Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

57
শিশুদের সাথে শিমুল ফুলের একটি নিবির সম্পর্ক রয়েছে। শিমুল ফুলের এমন রং যা ছোট বাচ্ছাদের আকর্ষণ করে। ছোট শিশুরা শিমুল ফুল দিয়ে খেলাধূলা করেনি, এমন চিত্র কেউ কখনো হয়তো দেখেনি। শিমুল ফুল দিয়ে খেলাধূলায় ব্যস্ত ছোট শিশুরা: পিবিএ

আশাশুনিতে ক্যান্সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সদস্য-কিশোর কিশোরীদের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।

আলোচনা রাখেন, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা, রমেশ চন্দ্র সিএইচসিপি বজলুর রহমান বাবু, হরিদাশ, আছাফুর রহমান, অমিত সরদার,তরিকুল ইসলাম প্রমুখ।

বুধহাটায় প্রিকাডেট স্কুলের বেজ ঢালাই উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বুধহাটা দারুল হাদীছ প্রিক্যাডেট স্কুলের নতুন ভবনের বেজ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভার্চ্যুয়াল পদ্ধতিতে কাজের শুভ উদ্বোধন করেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু।

উদ্বোধণনী অনুষ্ঠানে উপজেলা আহলে হাদীছ আন্দোলনের সভাপতি সহকারী অধ্যাপক মাওঃ হাবিবুল্লাহ বাহার, আলহাজ্ব আঃ কুদ্দুছ গাজী, নয়ন, আঃ হামিদ, মাওঃ দেলোয়োর হোসেন, কামরুল ইসলাম, খলিলুর রহমান, রুস্তম আলি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চেয়ারম্যান ডাবলু তার বক্তব্যে বলেন, প্রিকাডেট মাদরাসা এলাকার কচি ছেলেমেয়েদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রসারে অগ্রণি ভূমিকা রাখতে পারে। এজন্য মাদরাসার উন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসা উচিৎ। তিনি সরকারি অনুদান ও সহায়তা যথা সম্ভব মাদরাসার জন্য বরাদ্দ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাথে সাথে যাদের সুযোগ আছে সকলকে মাদরাসার উন্নয়ন কল্পে সহযোগিতা করতে আহবান জানান।

আশাশুনি সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলীর বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা শিক্ষা অফিসে এ তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মীরপুর ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন-২) মোঃ আব্দুল আলীম তদন্তকালে বাদী, বিবাদী ও সংশ্লিষ্ট ক্যাসমেন্ট এরিয়ার শিক্ষকদের স্বাক্ষ্য গ্রহন করেন। বাদী সুভদ্রাকাটি সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন, বিছট সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও চাকলা সঃপ্রাঃবি: প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিবাদী সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, শিক্ষকদের সাথে অসদাচারণ, মানসিক চাপে রাখাসহ বিভিন্ন অভিযোগ আনেন। তদন্তকালে তারা তাদের অভিযোগের পক্ষে স্বাক্ষ্য প্রদান করেন। অপরদিকে যেসব স্কুলে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সে সব স্কুলের কোন কোন শিক্ষক ও সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে জানাগেছে, বাদী প্রধান শিক্ষক খালিদ হোসেন চাকলা গ্রামের অধিবাসী হলেও তিনি বাড়িতে বা স্কুল এলাকায়ও না থেকে খুলনা শহরে থেকে স্কুলে যাতয়াত করে থাকেন। স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট এলাকাবাসী জানান, খুলনা থেকে অত্যাধিক দুর্গম স্কুলে প্রধান শিক্ষক নিয়মিত গমন করেন না। আর যেদিন স্কুলে আসেন সেদিন ১০/১২ টার আগে স্কুল ঢুকতে পারেননা। একই সাথে অভিযোগের বাদী ৩ জনই খুলনাতে থেকে স্কুল করেন। সহকারী শিক্ষক নূর মোহাম্মদ স্কুল থেকে অনেক দূরে কাপসন্ডায় বাড়ি। দুর্গম এলাকা হওয়ায় তিনি স্কুলের পাশে বসবাস করতেন। তিনি বদলীর জন্য আবেদন করলে তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার ৩১/০৩/১৯ তাং ৪৫৭ নং স্মারকে প্রতিস্থাপন সাপেক্ষে তাকে বদলীর আদেশ করেন। কিন্তু দীর্ঘদিন কোন শিক্ষক সুভদ্রাকাটিতে বদলী না হওয়ায় তিনি অপেক্ষার প্রহর গুণতে থাকেন। প্রায় এক বছর পর ১৮/০২/২০ তাং জেলা শিক্ষা অফিসার ৫০৫ নং অফিস আদেশে স্বপন দাশ নামে একজন সহকারী শিক্ষককে সুভদ্রাকাটি স্কুলে পদায়ন করেন। ১৯/০২/২০ তাং স্বপন দাশ সুভদ্রাকাটি স্কুলে যোগদান করেন। প্রতিস্থাপন সাপেক্ষে বদলীর নিয়ম অনুযায়ী নূর মোহাম্মদ স্বয়ংক্রিয়ভাবে বদলীকৃত বিদ্যালয়ে যোগদানের জন্য রিলিজ পাবেন। কিন্তু করোনার কারনে স্কুল বন্দ থাকায় তিনি যোগদান করতে পারেননি। সরকারি নির্দেশে পুনরায় স্কুল খোলার পর গত ১২/০৯/২১ তারিখ তিনি দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী যোগদান করেন। এনিয়ে প্রধান শিক্ষক তার পক্ষের লোকজন নিয়ে মাঠে নামেন এবং কালক্রমে ক্লাস্টার অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকেন। অভিযুক্ত সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, অভিযোগের সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই। অভিযোগকারী ৩ জন শিক্ষকই এলাকায় থাকেন না, দূর থেকে স্কুলে যাতয়াত করে থাকেন। তাদের ব্যাপারে নিজে চেষ্টা করেছি, কমিটিতে বলেছি, কিন্তু সংশোধন হননি। স্কুলে গিয়ে তাকে পাওয়া যায়না। জাতীয় পতাকার স্ট্যান্ড এখনো বিধি মোতাবেক না করে বাঁশের স্ট্যান্ডে টানানো হচ্ছে। আমি মিটিংএ স্যারদের সাথে পরামর্শ করি। সুভদ্রাকাটি স্কুল নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং এলাকার অনেকের এলাকার মানুষ মোবাইলে অভিযোগ করলে

তাৎক্ষণিক ভাবে প্রধান শিক্ষককে মোবাইল করলে অধিকাংশ সময় মোবাইল বন্ধ পাওয়া যায়। তার অজুহাত নেটয়ার্কের সমস্যা। বাধ্য হয়ে সহকারী শিক্ষকদের সাথে মোবাইলে কথা বলতে হায়। তাতেও প্রধান শিক্ষক বিরক্ত হন। তিনি বলেন পূর্বের ক্লাস্টার অভিসারও বাধ্য হয়ে শোকজ করেছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, দয়া করে আপনারা স্কুলে যান, দেখেন সেখানকার মানুষ কি বলেন। দেখেন স্কুলের পরিবেশ কেমন করে রাখা হয়েছে।

এব্যাপারে অভিযোগকারী শিক্ষকদের সাথে কথা বললে তারা বলেন, আমাদের আনীত অভিযোগ সত্য। আমরা তদন্তকালে আমাদের পক্ষের প্রামন উপস্থাপন করেছি।

তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক আব্দুল আলীম এর সাথে এব্যাপারে কথা বলতে চাইলে তিনি এখনই কোন বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।

বুধহাটা চেয়ারম্যানকে এমপ্লয়ি এসোসিয়েশানে সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বুধহাটা এমপ্লয়ি এসোসিয়েশানের পক্ষ থেকে বুধহাটা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বুধহাটায় এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

এমপ্লয়ি এসোসিয়েশানের সভাপতি সহকারী অধ্যাপক মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশানের অন্য কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 কুল্যার রোগে কাতর আম্বিয়া চিকিৎসা বঞ্চিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের রহমত আলি মালির স্ত্রী আম্বিয়া খাতুন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। চিকিৎসা খরচ যোগাতে না পেরে এখন রোগযন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন।

