
দাকোপে রূপান্তরের উদ্যোগে নারী প্রতিনিধিদের কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি।।
খুলনার দাকোপে রূপান্তরের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড ও হেলভেটাসের সহায়তায় ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের মধ্যে ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, মনিষা গাইন, লিপি মন্ডল, চন্দনা জোয়দ্দার রেবা মন্ডল, কণিকা পোদ্দার, বিথিকা রায়সহ সংশ্লিষ্ট ইউপি নারী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সরকার কাঠামো ও স্থানীয় সরকারের নারী প্রতিনিধি হিসেবে দায়িত্ব কর্তব্য ও করনীয় বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। সার্বিক সহযোগীতা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।
দাকোপে প্রাণি সম্পদ প্রদর্শনীর সভায় হুইপ পঞ্চানন বিশ্বাস
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি।।
বর্তমান সরকার দেশের প্রান্তিক জনগোষ্টির আর্থ সামাজিক উন্নয়নে নানামূখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তারই অংশ হিসাবে জাতীর জনক বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শেখ হাসিনার সরকার দেশের প্রাণী সম্পদ খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিশেষ সহায়তা দিয়ে আসছে। মহামারী করোনাকালীন সময়ে সরকার এই খাতে বিশেষ প্রনোদনা দিয়ে খামারিদের পাশে দাড়িয়েছে। সরকারের দেওয়া সহায়তা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার সকালে দাকোপে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। তিনি সফল খামারিদের হাতে পুরুস্কার তুলে দিয়ে বলেন একদিকে পুষ্টি এবং আমিষের চাহিদা পুরন অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। যে কারণে আমাদের সুযোগের শতভাগ কাজে লাগিয়ে নিজের ভাগ্য উন্নয়নের সাথে সাথে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। “পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রানি সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যে প্রানি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলার ভারপ্রাপ্ত প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার। দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রানি সম্পদ বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ সুখেন্দু শেখর গায়েন, খুলনা জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ অরুন কান্তি মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, জেলা পরিষদ সদস্য কে,এম কবির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল। বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা প্রবির রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বোরহান উদ্দিন, সফল খামারী মোঃ শরিফুল ইসলাম, সেলিম হোসেন, জগবন্ধু গাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রানি সম্পদ সম্প্রসারন অফিসার সিফাত হোসাইন জয়া। প্রদর্শনীতে ৩০টি ষ্টলে বিভিন্ন ধরনের প্রানি প্রদর্শন করা হয়।
সাবেক এমপি মঞ্জু’র পক্ষ থেকে যোগিপোল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’র পক্ষ থেকে খুলনা মহানগরীর সকল ওয়ার্ডে ওয়ার্ডে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫ টায় যোগিপোল ইউনিয়নের ৯ টি ওয়ার্ড নেতৃবৃন্দের নিকট শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন । এ সময় উপস্থিত ছিলেন যোগিপোল ইউনিয়নের বিএনপি নেতা আরিফুর রহমান মন্টু, মোঃ সোয়েব মুন্সি, মোঃ রুমি সিকদার, হালিম শেখ, শেখ আঃ কুদ্দুস , মোল্লা গোলজার হোসেন, মোঃ আবু তৈয়ব মোঃ শওকত আলী, মনিরুল ইসলাম, আফসার শেখ, শাহ আলম সিকদার , মোঃ শহিদুল সিকদার, জাহাঙ্গির হোসেন হাওলাদার, মাহাবুবুর রহমান, মোঃ বাবুল গাজী, মোঃ আবুল খায়ের, মোঃ আজিজুল ইসলাম , মোঃ শাহাজান প্রমুখ ।
চুরি হওয়া মটর সাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার হরিনটানা থানার কেডিএ ময়ুরী আবাসিক প্রকল্পের সামনে থেকে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারন সম্পাদক শহিদুলের ইসলামের (টিভিএস মটরসাইকেল মডেল নং এ্যাপাচি, আর,টিআর ব্লু রংয়ের ইজ্ঞিন নং সি১এ ৬১২১৫৯১ ) অভিনব কায়দায় চুরি হয়। এ ব্যাপারে ভুক্তভোগি শহিদুল ইসলাম হরিনটানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ সুত্রে জানা যায় গত ১১ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪ টায় খুলনা কেডিএ ময়ুরী আবাসিক প্রকল্পের প্রধান গেটের সামনে তার মটরসাইকেলটি রেখে ভিতরে প্রবেশ করে । ১০ মিনিট পরে তিনি ফিরে এসে দেখেন তার মটর সাইকেলটি যথাস্থানে নেই। ঘটনার দিনই হরিনটানা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও থানা পুলিশ চুরি হয়ে যাওয়া মটরসাইকেলটি অদ্যব্যাধি উদ্ধার করতে পারেনি । এ বিষয়ে হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন চুরি হওয়া মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।
আশাশুনিতে ৩৮০০ শিক্ষার্থীকে ২য় ডোজের টিকা প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের আওতায় আরও ৩৮০০ শিক্ষার্থীকে ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের ২য় ডোজ প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলার রিভারভিউ কেরড়া পার্কে প্রতাপনগর ইউনিয়ন ও শ্রীউলা ইউনিয়নের মাধ্যমিক স্কুল, মাদরাসা কলেজ পর্যায়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।
