Home আঞ্চলিক মার্চের মধ্যে খুলনা জাপার সব সাংগঠনিক কমিটি গঠনের নির্দেশ

মার্চের মধ্যে খুলনা জাপার সব সাংগঠনিক কমিটি গঠনের নির্দেশ

9

ঢাকা অফিস।।

আগামী মার্চ মাসের মধ্যে খুলনা জেলা জাতীয় পার্টির অসমাপ্ত সবকটি সাংগঠনিক কমিটি শেষ করার নির্দেশনা দিয়েছেন খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির জরুরি সভায় নেতাকর্মীদের তিনি এ নির্দেশনা দেন। টেপা বলেন, ‘খুলনা বিভাগের সাংগঠনিক কার্যক্রম চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারনে স্থগিত করা হয়েছিল, এখন থেকে পুনরায় শুরু করা হবে। অসামাপ্ত জেলা সন্মেলনগুলো দ্রুত সম্পন্ন করার জন্য নতুন তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। মেয়াদ উত্তীর্ণ জেলা সন্মেলনগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। জেলা নেতৃবৃন্দকে অনতিবিলম্বে সন্মেলন সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করতে হবে।’ দলের প্রেসিডিয়াম সদস্য ও খুলনার অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপার সভাপতিত্বে তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল হক জহির, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক এস এম মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট ফাইকুজ্জামান ফিরোজ, হুমায়ুন কবির শাওন, অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন।