Home আঞ্চলিক শ্যামনগরে সুভাস’র সুদ ব্যবসার ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে

শ্যামনগরে সুভাস’র সুদ ব্যবসার ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে

9

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।

 সাতক্ষীরা শ্যামনগরের সুভাস চন্দ্রের অনিবন্ধিত লাগামহীন সুদ ব্যবসার ফাঁদে পড়ে মানুষ অতিষ্ঠ। কোনভাবেই  থামানো যাচ্ছে না স্থানীয় সুদ কারবারি ও মানব ব্যাংক নামে পরিচিত সুভাস চন্দ্রের রমরমা সুদ ব্যবসা। বর্তমানে উচ্চ আদালত থেকে যে সমস্ত অনিবন্ধিত স্থানীয় সুদ কারবারি আছে তাদের তালিকা দেওয়ার জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক এসব অনিবন্ধিত সুদ কারবারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। উচ্চ আদালত থেকে অনিবন্ধিত সুদ ব্যবসায়ীদের সুদের ব্যবসা বন্ধের নির্দেশ থাকলেও  নির্দেশনা উপেক্ষা করে সুভাস সহ কথিত অনেক সুদ ব্যবসায়ীরা লাগামহীন ভাবে চালাচ্ছে তাদের কার্যক্রম। সুভাস চন্দ্র দাস সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাধঘাটা গ্রামের রবিন্দ্র নাথ দাস এর ছেলে সুভাস চন্দ্র দাস (৩০)। সুভাস চন্দ্রের বাবা পেশায় একজন দিনমজুর। সরকারি ০৯ শতক খাস জমির উপর দুচালা ঘর বেঁধে স্ত্রী, ছেলে সহ পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। সুভাস এর বাবা রবিন্দ্র নাথ দাস পৈত্রিক সূত্রে ০৪ শতক জমি প্রাপ্ত হন। রবিন্দ্র নাথ দাসের তিন কন্যা ও এক ছেলে সন্তান আছে। জানা গেছে, সুভাস এর বাবা একজন দিন মজুর হওয়ার পাশাপাশি ছোটখাটো সুদ কারবারি ব্যবসায়ী হিসেবে পরিচিত। সুভাস আর্থিক দৈন্যতার কারণে গত ইং ২০১৬ সাল থেকে অনিবন্ধিত স্থানীয় সুদ কারবারিতে নাম লেখান। সুদ ব্যবসার শুরুতেই তিনি ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা সুদে খাটাতেন।

এক্ষেত্রে হাজার প্রতি মাসিক ১ শত টাকা করে সুদ গ্রহণ করতেন। সুদ গ্রহণকারী ব্যক্তিদের কাছ থেকে জামানত হিসেবে সুদের টাকার বিপরীতে ব্যবহারিত স্বর্ণ, মোবাইল, স্বাক্ষরিত ব্লাঙ্ক চেক, স্ট্যাম্প নিজের কাছে রাখতেন। শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের কালিপদ দাস সহ আরো অনেকে জানান সুভাস চন্দ্রের বাবা রবীন্দ্র নাথ ছোটখাটো সুদ কারবারি হওয়ার সুবাদে সুভাস চন্দ্রকে স্থানীয় সুদ কারবারীতে নাম লেখাতে কেউ থামাতে পারেনি। তারা আরো জানান, সুভাস প্রথমে ২ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা সুদে দিতেন কিছু সংখ্যক সহজ সরল শ্রেণী পেশার মানুষকে। বর্তমানে ১০ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ সুদে টাকা দেন। সুদ ব্যবসাকে আড়াল করতে সুভাস চন্দ্র দাস বর্তমানে নাপিতে নাম লিখিয়েছেন। ভুক্তভোগী নিতাই দাস বলেন, মানব ব্যাংক নামে পরিচিত সুভাস চন্দ্র দাসের নিকট থেকে ৫

হাজার টাকা চড়া সুদে যা মাসিক হাজার প্রতি ১ শত টাকা মোট ৫ শত টাকা দেওয়ার শর্তে সুদ গ্রহণ করেন। এক্ষেত্রে জামানত হিসাবে তিনি তার শখের ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি সুভাসের কাছে জমা রাখেন। পরবর্তীতে ভুক্তভোগী মাসিক ৫ শত টাকা হারে সুদ প্রদান করার এক পর্যায়ে সুদে গ্রহণ করা মূল টাকা ৫ হাজার থেকে ২ হাজার টাকা বাকি থাকায় মোবাইল ফোনটি ফেরত পাননি। তিনি আরো বলেন, ৫ হাজার টাকা সুদ নিয়ে ১০ হাজার টাকা সুদ গুণতে হয়েছে। নাম প্রকাশে একাধিক ব্যক্তিরা বলেন, সুভাসের সুদে খাটানো মূল টাকার বিপরীতে দ্বিগুন টাকা সুদ গ্রহণকারী ব্যক্তিরা দিয়েও সুভাসের হাত থেকে রেহাই না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া সুদ গ্রহণকারী কতিপয় ব্যক্তিরা মূল টাকা সহ সমুদয় সুদের টাকা পরিশোধ পূর্বক অল্প কিছু সুদের টাকা এমনকি সমুদয় সুদের টাকা পরিশোধ শেষে সামান্য কিছু মূল টাকা বকেয়া থাকলে সুভাস ঐ সমস্ত ব্যক্তিদের কাছ থেকে জামানত স্বরূপ নেওয়া স্বাক্ষরিত ব্লাঙ্ক চেক, ব্লাঙ্ক স্ট্যাম্প স্বীয়বলে লক্ষ লক্ষ টাকার জামানত সৃষ্টি করে আইনজীবীদের ভুল তথ্য দিয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা খাড়া করতেন। সুভাস চন্দ্র দাস সুদের টাকার জন্য ভুক্তভোগীদের থেকে জমিজমা সহ তাদের সহায় সম্পত্তি মিথ্যা মামলার ভয় দেখিয়ে নিজের নামে করে নিতেন। এ বিষয়ে সুভাস চন্দ্র দাস এর সাথে মুঠোফোনে আলাপকালে অনিবন্ধিত সুদের ব্যবসা ও মানুষকে মিথ্যা হয়রানীমূলক মামলা করার ব্যাপারে জানতে চাইলে তিনি সুকৌশলে এড়িয়ে যান।