কেওড়া পার্কে ২ হাজার ৫০০ ছাত্রকে এবং উপজেলা পরিষদ হল রুমে ২ হাজার ৩০০ ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে।
আশাশুনি কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ গণির সভাপতিত্বে সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বোরো আবাদের বর্তমান পরিস্থিতি, রোগ-বালাই ও পোকা মাকড় দমন, তিল ও মুগ আবাদ, পারিবারিক পুষ্টি বাগান ও সকল প্রকল্পের প্রদর্শনী নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে কুইজ প্রতিযোগিতায় নাওশীন উপজেলা চ্যাম্পিয়ন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে স্কুল পর্যায়ে সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতায় স্কুল শিক্ষক দম্পত্তির কন্যা নাওশীন উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। নওশীন উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী।
প্রতাপনগর ইউনিয়নের গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও কুড়িকাহুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন খাতুনের কন্যা নাওশীন স্কুল পর্যায়ের বাৎসরিক সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় উপজেলায় অংশ গ্রহন করে।
সকল প্রতিযোগিকে পরাজিত করে সে উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পেয়েছে।
সে সকলের দোয়া প্রার্থী।
খাজরায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই আহত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই আহত হয়েছেন।
এব্যাপারে বড় ভাই বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন।
লিখিত এজাহারে জানাগেছে, মৌলভী আব্দুল লতিফ কলেজের লাইব্রেরিয়ান আমিনুর ইসলাম ও তার ছোট ভাই দরবেশ-ই রসুলের মধ্যে দীর্ঘদিনের জমিজমা বিরোধ চলে আসছে। এনিয়ে ছোট ভাই তার বড় ভাইকে খুন জখমের হুমকী দিয়ে আসছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি সকালে আমিনুর তুয়ারডাঙ্গার দক্ষিণপাড়া জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই পিছন দিক থেকে আদলা ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে রক্তাক্ত হাড়ভাঙ্গা জখম হয়। পরে তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে ৯ ফেব্রুয়ারি থানায় ০৭ নং মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে বৈষম্য নিরসনে যুব সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে বৈষম্য নিরসনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান ও দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস। বক্তব্য রাখেন দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাস, অডিট ম্যানেজার উত্তর কুমার দাস, পিএএসিআর এমডিসির প্রকল্প ব্যব¯’াপক আল আমীন, রাজু দাস, সঙ্গীতা দাস, সামছুর নাহার প্রমুখ।
রূপসায় মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা গত ১৭ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১,টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনাতনে অনুষ্ঠিত হয়। সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:) মো:সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মো: শফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান।
এসময় আরও বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ মো: রাসেল, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জাহাঙ্গির শেখ, কামাল হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন,দারিদ্র বিমেচন কর্মকর্তা রেহেনা আকতার, তথ্য কর্মকর্তা দিলশান আরা, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু,অধ্যক্ষ মাও:শফিউদ্দিন নেছারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষক শামসুর রহমান, ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, ইউপি সদস্য রিনা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটের বালিয়াডাঙ্গায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংক্রান্ত সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংক্রান্ত জবাবদিহিতা মুলক উন্মুক্ত ওয়ার্ড সভা ০৭নং বালিয়াডাঙ্গা ওয়ার্ডের বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা স্বপন দাশ। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা তৃনমূলের জনগনকে ক্ষমতায়িত করার জন্য কাজ করে যাচ্ছি। তৃনমূলের জনগন ক্ষমতায়িত হলে স্থানীয় সরকার শক্তিশালি হবে। আর জনগন ক্ষমতায়িত হলে জনগন উপকৃত হবেন। তিনি বলেন, বাল্য বিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সকলের ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে। আর সেটি করতে পারলে দেশ তথা রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব হবে।
উদ্ভোধক ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। তিনি বলেন আমরা জনগনের সাথে ইউনিয়ন পরিষদের একটি সেতু বন্ধন তৈরী করতে চাই। তাই আমি নিজের ইচ্ছামত কোন কাজ না করে আপনাদের সাথে নিয়ে এলাকার সকল উন্নয়ন করতে চাই। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমা›ন্ডার সুবীর কুমার মিত্র। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত (৭,৮ ও ৯) নং ওয়ার্ডের মহিলা সদস্যা স্বপ্না বেগম। ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ এর পরিচালনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ততা করেন, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, যুগ্ন-সাধারন সম্পাদক সুমন কুমার ধর, অমল দত্ত মনি, সাবেক মেম্বর শেখ সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান ও মহিলা সদস্যা মর্জিনা বেগম। সভায় দু’শতাধিক নারী ও পুরুষ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। যা ইউনিয়ন পরিষদের সচিব রাজিব মজুমদার খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এসময় ১৫০০শতাধিক নারী ও পুরুষ সহ সর্বস্থরের জনগন উপস্থিত ছিলেন। ##
গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনা জেলা কমিটির ফলো আপ মিটিং
খবর বিজ্ঞপ্তি
গণতান্ত্রিকবাজেট আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে দৈনিক প্রবাহ ভবন কনফারেঞ্জ রুমে ফলো আপ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং-এ সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এড. কুদরত ই খুদা। সভায় কি নোট পেপার উপস্থাপন করেন সংগঠনের সাঃ সম্পাদক খালিদ হোসেন। অতিথি ছিলেন নাগরিক নেতা অধ্যাপক আনোয়ারুল কাদির ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন নাগরিক নেতা নাজমুল আজম ডেভিট, ফুলতলা মহিলা কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সাংবাদিক মহেন্দ্রনাথ সেন ও খলিলুর রহমান সুমন, জাসদ নেতা আরিফুজ্জামান মন্টু, সোনালী দিন প্রতিবন্ধি সংস্থার সভাপতি ইসরাত আরা হীরা, রুনা লায়লা প্রমুখ। সভায় চাপিয়ে দেয়া সাংস্কৃতিক থেকে বের হয়ে গণতান্ত্রিক কায়দায় বাজেট প্রণয়ের দাবি জানানো হয়।
৭৫ পরবর্তী খুলনার আওয়ামী রাজনীতিতে বেলায়েত হোসেন বাচ্চুর অবদান ভুলবার নয়-শেখ হারুন
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল ১৭.০২.২০২২ ইং খুলনা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধ্যা বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকাল ৪.৩০ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচলা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্দ্যা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়া ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রকৃত কর্মী।৭৫ পরবর্তী খুলনার আওয়ামী রাজনীতিতে বেলায়েত হোসেন বাচ্চুর অবদান ভুলবার নয় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি স্বাধীনতার স্বপক্ষে থেকে যুদ্ধ-বিধ¦স্থ বাংলাদেশ গড়ার জন্য জাতির জনকের সাথে থেকে নিরলশ ভাবে কাজ করেছেন। এছাড়াও তিনি আওয়ামী লীগকে সু-সংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড. সুজিত কুমার অধিকারী সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মোস্তফা কামাল পাশা খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, সদস্য অসিত বরণ বিশ্বাস, পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, অমিয় অধিকারী, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, উজ্জল দাস, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, চিশতি নাজমুল বাসার সম্রাট, খায়রুল বাসার, আলমগীর হোসেন রাজু, সাইফুল ইসলাম সাইফ, মোঃ সালাহউদ্দিন, রুবেল হোসেন, আব্দুল খালেক স্বাধীন, বিশ্বজিত মন্ডল, তুর্য প্রমুখ।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে খুলনা ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটুর পিতা ও সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ একরামুল হক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং খুলনা জেলা আওয়ামী লীগের দফফর সম্পাদক এম এ রিয়াজ কচি ও কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জিয়াদ আলীর সুস্থতা কামনা করা হয়।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর মোহাম্মদনগরের আব্দুস সাত্তার আকনের ছেলে পল্লব আকন (২০), গোয়ালখালী রেলক্রসিং এলাকার মৃত. শেখ হায়দার আলীর ছেলে মো. জনি (২৮), দৌলতপুর মুন্সিপাড়া দারোগা মসজিদ রোডের মো. ইউসুফ আলী শেখের ছেলে
মো. আল-আমিন (৩৩), গিলাতলা মোল্যাপাড়ার মো. জাকির হোসেনের ছেলে মো. মুস্তাফিজুর রাহমান (২৯) ও রায়েরমহল বাজার ক্রস রোডের এমডি মোহাম্মদ মোতাকাব্বের হোসেনের ছেলে শেখ ফায়সাল আহমেদ (৩১)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোলে র্যাবের অভিযানে একটি পিস্তলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বোনাপোল পোর্ট থানাধীন রপ্তানি মাঠে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ১৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অস্ত্রধারী হলেন যশোর জেলার বোনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের খোকন শেখের ছেলে মো. সোহেল শেখ (৩৮)।
র্যাব-৬ জানায়, ১৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে যশোর জেলার বোনাপোল পোর্ট থানাধীন রপ্তানি মাঠে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় রপ্তানি গেটের সামনে যশোর টু বেনাপোলগামী পাকা রাস্তার উপর থেকে একটি বিদেশী পিস্তলসহ সোহেল শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।










































