Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

187
ফাল্গুনের প্রথম প্রহরে তরুণ-তরুণীরা মেতে উঠে ‘বসন্ত’ উৎসবে। বসন্তের রঙ হলুদ। চারপাশে বাসন্তী রঙের ছড়াছড়ি: পিবিএ

৬ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতে জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা কারাগারে

স্টাফ রিপোর্টার

খুলনা জনতা ব্যাংক কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আব্দুল মজিদ সিদ্দিকীকে ৬ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৪ ফেব্রুয়ারি) মহানগর বিশেষ দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক  মো. শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি ব্যাংকের অগোচরে নগরীর শিরোমনি এলাকার মেসার্স ট্রান্স ওশ্যান ফাইবার প্রসেস (বিডি) লিমিটেডকে লে-অফ ঘোষণা করে মালিকপক্ষ। এসময় মিলে গোডাউনে ব্যাংকের ঋণ আদায়ের জন্য ৬ কোটি ৭৫ লাখ টাকার পাট মজুদ আছে বলে প্রতিবেদন দাখিল করেন জনতা ব্যাংক কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আব্দুল মজিদ সিদ্দিকী। পরে দুদকের টিম সরেজমিনে গোডাউনে গেলে সেখানে কোন মালামাল পাওয়া যায়নি। আসামিরা যোগসাজসে ব্যাংকের ওই টাকা আত্মসাত করেছে। এ ঘটনায় জেলা দুর্নীতি দমন অফিসার আবু মো. আরিফ সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন যার মামলা নং- মহানগর বিশেষ ৮/২০। মামলায় মেসার্স ট্রান্স ওশ্যান ফাইবার প্রসেস (বিডি) লিমিটেড এর মহাব্যবস্থাপক আমিন মোল্লা, গুদাম রক্ষক দিলিপ কুমার অধিকারী ও সিনিয়র অফিসার আব্দুল মজিদ সিদ্দিকীকে আসামি করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তরুন কান্তি ঘোষ তদন্ত করে ১৯৯৬ সালে চার্জশিট দেন।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, পুরাতন এই মামলার আসামী আব্দুল মজিদ সিদ্দিকী গত ৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে গ্রেপ্তার হয়। পরে খুলনায় আনা হলে তিনি আদালতে জামিন আবেদন করেন। বিচারক জামিন না-মঞ্জুর করেছেন।

নগরীতে ২২ কোটি টাকার কোকেন ধ্বংস

স্টাফ রিপোর্টার

নগরীতে ২২ কোটি টাকার কোকেন বিনষ্ট করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আদালত চত্ত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে এই কোকেন প্রকাশ্যে ধ্বংস করা হয়। জুডিশিয়াল আদালতের মালখানার সাব-ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ আগস্ট রাত পৌনে ১০ টার দিকে র‌্যাব-৬ খুলনার একটি দল মহানগরীর হাদিস পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় ওই দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়লাপোতা মোড়ের পাশে একটি চক্র মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে পৌঁছালে কয়েকজন লোক পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন র‌্যাব কর্মকর্তারা। পালানোর কারণ জানতে চাইলে সোহেল জানায়, তার কাছে কোকেন আছে। র‌্যাব কর্মকর্তারা সেখান থেকে ২৩০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার অনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা। সোহেলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গগনবাবু রোডের একটি বাড়ি থেকে কোকেন বিক্রির মূল হোতা আরিফুর রহমান ছগিরকে গ্রেফতার করা হয়। ছগিরের দেওয়া তথ্য মোতাবেক দাকোপ উপজেলায় রাত তিনটার দিকে অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র মন্ডল ও ফজলুর রহমান ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী টুটপাড়ায় অভিযান চালিয়ে এস এম এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর রূপসা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হলে তিনটি কোকেনের প্যাকেট বের করে দেয় তিনি। যার মধ্যে ২ কেজি ২০ গ্রাম কোকেন পাওয়া যায়। সোয়া দুই কেজি কোকেনের মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা। র‌্যাব কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় ২০২১ সালের ৭ অক্টোবর একজনকে মৃত্যুদন্ড দেয় আদালত। আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দু’জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। এছাড়া সোহেল রানাকে আমৃত্যু কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, ছগিরকে ১৫ বছর সশ্রম কারাদন্ড ও এক লাখ জরিমানা ও অনাদায়ে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং বিকাশ চন্দ্র মন্ডল, এরশাদ ও ফজলুর রহমান ফকিরকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

নগরীর সেই প্রতারক মনি’র আরও দুই সহযোগি জেলহাজতে

স্টাফ রিপোর্টার

নগরীর সময়ের খবর পত্রিকার সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর চেষ্টাকারী আলোচিত সেই প্রতারক ফরিদা ইয়াসমিন মনি’র আরও দুইজন সহযোগিকে  জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (১৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমি আহমেদ এ আদেশ দিয়েছেন।

জেলহাজতে প্রেরণ হওয়া ওই দুই আসামি হলেন ঢাকার মুগদা থানাধীন ১৬৯ দক্ষিণ মুগদা মান্ডার চাঁন মিয়া গলির বাসিন্দা শাহাদাৎ হোসেন চৌধুরীর ছেলে কাওছার আহমেদ চৌধুরী (৪৫) ও বংশাল থানাধিন ছিদ্দিবাজার জবেদ গলির দেলোয়ার হোসেন ওরফে দিলু মিয়ার ছেলে আশিকুর রহমান (৩৪)। এরা দু’জনই প্রতারক মনি’র সহযোগী হিসেবে কাজ করেন। বিভিন্ন মিথ্যা মামলায় স্বাক্ষী ও নানা প্রতারণার সাথে জড়িত এ চক্রটি। এদের মধ্যে কাওছার আহমেদ প্রতারক মনি’র ঢাকার ভাড়া বাসার বাড়ির মালিক ও আশিক তার সহযোগী বলে জানা গেছে।

প্রতারক মনি’র বাদী হয়ে ঢাকার মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ান ও আইনজীবী মেহেদী হাসানের নামে একটি ষড়যন্ত্রমুলক মামলা করেন। ওই মামলায় কাওছার আহমেদ চৌধুরী ও আশিকুর রহমানকে মিথ্যা স্বাক্ষী বানানো হয়। এছাড়া ৩শ’টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর চেষ্টার মামলায়ও এরা দু’জন প্রতারক ফরিদা ইয়াসমিন মনি’র স্বাক্ষী হিসেবে রয়েছে বলে তথ্য মেলে। পরবর্তিতে দেখা গেছে মনি’র বিভিন্ন মামলায় এদেরকে স্বাক্ষী বানিয়ে নানাভাবে প্রতারনা ও ব্লাকমেইল করে এ চক্রটি। এবিষয়ে ইতোমধ্যে বেশ কিছু লিখিত অভিযোগ ও জিডি এ প্রতারক চক্রটির বিরুদ্ধে পাওয়া গেছে।

এরআগে গত ২৪ নভেম্বর রাতে প্রতারক চক্রের হোতা ফরিদা ইয়াসমিন মনিকে গ্রেফতার করে র‌্যাব-৬ সদস্যরা। ২৫নভেম্বর সদর থানা পুলিশ আদালতে সোপর্দ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মো. শাহীদুল ইসলাম আসামি মনিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। ২মাস ৯দিন কারাবাসের পর গত ৮ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে তার জামিন হয়। প্রতারক ফরিদা ইয়াসমিন মনি নগরীর সোনাডাঙ্গা থানাধিন করিম নগর মসজিদ এলাকার মৃত. আব্দুল ওহাব খাঁনের মেয়ে। সে বসুপাড়া কবরখানা এলাকার টাওয়ার ওয়ালা গলির শহিদুল ইসলামের বাড়ির ৫তলায় ভাড়া থাকেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে সাংবাদিক সোহাগ দেওয়ানের নামে একটি ভুয়া অঙ্গিকার নামা তৈরি করে এ প্রতারক চক্রটি। ওই অঙ্গিকারনামায় বলা হয়, ফরিদা ইয়াসমিন মনি নামের এক নারীর সন্তান উদ্ধারের কথা বলে সাংবাদিক সোহাগ দেওয়ান ৩লাখ ৭৭হাজার টাকা নিয়েছেন। এ অঙ্গিকারনামাটি ব্যবহার করে ওই চক্রটি সোহাগ দেওয়ানের বিরুদ্ধে ইতোমধ্যে নানা দপ্তরে অভিযোগ, মামলাসহ নানাভাবে হয়রানি করে। এরপর প্রাথমিকভাবে প্রমান মেলে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তৈরি করা অঙ্গিকারনামাটি ২০১৮ সালের ৪জানুয়ারির তারিখে দেখানো হলেও সেটি আসলে ২০২০ সালের ১৪ অক্টোবর সরকারের সংশ্লি¬¬ষ্ট দপ্তর থেকে বিক্রি হয়েছে। সহকারি নিয়ন্ত্রক (স্ট্যাম্প) প্রধান কার্যালয় ও পিরোজপুর জেলা প্রশাসকের ট্রেজারী শাখার লিখিত তথ্যমতে এ প্রাথমিক সত্যতা বেড়িয়ে আসে। এঘটনায় গত ১৫ নভেম্বর খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রেকর্ড করতে কেএমপি’র সদর থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ হাতে পেয়ে খুলনা সদর থানায় প্রতারক চক্রের প্রধান ফরিদা ইয়াসমিন মনিসহ ৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়। দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৩৮৫, ১০৯ ও ৫০৬ ধারায় গত ১৯ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ (নং-৩৪)।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৫৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টুটপাড়া বায়তুশ সড়কের মৃত. শেখ আব্দুল জব্বার এর ছেলে শেখ ওমর ফারুক (৩৩), খালিশপুর উত্তর কাশিপুর পদ্মা রোডের মৃত. তৈয়েব খাঁনের ছেলে মো. আশিক খাঁন (২৬), গিলাতলা দক্ষিণপাড়ার মো. সেলিম শেখের ছেলে   মো. পারভেজ শেখ (২৮), ফুলবাড়ীগেট কুয়েট রোডের মো. ওমর আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম ওরফে আকাশ (২০) ও পুরাতন কুয়েট রোডের হামিদ হাওলাদারে ছেলে  বেল্লাল হোসেন রনি (২৫)।  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৫৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডুমুরিয়া জেলা ডিবির অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া গাড়ীর মোড়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ৩ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩ জুয়াড়ী হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার কোমলপুর গ্রামের মৃত. মোবারক কাজীর ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই গ্রামের মৃত. ইন্তাজ আলী শেখের ছেলে মো. রুস্তম আলী শেখ (৫৮) ও গুটুদিয়া গ্রামের মৃত. শামসুর রহমান গাজীর ছেলে সাইকুল গাজী (৫০)। 

জেলা ডিবি জানায়, ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া গাড়ীর মোড়ে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই বিষ্ণুপদ হালদার। এসময়  সিরাজুল ইসলাম গাজীর নির্মানাধীন দ্বীতল ভবনের উত্তর পাশে রুমের মধ্যে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের  ৩/৪ ধারায় ডুমুরিয়া থানার মামলা দায়ের করা হয়েছে যার নং-১৬।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অনিয়মের নিন্দা বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি শহিদুর রহমান নিয়োগে দুর্ণীতির মাধ্যমে তার স্ত্রী, ছেলে-মেয়ে, শ্যালিকার ছেলে ও আত্মীয়-স্বজনসহ ৯জনকে চাকরি দেয়ার ঘটনায় বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন, মো. ওমর ফারুক কচি ও মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম এ জলিল ও আজাদুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, কওসারী জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু, মো. ফিরোজ আহমেদ, মো. সবুজুল ইসলাম, মো. মাকসুদ, মো. আশিকুর রহমান মিরাজ, শেখ শহিদুল ইসলাম, মো. সাকিব হোসেন প্রমুখ।

বৃহত্তর আমরা খুলনাবাসীর সোনাডাঙ্গা থানার সম্মেলন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন।

খুলনা অঞ্চলে করোনা শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু

স্টাফ রিপোর্টার।।

খুলনা বিভাগে রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা সোমবার থেকে ১৫ জন বেশি। তবে কমেছে মৃত্যু ও শনাক্তের হার। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২। আগের দিন এ হার ছিল ১৪ দশমিক ৬৫। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত এক দিনে মৃত্যু হয়েছে একজনের; তাঁর বাড়ি কুষ্টিয়ায়। আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ছয়। সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বিভাগের মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার নড়াইলে ২৩ দশমিক ৩৩ শতাংশ। সর্বনিম্ন মাগুরায় শূন্য শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯ জন। এ ছাড়া কুষ্টিয়ায় ৩৭, যশোরে ৩১, নড়াইলে ১৪, বাগেরহাটে ১০, সাতক্ষীরায় ৯, চুয়াডাঙ্গায় ৭, ঝিনাইদহে ৬ ও মেহেরপুরে ৫ জন রয়েছেন। মাগুরায় ৩২ নমুনা পরীক্ষায় কোনো শনাক্ত নেই। খুলনা বিভাগে বর্তমানে ৯ হাজার ১৫৩ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৬৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়েছেন ৪৫২ জন। ১০ জেলা নিয়ে গঠিত বিভাগটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৩৩ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৪ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪১৬ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, কয়েক দিন ধরে সংক্রমণের হার ও চিকিৎসাধীন রোগী কমছে। করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।

খুলনায় বিড়ালের জন্য ভালোবাসা

স্টাফ রিপোর্টার

আয়েশি ভঙ্গিতে পরম তৃপ্তি নিয়ে খাচ্ছে বিড়ালগুলো। বিড়ালগুলোর মুখে খাবার তুলে দিতে পারাতে ভীষণ তৃপ্ত ফরিদা হাসনাও। খুলনা নগরের বয়রা বাজার মোড় এলাকায় এই দৃশ্যে এখন রোজকার। দৃশ্য দেখে অভ্যস্ত আশপাশের মানুষও। বিড়ালের জন্য প্রতিদিনই সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নানা পদের খাবার নিয়ে হাজির হন ফরিদা। তাঁর জন্য যেন অপেক্ষায় থাকে আশপাশে থাকা বিড়ালগুলোও। এরপর পরম মমতায় তাদের মুখে খাবার তুলে দেন ফরিদা।  পঞ্চাশোর্ধ্ব এই নারীর বিড়ালের প্রতি ভালোবাসাটা ছোটবেলা থেকে। খুলনা সরকারি মহিলা কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক এবং সরকারি ব্রজলাল কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন। নানা কারণে চাকরির পাট চুকিয়ে এখন পুরোদস্তুর গৃহিণী। থাকেন মুজগুন্নী আবাসিক এলাকার ২ নম্বর রোডের একটি ভাড়া বাড়িতে। ফরিদা সকালে রান্না করে বিড়ালদের জন্য নিজে খাবার নিয়ে আসেন। ভাতের পাশাপাশি খাবারের মেন্যুতে থাকে কখনো মাছ, কখনো মাংস, আবার কখনো মজাদার অন্যান্য খাবার। ফরিদা সকালে রান্না করে বিড়ালদের জন্য নিজে খাবার নিয়ে আসেন। ভাতের পাশাপাশি খাবারের মেন্যুতে থাকে কখনো মাছ, কখনো মাংস, আবার কখনো মজাদার অন্যান্য খাবার। সব মিলিয়ে বর্তমানে আটটি বিড়ালকে প্রতিদিন খাওয়াচ্ছেন ফরিদা। তিনি ও তাঁর মেয়ে ফারিহা বিড়ালগুলোকে কালুয়া, অজানা, পুসি, সাদা, মিনু, টুনু এ রকম নানা নামে ডাকেন। যেসব বিড়ালকে ফরিদা খাওয়ান, সেগুলোর মধ্যে তাঁর নিজের একটি বিড়ালও আছে। একদিন বাসা থেকে বিড়ালটি বের হয়ে চলে যায়। পরে তাকে বয়রা বন বিভাগের একটি ভবনের কাছে পাওয়া যায়। তবে বাড়ির মালিকের অপছন্দের কারণে বিড়ালটিকে বাসায় রাখতে পারেননি। এর পর থেকে সেখানেই নিয়মিত খাবার দিতেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিড়ালের সংখ্যা বেড়েছে। ফরিদা হাসনা বলেন, ‘আমার দুই সন্তান। ছেলে যুক্তরাজ্যে পড়াশোনা করে আর মেয়েটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। আমার সন্তানদের মতো করেই বিড়ালগুলোকে ভালোবাসি। ছেলেও বাসায় বিড়াল পুষত। মেয়েটাও বিড়ালদের এই খাওয়ানোর কাজে সহায়তা করে। আমরা যে বিড়ালগুলোকে খাওয়াই, সেগুলোর কয়েকটা বন বিভাগের একটি প্রকল্প ভবনের সিঁড়ির আশপাশে থাকে। আবার কয়েকটা বিভিন্ন চায়ের দোকানে থাকে। ওদের নিজেদের মধ্যেও একটা ভাব-ভালোবাসা আছে।’ ফরিদা জানালেন, সব বিড়ালেরই খাবার দরকার, যত্ন আর ভালোবাসা দরকার। তাঁর বিড়ালকে কেন্দ্র করে সব কটি বিড়াল খেতে পারছে। এটা দেখে তাঁর খুব ভালো লাগে। ‘ওদের জন্য মায়া জন্মে গেছে। ওরাও আমাদের চিনতে পারে, বুঝতে পারে। ভালোবাসলে, ভালোবাসা তো ফেরত পাওয়াই যায়’, বললেন ফরিদা। স্থানীয় খুলনা পাবলিক কলেজের চারুকলার সহকারী অধ্যাপক পলাশ উদ্দীন খলিফা বলেন, ছয়-সাত মাস ধরে তিনি দেখছেন, ফরিদা বিড়ালগুলোকে খাওয়াচ্ছেন। সন্ধ্যার দিকে তাঁর মেয়ে বিড়ালগুলোকে খাওয়ায়। দেখে খুব ভালো লাগে। প্রাণীর প্রতি তাঁদের যে এই ভালোবাসার অনুভব, তা সত্যিই প্রশংসনীয়।

জমকালো আয়োজনে শেষ হলো এসএসসি ২০১৩- ১৫ ব্যাচের পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার।।

জমকালো আয়োজনের মধ্যদিয়ে এসএসসি ২০১৩ ও এইচএসসি ২০১৫ বাংলাদেশ গ্রুপের খুলনা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণের এই উৎসবে মিলিত হন এসএসসি ২০১৩ ও এইচএসসি ২০১৫ সালের ব্যাচের বিভিন্ন বিভাগ হতে আগত শিক্ষার্থীরা। গত শুক্রবার ১১ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে রূপসী রূপসার পাড় সংলগ্ন সিএসএস আভা সেন্টার প্রাঙ্গন। দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। প্রথমবারের মতো সারাদেশ থেকে প্রায় দেড়শতাধিকের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পরিচিতি পর্ব, নাচ, গান খেলাধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে ছিল পুরুস্কার বিতরণী ও রেফেল ড্র। দেশের প্রতিটি বিভাগ থেকেই অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মিডিয়া পার্টানার ছিল দৈনিক খুলনাঞ্চাল। ‘এসএসসি ২০১৩-এইচএসসি ২০১৫ বাংলাদেশ’ গ্রুপের অ্যাডমিন আমিনুল্লাহ লিমন বলেন, দেশের এসএসসি-২০১৩ ও এইচএসসি-২০১৫ ব্যাচের সকল বন্ধুদের একত্রিত করা, বন্ধুদের পাশে দাঁড়ানো এবং বন্ধুরা একত্রিত হয়ে সামাজিক দায়বদ্ধতার কিছু দায়িত্ব পূরণ করার স্বপ্ন নিয়ে এই ফেসবুক গ্রুপটির যাত্রা। ইতিমধ্যে এই গ্রুপের বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছে, যার মধ্যে চিকিৎসা সেবায় সহযোগিতা ও জরুরী ভিত্তিতে রক্তদান, কুরআনুল কারিম খতম/ হাদিয়া, ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ,  পুলিশি ও আইনি সহযোগিতা অন্যতম। উল্লেখ্য ফেসবুক বর্তমানে কেবল ব্যক্তিগত যোগাযোগেরই মাধ্যমই নয়, বরং সমমনা ও সমসাময়িক মানুষদের যোগাযোগের অন্যতম মাধ্যমও বটে। ফেসবুকে এরকমই একটি বড় গ্রুপের নাম ‘এসএসসি ২০১৩-এইচএসসি ২০১৫ বাংলাদেশ’। ২০১৩ সালে এসএসসি ও ২০১৫ সালে এইচএসসিতে উত্তীর্ণদের গ্রুপ এটি। “প্রাণের প্রেমান্ধতায় হলাম জড়ে, বন্ধুত্বের প্রণয়ে সিক্ত তেরো পণেরো” এই শ্লোগান নিয়ে এ গ্রুপের যাত্রা শুরু হয় গত বছরের ১৬ সেপ্টেম্বর ২০১৯ সালে। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা ৩২ হাজার। কেবল সদস্য সংখ্যা বৃদ্ধিই নয়, পারস্পরিক ও সরাসরি যোগাযোগের জন্য গ্রুপটি নানা রকম উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে। গ্রুপের সদস্যদেরকে নিয়ে নিয়মিত গেট টুগেদারের আয়োজন করা হচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগ এবং জেলাতে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিভাগের অ্যাডমিন মোঃ আমিনুল্লাহ লিমন, যুগ্ম আহবায়ক হিসেবে ছিলন এস এম আসাদুল্লাহ এবং সদস্য সচিব ছিলেন মোঃ মঈনুর রহমান।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অনিয়মের নিন্দা বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি শহিদুর রহমান নিয়োগে দুর্ণীতির মাধ্যমে তার স্ত্রী, ছেলে-মেয়ে, শ্যালিকার ছেলে ও আত্মীয়-স্বজনসহ ৯জনকে চাকরি দেয়ার ঘটনায় বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন, মো. ওমর ফারুক কচি ও মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম এ জলিল ও আজাদুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, কওসারী জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু, মো. ফিরোজ আহমেদ, মো. সবুজুল ইসলাম, মো. মাকসুদ, মো. আশিকুর রহমান মিরাজ, শেখ শহিদুল ইসলাম, মো. সাকিব হোসেন প্রমুখ।

বৃহত্তর আমরা খুলনাবাসীর সোনাডাঙ্গা থানার সম্মেলন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন।

আওয়ামী লীগ নেতার শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য এস এম জিয়াদ আলী টিউমারে আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের পিতা। আওয়ামী লীগ নেতা এস এম জিয়াদ আলীকে দেখতে গত রবিবার রাতে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এএইচ কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক যুবলীগ নেতা মীর ছদরুল আমিন, শ্রমিক লীগ নেতা আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক শিমুল দেবনাথ, ছাত্র বৃত্তি বিষয়ক উপ-সম্পাদক মনিশংকর মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম প্রমুখ।      

সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেসক্লাবের সামনে শরুব ইয়ুথ টিম উক্ত মানববন্ধনের আয়োজন করে। এই দাবির সাথে সংহতি প্রকাশ করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন ও সুন্দরবন প্রেসক্লাব। এই মানববন্ধনে উপকূলীয় অঞ্চলের নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দও অংশ নেন।

মানববন্ধনে শরুব ইয়ুথ টিমের সভাপতি জান্নাতুল নাঈমের সভাপতিত্বে ও মমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও শিক্ষক রনজিত বর্মন, সাবেক উপজেলা চাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, শরুব ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক বাদশা ওয়ালিদ, লিডার্সের এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের শাহিন সিরাজ, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন প্রমূখ।

মানববন্ধনে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন বলেন, পরিবেশগত দিক দিয়ে উপকূলের মানুষ পুরোপুরি সুন্দরবনের উপর নির্ভরশীল। সুন্দরবনের সাথে রয়েছে আমাদের আত্মিক সম্পর্ক, নিবিড় ঘনিষ্ঠতা। সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। এজন্যই সুন্দরবনকে আমাদের বেঁচে থাকার অবলম্বন মনে করি। সুন্দরবনের সুরক্ষায় সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন।

শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক জান্নাতুল নাঈম বলেন, আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করলেও সুন্দরবন সব সময় শুধুই দিয়েই গেছে। যারা বুঝে বা না বুঝে সুন্দরবনের ক্ষতিসাধন করে আসছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে কোন মূল্যে নিজেদের স্বার্থে সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

লিডার্সের পরিতোষ কুমার বৈদ্য বলেন, সুন্দরবনের সুরক্ষায় সুন্দরবনের উপর মানুষের যে অনাচার চলছে, তা পুরোপুরি বন্ধ করতে হবে। একই সাথে বেআইনীভাবে বৃক্ষ নিধন, বন্যপ্রাণী হত্যা, নিরবচ্ছিন্ন মৎস্যসম্পদ আহরণ বন্ধ করতে হবে। সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমাদের মায়ের মত রক্ষা করে। তাই সুন্দরবন রক্ষায় সরকারকে বিশেষ ভূমিকা নিতে হবে।

রনজিত বর্মন বলেন, সুন্দরবন মায়ের মতন। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় সুন্দরবন আমাদের রক্ষা করে। এই সুন্দরবনকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের উপকূলের সমস্যা আরও বাড়বে। প্রধান অতিথি বলেন, সুন্দরবন শুধুমাত্র পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনই নয়, বিশ্বে সুন্দরবনের মত এত সমৃদ্ধ জীববৈচিত্র্য আর কোন বনে নেই। এজন্যই সুন্দরবনকে বলা হয় ‘জীববৈচিত্র্যের জীবন্ত পাঠশালা’। আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থেই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে। সুন্দরবন বেঁচে থাকলে সুন্দরবনও আমাদের বাঁচিয়ে রাখবে। এসময় বক্তারা ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণার জোর দাবী জানান।

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদকের চাচার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান এর চাচা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর দেওয়ান (৬৫) চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না………..রাজেউন) তিনি সোমবার বেলা ১১টায় শেষ নি:শ^াষ ত্যাগ করেন।

ব্যবসায়ী আলমগীর দেওয়ানের মৃত্যুতে সমিতির সকল ব্যবসায়ী ও কর্মকর্তাবৃন্দ গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, সমিতির সভাপতি শ্যামল হালদার, এম. এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, অরবিন্দ কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, আলহাজ্ব  মোঃ ইউসুফ হোসেন, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ. কবীর আহমেদ, মোঃ ঝুনু মোল্লা, তপন সাহা, আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, মোঃ জাহিদুল ইসলাম, জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জী, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান।

বড়দলে প্রতিপক্ষের হামলায় গর্ভবতীসহ আহত ৩

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বড়দল ইউনিয়নের ডুমুরপোতায় প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মহিলাসহ ৩ জন আগত হয়েছে। এব্যাপারে ৬ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

ডুমুরপোতা গ্রামের মৃত এমান আলি ঢালীর ছেলে সিরাজুল বাদী হয়ে দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে, তার একমাত্র ছেলে মঞ্জুরুলের সাথে একই গ্রামের শহিদুল গাজীর মেয়ে শারমীনের বিয়ে হয় ৩ বছর পূর্বে। বিয়ের কিছুদিন পর থেকে পুত্রবধূ পৃথক বসবাস করতে চায়। মঞ্জুরুল সম্মত না হওয়ায় স্ত্রী খেয়াল খুশিমত চলাচাল শ্বশুর শ্বাশুড়িতে গালিগালাজ করতে থাকে। কিছু বলতে গেলে চরম অশান্তি সৃষ্টি করে। দেড় মাস পূর্বে শারমীন শ্বাশুড়িকে মারধর করে পিত্রালয়ে চলে গিয়েছিল।

গত ৮ ফেব্রুয়ারি সে বিকাল ৩ টার দিকে শ্বশুর বাড়িতে এসে গালিগালাজ ও হুমকঅ ধামকী দিয়ে ফিরে যায় এবং রাত্র ৭.৩০ টার দিকে তার মাসহ আসামীদের নিয়ে লাঠশোটা, রড, দা হাতে পুনরায় শ্বশুরবাড়িতে গিয়ে গালিগালাজ ও বেধড়র মারপিট, হামলা করলে শ্বশুর সিরাজুল, শ্বাশুড়ি হালিমা, আব্দুল্লাহর ৭ মাসের গর্ভবতী স্ত্রী রাবেয়া আহত হন। আহতদের ডাকচিৎকারে স্বাক্ষীরা এগিয়ে গেলে আসামীরা জীবন নাশের হুমকী দিয়ে এবং শারমীন তার সন্তানকে ফেলে রেখে কেটে পড়ে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসার ব্যবস্থা এবং গুরুতর আহত সিরাজুলকে আশাশুনি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সিরাজুল বাদী হয়ে ১২ ফেব্রুয়ারি থানায় এজাহার (নং ০৮) দায়ের করেছেন।

শ্রীউলায় মৎস্য ঘেরের ক্যানেল নিয়ে ভাই-ভাইদের সংঘর্ষে আহত ৬

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির শ্রীউলায় মৎস্য ঘেরের পানি সরানোর ক্যানেল নিয়ে ভাই-ভাইদের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। রবিবার সকাল ৮.৩০ টার দিকে ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রত্যক্ষদর্শী, আহতদের পরিবারের সদস্য ও এলাকার বহু মানুষ জানান, কাকড়াবুনিয়া গ্রামের মৃত অনিল কুষ্ণ মন্ডলের ছেলে রাধাপদ, সাধন কৃষ্ণ ও সত্যজিৎ পৈত্রিক সূত্রে প্রাপ্ত গাজীপুর মৌজায় ১৫ বিঘা জমি ৩ ভাইয়ে ৫ বিঘা করে ভাগ নিয়ে মৎস্য চাষ করে আসছেন। পশ্চিম পাশে রাধাপদ ও সাধনের অংশ এবং সবশেষে (পূর্ব পাশে) সত্যজিতের অংশ। এতদিন সত্যজিৎ দু’ভাইয়ের ঘেরের মধ্যদিয়ে আউট ড্রেনের মাধ্যমে তার জমিতে পানি নিতেন। চলতি বছরে দু’ভাই তাদের অংশ আশরাফ আকুঞ্জির কাছে ডিড প্রদান করেন এবং ঘেরের ভিতর দিয়ে আউট ড্রেন না রেখে স্ব স্ব ঘেরের বাধ কেটে পাশের গই (ক্যানেল) থেকে ঘেরে পানি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সত্যজিৎ গই থেকে পানি নিতে রাজি না হওয়ায় ডিড গ্রহিতা জমি হারির নিতে অস্বীকৃতি জানায়।

গত শনিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মুকুল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে বসে জমির উপর (ঘেরের মধ্য) দিয়ে পানি আনা নেওয়া না করে ৩ ভাই স্বস্ব অংশ দিয়ে গই (ড্রেন) থেকে পানি নেবেন মর্মে আপোষ মীমাংসা করে দেন। ৩ ভাই এই সিদ্ধান্ত মেনে নিলে পরদিন ডিড্র গ্রহিতা জনমজুর দিয়ে তার অংশের আউটড্রেনের বাঁধ সরানোর ব্যবস্থা করেন। এসময় শালিসের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে সত্যজিৎ বাধা প্রদান করলে ডিড গ্রহিতা তার জন উঠিয়ে নেন। খবর পেয়ে ডিডদ্বাতা রাধা ও সাধন এগিয়ে গেলে সত্যজিতের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই ভাইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রাধাপদ, রাধাপদ’র স্ত্রী, সাধন এবং অপর পক্ষের সত্যজিৎ, তার স্ত্রী ও কন্যা আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ঘটনাটিতে রং মাখিয়ে ভাই ভাইদের স্বত্বনিয়ে দ্বন্দের জেরে সংঘর্ষকে রাজনীতির প্রলেপ, সাম্পদায়িকতার মিথ্যা ছলনা, নির্বাচনের রেশমাখা জঘন্যতা এবং ফুলিয়ে ফাফিয়ে অসত্য তথ্য সংমিশ্রন ঘটিয়ে অহেতুক প্রপাগান্ডা রটনার চেষ্টা করা হয়েছে দাবী করে এলার সচেতন মহল ও প্রত্যক্ষদর্শী হীনমানসিকতার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তার নির্দেশে টেন্ডার ছাড়াই গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার সদর উপজেলার বাঁশঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষক কর্তৃক টেন্ডার ছাড়াই গাছ কর্তন করে বিক্রয়ের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলার আঁগরদাড়ী ইউপির ৮৪ নং বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা থেকে ২টি শিশু ও ১টি মেহগনি গাছ টেন্ডার  ছাড়াই কর্তন করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিজেদের স্বীয়বলে সরকারি পরিপত্রের নিয়ম উপেক্ষা করে গাছ কর্তন পূর্বক শিশু ও মেহগনি গাছের ফড়িয়া আনুমানিক ৭০ হাজার টাকার বিক্রয় করেছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, সরকারি গাছ টেন্ডার ছাড়াই প্রধান শিক্ষক নাসিমা সুলতানা কোন শক্তির বলে বিক্রয় করেছেন, এ শক্তির উৎস কোথায়? বলে তারা প্রশ্ন রেখেছেন। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মঈনুল ইসলাম এর কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, গাছ বিক্রি করিনি তবে প্রক্রিয়াধীন আছে। এখন সরকার টেন্ডার দিতে পারছে না, বিধায় যেসব স্কুলের নতুন ভবন তৈরি হবে সেসব স্কুলে ম্যানেজিং কমিটির মাধ্যমে গাছ কর্তন করে রাখা হয়েছে। তিনি আরো বলেন, টেন্ডার ছাড়াই গাছের ফড়িয়া বিক্রি করা হয়েছে খরচ বহন করার জন্য।

এ বিষয়ে বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা সুলতানার সাথে মুঠোফোনে আলাপকালে কোন টেন্ডার ছাড়াই গাছ কর্তন করে ৭০ হাজার টাকার ফড়িয়া বিক্রয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডার ছাড়াই গাছ বিক্রয় করা হয়েছে ঘটনাটি সত্য। তবে ৩০ হাজার টাকার ফড়িয়া বিক্রয় করা হয়েছে। কিন্তু এখনো কিছু ফড়িয়া অবশিষ্ট আছে। কোন কর্মকর্তার অনুমতি নিয়ে টেন্ডার ছাড়াই গাছ কর্তন করে বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি’র মৌখিক অনুমতিতে গাছ কর্তন করে ফড়িয়া বিক্রয় করা হয়েছে। তিনি আরো বলেন, মূলত গাছ কর্তনের খরচ বহন করার জন্য ফড়িয়া বিক্রয় করা হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি’র সাথে মুঠোফোনে আলাপকালে টেন্ডার ছাড়া বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি শিশু গাছ ও ১টি মেহগনি গাছ কর্তন করে ফড়িয়া বিক্রয় ও তার  অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অত্র বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য গাছ কর্তন করা হয়েছে। তিনি আরো বলেন, টেন্ডার হতে দেরি হচ্ছে বিধায় স্টিমেট অনুযায়ী গাছের বডি কর্তন করে সংরক্ষণ করা হয়েছে টেন্ডারের জন্য। ফড়িয়া বিক্রয়ের অনুমতি দেওয়ার  বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মৌখিকভাবে ফড়িয়া বিক্রির অনুমতি দিয়েছি , এটা কোন বিষয় না। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে আলাপকালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি গাছ টেন্ডার ছাড়াই গাছ কর্তনের পরবর্তীতে গাছের ফড়িয়া বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত নই বা কেউ আমাকে অবহিত করেনি। আপনি এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেন।

সুন্দরবনের সৌন্দর্য ও স্বকীয়তা রক্ষার দাবীতে ইসলামী ছাত্র আন্দোলন জেলার মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

গতকাল সোমবার(১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি এইচএম ইনামুল হাসান সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোল্লার সঞ্চালনায় ২২ তম সুন্দরবন দিবস উপলক্ষে “সুন্দরবনের সৌন্দর্য রক্ষার দাবিতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ ,জেলা সেক্রেটারী আসাদুল্লাহ গালিব, নগর সেক্রেটারী শেখ মুহাম্মদ নাসির উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহানগর সাধারণ সম্পাদক এমএ মান্নান বাবলু ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,” সুন্দরবন বাংলাদেশের বিভিন্ন বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত নীতিমালা পরিলক্ষিত না হওয়া দুঃখজনক”

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ছাত্র যুব বিষয়ক সম্পাদক গাজী হায়দার আলী, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, জেলা যুব আন্দোলন সভাপতি মেহেদী হাসান, এসকে নাজমুল হাসান, নাজিম উদ্দিন ফকির, মহানগর ছাত্র আন্দোলন সভাপতি মোহাম্মদ মঈনউদ্দীন ,জেলা সহ-সভাপতি আবু রায়হান, নগর সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম আবীর, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, হাবিবুল্লাহ মেসবাহ, উসামা আবরার সহ ছাত্র আন্দোলন জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের বিভিন্ন নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় মডেল মসজিদ নির্মান কাজ পরিদর্শন করেন এমপি নারায়ণ চন্দ্র চন্দ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন ¯’ানীয় এমপি নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়া মহাবিদ্যালয়ের পূর্ব পাশে নির্মাণাধীন এ ভবন পরিদর্শনকালে তিনি বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নিজস্ব প্রোগ্রাম। তার সাহসিকতার কারণে এসব মেঘা প্রকল্পগুলো আজ বাস্তবায়ন হতে যা”েছ। ডুমুরিয়ার প্রাণকেন্দ্রে এই মডেল মসজিদ নির্মান হলে এ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা মনোরম পরিবেশে নামাজ আদায় ও ইসলামিক শিক্ষা গ্রহন করতে পারবেন। তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, রডে কিছু মরিচা পড়েছে। মানসম্মত কাজ করতে রডের ওই মরিচা অপসারণ করতে হবে। এসময়ে উপ¯ি’ত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, সহকারী কমিশনার ভুমি মোঃ মামুনুর রশীদ, গনপূর্ত’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম মধু, আ’লীগ নেতা জিএম ফারুক হোসেন ও এমপির এপিএস সমীর দে গোরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে ১৩ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ২০১৯ সালের ২৫ এপ্রিল ৩ তলা বিশিষ্ট ডুমুরিয়া মডেল মসজিদ ভবন নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন মেসার্স মধু ট্রেডার্স এন্ড মেসার্স রাফিদ ট্রেডার্স (জেডি)। করোনা কালিনে তহবিলে অর্থ বরাদ্দ না থাকায় কাজের মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের মধ্যে শেষ করার কথা রয়েছে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।  একটি আধুনিক সিঁড়ি ও লিফট বিশিষ্ট এ ভবনের নিচ তলায় থাকবে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষা কার্যক্রম, প্রতিবন্ধীদের প্রার্থনা ¯’ান, মৃত ব্যক্তিদের গোসল খানা ও গাড়ি পার্কিংয়ের ব্যব¯’া। প্রথম তলায় থাকবে প্রধান প্রার্থনা ও সাক্ষাৎকার হল। দ্বিতীয় তলায় থাকবে পুরুষ ও মহিলা প্রার্থনা হল, ইসলামিক রিসার্চ সেন্টার ও মক্তব ইসলামিক গ্রš’াগার।