দিনমজুর স্বামীর সংসারে স্বামী-স্ত্রী কাজ করে কোন রকমে তাদের সংসার চলে আসছিল। দীর্ঘ ১৩ বছর কিডনির রোগে আক্রান্ত হয়ে সহাল সম্বল খুইয়ে চিকিৎসা করিয়ে এসেছেন। এখন চিকিৎসা খরচ যোগান দেওয়ার কোন সক্ষমতা তাদের নেই। প্রথমে তার একটা কিডনির সমস্যা দেখা দিয়েছিল। কিডনী রোগ চিকিৎসায় যখন তাদের সহায় সম্বল শেষ হয়ে গেছে তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ২য় কিডনীর সমস্যা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তারা জানতে পারেন একটা নয় তার দু’টা কিডনিই নষ্ট হয়ে গেছে। এখন খবর এসেছে তার শরীরে রক্ত দিতে হবে। দিনের খাদ্য যোগাড় করতে অপারগ স্বামীর পক্ষে ওষুধ কেনা, রক্তা কেনা এবং চিকিৎসা ব্যয় যোগানো কোনক্রমেই সম্ভব নয়।

আম্বিয়ার জীবন এখন খুবই নাজুক হতে চলেছে। বিত্তবান, সহৃদয় ব্যক্তিবর্গ তার পাশে এসে দাঁড়াবেন এমন প্রত্যাশা নিয়ে তারা এখন আকুতি জানাচ্ছে। যদি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা তার সহায়তায় এগিয়ে আসতে চান তাহলে তাদের বাড়ির পাশের জনৈক ব্যক্তির মোবাইল নং ০১৭৪৯৯৫৯৮৮৩ -এ যোগাযোগ করতে অনুরোধ জানান হয়েছে।

বড়দলে স্বেচ্ছাসেবকলীগের একুশে পালনের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বড়দলে মহান একুশে ফেব্রুয়ারি অন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মাহান ভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, সাধারণ সম্পাদক বিকাশ কুমার মন্ডলসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মহান ভাসা দিবস যথাযথ ভাবে পালনের লক্ষে বিভিন্ন কর্মসূডঢ় গ্রহন করা হয়।

আশাশুনি বিভিন্ন প্রতিযোগিতায় ৪ জন উপজেলা চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় ৪ শিক্ষার্থী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

চ্যাম্পিয়ন প্রতিযোগিরা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সংগীত বিভাগে নাটানা সরকারি প্রাথমিক বিদ্যালওেয়র ৪র্থ শ্রেণির ছাত্রী ও তীর্থদু্যুতি মল্লিকের মেয়ে ত্রিপর্ণা মল্লিক ১ম স্থান অধিকার করেছে। নৃত্যে কাকবাসিয়া সঃপ্রাঃবিঃ ৪র্থ শ্রেণির ছাত্রী ও নিশীত কুমার দাশের মেয়ে অমৃতা দাশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আশাশুনি মডেল সরঃ প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও ইসমাইল হোসেনের মেয়ে মালিহা তাবাসছুম ঐশী এবং কুইজ প্রতিযোগিতায় কুড়িকাহুনিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও শহীদুল ইসলামের মেয়ে নাওশীন ইসলাম ১ম স্থান অধিকার করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

২৩ ফেব্রুয়ারি তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

আশাশুনি প্রাইমারি স্কুল পরিদর্শনে ডিপিইও

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির শ্রীউলা ইউনিয়নের দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি স্কুল পরিদর্শন করেন।

ডিপিইও রুহুল আমিন স্কুল পরিদর্শনের শুরুতে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলের সার্বিক পরিবেশ ও পাঠদান বিষয় সম্পর্কে খোজখবর নেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের সাথে কথা বলেন। তিনি স্কুলের পরিবেশ ও মোবাইলে পাঠদান প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে তিনি ৪ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে শিক্ষার্থী, তাদের মা-বাবার সাথে কথা বলেন এবং তাদের পাঠ পদ্ধতি প্রত্যক্ষ করেন। তিনি স্কুলের বিশেষ করে বকচর স্কুলের কার্যক্রম ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

আগামী মাসিক মিটিং এই স্কুলে করার জন্য তিনি পরামর্শ দেন এবং সম্ভব হলে তিনি এ মিটিং-এ উপস্থিত থাকবেন বলে জানান।

বড়দলে ক্রিকেট টুর্নামেন্টে পাইকগাছা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বড়দলে ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বড়দল কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, বড়দল ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন, কৃষকলীগ নেতা সোহরাব হোসেন মোড়ল, সহকারি প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, বড়দল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহাসিন আলী লিটন, সাংবাদিক এস এম শরীফ, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিটু, ডালিম প্রমুখ। খেলায় বড়দল ক্রিকেট টিম ও পাইকগাছা জলিল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। বড়দল ক্রিকেট টিম নির্ধারিত ২০ অভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। জবাবে পাইকগাছা জলিল স্পোর্টিং ক্লাব প্রয়োজনীয় রান উঠিয়ে ৫ উইকেটে জয়লাভ করে। চ্যাম্পিয়ন দলকে ১৯ ইঞ্চি মনিটর ও রানার আপ দলকে ১৭ ইঞ্চি মনিটর দেওয়া হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন, মোঃ দিনু ও ম্যান অব দ্যা সিরিজ সাজিদ হোসেন বাবু। আম্পায়ার ছিলেন নাছির উদ্দিন ও আকাশ আহমেদ। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

মারেলগঞ্জে চাঁদাবাজ ও মামলাবাজদের হাত থেকে বাঁচতে মানববন্ধন

টি.এম.মনির হোসেন

বাগেরহাটের মোড়েলগঞ্জে অলিয়ার রহমান তালুকদার ও খলিললুর রহমান তালুকদারের মিথ্যা মামলা ও চাঁদাবাজীর হাত থেকে বাঁচতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার চৌকিদার বাজারে স্থানীয়রা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, চাঁদাবাজী ও মিথ্যা মামলায় হয়রানীর শিকার সিএস পাঠামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালুকদার ওমর ফারুক, স্থানীয় ইউপি সদস্য রমজান আলী ব্যাপারির স্ত্রী রুবি পারভীণ, হাফিজা বেগম, রিপন তালুকদার, ইমরান হাওলাদার, আবু তালুকদার, আতাহার তালুকদার, সাখাওয়াত হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ছোট বাদুরা গ্রামের ইউসুফ আলী তালুকদারের ছেলে অলিয়ার রহমান তালুকদার ও  খলিলুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে মিথা মামলা দিয়ে হয়রানী করে আসছে। আবার ওই মিথ্যা মামলা প্রত্যাহারের শর্ত দিয়ে আসামিদের কাছ থেকে কৌশলে চাঁদা আদায় করেন তারা। এলাকায় কেউ নতুন বাড়ি বা অন্য কোন স্থাপনা করলে তাদের কাছ থেকেও চাঁদা গ্রহন করেন এই দুই ভাই। চাঁদা না দিলে, তাদের নামে মামলা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে চাঁদা না পেলে মারধরও করে থাকেন তারা। চিহ্নিত এই চাঁদাবাজ ও মামলাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধনকারীরা।

সিএস পাঠামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালুকদার ওমর ফারুক বলেন, আমার ভাই ইতালী থাকে, তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছে অলিয়ার রহমান তালুকদার ও খলিললুর রহমান তালুকদার। পরবর্তীতে আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এক লক্ষ ২০ হাজার টাকা দিয়েছি। পুরো ৫ লক্ষ টাকা না দিতে পারার কারণে আমার নামে মোরেলগঞ্জ থানাসহ বিভিন্ন দপ্তরে ১৮টি মিথ্যা অভিযোগ ও তিনটি মামলা করেছেন তারা। এসব মিথ্যা অভিযোগ ও হয়রানি থেকে আমি মুক্তি চাই।

