে বাড়িয়ে তা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ টাকা। তারা জানান, সুন্দরবনে যে কয়টি প্রজাতির ফুলের মধু পাওয়া যায়, তার মধ্যে খলসি ও গরাণ ফুলের মধু সবচেয়ে উন্নতমানের।
বান্দরবানে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
খুলনাঞ্চল রিপোর্ট।।
বান্দরবান সদর উপজেলার টংকাবতীর এলাকায় ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) রাজবিলা ইউনিয়নের ঠ্যাংলুংপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে জলন্ত তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে করে টংকাবতীর এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও এর জন্য জেএসএস মূল দলকে দায়ী করছে ইউপিডিএফ গণতান্ত্রিক (ইউনাইটেড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট)।
এ বিষয়ে ইউপিডিএফের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবামং মার্মা জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা এক সময় জেএসএস মূল দলের সক্রিয় সদস্য ছিলেন। বছরখানেক আগে তিনি জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে ইউপিডিএফের সমর্থক হয়ে কাজ করছিলেন। এ কারণে জেএসএস সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ হয় : মির্জা ফখরুল
ঢাকা অফিস।।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ছবি : আমাদের সময়
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে। আজকে একই অবস্থা পত্রিকায় দেখলাম, মা তার সন্তানকে খেতে দিতে না পারার জন্য সন্তানের মুখে বিষ তুলে দিচ্ছে, আত্মহত্যা করছে, গলায় ফাঁস নিচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত অর্জনগুলো ধবংস করেছে, আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাঁতীদলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “ইলেকশন কমিশন একটা নতুন নাটক শুরু করেছে। এই নাটকটা হচ্ছে তারা এখন বিভিন্ন পেশার বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলছেন। গত পরশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়েছিল। ৩০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল মাত্র ১২ জন গিয়েছিলেন। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছেন- ‘এই তামাশাগুলো কেন করছেন? কারণ এই নির্বাচন কখনোই সুষ্ঠু ও অবাধ হবে না যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকে।’ এটা আমার কথা নয়, এটা একজন শিক্ষকের কথা, শিক্ষাবিদের কথা। তারা খুব ভালো করেই জানেন, যেকোনো চিন্তাশীল মানুষ যারা দেশকে ভালোবাসেন তারা জানেন, এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা জনগণের সরকার।”
মির্জা ফখরুল আরও বলেন, ‘চাল-ডাল-তেল-লবণ-চিনি- এসবের দাম কোথাও একশ ভাগ, কোথাও তিনশ ভাগ বেড়ে গেছে। গোটা দেশে একটা নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে।’
সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, ওলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, কৃষক দলের শাহজাহান সম্রাট, মহিলা দলের পারভীন আখতার, তাঁতীদলের মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিয়ে খেয়ে ফিরছিল কিশোরী, তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
খুলনাঞ্চল রিপোর্ট।।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাচার বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে কিশোরীকে দিনের বেলায় রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে মেয়েটি পার্শ্ববর্তী এলাকায় তার চাচার বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল, পথে নুর আলমের তাঁত কারখানার কাছে পৌঁছালে তাঁত শ্রমিক গোলাম হোসেন ও নূর আলম মেয়েটিকে মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবির জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটিকে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য।
কৃষকের ৩০০ পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
যশোর প্রতিনিধি।।
যশোরের চৌগাছা উপজেলায় আব্দুল খালেক নামে এক কৃষকের তিনশ’ পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহজাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আব্দুল খালেক জানান, মঙ্গলবার (১৫ মার্চ) সকালে গাছের পরিচর্যা করতে গিয়ে দেখেন, ১৩ কাঠা জমিতে লাগানো পেয়ারা ও মাল্টা গাছ মাটিতে পড়ে আছে। তার ধারণা, সোমবার রাতের কোনও এক সময় শত্রুতা করে কেউ এই ক্ষতিসাধন করেছে।
অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় চার বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেন আব্দুল খালেক। এ পর্যন্ত তার পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়েছে।
আব্দুল খালেক বলেন, ‘গত তিন মাস ধরে পেয়ারা বিক্রি করছি। প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়েছে। এখন প্রতিটি গাছ ফুল আর ফলে ভরা। ১৩ কাঠা জমিতে থাকা প্রায় ৩শ’ গাছ ছিল। সব কেটে দিয়েছে। পেয়ারা গাছ একবার লাগালে চার বছর পেয়ারা বিক্রি করা যায়। সেই হিসাবে আমার পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’ এ ঘটনায় চৌগাছা থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।