কুয়েটে ‘জিওটেকনিক্যাল এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফর প্রাক্টিসিং সিভিল ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী পোষ্ট- কনফারেন্স (আইসিসিইএসডি ২০২২) জিওটেকনিক্যাল এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফর প্রাক্টিসিং সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সোমবার প্যানেল ডিসকাশন, ক্লোজিং রিমার্ক ও ক্রেস্ট বিতরণ এর মধ্য দিয়ে এই ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে স্পিকার ছিলেন আখতার এম জামান (ভার্চুয়াল), সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, হিলকন লিমিটেড, কানাডা, প্রফেসর হাদি খাববাজ (ভার্চুয়াল), স্কুল অব সিভিল এন্ড এনভাইরনমেন্টল ইঞ্জিনিয়ারিং, ইউটিএস, সিডনী, অস্ট্রেলিয়া, ড. এএইচএম কামরুজ্জামান (ভার্চুয়াল), প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জিওটেকনিক্যাল, টিএফএনএসডিবি¬উ, ইউটিএস, অস্ট্রেলিয়া, প্রফেসর ড. মোঃ মঞ্জুর হোসেন, ভাইস-চ্যান্সেলর, সেন্ট্রাল ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ঢাকা, রতন এম হুদা (ভার্চুয়াল), সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, নিউ ইয়ার্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন, ইউএসএ, মোঃ আলী আখতার হোসেন, এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার, রোড এন্ড ব্রিজ মেইনটেনেন্স ইউনিট, এলজিইডি, ঢাকা। ওয়ার্কশপে “আইসিসিইএসডি ২০২২” এর কনফারেন্স চেয়ার কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং কনফারেন্স অর্গানাইজিং সেক্রেটারী ও সিভিল  ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, ওয়ার্কশপের কো-অর্ডিনেটর ড. মিলন কান্তি হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুয়েটে আগামী ৩ মার্চ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২০-২০২১ইং শিক্ষাবর্ষের ব্যাচেলার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (বিএস-সি ইঞ্জিনিয়ারিং), ব্যাচেলার অব আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) ও ব্যাচেলার অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন আগামী ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, সহ সকল অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, সকল বিভাগীয় প্রধান, পরিচালকগণ, সকল প্রভোষ্ট, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, অন্যান্য শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগন ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ১ম বর্ষে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

গত ১৩ নভেম্বর ২০২১ শনিবার কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য ) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়। উল্লেখ্য, যে আগামী ০৬ মার্চ থেকে ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে।

পিলজংগ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা চত্তরে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনঅংশিদারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষে ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা পিলজংগ দক্ষিনপড়া সিদ্দিকীয় দাখিল মাদ্রাসা চত্তরে সোমবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা স্বপন দাশ। উদ্ভোধক ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমা›ন্ডার সুবীর কুমার মিত্র। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা শামীমা ইয়াসমীন পলি। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ কুমার দাশ এর পরিচালনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ততা করেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, মাওলানা মোঃ শরিফুল ইসলাম (নোমানী), কাজি তপু ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জয়দেব কুমার দে। সভায় শতাধিক নারী ও পুরুষ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। যা ইউপি সচিব রাজিব কুমার মজুমদার খসড়া আকারে একটি রেজুলেশন করেন।

পাইকগাছায় পোল্ডারে পানি তুলে ধান ও মাছ চাষে বাঁধা: দুটি পক্ষ চরম উত্তেজনা সংঘর্ষের আশংকা

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় লতা ইউনিয়নের ২০ নং পোল্ডারে অভ্যন্তরে পানি তুলে ধান চাষের পাশা পাশি মাছ চাষে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুটি পক্ষের মধ্য উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ববনা রয়েছে। জমির মালিক ও ঘের মালিক প্রতিকার চেয়ে খুলনা পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছে। পুলিশ রবিবার সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছে।

 অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের ২০ নং পোল্ডারে ১৯৮৯ সাল হতে বিশ্বব্যাংকের আইডিয়াল প্রকল্পের মাধ্যমে জমির মালিক ও ঘের মালিকরা ধান ও মাছ চাষ করে আসছে। যেখানে বলা হয়েছে পরিকল্পিত ভাবে ধান ও মাছ চাষ করতে হবে। পাশাপাশি ঘের ও জমির মালিকরা সরকারী নির্দশনা মেনে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অনুমোদন ও বিশ্বব্যাংকের অর্থায়নে স্লুইসগেট তৌরীর মাধ্যমে পোল্ডারে পানি তুলে ধান মাছ চাষ করে আসছে। কিন্তু  মধু খালী গ্রামের আতিয়ার গাজীর ছেলে ফারুক হোসেন গাজী, মোসলেম গাজীর ছেলে রুহুলামীন গাজী সহ ১০ /১২ জন ব্যক্তি পানি উত্তলনে বাঁধা সৃষ্টি করছেন বলে অভিযোগে জানা যায়। যে কারণে ৫ ফেব্রুয়ারী পুলিশ সুপার ও পাইকগাছা থানায় জমির মালিক ও ঘেরমালিক লিখিত অভিযোগ করে। অভিযোগটি আমলে খুলনা পুলিশ সুপার পাইকগাছা থানা অফিসার ইনচার্জে নিকট  তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য পাঠান। প্রতিপক্ষ ফারুাক গাজী জানান, আমরা লবন পানি তুলে ঘের করতে দিবো না। পাইকগা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ চার দফা দাবিতে খুলনায় বাস মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার।।

চার দফা দাবিতে খুলনার বাস মালিক-শ্রমিকরা যৌথভাবে সড়ক অবরোধ করেছে। সোমবার সকাল ১০টায় খুলনার জিরো পয়েন্টে এ অবোরোধ কর্মসূচী পালিত হয়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। তাদের দাবিনামা হলো-বিআরটিএ বাস ডিপো টু ডিপো যাত্রীবহনের নিয়ম থাকলেও তারা তা করছে না। তারা অবৈধ পন্থায় খুলনা, সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগরের লোকাল যাত্রী বহন করছে। এ নিয়ে অন্য কোম্পানীর বাস শ্রমিকদের সাথে প্রায় বিরোধ সৃষ্টি হয়। অবিলম্বে বিআরটিএ বাস নিয়ম অনুযায়ী যাত্রীবহন করবে। সাতক্ষীরা-কালিগঞ্জের কিছু অবৈধ মাইক্রোবাস (মাছের টায়ার গাড়ি হিসেবে পরিচিত) লোকাল যাত্রী টানাটানি ও বহন করে। এ নিয়ে বাস শ্রমিকদের সাথে প্রায় দ্বন্দ্ব হয়। তাদের যাত্রীবহন বন্ধ করতে হবে। থ্রী-হুইলার ও মাহেন্দ্রা জেলার ভিতরে চলার কথা থাকলেও তারা মেট্রোর ভিতরে ঢুকে (খুবির সামনে,পেট্রোল পাম্পের সামনে, জিরো পয়েন্ট) অবৈধভাবে যাত্রী তুলে তা চুকনগর, আঠারো মাইল, সাতক্ষীরায় চলাচল করে। এ নিয়ে বাস শ্রমিকদের সাথে থ্রি-হুইলার চালকদের দ্বন্দ্ব লেগেই থাকে। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানালেও কোন সুফল বয়ে আনেনি। থ্রীহুইলার চালকদের অবৈধ ভাবে যাত্রী বহন বন্ধ করতে হবে। হাইকোট কর্তৃক দেশের দক্ষিণাঞ্চলীয় ১০টি জেলায় স্ব স্ব জেলা প্রশাসককে সড়কে অবৈধ যান চলাচলে বন্ধের নির্দেশ দেন। সড়কে শৃংখলা ফেরাতে অবিলম্বে সেই আদেশের বাস্তবায়ন চায় বাস মালিকরা। অন্যথায় ক্ষুব্দ বাস মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়ন দায় ভার বহন করবে না। এ জন্য প্রশাসন দায়ী থ্কাবে। খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির স্টাফ শেখ সরওয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকালে জিরো পয়েন্টে থ্রি-হুইলার চালকরা বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাসের সুপার ভাইজার ও হেলপারকে মারধর করে। খবর পেয়ে উত্তেজিত বাস মালিক ও শ্রমিকরা ঘটনাস্থলে যান ও তাৎক্ষণিক বাস চলাচল বন্ধ করে দেয় এবং সড়ক অবরোধ করেন। এ সময় হরিণটানা ও লবণচরা থানার ওসি এসে তাদের সাথে কথা বলেন। তারা উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।

মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল এন্ড কলেজের ২০২১ সালের এইচ,এস,সি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য

ফুলবাড়ীগেট প্রতিনিধি

মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল এন্ড কলেজ এর ২০২১ সালের এইচ,এস,সি পরীক্ষায় শতভাগ পাশের সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি ও খুলনা মহানগর আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ আশরাফুল ইসলাম । তিনি প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা দারুণ উছ¡সিত। এবারের এইচএসএসি পরীক্ষায় মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল এন্ড কলেজ থেকে  ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে সবাই উত্তীর্ণ হয়।

কেশবপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি পানের বরজ পুড়ে ছায়

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে  একটি পানের বরজ পুড়ে ছায় । ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পান চাষি সাগরদাঁড়ি গ্রামের উদয় হরি বলেন, দুই বছর আগে প্রায় এক বিঘা জমিতে তিনি পান চাষ করেন। রোববার সকাল ৯টার দিকে কে-বা কারা তার পানের বরজের ৫ জায়গায় আগুন ধরিয়ে দেয়। এতে কয়েক মিনিটের মধ্যে বরজটি পুড়ে তার প্রায় আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাশের বরজের পান চাষি অধির ও গোপাল জানান, একই এলাকায় তাদের ১০/১২ জনের পানের বরজ রয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যেয়ে কেরসিনের গন্ধ পেয়েছে। বরজের শুকনো বেড়া ও ছাউনিতে কেরোসিন ঢেলে ৫/৬ জায়গায় আগুন দেয়ায় অল্প সময়ের মধ্যে বরজের সব পান পুড়ে ঝলসে গেছে। প্রাণপণ চেষ্টা করেও বরজটি রক্ষা করা গেল না। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, সাগরদাঁড়ি গ্রামে পানের বরজে আগুন দেয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রামপালে ১৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৫০ বছরেও শহীদ মিনার নির্মিত হয়নি

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলায় ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে ১৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। স্বাধীনতার ৫০ বছর পরেও উপকূলীয় এ সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহীদ মিনার না থাকায় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় মোট ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ টি কলেজ, ৫ টি ডিগ্রী মাদরাসা, ২ টি আলীম মাদরাসা, ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ১১ টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ টি ইবতেদায়ী মাদরাসা রয়েছে। ১২৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২১ টিতে শহীদ মিনার আছে। ১০৬ টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ২০ টি ইবতেদায়ী মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই। ৩ টি সরকারি কলেজের মধ্যে রামপাল সরকারি কলেজে শহীদ মিনার দেখানো হলেও সেটি রয়েছে অযত্নে-অবহেলিত। ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৪ টিতে শহীদ মিনার আছে। বাকী ২০ টিতে নাই। আলীম মাদরাসার ২টির কোনটাই নেই। দাখিলের ১০ টির মধ্যে কোনটিতেই নেই। ৫ টি ফাজিল (ডিগ্রী) মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই। এ নিয়ে অনেক পূর্ব থেকেই লেখা লেখি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক, সাবেক শিক্ষক ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫০ বছরেও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহীদ মিনার নির্মান না হওয়া দুঃখজনক। এ বিষয়ে উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যডভোকেট মহিউদ্দিন শেখ বলেন, আমরা খুব হতাশ। তিনি আরও বলেন, আমাদের মাতৃভাষাকে বিশ্ববাসী স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছে। কিন্তু কেন এতে বছরেও শহীদ মিনার নিয়ে কথা বলা লাগবে ? তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে দ্রুত শহীদ মিনার নির্মানের জোর দাবী জানান।

