Home আঞ্চলিক মোরেলগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনীতে দর্শকের ভীড়

মোরেলগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনীতে দর্শকের ভীড়

12

টি.এম.মনির হোসেন ।।

বাগেরহাটের মোরেলগঞ্জে একদিনের প্রাণীসম্পদ প্রদর্শনীতে বেশ দর্শক সমাগম হয়েছে। বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা পুতুল ও জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা। সভা পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান। এবারের প্রদর্শনীতে ২৫টি ষ্টল অংশ গ্রহন করেছে।