Home বিনোদন সিনেমায় অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী!

সিনেমায় অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী!

9

বিনোদন ডেস্ক।।

ভালো স্ক্রিপ্টি পেলে সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় মডেল ও টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত রেডরাম ওয়েব ফিল্ম  টি ওটিটি প্লাটফর্ম চরকিতে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মুক্তি দেওয়া হয়েছে। এটি মেহজাবীনের প্রথম ওয়েব ফিল্ম।

ওয়েব ফিল্মটি  নিয়ে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, নিশো ও মেহজাবীন।

সাংবাদিকদের মেহজাবীন চৌধুরী বলেন, এটি আমার ফার্স্ট ওয়েবফিল্ম। আমি আসলে গল্পের প্রেমে পড়ে এই কাজটি করেছি।

সিনেমায় কবে দেখা যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, এইটা কে কি  সিনেমা মনে হচ্ছে না?

বড় পর্দার সিনেমায় কবে থেকে দেখা যাবে? জানতে চাইলে বলেন, একটু একটু করে শুরু করলাম। ফিরবো ইনশাআল্লাহ, যদি ভালো স্ক্রিপ্ট পাই। 

রেডরামে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি।

ভিকি জায়েদ-এর পরিচালনায় ফিল্ম-এ আরও অভিনয় করেছেন- মনোজ প্রামাণিক, নাসির উদ্দীন খান ও সালহা খানম নাদিয়াসহ অনেকে।