তালা(সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরা তালা উপজেলায় এলজিইডি-র আওতায় বস্তানায়নাধীন তেতুলিয়া ইউপি অফিস থেকে লক্ষ্মণপুর অভিমুখে ১১শ ৮৫ মিটার সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ, মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-০১, (তালা-কলারোয়া)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি আলীম মাহমুদ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অন্যন্নরা।
এসময় অথিতিরা বলেন, খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (KDRIDP) থেকে বাস্তবায়নাধীন এই সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে, তাছাড়া অত্র এলাকার মানুষ তাদের কৃষিজাত পণ্য অতি সহজেই বাজারজাত করতে পারবে।











