স্থানীয় ইউপি সদস্য রমজান আলী ব্যাপারির স্ত্রী রুবি পারভীণ বলেন, সরকারি রাস্তার কাজ করানোর সময়, আমার স্বামীর কাছে এক লক্ষ টাকা চাঁদা চেয়েছিল খলিলুর রহমান। চাঁদা না দেওয়ায় আমাকেও মারধর করেছে তারা।

আবু তালুকদার নামের এক বৃদ্ধ বলেন, মসজিদের বারান্দায় বসে আমাকে ঘুষি মেরে ৫টি দাত ফেলে দিয়েছে খলিলুর রহমান। কোন বিচার পাইনি।

আতাহার তালুকদার নামের এক বৃদ্ধ বলেন, আমার ছেলে রিপন তালুকদারের নামে ৯টি মিথ্যা মামলা দিয়েছে তারা। অপরাধ শুধু তাদের চাহিদামত চাঁদা দিতে পারিনি।

সাখাওয়াত নামের এক ব্যবসায়ী অলিয়ার রহমান তালুকদার প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা ছিলেন। তিনি ২০০৯ সালে অবসরে যান।অবসরে যাওয়ার পর থেকে তারা তিন ভাই এলাকায় যা ইচ্ছে তাই করে। চাঁদাবাজী, মিথ্যা মামলা, নিরহ মানুষকে মারধরসহ এমন কোন অপরাধ নেই যে, তারা করে না। আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অলিয়ার রহমান তালুকদার বলেন, ওমর ফারুক তালুকদার সম্পর্কে আমার চাচা হয়। একটি পারিবারিক ঝামেলা হয়েছে, এটা আমাদের পারিবারিক বিষয়। দু-একদিনের মধ্যে আমরা এর সমাধান করে ফেলব।

অন্যদিকে শিক্ষক ওমর ফারুক তালুকদারের করা একটি চাঁদাবাজী মামলায় অলিয়ার রহমান তালুকদারের ভাই খলিলুর রহমান তালুকদার কারাগারে রয়েছেন।

পাইকগাছায় যাতায়াতের পথে ঘেরা-বেড়া: তিনটি পরিবারকে অবরুদ্ধ

 পাইকগাছা প্রতিনিধি।।

 পাইকগাছায় যাতায়াতের পথে ঘেরা-বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে সাবক ইউনিয়ন চেয়ারম্যানের নিকট অভিযোগ হলেও তা সমাধান হয়নি। বর্তমানে পরিবারটি প্রায় ১৫ দিন যাবত মানবেতর জীবনযাপন করছে। বিষটি নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের হস্থক্ষেপ কামনা করেছেন অবরুদ্ধ পরিবার।

 জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হুগলার চক গ্রামে মোঃ ইউনুস আলী শেখ (৭০)ও তার ভাইয়েরা বসবাস করে। ইউনুস আলী শেখ বলেন, আমরা প্রায় ৬০ বছর আগে ভারত থেকে জমিদার ইন্দ্রো ভূষণের সাথে জমি বিনিময় সুত্রে এখানে বসবাস করছি। এখানে জমিদারের কাছারী বাড়ি ছিলো। সেখানেই আমরা বসবাস করে আসছি। কিন্তু এখানে যাতায়াতের পথ স্থানীয় সামছুর ঢালী, কওসার ঢালী ও মুজিবর ঢালী তাদের নিজেদের জমি দাবী করে পথ কেটে জমির সাথে মিশিয়ে দিয়ে ঘেরা বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। পিছনের অন্যর জমির আইল দিয়ে বেরুলেও সে আবার বন্ধ করে দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা বের হতে পারছে না। এ বিষয় মুজিবর রহমান ঢালী বলেন তারা আগে আমাদর বাড়ির উপর দিয়ে বের হতো সত্য কিন্ত  আমরা আমাদের বাড়ির উপর দিয়ে বেরহতে দিবনা। তারা খাস সম্পত্তির উপর দিয়ে বের হতো। পরে খাস জমির মালিক মতিয়ার রহমান পথটি বন্ধ করে দিয়েছে। ইউনুছ শেখদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। স্থানীয় ইউপি সদস্য শরৎ চন্দ্র মন্ডল বলেন, আমরা স্থানীয় ভাবে বহুবার চেষ্টা করেছি কিন্ত মুজিবুর রহমান ও তার ভাইয়েরা তাদে বাড়ির উপর দিয়ে বের হতে দিবেনা বলে জানিয়ে দিয়েছে। গড়ইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা এটি একটি অমানবিক। অন্য চেয়ারম্যানরা এটি মিমাংসা করেনি। আমি নতুন চেয়ারম্যান হয়েছি। বিষয়টি নিয়ে বসে মিমাংশা করবো। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এ বিষয় নিয়ে আমার কাছে কেহ অভিযোগ করেনি। তার পরেও যাতয়াতের পথ বন্ধ করে রাখা যাবেনা। যদি কেহ এটি করে থাকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাতক্ষীরায় আর্সেনিক রোগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা সেবা প্রকল্পের মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় আর্সেনিক রোগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা সেবা শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে নবজীবনের উদ্যোগে নবজীবন কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আর্সেনিক রোগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা সেবা শীর্ষক প্রকল্পের সার্বিক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জহিরুল ইসলাম, নব জীবনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ খান, সাতক্ষীরা সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, নব জীবন নির্বাহী কমিটির সভাপতি শামসুল খান, নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, রনজিনা বেগম,  আফরোজার রহমান খান চৌধুরী, ডাঃ  আব্দুস সালাম প্রমুখ।

সভায় উপস্থিত সকলে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এসময় বক্তারা বলেন,  নিরাপদ পানির সহজলভ্যতা সাধারন জনগনের স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক। মানুষের ব্যবহার্য পানি হওয়া উচিৎ নিরাপদ ও বিশুদ্ধ। প্রকল্পের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্যে সহযোগীতামূলক কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেন তারা।

বাগেরহাট চেম্বার অব কমার্সের সাধারণ সভা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শালতলাস্থ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২০-২১ সালের কার্যবিবরণি, আয় ব্যয়ের হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি-এর সভাপতি শেখ লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ব্যবসায়ী সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন, চেম্বারের সহ-সভাপতি সরদার ওমর ফারুক, মধুসুদন ধাম, পরিচালক এম. এস নাসির খান, সরদার আবু সাইদ, ব্যবসায়ী কাজী মুকিত ঝন্টু প্রমুখ। এছাড়া এই বার্ষিক সাধারণ সভায় বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি-এর দুই শতাধিক সদস্য অংশগ্রহন করেন।

বক্তারা বাগেরহাটের ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাগেরহাট জেলাকে ব্যবসা বান্ধব করে তুলতে বিভিন্ন পরিকল্পনা করেন উপস্থিত ব্যবসায়ীরা।

বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি-এর সভাপতি শেখ লিয়াকত হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ব্যবসায়ীদেরে সেবা করে আসছে। ব্যবসায়ীদের সুবিধা অসুবিধায় আমরা সব সময় পাশে থাকি। এছাড়া ভবিষ্যতে ব্যবসা বানিজ্য সম্প্রসারণ ও  বাগেরহাটকে ব্যবসাবন্ধব জেলা করতে আমরা নানা পরিকল্পনা নিয়েছি। এগুলো বাস্তবায়িত হলে বাগেরহাট হবে আগামী দিনের সিঙ্গাপুর।

বাগেরহাটে এইচআইভি সংক্রমন রোধে এ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমন রোধে স্টেক হোল্ডারদের নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পায়াকট বাংলাদেশের আয়োজনে বাগেরহাট যৌন পল্লীতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন,  বাগেরহাট সদর পুলিশ ফারির ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, আইনজীবী মোঃ এনায়েত হোসেন, সাংবাদিক আলী আকর টুটুল, জীবনের অধিকার সংঘের সভানেত্রী নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক রওশন আরা, শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।

