Home আঞ্চলিক পথের বাজার চেকপোষ্টে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার আটক ১

পথের বাজার চেকপোষ্টে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার আটক ১

17

আটরা গিলাতলা প্রতিনিধি।।

খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ২১ শে ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টার সময় চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়কের পূর্বপাশ থেকে ২৪ বোতল ফেনসিডিল সহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের আলী আকুব্বার এর পুত্র মোঃ রাব্বি হাসান (২০), কে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান পথের বাজার চেকপোষ্ট ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স দ্বারা দেহ তল্লাশী চালিয়ে রাব্বি নামে এক যুবককে ফেনসিডিল সহ আটক করে। তাহার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা হয়েছে । যার নং-১২, তাং-২১/০২/২০২২।