এ বিষয়ে রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন আমরা  উর্ধতন কর্তৃপক্ষের নিকট তথ্য প্রেরণ করেছি। একই কথা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউর রহমান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন শহীদ মিনার নির্মান না হওয়ায় আমাদের এ নতুন প্রজন্ম বাংলা ভাষা তথা মাতৃভাষার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এটা খুবই দুঃখজনক। আমরা এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করে শহীদ মিনার নির্মান করবো। উপজেলা প্রশাসনের ও সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে।

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

তথ্য বিবরনী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের সাথে সাথে পতাকা নামানো হবে। ঐদিন সকাল সাড়ে নয়টায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সিটি কর্পোরেশনের আয়োজনে নগরভবনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদজোহর সকল মসজিদে শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে অনুরূপ বিশেষ প্রার্থনা করা হবে। ২১ ফেব্রুয়ারি বিকাল চারটায় খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে শহিদ হাদিস পার্কে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন এবং একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও ছড়াপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিযোগিতা ১৬ ফেব্রুয়ারি

তথ্য বিবরনী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনা শিশু একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: প্লে থেকে ৩য় শ্রেণির বিষয়: শহিদ মিনার, খ-বিভাগ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির বিষয়: রাষ্ট্রভাষা বাংলা চাই (ভাষা আন্দোলন), গ-বিভাগ: ৭ম থেকে ১০ম শ্রেণির বিষয়: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। ক, খ ও গ বিভাগের মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ১ম থেকে ১০ম শ্রেণির বিষয় ও মাধ্যম উম্মুক্ত। ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ছড়াপাঠ প্রতিযোগিতা ক-বিভাগ: প্লে থেকে ৩য় শ্রেণি যে কোন ছড়া আবৃত্তি করা যাবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা খ-বিভাগ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, গ-বিভাগ: ৭ম থেকে ১০ম শ্রেণি। খ ও গ বিভাগের জন্য স্বাধীনতা বিষয়ক যে কোন কবিতা। চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় শিশু বিকাশ কেন্দ্রে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 নড়াইলে মাদক মামলায় এক নারীর আমৃত্যু কারাদণ্ড

মোঃ তাহের আলী মোল্লা, নড়াইল

নড়াইলে হেরোইন পাচারের দায়ে এক নারীকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাডাও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়। ১৪ ফেব্রুয়ারি সোমবার  সকাল সাড়ে ১০টাই নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। কারাদণ্ড প্রাপ্ত ওই মহিলার নাম অহিদা বেগম, সে যশোর কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের শরিফুল খানের স্ত্রী। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে একটি প্রাইভেটকার থেকে (ঢাকা মেট্রো খ-১১-৬২৫৫) আসামি অহিদা বেগমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সালোয়ারের ভেতর লুকানো ১শ গ্রাম হেরোইন উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অহিদার স্বামী শরিফুল খানসহ অরো ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত অহিদাকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড ও তার স্বামীসহ অপর আসামিদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক তা ধংসের আদেশ দেন আদালত।

সীমাšত থেকে ২০ টি  স্বর্নের বার সহ ২ পাচারকারী আটক করেছে

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় সোমবার দুপুরে বেনাপোল’র পুটখালী সীমাšত থেকে ২০ টি  স্বর্নের বার সহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কের্নেল মঞ্জুর ই এলাহী জানান, ভারতে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান  চালিয়ে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণের চালান আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে  মোঃ লিটন হোসেন(২৫) একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান(২৮)। আটক স্বর্ণের মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা বলে বিজিবি জানায়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।  আটক স্বর্ন বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

ডুমুরিয়ায় ঢিলেঢালা ভাবে দলিল লেখকের কলম বিরতি, একাংশের কর্মসূচি বর্জন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির কতিপয় লেখক নামে মাত্র কলম বিরতি পালন করেছে। জেলা সাব- রেজিস্ট্রারের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা দলিল লেখক সমিতি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে অফিসের সামনে পূর্ণদিবস কলম বিরতি কর্মসূচি পালন করেন। এসময় উপ¯ি’ত ছিলেন সমিতির সভাপতি সরদার নূরুল ইসলাম,ফাররুখ হোসেন খান, মোজাম্মেল খান সহ কতিপয় সদস্য। তবে দুপুর ১২টার মধ্যে তারা কর্মসূচি গুটিয়ে নেন। এদিকে বেশির ভাগ দলিল লেখক এ কর্মসূচি বর্জন করেন। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মোল্লা বলেন আজই আমার ৫টি দলিল রেজিস্ট্রি হয়েছে।কলম বিরতি বলে আমি কিছু জানি না। দলিল লেখক সমিতির বৃহৎ একাংশের নেতা মোহাম্মদ সেলিম খান জানান কতিপয় দলিল লেখক কিছু সময়ের জন্য ঢিলেঢালা ভাবে এটি পালন করেছে। তবে বেশিরভাগ দলিল লেখক এ কর্মসূচি বর্জন করেছে এবং নিয়মিত দলিল লেখার কাজ করেছে। এ প্রসঙ্গে সাব রেজিস্ট্রার মোঃ শাহিদুর রহমান জানান, কলম বিরতি বলে কোনো কর্মসূচি ছিল কিনা তা আমার জানা নেই। এখানে প্রতিদিনের ন্যায় আজও যথারীতি দলিল লেখকরা দলিল সাবমিট করেছে এবং দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন তাদের কিছু অন্যায় আবদার না রাখার জন্যই এ কর্মসূচী।

সুরে, নৃত্যে ছন্দে বাসন্তী রং পোশাকে কয়রায় প্রথম বসন্তবরণ উৎযাপন

কয়রা(খুলনা) প্রতিনিধি

রঙ লাগলে বনে বনে, ঢেউ জাগলে সমীরণে, আজ ভুবনের দুয়ার খোলা, দোল দিয়েছে বনের দোল আজ পহেলা ফাল্গুন। আগুন রাঙা বসন্ত আজ। প্রকৃতি আজি দখিন-দুয়ার খোলা এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো—।’ না, কবি গুরু রবীন্দনাথ ঠাকুরের ডাকে বসন্ত না আসলে আকটু বাড়িয়ে বললে দোষ কি! কবি সুভাস মুখোপাধ্যায়ের ভাষায়, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। আবহমান বাংলার প্রকৃতিতে আজ ফাল্গুনের ছোয়া, বকুল বৃক্ষের পাতার ফাঁক দিয়ে যেন উঁকি দিচ্ছে পূবের সূর্য। বলছে আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে। মাঘের শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমনে ফাল্গুনের ঝিরি ঝিরি হাওয়ার সাথে কোকিলের কুহতানে যেন মন ভরে যায়। কয়রাবাসীও তাদের নগর জীবনে ভিন্নরুপ দেখে উচ্ছাসিত হয়। প্রায় ৩ লাখ মানুষের শহরে যানজটের বাড়তি কষ্ট যেন আজ ফাগুনের আগুনে ছাই করে দিতে উপজেলা লেডিস ক্লাব আয়োজন করেছে বসন্ত বরণ উৎসব। সবাই সেজেছে বাসন্তী সাজে। শিশু কিশোররাও মনের আনন্দের সঙ্গে পোশাকে জড়িয়ে আছে বসন্তের রঙ, বিশেষ করে মেয়েদের সাজ সজ্জায় এ আবহটা অনেক বেশি। বাসন্তী রঙের শাড়ির সঙ্গে কেউ খোপায় গুজেছেন হলুদ গাঁদা কিংবা লাল গোলাপ। কারও বা কপালে টিপের সঙ্গে মাথায় ছিল নানা রকমের ফুলে জড়ানো টায়রা। ছেলেদের পাঞ্জাবি বা ফতুয়ায় ছিল সাদৃশ্যপূর্ণ রঙের আবহ। যেন হারিয়ে যেতে আজ নেই কো মানা। ফাগুনের প্রথম দিনে ঋতুরাজ বসন্তকে প্রকৃতি সেজেছে নতুন রুপে। কয়রায় সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বকুলতলায় বসন্তকে বরণ করতে ছিল বর্ণিল আয়োজন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি বিপামা বিশ^াসের সভাপতিত্বে আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ ও সহধর্মীনী রওশনারা রিনা, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোস্তাইন বিল্লাহ, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, প্রধান শিক্ষক খায়রুল আলম, সুজিৎ কুমার রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন রায়, তথ্য অফিসের ইসকিতা আফরিন, মৌটুসি রায়, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, সাংবাদিক শাহজাহান সিরাজ প্রমুখ। বসন্ত বরণ উৎযাপন অনুষ্ঠান সুচিতে ছিল, কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, দলীয় সংগীত, আবৃত্তি, একক সংগীত পাঠ, কৌতুক, সাথে ছিল নয়নাভিরাম নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনা।

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

এইচ এম এ হাশেম, কপিলমুনি

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবাণে সুন্দরবন দিবস পালন করা হয়। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে উপজেলার নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, অনারারী ক্যাপ্টেন অব. মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিটির চেয়ারম্যান অ্যাড. শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, প্রেসক্লাব পাইকগাছা সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল। বক্তৃতা করেন, কবি রোজী সিদ্দিকী, সুনিল রায়, লিটন গাজী ও অভিজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের গর্ব। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের একটি বিরল সম্পদ। এই সুন্দরবন আমাদের গর্বের সঙ্গে জড়িয়ে আছে। সুন্দরবন আমাদের সম্পদ। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন। সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান বক্তরা।

ডুমুরিয়ায় অসময়ে ঝড়ো-বৃষ্টি, বাজার দর কমঃ কুল চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় অসময়ে ঝড়ো-বৃষ্টি, বাজার দর কম ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কুল চাষে আগ্রহ হারা”েছন কৃষকরা। ফলে লোকসানের ঘানি টানতে হিমশিম খেতে হ”েছ চাষীদের। তবে কৃষি কর্মকর্তা আশার বাণী দিয়েছেন তাদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১শত হেক্টর জমিতে বানিজ্যিক ভাবে কুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শোভনা ব্লকে সবচেয়ে বেশি এ চাষ করা হয়। ফলন ভালো হলে প্রতি হেক্টরে ৮ মেট্রিক টন কুল উৎপাদন হয়ে থাকে। আশির দশকে এ অঞ্চলে কুল চাষ শুরু হয়। সে সময় শখের বশে প্রতি বাড়িতে দ্ ুএকটা কুল গাছ দেখা যেত। পরবর্তীতে বাজারে এর চাহিদা দেখে এবং এটি একটি লাভজনক ফসল জেনে প্রথমে শোভনা পশ্চিম পাড়ার প্রয়াত যশোর আলী খান ওরফে চেনিখান বাণিজ্যিক ভাবে কুল চাষ করে সাফল্য লাভ করেন। তার দেখা দেখি এলাকার খালেক মোল্লা, আলমগীর মোড়ল, ইনতাজ খান, শওকত শেখ, হারুন শেখ, ওয়াদুদ সরদার, কিশোর মন্ডল, সাত্তার খান সহ অনেকেই কুল চাষে ঝুঁকে পড়েন এবং উঁচু জমিতে ও মৎস্য ঘেরের ভেড়িতে ব্যাপক ভাবে চাষ শুরু করেন। প্রতিদিন ব্যাপারীরা এ এলাকার কুল শোভনা বটতলা মোড়, আড়ুয়াখালী, বালুইঝাকি, বড়বিল ওয়াপদা মোড় থেকে ৪/৫টি পিকআপ বোঝাই করে খুলনা, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় চালান যায়। কিš‘ সম্প্রতি কুলের বাজারে চাহিদা কম ও দর কম থাকায় উৎপাদন খরচ ও উঠছে না চাষীদের। সরেজমিনে গিয়ে কথা হয় শোভনা পশ্চিম পাড়া এলাকার কুলচাষী আলমগীর মোড়লের সাথে। তিনি বলেন, আমি ৩ একর জমিতে ২২০টি দেশীয় জাতের কুল ও ১২০টি আপেল কুল চাষ করেছি ফলন ও খুব ভালো হয়েছে। এ পর্যন্ত আমার সার কীটনাশক,সেচ ও শ্রমিক খরচ দাঁড়িয়েছে প্রায় দুই লাখ টাকা। কিš‘ গত ২/৩ বছর ধরে বাজারে এর চাহিদা খুবই কম ও দর কম থাকায় উৎপাদন খরচ ও উঠছে না।এমন অভিযোগ ইনতাজ খান, হারুন শেখ, ওয়াদুদ সরদার সহ অনেকের।তারা আরও বলেন গত সপ্তাহে ঝড়োবৃষ্টির কারণে গাছের অনেক ফল ঝরে গেছে। তাছাড়া এখন মাত্র ২০ টাকা কেজি দরে বিক্রি করছি কিš‘ মার্কেটে ব্যাপারি প্রতি কেজি ৮০/৯০ টাকা খুচরা বিক্রি করছে। মার্কেটিং ব্যব¯’া ভাল না থাকায় এবং সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের কুল চাষে আগ্রহ থাকছে না। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন জানান, এ অঞ্চলে কুল চাষীদের দুঃখ দূর্দশার কথা শুনেছি কিš‘ সংশ্লিষ্ট দপ্তর এর উপর কোন প্রকল্পও দেয় না। তবে এ বিষয়ে আমি উর্ধ্বতন মহলে জানিয়েছি,ভবীষ্যতে এ বিষয়ে নজর দিবেন বলে আশা করা যায়।

মহেশপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আলোচনা সভা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতুভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম,মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুল ইসলাম বলেন, অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মেট্রোরেলের ৮ম চালানের ৮টি কোচ ও ৪ ইন্জিন নিয়ে এম,ভি হরিজন-০৯ মোংলা বন্দরে ভিড়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মেট্রোরেলের আরো ৮ টি কোচ/বগি ও ৪ টি ইন্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি হরিজন-০৯। গত ১লা ফেব্রুয়ারী জাপানের কোবে বন্দর থেকে ৮ম চালানের এ মালামাল নিয়ে ছেড়ে এসে সোমবার বেলা ১১ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।

বিদেশী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, সোমবারের ৮ম চালানের মধ্যে রয়েছে ৮ টি কোচ ও ৪টি ইন্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ মেট্টিক টন ওজনের মেশিনারী সরঞ্জামাদি। তিনি আরো বলেন,  সোমবার দুপুর থেকেই এ মালামাল খালাস শুরু হয়েছে। এরপর নদী পথে এসব নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৮টি চালানে মেট্রোরেলের ৪৮টি কোচ/বগি ও ২৪টি ইন্জিন এসেছে। এর আগে ৭টি চালানো ৪০টি কোচ/বগি ও ২০টি ইন্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। সেসব কোচ/বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।

সুন্দরবন দিবসে বন-বিনাশী অপরাধমূলক কর্মকান্ডের দায়ে সুন্দরবনের কাছে গণক্ষমা প্রার্থনা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বন-বিনাশী অপরাধমূলক কর্মকান্ডের দায়ে মায়ের মতো বিশ্ব ঐতিহ্য’র অংশ সুন্দরবনের কাছে গণক্ষমা প্রার্থণা কর্মসুচী পালিত হয়েছে। সুন্দরবন দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী সোমবার পূর্ব সুন্দরবনের ঢাংমারী এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার,বাদাবন সংঘ এবং ঢাংমারী ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে এ কর্মসুচী পালন করা হয়। জীবাশ্ম জ্বালানীর ব্যবহার, জলবায়ু সংকট সৃষ্টি, অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে কয়লা-তেল ভর্তি জাহাজডুবি, জাহাজী বর্জ্য-শিল্প ও প্লাস্টিক দূষণ, বাঘ-হরিণ-পাখিসহ বন্যপ্রাণী হত্যা, বিষ দিয়ে মাছ নিধন, ডলফিন হত্যা, বৃক্ষ নিধনসহ মানুষ সৃষ্ট বন-বিনাশী কর্মকান্ডের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে জেলে-বাওয়ালী-মৌয়ালী এবং বনজীবিদের অংশগ্রহণে সুন্দরবনের কাছে গণক্ষমা প্রার্থণা চেয়ে এই কর্মসুচী পালন করা হয়।

সোমবার বেলা ১১টায় গণক্ষমা প্রার্থণা কর্মসূচী পালনকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। এনসময় অন্যান্যদের বক্তব্য রাখেন বাদাবন সংঘের মোংলা এরিয়া ম্যানেজার অজিফা বেগম, বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা নদীকর্মী হাসিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের ষ্টিফেন হালদার, শেখর রায়, বাপা নেত্রী মীরা বিশ্বাস ও তরুন মন্ডল। গণক্ষমা প্রার্থনা সমাবেশে সভাপতির বক্তব্যে বাপা নেতা মো. নূর আলম শেখ বলেন, মানুষের বন-বিনাশী কর্মকান্ডের ফলে সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। মহাপ্রাণ সুন্দরবনকে বাঁচাতে ও টেকসই উন্নয়নের স্বার্থে বন-বিনাশী কর্মকান্ড থেকে মানুষ ও সরকারকে সরে আসতে হবে। সুন্দরবন বিনাশী সকল প্রকল্প’র কার্যক্রম বন্ধ করে সরকারকে পরিবেশ ও জনবান্ধব টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সুন্দরবন মায়ের মতো আমাদের বিপদ-আপদে আগলে রাখে। অথচ আমরাই আবার মায়ের মতো সুন্দরবনের উপর অত্যাচার চালাচ্ছি। তাই সুন্দরবনের কাছে ক্ষমা চাইতে এই কর্মসূচী পালন করছি। গণক্ষমা প্রার্থণা কর্মসূচীতে জীবাশ্ম জ্বালানি বন্ধ করো, সুন্দরবনের বাঘ-হরিণ হত্যা বন্ধ করো, পরিকল্পিত অগ্নিকান্ড বন্ধ করো, বিষ দিয়ে মৎস্য নিধন বন্ধ করোসহ লিখিত বিভিন্ন ফেস্টুন-প্লাকার্ড হাতে নিয়ে বনজীবিরা অংশগ্রহণ করেন।

দাকোপে শীত নিবারণে পুরাতন কাপড়েই ঝুঁকছে মধ্যবিত্তরা

মোঃ শামীম হোসেন – বাজুয়া

সারা দেশে চলছে শীতের মৌসুম কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। কনকনে ঠান্ডায় মানুষ নির্জীব, বেলা বের না হওয়া পর্যন্ত কাজে চলছে ধীরগতি। করোনাকালীন এই পরিবেশে অর্থসংকটে অধিকাংশ মানুষ তাইতো শীত নিবারণে খুলনার দাকোপে বিভিন্ন ফুটপাতের উষ্ণ কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। উপজেলার পুরাতন কাপড় বিক্রয়ের জন্য খ্যাত উপজেলা সদরের চালনা বাজার ও বাজুয়া বাজার যেখানে শিশু, যুবক, যুবতী, বৃদ্ধা সহ সকল মানুষের কাপড় পাওয়া যায় সুলভ মূল্যে। সপ্তাহে মঙ্গলবার ও বুধবারের হাটে দেখা যায় উষ্ণ কাপড় ক্রেতাদের উপচেপড়া ভিড়। এখানে বিক্রয় করা হয় মাফলার-৫০,  কানটুপি-২০, চাদর-১০০, ট্রাউজার-৬০, জেকেট-১০০ সহ শীত নিবারণের বিভিন্ন উষ্ণ কাপড়। ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, যশোর থেকে আনা হয় এ সব কাপড়। এমনি একজন কাপড় বিক্রেতা মাসুদ রানার সাথে কথা বললে তিনি জানান, কোরোনা পূর্ববর্তী সময়ে খুলনা  ডাকবাংলো মার্কেটে কাপড় বিক্রি করতাম মার্কেটটি যুগ যুগ ধরেই পুরাতন কাপড় বিক্রয়ের জন্য সেরা ছিল। বর্তমানে করোনার কারণে পুরাতন কাপড় ক্রয়ের জন্য অনেক ক্রেতাই এখানে আসতে পারে না ফলে বিক্রি অনেক কম হচ্ছে। বাজুয়া বাজারে কাপড় ক্রয় করতে আসা এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান কম মূল্যে মোটামুটি একটু ভালো কাপড় পাওয়া যায় এখানে তাই নিজে ও পরিবারের সদস্যদের শীত নিবারণ করতে প্রায়ই আসি এখানে। মার্কেটটাকে আরো একটু সম্প্রসারণ করে স্থায়ী মার্কেট করে দিলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ স্বল্পমূল্যে ভালো কাপড় ক্রয় করতে পারবে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।

খুবিতে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে সুলতানা কামাল জিমনেশিয়াম নির্মাণকাজের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে আধুনিক সুবিধা সম্বলিত সুলতানা কামাল জিমনেশিয়ামের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জিমনেশিয়াম নির্মাণকাজের উদ্বোধন করেন। এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নির্মাণকাজের যথাযথ মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। এই জিমনেশিয়াম নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও শরীর চর্চা কার্যক্রমে ব্যাপকতা বহুলাংশে বাড়বে এবং নতুন নতুন ক্রীড়াবিদ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অবকাঠামোর নির্মাণককাজ মনিটরিং ও আরও গতিশীল করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক, শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধানবৃন্দ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), শিক্ষক সমিতির সভাপতি ও  সাধারণ সম্পাদক, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নির্মাণকাজের উদ্বোধনের পর সেখানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

২৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুলতানা জিমনেশিয়াম ভবনের আয়তন ৩ হাজার ৯৭ বর্গমিটার। এই জিমনেশিয়ামে থাকবে হ্যান্ডবল কোর্ট, গ্যালারি, ফিটনেস সেন্টার, ইনডোর গেমস্ কাম স্টুডেন্ট ক্যাম্পিং, ডাইনিং ও ম্যাচ অফিসিয়ালদের রুমসহ অন্যান্য আধুনিক সুবিধা। জিমনেশিয়াম ভবনের উপরে থাকবে ৮ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য ৪০০ কে.ভি.এ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি থাকবে ১০০ কে.ভি.এর জেনারেটর সুবিধা। এই অবকাঠামোর মধ্যে সন্নিবেশিত থাকবে ফিটনেস সেন্টারটি।

খুবিতে সুন্দরবন দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি

১৪ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন দিবস উপলক্ষ্যে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে দিয়ে হাদী চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর এ কে ফজলুল হক। এসময় ডিসিপ্লিনের শিক্ষক ও ক্লাবের সদস্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি আহসান রাজিব প্রমি ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জানান, নবগঠিত এই ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছর বৃহৎ পরিসরে এ দিবসটি পালনে আমাদের পরিকল্পনা রয়েছে।

সুন্দরবনের উপর নির্ভরশীল দরিদ্র মানুষের বিকল্প কর্মসংস্থানে পদক্ষেপ গ্রহণ দরকার

খবর বিজ্ঞপ্তি

সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় বক্তারা বলেছেন, সুন্দরবনের সুরক্ষায় এই বনের উপর নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ দরকার। সেই সাথে সুন্দরবন বিষয়ক পৃথক মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালনের জন্য বক্তারা আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর জীবন রক্ষায় সুন্দরবনকে বাঁচিয়ে রাখা জরুরী। আর এ জন্য সুন্দরবনে প্রবেশাধিকার আরো সংরক্ষিত হওয়া দরকার। দুবলার চরে শুঁটকি মাছের প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে রাখা হবে কি-না তা’ নতুন করে ভাববার সময় এসেছে। সোমবার সুন্দরবন একাডেমির উদ্যোগে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুন্দরবনপ্রেমীদের অংশগ্রহণে ভার্চয়াল প্লাটফর্মে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রায় পৌনে তিন ঘন্টা স্থায়ী এ সভাটি শুরু হয় ১১টায়। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমির উপদেষ্টা এবং রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। সূচনা বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ। প্রায় ৭০ জন সুন্দরবনপ্রেমী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় বক্তৃতা করেন সুন্দরবন গবেষক অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, সুন্দরবন সন্নিহিত এলাকার সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন পিরোজপুরের মুনীরুজ্জামান নাসিম আলী, সাতক্ষীরার কল্যাণ ব্যাণার্জী, বাগেরহাটের আহাদ উদ্দিন হায়দার, মোংলার নূর আলম শেখ, সাতক্ষীরার মোহাম্মদ আলী সুজন, শরণখোলার ইসমাইল হোসেন লিটন, পিরোজপুরের তানভীর আহমেদ, বাগেরহাটের নারীনেত্রী খালেদা হেনা, অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল, কারিতাসের ড. সুমন কুমার মালাকার, শ্যামনগরের সামস-এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুণ্ডা, বাগেরহাটের মুখার্জী রবীন্দ্রনাথ, বরগুনার জাগো নারীর হোসনেয়ারা হাসি, ডিউক ইবনে আমিন, চট্টগ্রামের মধু গবেষক সৈয়দ মোঃ মঈনুল আনোয়ার, রংপুর থেকে মিজানুর রহমান, হাফিজুর রহমান মাসুম প্রমূখ।