বক্তারা যৌন কর্মীদের এইচআইভির ঝুকি, লক্ষন ও এইচআইভি থেকে বাঁচার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া যৌন কর্মীদের অন্যান্য সমস্যা সমাধানেও পদক্ষেপ গ্রহনের কথা বলেন স্টেকহোল্ডারগণ।

এসটিআই এ্যান্ড এইচআইভি প্রিভেনশন সার্ভিস প্যাকেজ ফর দি ব্রোথেল বেইজ সেক্স ওয়ার্কারস এ্যান্ড দেয়ার ক্লায়েন্ট নামের প্রকল্পের অধীনে পায়াকট বাংলাদেশ বাগেরহাটের যৌন কর্মীদের স্বাস্থ্য রক্ষায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও সচেতনতা মূলক কাজ করে আসছে।

বাগেরহাটে ইকোপার্কের পাশ থেকে উদ্ধার ভ্যান চালকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে চন্দ্রমহল ইকোর্পার্কের পাশ থেকে দেলোয়ার হোসেন নিকারী (৩৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকায় পার্কটির ২য় গেটের সামনের সুকুমার দাশের ভিটায় মরদেহটি পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে হত্যার শিকার ভ্যান চালকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহত দেলোয়ার হোসেন নিকারী বাগেরহাট সদর উপজেলার ভট্টে-কনকপুর গ্রামের মরহুম ইলাল নিকারীর পুত্র। তার এক সন্তান জ স্ত্রী রয়েছে।

স্থানীয়রা জানায়, এদিন দুপুরে নিহত দেলোয়ার নিকারী তার ভ্যানটি চন্দ্রমহল ইকোপার্কের ১ম গেটের সামনে জনৈক দোকানদার এর কাছে রেখে কয়েকজন সঙ্গির সাথে চলে যায়। রাতে লাশ হল, বুঝলাম না কি হল।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করছি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি।।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কস্থ শহীদ মিনারে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন; সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়রের বাস ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন, মাতৃসদন, পৌর গ্যারেজ, এ্যাসফল্ট প্লান্ট, ওয়ার্ড অফিসসহ কমিউনিটি সেন্টার ও কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

এছাড়া সকাল ৯টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘ভাষা আন্দোলন ও বাংলাদেশ’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

মহান একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে কয়রা উপজেলার জাতীয় পার্টির প্রস্তুতি সভা

কয়রা(খুলনা)প্রতিনিধি

জাতীয় পার্টি, কয়রা উপজেলা শাখার উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি/ ২০২২ পালন উপলক্ষে  প্রস্তুতি সভা উপজেলা দলীয় কার্যালয়ে গতকাল শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা আহবায়ক শেখ ছদর উদ্দীন আহমেদ সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব জিএম আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা জাপার কৃষি বিষয়ক সম্পাদক গাজী ইসহাক আলী, উপজেলা সহ-সভাপতি মাস্টার শামসুদ্দীন আহমেদ,  এম, রফিক সিরাজ, কয়রা সদর ইউনিয়নের সভাপতি ঢালী কামরুল ইসলাম, বাগালী ইউনিয়নের সভাপতি মোঃ আমজাদ হোসেন, দঃ বেদকাশী ইউনিয়ন সভাপতি জি,এম রেজওয়ানুল করিম, উঃ বেদকাশী ইউনিয়ন সভাপতি মোল্যা ইনতাজ আলী, মহারাজপুর ইউনিয়নের সভাপতি ডাঃ রুহুল আমিন, জাতীয় ওলামা পার্টির উপজেলা সভাপতি মাওঃ আব্দুর রহিম, আমাদী ইউনিয়ন সভাপতি মোঃ হাসানুর রহমান, জাতীয় যুব সংহতির উপজেলা সাধারণ সম্পাদক এসএম লুৎফর রহমান প্রমুখ। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে এবং তৃনমূল সংগঠন জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

শেখ হেলাল উদ্দীন কলেজে পরিচালনা পরিষদের সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন কলেজে পরিচালনা পরিষদের সভা শনিবার ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাস, সদস্য এ্যাড. নব কুমার চক্রবর্তী, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন গাজী, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক অপূর্ব লাল সাহা, প্রভাষক শেখ শামীম ইসলাম, বীনা রানী, অভিভাবক সদস্যা মনজিলা খাতুন, মোঃ হাফিজুর ও রহমান প্রমুখ। সভায় কলেজের উন্নয়ন ও মানসম্মাত শিক্ষারমান উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। 

ফকিরহাটে পিএফজি এর দিনব্যপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুুপ (পিএফজি) এর আয়োজনে দিনব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের ভিআইপি ডাকবাংলা ফকিরহাটে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারি মাসুদুর রহমান রঞ্জু ও জ্যেষ্ঠো প্রকল্প কর্মকর্তা রুবিনা আকতার। পিএফজি’র সমন্বয়কারি খান মুহমুদ আরিফুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পর্ষিদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাইদ সুজা, শেখ আ: ছালাম, মল্লিকা রানী দাশ, গোলাম মোস্তফা, সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারি জামিলা খাতুন। ##

জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি।।

জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান আজ শনিবার(১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে শিক্ষক ফোরামের নগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, জেলা সেক্রেটারি মাওঃ মাহাবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সেক্রেটারি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক মাওলানা দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম।

পরিচিতি ও শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী কামরুল ইসলাম, মাওলানা জাফর আহমেদ, মাওলানা নাসিম উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা আব্দুল মুমিন নোমানী, মাওলানা মুফতি আহসান উল্লাহ, মাওলানা দ্বীন ইসলাম, মুফতি ইব্রাহিম, মাওলানা এনায়েতুল্লাহ হাসান, মুফতী হুমায়ুন কবির, মুফতি সৈয়দ খলিলুল্লাহ, মাওলানা বাহারুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মুফতি ইব্রাহিম, মাষ্টার জাফর সাদেক, মাওলানা ইসমাইল হোসেন, মুফতি জুনাইদ আহমেদ, প্রফেসর গোলাম মোস্তফা বাঙালি প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি সভায় সকলকে পরিচয় করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান।

কয়রায় সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কাব্যগ্রন্থ নতুন প্রজন্মের জন্য উৎসর্গ

কয়রা (খুলনা) প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কাব্যগ্রন্থ লেখক নতুন প্রজন্মের জন্য উৎসর্গ করছেন। শনিবার বিকাল ৩ টায় কয়রা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লেখক অরুন হালদার তার লেখা অগ্নি কন্যা, মুক্তির মহানায়ক ও মুজিব শতবর্ষ নামে ৩ টি কাব্যগ্রন্থ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চায় বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লেখক অরুন হালদার জানান, আমি দীর্ঘ ৩০ বছর প্রত্যান্ত গ্রাম এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় নিয়োজিত। আমি বাংলার মহানায়ক ও গণতন্ত্রের মানসকন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার বিশে^র প্রথম সারির নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু লিখব, যাহা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসাহ বাড়াবে। তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপশি একটু অবসর পেলেই লেখার কাজ করি এবং প্রথমে ২০২১ সালের অমর একুশের বইমেলায় আমার কাব্যগ্রন্থ অগ্নি কন্যা ও মুক্তির মহানায়ক পাঠক পরিচিতি লাভ করে। এছাড়া আগামী ২০২২ সালের একুশে বইমেলায় মুজিব শতবর্ষ নামে আরও একটি নতুন বই দেখা যাবে। লেখক অরুন হালদার জানান, কয়রা উপজেলার অজপাড়া গায়ে ফতেকাটি গ্রামে এক কৃষক পরিবারে জন্ম তার। তিনি অর্থনৈতিক দিক দিয়ে অস্বচ্ছল কিন্তু আমেরিকান প্রবাসী তার এক স্কুল জীবনের সহপাঠী ফেরদৌসের সার্বিক সহযোগিতায় উক্ত কাব্যগ্রন্থ ৩ টি অমর একুশের বই মেলায় হাজির করে পাঠকের পরিচিতি লাভ করায় তিনি খুবই খুশি। তিনি বলেন, ২০২৩ সালের বই মেলায় বঙ্গবন্ধুর পদাবলী ও আমি শেখ মুজিব বলছি নামে ২ টি কাব্যগ্রন্থ মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলে উপস্থাপন করতে পারব। সে জন্য তিনি প্রকাশিত ৩ টি কাব্যগ্রন্থ নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পৌছে দিতে চেষ্ঠা করছেন। লেখক অরুন হালদার সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীূর দৃষ্ঠি আকর্ষণ করেছেন এবং তিনি যাহাতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৩ টি কাব্যগ্রন্থ পৌছে দিতে পারেন এমনটি আশা লেখক অরুন হালদারের।