ধুলিয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার দাউদ হোসেন বলেন, খালেক খুব ভালো মানুষ। গ্রামে ফল-মূল চাষ করে জীবিকা নির্বাহ করেন। কে বা কারা কেন এই ক্ষতি করেছে, তা এখনও আমরা জানতে পারিনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, এমন কোনও ঘটনা আমার জানা নেই। কেউ কোনও অভিযোগ দেয়নি।
হত্যা মামলার ২২ বছর পর এক ব্যক্তির যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় ২২ বছর আগে রণজিৎ কুমার সিংহ রায় নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে দাউদ হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি দাউদ কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে।
এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২০ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় রণজিৎ কুমার সিংহ রায় নামে এক ব্যক্তিকে ঘরে ঢুকে গুলি করে হত্যার পর মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে ভেড়ামারা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অসিত কুমার সিংহ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ৩ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন। মামলার সাত আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন দেওয়া হয়। বাকি ছয় আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।
অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি দাউদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
এরশাদ শিকদারের মেয়ের মৃত্যু: সেই প্লাবনকে খুঁজে পাচ্ছে না পুলিশ
ঢাকা অফিস।।
খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরীন এশার (২২) মৃত্যুর ১১ দিন পরও প্রেমিক প্লাবন ঘোষকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগ, গত ৩ মার্চ রাতে প্রেমিক প্লাবন ঘোষকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এশা। ৪ মার্চ ভোর ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন।
ওইদিনই এশার মা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা আক্তার শোভা গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। মামলায় এশার প্রেমিক প্লাবন ঘোষকে আসামি করা হয়। মামলার পর থেকেই প্লাবন পলাতক বলে দাবি করছে গুলশান থানা পুলিশ।
আসামি প্লাবনকে না ধরায় এশার মা সানজিদা আক্তার শোভা বলেন, ‘১১ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে ধরতে পারেনি। মেয়ের শোকে আমি নিজে অসুস্থ থাকার কারণে পুলিশের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। মামলার খোঁজও নিতে পারিনি। একটু সুস্থ হলে আসামি গ্রেফতারে পুলিশের কাছে খোঁজ নেবো।’
জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘মামলার পর থেকেই আসামি প্লাবন ঘোষকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।’
মামলার এজাহারে এশার মা সানজিদা নাহার বলেন, প্লাবন ঘোষের সঙ্গে এশার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্লাবন সনাতন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে এশাকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন। এশা মাঝে-মধ্যে প্লাবনের সঙ্গে ঘুরতে যেতেন।
ঘটনার দিনের বর্ণনা দিয়ে এজাহারে এশার মা উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টায় প্লাবন এশা ও তার এক বান্ধবীকে আমাদের বাসার নিচ থেকে ঘুরতে নিয়ে যায়। এশার বান্ধবী আমাকে জানায়, ঘোরাঘুরির একপর্যায়ে এশা ও প্লাবনের মধ্যে মোবাইলে অন্য একটি কল আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এশার বান্ধবী তাদের দুজনকে নিজের বাসায় নিয়ে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। সেখানে সমাধান না হওয়ায় এশা বাসায় চলে আসে। বাসায় এসে এশা তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি তখন বাসায় ঘুমাচ্ছিলাম। পরে জানতে পারি, শুক্রবার ভোর ৫টা ২৪ মিনিটে প্লাবনের কাকা আমার মেয়ের বান্ধবীকে ফোন করে জানায়, এশার বাসায় যাও, সে পাগলামি করছে, আত্মহত্যার চেষ্টা করছে।
এরপর ভোর ৫টা ২৯ মিনিটে প্লাবন আমাকে ফোন করে জানায়, আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। আমি তার ফোন পেয়ে দ্রুত এশার রুমের দরজা খোলার চেষ্টা করি। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ পাই। পরে বাসার সিকিউরিটি গার্ড মেজবাহ, আলামিন ও এশার বান্ধবীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। আমরা দেখতে পাই, এশা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর সিকিউরিটি গার্ডদের সহায়তায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে এশা মারা যায়।
এজাহারে এশার মা আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পারি, তারা ভিন্ন ধর্মের হওয়ায় বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিল প্লাবন ঘোষ। এজন্য সে কৌশলে এশার সঙ্গে ঝগড়া বাধায় এবং ইচ্ছে করেই এশাকে আত্মহত্যায় প্ররোচিত করে। প্লাবন এশাকে আত্মহত্যা করতে বাধ্য করে।
খুলনার কুখ্যাত খুনি ছিলেন এরশাদ শিকদার। ১৯৯৯ সালে তিনি গ্রেফতার হন। তার নামে ৪৩টি মামলা ছিল। এর অধিকাংশই হত্যামামলা। নিম্ন আদালতের বিচারে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় ও চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয়।
২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা আক্তার শোভা। শোভা খুলনারই মেয়ে। তিনি ছিলেন একজন আইনজীবীর স্ত্রী।










































