স্টাফ রিপোর্টার ।।
নগরীর ১৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান জমাদ্দারের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ তুলে ধরেছেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। স্থানীয় ক্ষতিগ্রস্থদের নানামুখী হয়রানি থেকে রক্ষায় অবিলম্বে অস্ত্রধারী শাহাজাহানকে আ’লীগ থেকে বহিস্কার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্থদের হয়রানির চিত্র ও প্রতিকারের দাবি তুলে ধরেন। তবে প্রথমেই জনৈক ভোলানাথ মন্ডল গত ৩০ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহম্মেদ ও তার সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশনের প্রতিবাদ জানান কেসিসি’র প্যানেল মেয়র-৩ এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গেল বছরের ৩ ডিসেম্বর তার নির্বাচনীয় এলাকার বাসিন্দা আনজিলাদের ২ বিঘা জমি গুন্ডাবাহিনী দিয়ে বেধড়ক মারপিট করে জবর দখল করে নেয় ১৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাজাহান জমাদ্দার। এরমধ্যে থেকে ১৫ দশমিক ২৫ শতক জমি পিরোজপুরের জনৈক ভোলানাথ মন্ডলসহ কতিপয় ব্যক্তির কাছে বিক্রি করে। এঘটনায় সালিশ-বিচারে সুরাহা না হওয়ায় ক্ষতিগ্রস্থ আনজিলা আদালতে মামলা দায়ের করেন (যার নং-সিআর ৪৯/২১)। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু শাহাজাহান জমাদ্দার খুলনা-৩ আসনের সংসদ সদস্য শ্রম শ্রতিমন্ত্রীকে নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ ও প্যানেল মেয়র-৩ সম্পর্কে ভুল বোঝানো হয়েছে। দলীয় পদ-পদবী ব্যবহার করে একেরপর এক জবর দখল, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় জনপ্রতিনিধি ও রাজনীতিক এই দম্পত্তির ওপর প্রতিহিংসা পরায়ন হয়ে জনৈক ভোলানাথকে দিয়ে সংবাদ সম্মেলনে বানোয়াট তথ্য পরিবেশন করিয়েছে শাহাজান জমাদ্দার।
এছাড়া মসজিদের আর্থিক হিসাব চাওয়ায় স্থানীয় মুরব্বী আলহাজ্ব মিনা ওয়াদুদকে মসজিদের সামনে ফেলে বেধড়ক মারপিট এবং ভূমি জবর দখলকালে জমি মালিক আনজিলাকে বেধড়ক মারপিট কয়েকজন ক্ষতিগ্রস্থ তাদের সাথে আ’লীগ নেতা শাজাহান জম্মাদারের কৃতকর্মের বর্ণনা দেন তারা। প্রথমে জমির সালিশে পক্ষে রায় করিয়ে দেবার প্রতিশ্রুতিতে তানজিলাদের কাছ থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে, পরে সেই জমি নিজেই জবর দখলে নিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা। সংবাদ সম্মেলনে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেনসহ স্থানীয় আ’লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











