ডুমুরিয়ায় দলিল লেখকদের প্রতিবাদ সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় দলিল লেখকদের আয়োজনে নিজ কার্যালয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,সম্প্রতি কতিপয় ব্যক্তি উপজেলা সাব রেজিস্ট্রার ও দলিল লেখকদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই প্রতিবাদে গতকাল শনিবার সকালে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  সমিতির সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম। দলিল লেখক নেতা মোঃ  সেলিম খানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলিল লেখক প্রশান্ত জোয়ারদার, হারুন-অর-রশিদ, মোঃ রেজাউল করিম, কামাল হোসেন,মফিজুল ইসলাম খান,মিলন সেখ,মোশারফ হোসেন রবীন্দ্র নাথ মন্ডল, মিজানুর রহমান,আক্তার হোসেন, সুজন মন্ডল, নিত্যানন্দ মণ্ডল, আব্দুর রহিম, মোস্তাফিজুর রহমান,আবদুল মান্নান সেখ প্রমূখ।

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ৫টি ইট ভাটায় অভিযান, দুটি ভাটায় ৩ লাখ টাকা জরিমানা

ডুমুরিয়া প্রতিনিধি

 ডুমুরিয়ায় ভদ্রা নদীর তীরে গড়ে ওঠা দেড় ডজন ইট ভাটার মধ্যে ৫টি ভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন। গতকাল শনিবার সকালে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এ নির্দেশনা দেন। এসময়ে তিনি দুথটি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ ৩লাখ টাকা জরিমানা আদায় করেন। জানা যায়, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ইটভাটা উ”েছদ কার্যক্রমে মাঠে নেমেছে প্রশাসন। প্রথমদিন নদীর জায়গা অবৈধ দখল করায় ৫টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। আগামী তিনদিন চলবে এই অভিযান। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজস্ট্রেট মোঃ মামুনুর রশীদ প্রথম দিনে অভিযান চালিয়ে খর্ণিয়া এলাকায় জাহান ব্রীকসে ২লাখ টাকা ও এফএম ব্রীকসে ১লাখ টাকা জরিমানা আদায়সহ সেতু ব্রীকস, এসবি ব্রীকস ও কেবি-২ ব্রীকসে সরকারি জায়গা দখলে থাকা সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।       

সুত্র জানায়, বিডাব্লিউডিবি খুলনার তালিকায় ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকায় ভদ্রা ও হরি নদীর তীরবর্তী জায়গায় মোট ১৮টি ইটভাটার নাম রয়েছে। যার অধিকাংশ ইটভাটা নদীর চর দখল করে ইট প্র¯‘ত করে আসছে। ইটভাটার মাধ্যমে এসব দখলের কারণে ভদ্রার শাখা নদী সালতাসহ সংযুক্ত অন্তত তিনটি খালের স্রোতের প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বছরের শীতকালিন সময় ক্রমন্বয় নদীর জায়গা ভাটার দখলে যা”েছ। যার ফলে এক সময়কার ৫০০ মিটার প্রশস্ত ভদ্রা নদী সংকুচিত হয়ে এখন ২০ থেকে ৩০ মিটার রয়েছে। এসব কারণে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে গত বছর ২২ ফেব্রুয়ারী হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ। ২৫ ফেব্রুয়ারী ওই রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্যার হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। রিটের বিবাদীরা হ”েছন এলজিআরডি, পানিসম্পদ, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের ডিজি, পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক, ডিসি ও এসপি, খুলনা, খুলনা-৫ এর সংসদ সদস্য, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানসহ মোট ১৪জন। এছাড়া খুলনার জেলা প্রশাসক ও ডুমুরিয়ার এসিল্যান্ডকে সিএস/আরএস অনুসারে জরিপ করে ভদ্রা ও হরি নদীর সীমানা নির্ধারণ করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। আদালতে প্রতিবেদন দাখিলের পর গতবছর ১৪ ডিসেম্বর আদালত ৬০ দিনের মধ্যে ১৪টি ইটভাটা উ”েছদ করতে ¯’ানীয় প্রশাসন ও সংশ্লিষ্টকে নির্দেশ দেন।  

মশিয়ালীতে জিহাদ হত্যা মামলার আসামি আজাদ আটক

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলার ২ নং আসামি আজাদ শেখ (৩০)কে আটক করেছে পিবিআই। তথ্য প্রযুক্তির মাধ্যমে নগরীর খানজাহান আলী থানা এলাকার মশিয়ালী সি,এন্ড বি এলাকা থেকে ১৯ ফেব্রুয়ারী রবিবার বেলা ১২ টার সময় তাকে আটক করা হয় । খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর ওসি মাহফুজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মশিয়ালী গ্রামের মৃত মোঃ আমজাদ শেখের পুত্র মোঃ আজাদ শেখ মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলা ও বাড়িতে অগ্নিসংঘোগ মামলার আসামি । উল্লেখ্য, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার চাচাতো ভাই  জিহাদকে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় নিহত সাইফুল ইসলামের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন যার নং-১২, তারিখ ১৮-৭-২০২০ইং।

সরকারি পিসি কলেজে সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ শ্রেনিতে ভর্তির জন্য ২০০ টাকা সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পিসি কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে “বঙ্গবন্ধু ম্যুরাল”এর পাদদেশে অবস্থান নেয় শিক্ষার্থীরা। নির্ধারিত দিনে কলেজে এসে ভর্তি হতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত ২০০ টাকা কর্তন করে ভর্তি কার্যক্রম চলমান রাখার ঘোষনা দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খান। পরে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থী ও ছাত্র নেতারা বলেন, শিক্ষার্থীদের না জানিয়ে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা, নৈশ প্রহরী ও কর্মচারী বাবদ নেওয়া ৩৫০ টাকা থেকে ৫০০টাকা এবং পরিবহন বাবদ ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে নতুন সেশন চার্জ ঘোষনা করে। করোনাকালে যেটা দেয়া অনেক শিক্ষার্থীর পরিবারের জন্য কষ্টদায়ক। অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক এই দুইশ টাকা দিতে অস্বীকৃতিও জানিয়েছেন। এ জন্য আমরা আন্দোলন করেছি। অধ্যক্ষ ও কলেজ প্রশাসন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায়, আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।

কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি হতে আসা শিক্ষার্থী শরীফা আক্তার মুনিয়া বলেন, একটা নিম্ন মধ্যবিত্ত অভিভাবকের জন্য দুইশ টাকা অতিরিক্ত দেওয়া যে কত কষ্টকর এটা শুধু তারাই বোঝে। ভর্তিতে দুইশ টাকা কমায় আমাদের খুব ভাল হয়েছে। এজন্য ছাত্র নেতা ও অধ্যক্ষ স্যারকে আমরা ধন্যবাদ জানাই।

আবির আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলেন, অতিরিক্ত এই দুই’শ টাকা না নেওয়ার সিদ্ধান্তে আমাদের অনেক উপকার হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ৯৫০ শিক্ষার্থীর অভিভাবকদের ২০০ টাকা করে বেচেঁ গেল।