উল্লেখ্য, অতিমারী করোনার ফলে চলমান নিষেধাজ্ঞার কারণে গতবারের মত এবারও সীমিতভাবে দিবসটি পালিত হয়। বিশ^ ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা এবং অনন্যসুন্দর প্রাকৃতিক এ সম্পদ সংরক্ষণে দুই দশকেরও বেশী সময় ধরে সুন্দরবন একাডেমির আয়োজনে খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাসমূহে বেসরকারিভাবে সুন্দরবন দিবসের নানাবিধ কর্মসূচী পালিত হয়ে আসছে। দেশের সামগ্রিক পরিবেশসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ এবং সুন্দরবননির্ভর মানুষের জীবিকা ও জীবন রক্ষায় সুন্দরবনের অসাধারণ ভূমিকা প্রশ্নাতীত। এবারের আলোচনা সভার মুখ্য বিষয় নির্ধারিত ছিল- ‘সুন্দরবনের উপর নির্ভরশীল দরিদ্্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান’।

“দেবহাটার দেবীশহর শাহী জামে মসজিদে মইনুদ্দিন খান’র দোয়ার অনুষ্ঠান সম্পন্ন”

কে এম রেজাউল করিম দেবহাটা

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও  ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক এবং দেবীশহর গ্রামের আলহাজ্জ নূরালী খানের জ্যেষ্ঠ পুত্র মো. মইনুদ্দিন খান (৫৮) এর চেহেলাম উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি রবিবার বাদ আছর দেবীদের শাহী জামে মসজিদে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান হয়েছে।

পবিত্র কোরআন ও হাদীসের আলোকে আলোচনা রাখেন মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নূরুল হক, মাওলানা জহুরুল ইসলাম ও হাফেজ মো  হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন- মরহুম মইনুদ্দিন খানের পিতা আলহাজ্জ নূর আলী খান, ভ্রাতা গোলাম ফারুক, ভ্রাতা সিরাজুল ইসলাম, পুত্র শাহরিয়ার মাহমুদ সাগর, মেরিন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের উপাধ্যক্ষ (অব.) আলহাজ্জ মো. আব্দুল মজিদ, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী, প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক রোকনুজ্জামান, প্রভাষক আনোয়ার সিদ্দিকী, প্রভাষক শাহজাহান কবীর, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আত্তাবুজ্জামান মধু, প্রভাষক আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস, মরহুমের বিয়াই শিক্ষক শহিদুল ইসলাম, ব্যবসায়ী আবু হাসান রাজু, ভাগনা প্রভাষক আলহাজ্জ বিল্লাল হোসেন, জাকির হোসেন সহ অন্যান্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সহ নানা শ্রেণি-পেশার শত শত ধর্মপ্রাণ মুসল্লী। উল্লেখ্য, পিতা-মাতা, ১পুত্র, ১ কন্যা, স্ত্রী শিক্ষিকা বিলকিস বানু, ২ ভাই , ১ বোন, শাশুড়ী সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নার সাগরে ভাসিয়ে গত ১০ ফেব্রুয়ারি সকালে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান পরোপকারী, সৎ, সাংগঠনিক ব্যক্তিত্ব, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য ও সদ্য সাবেক দেবীশহর শাহী জামে মসজিদের সাধারণ সম্পাদক, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সহ-সভাপতি, গাজীরহাট প্রগতি সংঘের সাধারণ সম্পাদক মো. মইনুদ্দিন খান। 

দাকোপের চালনা পৌরসভায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের নির্মাণ কাজের উদ্বোধন

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

৩২ পৌরসভার প্রকল্পের আওতায় খুলনার দাকোপের চালনা পৌরসভায় ১ কোটি ৭০ লক্ষ ৮ শত ২৩ টাকা ব্যায়ে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের নির্মাণ কাজের উদ্বোধন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চালনা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌরসভার সচিব মোঃ সিরাজুল ইসলাম, চালনা পৌরসভার সহকারী প্রকৌশলী প্রনব মল্লিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, সাবেক কাউন্সিলর অশোক সাহা, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, আমোদিনী রায়, আব্দুল বারিক শেখ, কাউন্সিলর সুধীন্দ্র বিশ্বাস মাখন, রোস্তম আলি খান, আইয়ুব আলী কাজী, এস এম, আব্দুল গফুর, নাছিমা বেগম, চয়ন সাহা, মোঃ আব্দুস সাত্তার সরদার প্রমূখ। চালনা পৌরসভায় প্রায় ১২ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের নির্মাণ কাজ করবেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খন্দকার এন্টার প্রাইজ।

দাকোপে রুপান্তরের উদ্যোগে প্রশিক্ষন সনদ বিতরন

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে বেসরকারী সংস্থা রুপান্তরের উদ্যোগে করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরী পূনর্বাসন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের অবহিত করন ও প্রশিক্ষন সনদ বিতরন করা হয়েছে।

সুইজারল্যান্ডের সহযোগীতায় রুপান্তরের বেইস প্রকল্পের আওতায় সোমবার সকালে চালনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন শেখ জার্জিস উল্লাহ রুপান্তরের জেলা কো-অর্ডিনেটর বেইস, ফিল্ড অফিসার নমিতা মল্লিক, রাজীব হাসান, মৌসুমী রায় ওয়াশ প্রকল্প, উপকারভোগী মোমেনা বেগম, তাসলিমা খাতুন, তাপসী সরদার, আনোয়ারা বেগম, নাসিমা বেগম, রুপক কুমার দাস প্রমুখ। বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় বাগেরহাটের প্রশিক্ষন সহায়তায় প্রকল্পের আওতায় দাকোপের ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভার অতিদিরিদ্রদের করোনাকালীন বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন এবং তাদের আর্থ সামাজিক উন্নয়নে জনপ্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়। একই সাথে করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের নিকট ১ হাজার মাস্ক হস্তান্তর করা হয়।

খুলনা প্রেসক্লাবে ৩ দিনব্যাপী বসন্ত মেলার সমাপ্তি

স্টাফ রিপোর্টার

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা অনলাইন শপিং আয়োজিত বসন্ত মেলার সোমবার ছিল শেষ দিন। সন্ধ্যায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ নেয়া স্টলগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার প্রদান করেন।

স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৪৫টি  স্টল এবারের বসন্ত মেলায় অংশ করে। স্টলগুলোর মধ্য থেকে জলপরি লিপ্স স্টলের সত্ত্বাধিকারী জলপরি প্রথম, হস্তশৈলী স্টলের সত্ত্বাধিকারী হ্যাপি হক দ্বিতীয় এবং কিচেন কুইন স্টলের সত্ত্বাধিকারী সালমা বানু তৃতীয় স্থান অধিকার করেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আতাউর রহমান।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য শেখ মো. সেলিম, খুলনা অনলাইন শপিং এর উদ্যোক্তা ফাতেমা আফরোজ, নিসরাত মুক্তা, মায়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ভালোবাসা দিবসে ফুল দিয়ে গান শোনালেন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে প্রিয়জনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো একটা রীতি চলে আসছে। তেমনি এক ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন করলেন দেশের প্রথম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু।

সোমবার দুপুরে ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তৃতীয় লিঙ্গের এই চেয়ারম্যান। এ সময় তিনি আগতদের দুইটি গান গেয়ে শোনান।

এ দিন কেউ তাকে ফুল না দিলেও তিনি ফুল দিয়েছেন। এ সময় চেয়ারম্যানের হাত থেকে ফুল পেয়ে অনেকেই খুশি হয়েছেন। 

এ সময় তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন, ভালোবাসা দিবসে তিনি ইউনিয়নের সব কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সবার দোয়া চান যেন এই ভালোবাসার মধ্য দিয়ে থাকতে পারেন।

উল্লেখ্য, ২৮ নভেম্বর অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে দেশের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন নজরুল ইসলাম ঋতু। নজরুল ইসলাম ঋতু ৯ হাজার ৫৫৭ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা পান ৪ হাজার ৫২৯ ভোট।

ভোমর দিয়ে যুবকের চোখ খুঁচিয়ে জখম

 মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে গ্রাম্য দলাদলি নিয়ে জিল্লুর রহমান (৪০) নামের এক যুবকের চোখ ভোমর দিয়ে খুঁচিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।

সোমবার সকালে উপজেলার চরবড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জিল্লুর রহমান ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গ্রাম্য দলাদলি নিয়ে স্থানীয় নান্নু শেখের সঙ্গে জিল্লুর রহমানের অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে প্রতিপক্ষের লোকজন নান্নুর চোখ নষ্ট করে দেওয়ার জন্য ভোমর দিয়ে চোখ খুচিয়ে জখম করেন। কিছুদিন আগেও এ দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছিল।

আহতের স্বজনরা জানান, জিল্লুর রহমান একজন দলিল লেখকের সহযোগী হিসেবে কাজ করেন। সকালে কাজের জন্য বের হলে পথে প্রতিপক্ষের লোকজন ভোমর দিয়ে তার চোখ খুঁচিয়ে জখম করেন। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাসরিন আখতার বলেন, তার বাম চোখের গভীরে ক্ষত হয়েছে। চোখের মণিতেও আঘাত লেগেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, তার চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চক্ষু বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

২৫ দিন পর কবরস্থানে মিলল নিখোঁজ শিশুর পুঁতে রাখা লাশ

 চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৫ দিন পর চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে নিখোঁজ শিশুর পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে ঈদগাহ মাঠসংলগ্ন বড় কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আবু হুরায়রা। সে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আবদুল বারেকের ছেলে এবং চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ বলছে, এজাহারনামীয় কারও কাছ থেকে কোনো তথ্য না পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনের দেওয়া তথ্য এবং দেখানো স্থান থেকে আবু হুরায়রার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত হুরায়রাকে পুঁতে রাখার স্থান দেখিয়ে দেওয়া যুবকের নাম মোমিন। তিনি তালতলার শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, গত ১৯ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়ে পথে নিখোঁজ হয় শিশু আবু হুরায়রা।

আবু হুরায়রার চাচা আতিয়ার রহমান বলেন, গ্রামের শহিদুলের ছেলে মোমিন পুলিশের সঙ্গে গোরস্তানে গিয়ে হুরায়রার কবর দেখিয়ে দেয়। এর পরই পুলিশ তাকে আবার নিয়ে চলে গেছে। শোনা যাচ্ছে, নিখোঁজের দিনই হুরায়রাকে হত্যা করা হয়। রাতেই তার লাশ কবরস্থানে পুঁতে রাখা হয়।

জানা গেছে, ভুট্টা ব্যবসায়ী ও কৃষক আবদুল বারেকের ছয় মেয়ের পর জন্ম হয় ছেলে আবু হুরায়রার। আবু হুরায়রা এ বছর লটারির মাধ্যমে তৃতীয় শ্রেণিতে ভর্তির যোগ্যতা অর্জন করে চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়।

গত ১৯ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে আবু হুরায়রা বাড়ির পার্শ্ববর্তী শিক্ষক রনজু হকের কাছে প্রাইভেট পড়তে বের হয়। ওই শিক্ষকের ঘরে বইয়ের ব্যাগটা রাখার পর সে বাইরে বেরিয়ে যায়।

এর পর সন্ধ্যায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাতে পুলিশকে খবর দেওয়া হয়। মাইকিং করে পরিবার; না পেয়ে অনেকেই ধারণা করেন বাড়ির পাশে পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে হুরায়রা।

ঘটনার দিন সন্ধ্যার পর দীর্ঘসময় ধরে পুকুরে তল্লাশি করেও তার সন্ধান পাননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

এদিকে গ্রামের সব মানুষের মুখে মুখে একই কথা আবু হুরায়রাকে জিনরা তুলে নিয়ে গেছে। জিনের মাধ্যমে ফেরত পাওয়া যাবে। এ কথা শুনে সন্তানকে ফেরত পেতে সিরাজগঞ্জ জেলার কথিত এক কবিরাজের সঙ্গেও যোগাযোগ করে বাবা-মা। হুরায়রাকে ফেরত দেওয়ার জন্য নাকি ওই কবিরাজ ৫০ হাজার টাকা দাবি করেন। তাকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। ছেলে ফেরত পাওয়ার পর আরও ২০ হাজার দেওয়া লাগবে।

তবে সেই সময় টাকা দেওয়ার কথা অস্বীকার করলেও সিরাজগঞ্জের ওই কবিরাজের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেন শিশু আবু হুরায়রার বাবা আবদুল বারেক।

ওই কবিরাজ সম্পর্কে গ্রামবাসী জানান, গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে একইভাবে গ্রামের বিত্তশালী কৃষক হায়াত আলী (৭০) নিখোঁজ হয়েছিলেন। ঘটনার পাঁচ দিন পর সন্ধ্যায় তাকে মাঠে পাওয়া যায়। তাকেও নাকি সিরাজগঞ্জের ওই কবিরাজের মাধ্যমে জিনরা রেখে গিয়েছিল বলে জানা যায়।

