Home খেলাধুলা এবার নিজেই সরে দাঁড়ালেন জকোভিচ

এবার নিজেই সরে দাঁড়ালেন জকোভিচ

10

ক্রীড়া ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের করোনা সংক্রান্ত ভ্রমণ আইন মেনে নিয়ে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি মাস্টার্স থেকে নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের সাবেক নাম্বার ওয়ান তারকা নোভাক জকোভিচ।

এখনো পর্যন্ত করোনা প্রতিষেধক টিকা না নেয়া জকোভিচ এ প্রসঙ্গে টুইটারে বলেছেন, আমার এই নাম প্রত্যাহারের পিছনে ভ্যাকসিন না নেয়া বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের যে কোভিড-১৯ আইন রয়েছে সেটাই মূল কারণ।

জকোভিচ আরও লিখেছেন, ‘আমি জানতাম আমার পক্ষে এই মুহূর্তে সকল আইন মেনে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া সম্ভব না। সেন্টার্স ফর ডিজাস্টার কন্ট্রোল (সিডিসি) নিশ্চিত করেছে আইন কোনভাবেই পরিবর্তিত হবে না। সে কারনেই আমার পক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব নয়। বছরের অসধারণ এই টুর্নামেন্টে দুটিতে যারা খেলছেন তাদের জন্য শুভ কামনা রইলো।’

প্রসঙ্গত, ইন্ডিয়ান ওয়েলসে এর আগে পাঁচবার শিরোপা জয় করেছেন জকোভিচ। আয়োজকরা জানিয়েছিলেন, ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলতে হলে প্রতিটি খেলোয়াড়কে অবশ্যই দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে।