Home আঞ্চলিক রূপসায় মৎস্য ঘেরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ বিনষ্ট

রূপসায় মৎস্য ঘেরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ বিনষ্ট

13

স্টাফ রিপোর্টার।।

রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে পুর্ব শত্র“তার জের ধরে মৎষ্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই মৎস্য ঘেরের প্রায় ৬-৭ লাখ টাকার মাছ বিনষ্ট হয়েছে। এঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি শেখ মোঃ হান্নান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ সিআইডি’র ফরেনসিক ল্যাবে পরিক্ষার জন্য বিষ প্রয়োগের আলামত, মরা মাছ ও ঘেরের পানি সংগ্রহ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে শেখ মোঃ হান্নান একটি মৎস্য ঘেরে গলদা চিংড়ি, রুই ও কাতলা মাছের চাষ করেছেন। গত ১৬ ফেব্র“য়ারি রাতে দুর্বৃত্তরা তার ওই ঘেরে বিষ প্রয়োগ করে। এতে পরদিন সকালে ঘেরের সমস্ত মাছ মরে পচেঁ ভেসে ওঠে। আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৎস্য ঘেরে গিয়ে এ চিত্র দেখে দ্রুত থানায় খবর দেন ঘের মালিক শেখ হান্নান।

এবিষয়ে তিনি বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে রূপসা থানায় অভিযোগ দাখিল করেছেন। এরা হলেন, হোসেনপুর গ্রামের শেখ সাইদুর রহমানের ছেলে নওশাদ হোসেন প্রিন্স, শ্রীফলতলা এলাকার মৃত রইজ উদ্দিনের ছেলে সৈয়দ আলী ও ইয়াদ আলী। সৈয়দ আলীর সাথে বেশ কিছুদিন ধরে জমিজমা নিয়ে হান্নান শেখের সাথে বিবাদ রয়েছে।

রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, এঘটনার তদন্ত চলছে। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।