Home খেলাধুলা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা ভারতের

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা ভারতের

10

স্পোর্টস ডেস্ক।।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই ফরম্যাটেই অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহকে। টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে চার সিনিয়র ক্রিকেটারকে।

আগামী ২৪ ফেব্রুয়ারি লখনৌয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিতি হওয়ার কথা রয়েছে। পরে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ধর্মশালায় হবে সিরিজের বাকি দুই ম্যাচ।  আগামি ৪ মার্চ টেস্ট সিরিজ শুরু হবে মোহালিতে । সবশেষ  ১২ মার্চ ব্যাঙ্গালুরু টেস্ট দিয়ে শেষ হবে শ্রীলঙ্কার ভারত সফর।

টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া সিনিয়র চার ক্রিকেটার হলেন চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা ও ঋদ্ধিমান সাহা। তাদের চারজনকেই রঞ্জি ট্রফি খেলে ফর্মে ফেরার পরামর্শ দিয়েছে নির্বাচকরা। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও রিশাভ পান্তকে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে রবিচন্দ্রন অশ্বিনকে রাখা হলেও, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কেবল মাঠে দেখা যাবে তাকে। স্পিনারদের আধিক্য নিয়ে গড়া স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার।

টি-টোয়েন্টি স্কোয়াড:রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গাইকদ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, ভেংকটেশ আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), দীপক চাহার, দীপক হুদা, রবীন্দ্র জাদেজা, ইয়ুজভেন্দ্র চাহাল, রবি বিষ্ণুই, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, জাসপ্রিত বুমরাহ (সহ- অধিনায়ক) ও আভেশ খান।

টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পঞ্চল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, শুবমান গিল, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ (সহ অধিনায়ক), মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।