Home আঞ্চলিক মোংলায় আকস্মিক কালবৈশাখী ঝড়

মোংলায় আকস্মিক কালবৈশাখী ঝড়

13

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।


মোংলায় আকস্মিক বয়ে গেছে কালবৈশাখী ঝড়। রবিবার সন্ধ্যায় হঠাৎ ঝড় শুরুর সাথে সাথে পুরো বন্দর ও পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মুহুর্তের মধ্যেই ধুলো ঝড়ে বন্ধ হয়ে যায় সকল দোকানপাট। রাস্তাঘাটও লোকজন শুন্য হয়ে পড়ে।

ঝড় বাতাসের সাথে ছিলো বৃষ্টিও। এতে মুহুর্তের মধ্যেই শহর জুড়ে ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। তবে এখনও কোথাও কোন ক্ষয়ক্ষতির বিষয় জানা যায়নি।