খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, নিশিরাতের সরকারের বিদায়ের ক্ষণ গণনা চলছে। আওয়ামী দুঃশাসনের ভয়ংকর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের আশঙ্কায় সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাই সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থেকে সাধারণ মানুষসহ নেতা কর্মীদের ওপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। এজন্য সরকার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করতেও দ্বিধা করছে না। দেশে রাজনৈতিক কোনো কর্মসূচি পালনের অধিকার কারো নেই। শ্বাসরূদ্ধকর এক পরিস্থিতির মধ্য আজ দেশের মানুষ। দেশের ভৌগলিক নিরাপত্তা নাজুক হয়ে পড়েছে। এই সঙ্কটময় অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে রাজপথে আন্দোলনের কোন বিকল্প নেই। মনা আরও বলেন, দেশে আজ আইনের শাসন ভূলন্ঠিত, গণতন্ত্র নির্বাসিত ও মানবাধিকার বিপন্ন। এ থেকে পরিত্রাণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
তিনি শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খুলনা আলিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আমরা সবাই মিলে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। শহীদ জিয়ার নেতৃত্বে পেরেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পেরেছি, এবার তারেক রহমানের নেতৃত্বেও পারব ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ চাই, যে বাংলাদেশের উন্নয়ন হবে জনগনের উন্নয়ন, কতিপয় ব্যক্তির নয়, কতিপয় গোষ্ঠীর নয়। আমরা সেই বাংলাদেশ চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার থাকবে, মানুষের নির্বিঘ্নে ভোট দেয়ার অধিকার থাকবে- সেই বাংলাদেশ আমরা ফেরত চাই।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির শফিকুল আলম তুহিন, রেহানা ঈসা, আজিজুল হাসান দুলু, কাজি মাহমুদ আলী, বদরুল আনাম খান, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম আশরাফুল আলম নান্নু, কে এম হুমায়ূন কবীর, মুজিবর রহমান, রুবায়েত হাসান, খন্দকার আহসানুল হক নিক, গাজী আফসার উদ্দিন, সফি উদ্দিন, এইচ এম আসলাম, সিরাজুল ইসলাম লিটন, মঈদুল ইসলাম টুকু, মো: জাহাঙ্গীর হোসেন, হুমায়ূন কবীর চৌধুরী, কে এম মাহবুব আলম, শরিফুল ইসলাম টিপু, মনিরুজ্জামান মনি, জুয়েল, আমিন আহম্মেদ, মেশকাত আলী, মাসুদ খান, শেখ বাইজিত হোসেন, আব্দুল হান্নান, হানিফ মাহমুদ, মো:ইউসুফ, মঞ্জু, লাভলিসহ অনেকে।
ভাইস চেয়ারম্যান দুদু’র মায়ের ইন্তেকালে খুলনা নগর ও জেলা বিএনপির শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র মা বেগম ফাতেমা ইব্রাহিম বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বেগম ফাতেমা ইব্রাহিম দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র মাতার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে সাবেক ছাত্রনেতা ও খুলনা জেলা যুবদলের সমাজকল্যান সম্পাদক মেজবাউল হক শুভ’র পিতা সৈয়দ আবুল কাশেম এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা শনিবার
।। খবর বিজ্ঞপ্তি।।
মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।











