বাগেরহাট সরকারি পিসি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এই তিন বিভাগে ৯৫০টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থী প্রতি ২৩২০ টাকা, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে ২২০০ টাকা করে নির্ধারণ করা হয়েছিল। এই টাকার মধ্যে নিরাপত্তা, নৈশ প্রহরী ও অত্যাবশ্যকীয় কর্মচারী বাবদ ৫০০ টাকা যা আগে ছিল ৩৫০ টাকা এবং পরিবহন বাবদ ২০০ টাকা যা আগে ১৫০ টাকা। এই দুই খাতের টাকা পূর্বের পরিমানে নেওয়ার জন্য আন্দোলন করে শিক্ষার্থীরা।

শিকার্থীদের আন্দোলন ও অতিরিক্ত সেসন চার্জের বিষয়ে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খান বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র মোতাবেক ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কলেজের পরিবহন ও অত্যাবশ্যকীয় কর্মচারী খাতে ফি বৃদ্ধির করা যাবে। সে অনুযায়ী এবছর পরিবহন খাতে ৫০ টাকা ও নিরাপত্তা, নৈশ প্রহরী, অত্যবশ্যকীয় কর্মচারী খাতে ১৫০টাকা বৃদ্ধি করা হয়েছিল। এটা একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছিল। যেহেতু শিক্ষার্থীরা এই অতিরিক্ত টাকার বিষয়ে প্রশ্ন তুলেছে, এজন্য আমরা অতিরিক্ত ২শ টাকা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। পূর্বের টাকা অর্থ্যাৎ মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী প্রতি ২ হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী প্রতি ২১২০ টাকা নেওয়া হবে।

সৎ ছেলেদের নির্যাতন থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সৎ ছেলে ও তাদের পরিজনদের নির্যাতনের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত. হাচেন আলী হাওলাদারের স্ত্রী শাহিনুর বেগম (৫৫)। শনিবার দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহিনুর বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার কন্যা শরণখোলা সরকারী কলেজের শিক্ষার্থী মোসা. সুমী আক্তার।

লিখিত বক্তব্যে জানান, উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত. হাচেন আলী হাওলাদারের দুই সংসারের স্ত্রী-পূত্র-কন্যাদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জের দীর্ঘদিনের। আমার কন্যাকে নিয়ে আমার পূত্র প্রবাসী মনির হোসেনের বাড়িতে থাকি। গত ১০ ফেব্রুয়ারী আমার ছেলে মনিরের ভোগদখলীয় জমির ঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হইলে আমাকে ও আমার কলেজ পড়ুয়া কন্যাকে বাড়ি ছেড়ে দিতে হুমকি ধামকি অব্যাহত রাখে। পরে ১২ ফেব্রুয়ারী দুপুরে আমার সৎ ছেলে ঢাকায় বসবাসকারী জামাল হাওলাদারের নির্দেশে অপর সৎ ছেলে নান্না হাওলাদারের নেতৃত্বে তার দুই পূত্র রাসেল হাওলাদার, মাসুম হাওলাদার, ইয়াসিন ফরাজীর ছেলে শহিদুল ফরাজী, মনির খলিফার ছেলে মেহেদী খলিফা, শহিদুল সওদাগরের স্ত্রী মঞ্জু বেগম, ও নাসির মাতুব্বরের স্ত্রী লিলি বেগম আমার ছেলের বাড়িতে প্রবেশ করে আমাকে ও আমার কন্যাকে বাড়ি ছেড়ে চলে যাবার হুমকি দেয়। ওই সময় আমার কন্যা সুমি প্রতিবাদ করলে নান্নার দুই ছেলে তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলিয়া দেয় এবং তার পড়নের কাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায় ও এলাপাথারি পিটিয়ে জখম করে আমি তার চিৎকার শুনিয়া মেয়েকে রক্ষা করিতে গেলে আমাকেও এলোপাথাড়ি পিটাইতে থাকে এবং শহিদুল ফরাজীর হাতে থাকা লোহার রড দিয়ে আমার মেয়ের মাথায় আঘাত করিতে গেলে তা লক্ষভ্রষ্ট হয়ে আমার ডান হাতের বাহুতে লাগে ও রক্তাক্ত জখম হই। আমি বর্তমানে শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় আমার কন্যা সুমী আক্তার শরণখোলা থানায় একটি মামলা দায়ের করলে পুনারায় বিবাদীরা হুমকি ধামকি অব্যাহত রাখে এবং মামলা তুলে না নিলে আমার কন্যাকে খুন করার হুমকি দেয়। অন্যদিকে মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্য না দেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শণ করিতেছে। এছাড়া অবৈধ মালামাল দিয়া আমাকে ও আমার কন্যাকে মিথ্যা মামলায় ফাঁসাইয়া জেল খাটানোর ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমানে আমি ও আমার কন্যা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। তাই এসব দুবৃত্তদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দেবহাটা রিপোটার্স ক্লাবে সাবেক সেনা সদস্যের জমি দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি

দেবহাটা রিপোটার্স ক্লাবে সাবেক সেনা সদস্যের জমি জোরপূর্বক দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় রিপোটার্স ক্লাবে উক্ত সংবাদ সম্মেলনটি করেছেন সাতক্ষীরা সদরের বৈচনা গ্রামের মৃত আব্দুল বারী শাহের ছেলে সাবেক সেনা সার্জেন্ট হাসানুজ্জামান (বাবলু)। রিপোটার্স ক্লাবে সভাকক্ষে লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি তার পিতা মৃত আব্দুল বারী শাহ ও চাচা আব্দুর রহমান পারিবারিক বন্টননামার মাধ্যমে ১৯৮৮ সাল থেকে উভয় ভোগদখল করে আসছে। ১৯৯৪ সালে তার পিতা শারিরিক অসুস্থতা অনুভব করলে তাদের অংশের সম্পত্তি নিজেদের মধ্যে বন্টন করা হয়। তাদের অংশে গর্ত, ডোবা ও পুকুর সহ পতিত জমি হওয়ায় সেখানে চাষাবাদ ও কোন প্রকার বর্গা দিতে পারিনি। ২০১০ সাল হতে প্রায় ৭ বছর ধরে তারা ঐ জমিতে নিজেদের অর্থ খরচ করে ভরাট দিয়ে স্থাপনা নির্মানের উপযোগী করেন। পরে সেখানে স্থাপনা নির্মানের কাজ শুরু করা হয়। অন্যদিকে তার চাচা তার অংশে চাষ ও বর্গা দিয়ে সার্বিক সুবিধা নিয়ে আসছেন। কিন্তু গত ৫-৬ মাস আগে তাদের স্থাপনার জায়গা তার (চাচার) বলে দাবি করেন তার চাচা। এমন অবস্থায় মিমাংসার কথা বললে তিনি উল্টো তাদের নামে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করতে থাকেন। এরপর তার পুত্র জুলফিকার আলি জিন্নাহ তাদের নামে বিভিন্ন জায়গায় ৫/৬টি মিথ্যা অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় বসাবসি হলে অফিসার ইনচার্জ বিষয়টি নিয়ে মিমাংশা করে দেন। কিন্তু কিছুদিন পর তারা আবারো নতুন করে হয়রানি শুরু করেছেন। হাসানুজ্জামান বাবলু বলেন, তার চাচাদের হয়রানি ও অত্যাচারে অতিষ্ট হয়ে তিনি সাতক্ষীরা এডিএম আদালতে একটি মামলা করেন। যার নং- পি১২৬৯/২১। মামলা করায় তারা তার বিরুদ্ধে ১৪৫ ধারা মতে পি-৩৯/২২ মামলা দায়ের করে। যার ধার্য দিনের আগে গত ১৪ ফেব্রুয়ারী, ২২ ইং তারিখ সকাল ৮ টার দিকে মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে প্রায় ৫০-৬০ জনের দল অস্ত্র নিয়ে তাদের জমিতে এসে তাদের হুমকি দিতে থাকে। এমনকি তাদের বিভিন্ন গাছ কেটে এবং স্থাপনা ভেঙ্গে ক্ষয়ক্ষতি করে। তার চাচার ছেলে জুলফিকার আলি জিন্নাহ’র নেতৃত্বে আসা সন্ত্রাসীরা আদালতের ধার্য দিনের আগে আইনকে অবমাননা করে আমাদের খুন, জখম হুমকি ও ক্ষতি সাধন করে। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার চাচাতো ভাই নিজেকে কখনো শিক্ষক, কখনো সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে আসছে। তিনি তাদের উক্ত হয়রানি ও অত্যাচার থেকে রেহাই পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরায় অস্ত্র, গুলি ও হ্যান্ডকাপসহ ৫ ছিনতাইকারী আটক

