স্টাফ রিপোর্টার ।।
সমুদ্রগামী জেলেদের কর্মক্ষেত্রে জলবায়ূ পরিবর্তনজণিত ক্ষয়ক্ষতি হ্রাসের কৌশল শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সমুদ্রগামী জেলেদের দক্ষতা বৃদ্ধিতে এটিই প্রথম উদ্যোগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর সিএস মিলনায়তনে বেসরকারি প্রতিষ্ঠান অ্যাওসেড ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিচার্স এণ্ড ডেভেলপমেন্ট (বিমরাড) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। একই সাথে তিনি প্রশিক্ষন সহায়িকা বইয়ের মোড়ক উম্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সুনীল অর্থনীতি’ আগামীদিনে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনাময়। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এই অর্থনীতির কারিগর সমুদ্রগামী জেলেদের দক্ষতা ও প্রশিক্ষিত করার বিকল্প নেই। জলবায়ূগত পরিবর্তনে দিন দিন সমুদ্র অস্বাভাবিক হয়ে উঠছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, লবাণক্ততা বৃদ্ধি পাচ্ছে। তাই নানা প্রতিবন্ধকতা দূর করে সুনীল অর্থনীতিকে জয় করতে হবে।
অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিমরাডের প্রধান প্রশিক্ষক ক্যাপ্টেন এম শফিকুল আলম, কেসিসি প্যানেল মেয়র মো. আলী আকবর টিপু, বিমরাডের গবেষনা কর্মকর্তা আরিফা খানম রিক্তিকা।
তিনব্যাপী প্রশিক্ষণ উপকূলীয় এলাকার ৩০জন প্রশিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। যারা আগামীদিনে তৃণমূল পর্যায়ে জেলেদের প্রশিক্ষিত করে তুলবেন।











































