কে এম রেজাউল করিম ।।
কবির ভাষায় মা তোর আমের বনে ঘ্রাণে পাগল করে । দেবহাটায় ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল, দেবহাটা উপজেলা ও তার আশেপাশে এলাকাগুলোতে ছোট-বড় প্রায় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল এতে বেড়েছে ভ্রমরের আনাগোনায় মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত দেবহাটা।
দেবহাটার গ্রামগুলোতে ঘুরে দেখা যায় বাড়ির আঙিনায় পুকুরপাড় বাগান সহ সকল আম গাছে মুকুলের ঝাঁপিয়ে পড়েছে মুকুলে ।ছোট-বড় প্রায় সকল গাছ মুকুলে ভরে গেছে স্থানীয় দেশি জাত সহ অম্রপালি, ফজলি ,লতাই ,ন্যাংড়া সহ নানা জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল ।মুকুল আসলে অনেকেই গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রয়ের অপেক্ষায় আছে ,কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকে।
দেবহাটার বিভিন্ন নার্সারিতে কথা বললে তারা বলেন মুকুল আসার সাথে সাথে মুকুলে সকালে পানি স্প্রে করতে হয় ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার কুয়াশা বেশি হলে আমের মুকুল পুড়ে যায়। মুকুল থেকে গুটি ধরার পরে গাছে পিপড়া লাগতে পারে পিঁপড়া আমের গুটি ক্ষতিসাধন করে থাকে । তবে এ বছর কুয়াশা কিছুটা কম থাকায় আমের ফলন ভালো ও বেশি হতে পারে ।
এই ব্যাপারে কয়াক জন, আম বাগান মালিকদের কাছে জানতে চাইলে তারা বলে,আমরা আশা করি এবার আমের বম্পার ফলন হবে,আমাদের আম দেবহাটার বিভিন্ন বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্না শহরে বিক্রি জন্য পাঠানো হয়, আরো বলেন এই বছর মুকুল আসার মুহুর্তে যে বৃষ্টি হয়েছে আশা করি এবছর আর মুকুল তাপে পুড়ে যাওয়ায় সম্ভাবনা কম থাকবে। আর গত বছর ইয়াস ঝরে যে ক্ষতি হয়েছে সে ক্ষতিটা কিছুটা চলতি বছরে তুলবো এই আশা রাখি।
দেবহাটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শনে যুগ্ম সচিব
দেবহাটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের জন্য প্রস্তাবিত স্থান ও জমি পরিদর্শন করেছেন সাতক্ষীরার সাবেক এডিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব শেখ হামিম হাসান সহ প্রতিনিধি দল। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে তিনিসহ প্রতিনিধি দলের সদস্যরা মিনি স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত উপজেলার ঈদগাহ বাজার ও পাকড়াতলার মধ্যবর্তী সখিপুর টু দেবহাটা সড়কের দক্ষিন পাশের তিন একর জমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুগ্ম সচিব শেখ হামিম হাসান বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি নির্মানের জন্য ২০২০ সালে মার্চ মাসে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। সে মোতাবেক স্থানটি পরিদর্শনে এসেছি। তিন একর জমি কিনে সেখানে আধুনিক মানের স্টেডিয়াম ও ভবন নির্মান করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয় পর্যায়ে অর্থাৎ ২০২৩ সালের মধ্যে স্টেডিয়ামটির নির্মান শেষ হবে বলেও জানান তিনি। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ প্রতিনিধি দলটির সদস্যরা উপস্থিত ছিলেন।











