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অস্ত্র, গুলি, ডিবি পুলিশের পোশাক, একটি প্রাইভেটকার, একটি মটরসাইকেল ও হ্যান্ডকাপসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ এর দক্ষিন পাশে মেইন রোডের পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-৬ এর খুলনা কার্যালয়ে এক প্রেসবিফিং জানানো হয় ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠিত করে আসছিল বলে তারা স্বীকার করেছে।

আটককৃতরা হলেন, মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯),শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)।

র‌্যাব-০৬ এর অধিনায়ক লে.কর্নেল মোস্তাক আহমেদ প্রেস বিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‌্যাব-০৬ এর সদস্যরা সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার থানার বাইগুনি নামকস্থানে আসামীদের ছিনতাই এর প্রস্তুতিকালে ভুয়া ডিবি পুলিশের উক্ত ৫ জনকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করে। আটককৃতদের কাছ থেকে এ সময় একটি পিস্তল, একটি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, একটি অকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশের ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাধার চেইন ১টি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

তথ্য বিবরনী।।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের সাথে সাথে পতাকা নামানো হবে।

ঐদিন সকাল সাড়ে নয়টায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সিটি কর্পোরেশনের আয়োজনে নগরভবনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদজোহর সকল মসজিদে শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে অনুরূপ বিশেষ প্রার্থনা করা হবে।

২১ ফেব্রুয়ারি বিকাল চারটায় খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে শহিদ হাদিস পার্কে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন এবং একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা শহিদ হাদিস পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

 মহেশপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় জীবন মন্ডল (১৫) নামে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা বেলেঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী গোয়ালহুদা গ্রামের বিপুল মন্ডলের ছেলে। সে খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার সময় জীবন মন্ডল খালিশপুর থেকে মোটরসাইকেল যোগে মহেশপুর যাচ্ছিল। পথিমধ্যে বেলেঘাট নামক স্থানে পৌছলে বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী উত্তরা ইউনিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে জীবন মন্ডল মারা যায়। এ সময় জীবনের সাথে থাকা একই গ্রামের আব্দুর রশিদের ছেলে কলেজ পড়ুয়া ছাত্র রাজু(১৭)মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। শনিবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তালায় আম বাগান থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::

সাতক্ষীরার তালায় আছিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে। আছিয়া স্বামী পরিত্যক্ত হয়ে দীর্ঘদিন পিতার বাড়িতে থাকতেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসী বাড়ির পাশের আম বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর।

তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আছিয়া খাতুনকে বাড়ির পাশের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরাতহাল সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আছিয়ার কিশোরী বয়সে বিয়ে হয়। কিছুদিন পর সে স্বামী পরিত্যক্তা হয়। শনিবার সকালে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

ভোক শিক্ষকদের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

নগরীর খালিশপুর আইডিইবি ভবনে গতকাল শনিবার সকালে ভোকেশনাল শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধান কল্পে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশের উদ্দোগে খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মনি। প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান মিয়া, প্রধান বক্তা ছিলেন ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন আইডিইবির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, প্রকৌশলী রুহুল আমীন হাওলাদার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রনবকুমার দেব, আইডিইবির সভাপতি শেখ মোহাম্মদ হোসেন, মোঃ সেলিমুর রহমান, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন খুলনা জেলা সভাপতি মোঃ গোলাম রসুল বাদশা, সাঃ সম্পাদক নাজমুল হোসেন, ডালিম, রোকনুজ্জামান, শওকত আলী মিঞা সহ বিভিন্ন জেলার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : মন্ত্রী

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে পরিবেশ বিষয়ক দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রতিপাদ্য ‘ক্লাইমেট চেঞ্জ এন্ড ইকোসিস্টেম রেস্টোরেশন’। আজ ১৯ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তবে বাংলাদেশ পরিবেশের ক্ষতি না করেও আজ প্রথম সারির ভুক্তভোগী দেশ। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে। এজন্য বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে ন্যাশনাল এডাপটেশন প্লান তৈরি করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় রিসার্চ এবং নলেজ ম্যানেজমেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আজ জলবায়ু ইস্যুতে বিশ্বের সোচ্চার দেশ প্রধানদের মধ্যে অন্যতম। তিনি এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। জাতিসংঘের স্বীকৃতিও পেয়েছেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভৌগলিক অবস্থানজনিত কারণে এখানে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এই সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশমালা মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্ব দেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা নিয়ে বিশ্ব কতটা চিন্তিত সেটা বুঝতেই এই সম্মেলন।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর ১৯৭৩-১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশ বিষয়ে বিভিন্ন আইন করে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের কারণে তিনি এ বিষয়ে জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। এ থেকেই আমরা বুঝতে পারি পরিবেশ নিয়ে ভাবনা এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের।

উপমন্ত্রী বলেন, বিশ্বের ১৯৭টি দেশ সবাই এখন বিশ্বাস করে আমাদের পরিবেশ ও প্রতিবেশ ঠিক রাখতে হবে। গত বছর অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনেও পরিবেশের নানা দিক স্থান পেয়েছে। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশই চায় সুন্দর পরিবেশ ধরে রাখতে। তবে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী। তাদের বিষয়ে সবাইকে ভাবতে হবে।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিবেশ বিষয়ক প্রথম এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য বার্তা যে, আমাদের পরিবেশ নিয়ে ভাবার সময় এসেছে। সকলের গবেষণায় এই বিপর্যয় কাটিয়ে উঠতে হবে। তিনি আরও বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে আসছে। এসব দুর্যোগের কারণে সুন্দরবনের ক্ষতি হচ্ছে, আয়তন কমে আসছে। প্রতিবছর ২-৪টি দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল। সুন্দরবন না থাকলে এ উপকূলে মানব বসতি ও  জীবনযাপন সম্ভব হবে না। এ বিষয়ে ভাবতে পরিবেশ বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। সকলের চিন্তা-ভাবনায় আমাদের দেশ বিশ্বে আরও ভাল অবস্থান তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সম্মেলনের চিফ প্যাট্রন প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, এই সম্মেলনটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনে শুধু দেশের জন্যই নয় আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত নিয়েও আলোচনা হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উপকূলীয় এলাকায় হওয়ায় পরিবেশ ও প্রতিবেশ নিয়ে শিক্ষা ও গবেষণা করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকেই এমন সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্লিনারি স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. আইনুন নিশাত। প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের অরগানাইজিং সেক্রেটারি সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের অরগানাইজিং কমিটির কনভেনর প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এরপর অতিথিবৃন্দ এবং বিদেশি ডেলিগেটদের ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের বিষয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের অংশগ্রহণে প্রদর্শনীর উদ্বোধন করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এসময় ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর উপস্থিত ছিলেন।

সম্মেলনে খ্যাতনামা পরিবেশবিদ প্রফেসর ড. আলী রেজা খান ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, সুইডেনসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে ৬টি কি-নোট পেপার এবং ১২৫টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও সম্মেলনে ৬০ জন তরুণ গবেষকের গবেষণা নিবন্ধও উপস্থাপিত হবে।

নগরীতে তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

বর্তমান নিশিরাতের সরকার হটাও আন্দোলন এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারকে বিদায় করতে জাতীয়তাবাদী তাঁতীদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকার হটাও আন্দোলনের ডাক আসলেই মাঠে থেকে সকল কর্মসুচি সফল করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের নেতাকর্মীদের প্রতি মহানগর আহবায়ক মুহাম্মাদ আবু সাঈদ শেখ এ আহবান জানান। শনিবার (১৯ ফেব্রুয়ারি) আছর বাদ স্টেশন রোড জামে মসজিদে আলোচনায় তিনি আরো বলেন, বিনাঅপরাধে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রাখা হয়েছে। দলের লাখ লাখ নেতাকর্মীদের মিথ্যা মামলা দেয়া হয়েছে। এখন আর বসে থাকার সময় নেই। দলের সদস্য সচিব ম শ আলম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রিয়াজুর রহমান, মোক্তার হোসেন, নুরুল আমিন নান্নু, এড. আসলাম হোসেন, মোল্যা আলী আহমেদ, আসিফ ইকবাল, ডা. আব্দুল হালিম মোড়ল, সেলিম বড় মিয়া, মুনসুর আলী বাবলু, আজগার আলী, সৈয়দ হুমায়ুন কবির, হাবিবুর রহমান, সাইদুর রহমান আবু, মুরাদ হোসেন, রফিকুল ইসলাম, ইউনুস শেখ, শেখ দিদারুল ইসলাম, এসএম মাহমুদ, আতাউল করিম, আব্দুল জলিল, হারুন মোল্যা, মোস্তাফিজুর রহমান বাচ্চু, সোহাগ মোল্যা, রিপন হাওলাদার, মোল্যা আবু হাসান, নাভিন মোল্যা, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান শাওন, কেসমত, হাসিব, মো. মামুন হোসেন, সাব্বির, মোল্যা কবির হোসেন, ফয়সাল, মোস্তফা সানা, সামসুর রহমান, সুলতার শেখ, মান্নান হাওলাদার, নাজিম খাঁ, হাবিবুর রহমাস পান্নু, মাসুম হোসেন, সাচ্চু ব্যাপারী, পলাশ শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আ.লীগ নেতা হত্যা মামলায় আসামি জাসদের কেন্দ্রীয় নেতা

 কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মণ্ডলকে গুলি করে হত্যার ঘটনায় জাসদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের আসামি করে মামলা করা হয়েছে।

নিহতের ছোটভাই ইউপি সদস্য এনামুল হক বাদী হয়ে এ মামলা করেন। 

মামলার প্রধান আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক আব্দুল আলীম স্বপন।

এছাড়া স্বপনের ভাই ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন প্রধানসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান।

শুক্রবার সকালে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মণ্ডল ও তার দুই ভাই চরপাড়া মাঠে জিকে ড্রেনেজ খালে মাছ ধরতে যান। এ সময় প্রতিপক্ষ স্থানীয় জাসদ সমর্থিত মালিথা গ্রুপের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

স্কুলের সামনে থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

 মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় স্কুলের সামনে থেকে তুলে নিয়ে এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বালিদিয়া এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার কিশোরীর মা বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার প্রধান তিন আসামিকে আটক করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আকাশ শেখ (২২), মহম্মদপুর উপজেলার আমিনুর মোল্যা (২৫) ও কামাল মিনে (২৫)। মামলার আরেক আসামি লিটন মোল্যাকে (২৯) আটক করতে পারেনি। তিনি পলাতক রয়েছেন।      

পরিবার ও মামলা সূত্রে  জানা গেছে, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের দরিশালধা গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে  উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়ার হেসলাগাতি এলাকার যুবক আকাশ শেখ। বৃহস্পতিবার দুপুরে আকাশ ও তার সহযোগী আরও দুই যুবক দুটি মোটরসাইকেলযোগে ওই কিশোরীকে নহাটা বাজার এলাকার স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায়।

পরে উপজেলার বালিদিয়ার এলাকায় কামাল মিনের বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই কিশোরীর কানের দুল ও গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে বিকালের দিকে ওই কিশোরকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় চারজনের নামে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, আটক তিনজনের কাছ থেকে কিশোরীর গলার ও কানের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দরপত্র বনজ গাছের কাটা হচ্ছে ফলদও

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গলবাঁধ থেকে শহীদনগর পর্যন্ত তিন কিলোমিটার সেচ খালের রাস্তার দুই পাশের গাছ নির্বিচারে কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু বনজ গাছ কাটার টেন্ডার হলেও কেটে নেওয়া হচ্ছে ফলদ গাছও। এ ছাড়া টেন্ডারে গাছ মাটির উপরিভাগ থেকে কাটার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) শৈলকুপা শাখা অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া প্রধান সেচ খালের শৈলকুপার লাঙ্গলবাঁধ থেকে শহীদনগর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের জন্য সেচ খালের রাস্তার উভয় পাশের বনজ গাছ বিক্রির টেন্ডার আহ্বান করা হয়। ১১ লাখ ৯০ হাজার টাকায় কার্যাদেশ পায় মাহাবুব এন্টারপ্রাইজ। সরেজমিনে দেখা যায়, পাউবি কুষ্টিয়ার প্রধান সেচ খালের শৈলকুপার লাঙ্গলবাঁধ থেকে শহীদনগর পর্যন্ত টেন্ডার হওয়া বনজ গাছের সঙ্গে কেটে নেওয়া হচ্ছে ফলদ গাছও। আর সেগুলো কাটা হচ্ছে দুই থেকে তিন ফুট মাটি খুঁড়ে।

এলাকাবাসীর অভিযোগ, শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীদের যোগসাজশে এমন নির্বিচারে গাছ কাটা চলছে।

টেন্ডারে গাছ ক্রয়কারী হাটফাজিলপুর এলাকার মানিক বিশ্বাস জানান, তিনি কোনো ফলদ গাছ কাটেননি। তবে মাটি খুঁড়ে গাছ কাটার বিষয়ে তিনি বলেন, বোর্ডের কর্মচারীদের সঙ্গে আলোচনা করেই গাছ কাটা হচ্ছে।

গাছ ব্যবসায়ী সাহেব আলী বলেন, পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের সীমানাসংলগ্ন জমির মালিক ও পাউবি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করেই তারা ফলদ গাছ ক্রয় করে কেটে নিচ্ছেন।

কাশিনাথপুর গ্রামের ইউপি সদস্য আকরাম খান বলেন, পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের বনজ গাছের সঙ্গে বেআইনিভাবে ফলদ গাছ কেটে নেওয়া হচ্ছে। বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা দেখেও না দেখার ভাঁন করছেন।

পানি উন্নয়ন বোর্ডের শৈলকুপা শাখার কর্মচারী আব্দুর রশিদ জানান, তিনি টেন্ডারের গাছ কাটা দেখাশোনার দায়িত্বে আছেন। টেন্ডারের বনজ গাছ কাঠ ব্যবসায়ীরা কেটে নিয়ে যাচ্ছে আর ফলদ গাছ এলাকাবাসী কেটে নিচ্ছে। নিষেধ করলেও তারা কোনো কথা শুনছে না বলে জানান।

পানি উন্নয়ন বোর্ডের শৈলকুপা শাখার শাখা কর্মকর্তা উপসহকারী কর্মকর্তা বিকর্ণ দাস জানান, কুষ্টিয়া প্রধান সেচ খালের শৈলকুপা অংশের বনজ গাছের টেন্ডার হয়েছে। ফলদ গাছ কাটা নিষেধ। ফলদ গাছ কাটার বিষয়টি তার জানা নেই। এ ধরনের কাজ হয়ে থাকলে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

মেহেরপুরে কৃষক হত্যায় মামলা, অভিযুক্ত গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি।।

জমি বিরোধের জেরে কৃষক সাদেক আলী নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) গাংনী থানায় মামলাটি করেন নিহতের ভাই ভাই আবুল কাশেম।

এদিকে মামলার প্রধান আসামি খাইরুল ইসলামকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ বিঘা খাস জমি নিয়ে হোগল বাড়িয়া গ্রামের সাদেক আলী ও খাইরুল ইসলামের স্বজনদের মধ্যে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার ওই জমিতে রোপণ করা চারা নষ্ট করে খাইরুল ইসলামের স্বজনরা। শুক্রবার সে জমিতে ফের ধানের চারা রোপণ করতে গলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই নিহত হন সাদেক আলী। আহত হয় তার সহযোগী আরও ১০ জন।