লাশ উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আবু হুরায়রার বাবা আবদুল বারেকের করা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরে পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করে থানায় নেওয়া হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর একজন হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোরস্তানে গিয়ে এবং তার দেখানো স্থান থেকে আবু হুরায়রার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে এখনই সব কিছু বলা সম্ভব নয়। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরে বিস্তারিত জানানো হবে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর বন্দির ‘আত্মহত্যা’

যশোর অফিস।।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান। তিনি জানান, সোমবার সকালে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজ কক্ষে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জহুরুল মন্ডল (১৬) নামে ওই কিশোর। জহুরুল পাবনার বিচারাধীন একটি হত্যা মামলার আসামি। গত বছরের ৩০ নভেম্বর থেকে সে এই কেন্দ্রে বন্দি ছিল। সে পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জেলাল মন্ডলের ছেলে।

মঞ্জুরুল হাসান জানান, ভালোবাসা দিবস উপলক্ষে সকালে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলাকালে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে শিশু উন্নয়ন কেন্দ্রে অন্য কিশোরেরা দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়। জহুরুলকে কেন্দ্রের কর্মকর্তারা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ বলেন, ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসনিম আলম।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি তিন কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। রক্তাক্ত জখম করা হয় আরও ১৫ বন্দিকে। এ ঘটনায় কেন্দ্রের ৮ কর্মকর্তা-কর্মচারীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। ওই কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া গত তিন বছরে কয়েকজন বন্দি আত্মহত্যা করেছে। ঘটেছে বন্দি বিদ্রোহ ও পলায়নের ঘটনাও।

এদিকে, পিটিয়ে হত্যা ঘটনার পর সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করে। উভয় কমিটি বন্দি বিক্ষোভ, পলায়ন ও মৃত্যুর ঘটনাগুলোর জন্য কেন্দ্র কর্তৃপক্ষের অনিয়ম ও উদাসীনতাকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দেয়।

২১ বছর কেটে গেছে, বাস্তবায়ন হয়নি ‘খুলনা ঘোষণা’র একটি দফাও

হেদায়েৎ হোসেন

সুন্দরবনের জন্য ‘খুলনা ঘোষণা’ নামে ১৮ দফার সংরক্ষণ কৌশল দাবি করা হয়েছিল ২০০১ সালে। ওই অঞ্চলের মানুষের প্রেক্ষিতে সুন্দরবন দিবসে জাতীয় সম্মেলনের মাধ্যমে ‘খুলনা ঘোষণা’ করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সম্মেলনের ফিতা কাটেন। সুন্দরবন রক্ষায় ব্যাপক জনমত সৃষ্টির ফলে ‘খুলনা ঘোষণা’ ব্যাপক সমর্থন পায়। কিন্তু ২১ বছরেও এ ঘোষণার বাস্তবায়ন হয়নি। সুন্দরবনের সংকট এখন আরও প্রকট হয়েছে। নদী দূষণ বেড়েছে। নদী ভরাট হচ্ছে ও ভাঙছে। উদ্ভিদ-প্রাণীর ভারসাম্য নষ্ট হচ্ছে। ‘খুলনা ঘোষণা’র ১৮ দফার প্রথমেই রয়েছেÍসুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এরপরে রয়েছে, জাতীয় প্রতীক হিসেবে চিহ্নিত সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষা, হরিণসহ সকল প্রকার প্রাণী হত্যা বন্ধসহ যাবতীয় বেআইনি কার্যকলাপ বন্ধ, সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণে যাতে তার কোনও ক্ষতিকর প্রভাব সুন্দরবনে না পড়ে সে ব্যবস্থা গ্রহণ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুন্দরবনের জীববৈচিত্র্যের অপূর্ব সমাহারকে সংরক্ষণ, নবায়ন ও উন্নয়নের লক্ষ্যে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং সুন্দরবনের পরিবেশ-প্রতিবেশ বিপন্নকারী যেকোনও কার্যকলাপ বন্ধ করা, আইনানুগভাবে সম্পদ আহরণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথার্থভাবে সুন্দরবন সংরক্ষণের পক্ষের শক্তি হিসেবে তাদেরকে বিকাশে সংগঠিত করা।

ঘোষণার একটি গুরুত্বপূর্ণ দফা ছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান, দক্ষতা ও আগ্রহ বিবেচনা করে সুন্দরবনবিষয়ক গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে প্রতিষ্ঠানকে বিশেষ ভূমিকা রাখার সুযোগ প্রদান, সুন্দরবনের সম্পদ ব্যবস্থাপনায়, বিশেষ করে সম্পদ ব্যবহার, নবায়ন ও সংরক্ষণে, বিভিন্ন সরকারী কর্মকাণ্ডে জনগণের ও সুশীল সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা, সুন্দরবনের জীববৈচিত্র্যের সকল উপাদানসমূহের প্রজনন বা বংশবৃদ্ধি, রোগ-বালাইসহ যেকোনও কারণের কোনও একটি উপাদানের আধিক্য বা লোপসহ সকল প্রকার পরিবর্তন সঠিকভাবে শনাক্তকরণ ও তার প্রতিকার করা, সুন্দরবনের অবক্ষয় রোধকল্পে বনবিদ, শিক্ষাবিদ, গবেষক, পরিবেশবিদ, জাতীয় ও স্থানীয় এনজিও, সামাজিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধি সমন্বয়ে নির্বাহী ক্ষমতাসম্পন্ন সুন্দরবন ওয়াচ গ্রুপ বা সুন্দরবন পর্যবেক্ষক দল গঠন করা।

দফাগুলো বাস্তবায়নের জন্য প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করে সুন্দরবন অ্যাকাডেমি। দাবি জানানো হয় সুন্দরবন দিবসকে জাতীয় স্বীকৃতি দেওয়ার। বছরের প্রায় প্রতিটি দিনই বাংলাদেশে কোনও না কোনও আন্তর্জাতিক দিবস বা জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। অনেক গুরুত্বহীন বিষয়েও বাংলাদেশে বিভিন্ন দিবস উদযাপন করা হয়। কিন্তু বিশ্ব ঐতিহ্যের অংশ এবং বাংলাদেশের জাতীয় বন হয়েও সুন্দরবনের জন্য একটি দিন বরাদ্দ করা যায়নি দুই দশকেরও বেশি সময়ে।

পর্যবেক্ষক মহল বলছেন, ২১ বছর আগে সুন্দরবন সুরক্ষায় ১৮ দফার আদলে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো সার্বিকভাবেই সুন্দরবনের জন্য কল্যাণকর।

সুন্দরবন অ্যাকাডেমির উপদেষ্টা ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন বলেন, সুন্দরবনের সঙ্গে এই অঞ্চলের মানুষের জীবনপ্রবাহ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সুতরাং এই বনকে রক্ষা করতে হবে এর পরিবেশগত এবং অর্থনৈতিক মূল্য বিবেচনা করেই। কারণ খুলনা-বরিশাল উপকূলীয় অঞ্চলের কোটি মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে সুন্দরবনের। এছাড়া সুন্দরবনকে আবর্তিত করেই যেন গড়ে উঠেছে এখানকার পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা। তাই এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার প্রশ্নে সুন্দরবন প্রধান অবলম্বন।

অ্যাকাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় দুই দশকেরও বেশি সময় ধরে সুন্দরবন অ্যাকাডেমির আয়োজনে খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাসমূহে বেসরকারিভাবে নানাবিধ কর্মসূচি পালিত হয়ে আসছে। দেশের সামগ্রিক পরিবেশসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ এবং সুন্দরবননির্ভর মানুষের জীবিকা ও জীবন রক্ষায় সুন্দরবনের অসাধারণ ভূমিকা রয়েছে।

বিদ্যালয় নয়, যেন ডোবা

সাতক্ষীরা প্রতিনিধি

বিদ্যালয় ভবনের দরজা-জানালা নেই। তার ওপর বছরের কয়েক মাস কচুরিপানাযুক্ত হাঁটু পানিতে ভর্তি থাকে। প্রথম দেখায় যে কেউ বলবে, এটা ডোবা, যেখানে রয়েছে একটি পরিত্যক্ত ভবন।

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সমনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এমনই। এসব প্রতিবন্ধকতা নিয়ে বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম চলছে। নেই উপযুক্ত স্কুল ভবন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার মান। ঝরে পড়ছে শিক্ষার্থী। জানা গেছে, চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়টির নির্মাণ কাজ শেষ হয়েছিল ১৯৯৫ সালে। তবে কয়েক বছর ধরে ভবনের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। পুরো ভবনও হাঁটু পানির নিচে থাকতে দেখা গেছে। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে মাঠের এক কোণে একটি টিনের চাল দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। যেখানে রাখা হয়েছে একটি টেবিল ও ৫টি বেঞ্চ। সেখানে শিক্ষার্থীরা বাধ্য হয়েই শিক্ষা অর্জন করছে।

মাসুম হোসেন নামে একজন শিক্ষার্থী বলে, ‘করোনার কারণে আমদের স্কুল অনেক দিন বন্ধ ছিল। স্কুলের দরজা-জানলা নেই। বছরের অধিকাংশ সময় কচুরিপানাযুক্ত হাঁটু পানিতে ডুবে থাকে। সেজন্য স্কুলের খেলার মাঠের এক কোণে একটি টিনের চাল দিয়ে আমাদের পাঠদান করানো হচ্ছে।’

অভিভাবক আল মামুন বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা ভালো না। দুই উপজেলা ও ইউনিয়নের শেষ প্রান্ত হওয়ায় অবহেলিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি। শ্রেণিকক্ষে ও খেলার মাঠে জমে থাকা পানিতে শিক্ষার্থীদের পানিবাহিত রোগ হয়।’

স্থানীয় বাসিন্দা শাহিন হোসেন বলেন, ‘এই অঞ্চলের শিক্ষার্থীদের সঠিকভাবে সু-শিক্ষায় গড়ে তুলতে হলে মাছের ঘেরের পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ভবনটি পুনর্র্নিমাণ করা জরুরি।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার বলেন, ‘৫১ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম চালাচ্ছি। দেখেছেন তো কী অবস্থা, কীভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবো? শিক্ষার কোনও পরিবেশ নেই। আমদের নিজেদেরও খারাপ লাগে। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের একাধিকবার জানালেও কোনও কাজে আসছে না। অনেক শিক্ষার্থী আমার স্কুল থেকে চলে গেছে।’

তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৯ সালে নতুন ভবন তৈরির বাজেট ছিল। কিন্তু ভবন তৈরির জন্য মালামাল পৌঁছানোর ব্যবস্থা না থাকাতে বাজেটটি সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে এলাকাটি নিচু হওয়ায় বন্যায় পানি উঠে যায়। সেখানে নতুন করে সাইক্লোন শেল্টার করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে।’

ভালোবাসা দিবসে গদখালীতে ১৫ কোটি টাকার ফুল বিক্রি

যশোর অফিস।।

মাঘের শীত কমতেই বাতাসে গুনগুন, এসেছে ফাগুন। সব বয়সী মানুষের মনে উৎসবের রঙ। প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। গাছে গাছে ফুল। যেখানে মৌমাছি-প্রজাপতি খেলা করে। বসন্ত বরণে প্রস্তুত সবকিছু। বাহারি ফুলের মেলায় রঙিন বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালী বাজার। এরই মধ্যে ভালোবাসা দিবস উপলক্ষে এই বাজারে ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। লক্ষ্য এখন ২০ কোটি ছাড়িয়ে যাওয়ার।

কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, “ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শান-বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে।”

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারায় ফেব্রুয়ারি মাস ধরেই চলছে ফুল উৎসব। মাঠ পেরিয়ে স্থানীয় বাজার, বাজার থেকে রাজধানীতে যাচ্ছে ফুল। করোনাকালে ফুলের যে মন্দাভাব ছিল, এই মাসের বিকিকিনিতে অনেকখানি পুষিয়ে নিয়েছেন চাষিরা। তাদের ভাষ্যমতে, ফুল বেচাকেনা এভাবে চললে ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত ঘিরে গদখালী ও পানিসারা বাজার এলাকা মানুষের পদভারে মুখরিত। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন সেখানে ভিড় করছেন। ফুলের এই রাজধানীতে এবছর নতুন সংযোজন হয়েছে টিউলিপ আর লিলিয়াম। নিজ সৌন্দর্যে উদ্ভাসিত এই ফুল মানুষের ভালবাসায় রঙিন হয়ে উঠেছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পানিসারা এলাকায় দেখা গেছে, বিভিন্ন ফুলের দোকান ও বাগানে তরুণ-তরুণীর ভিড়। দোকানে রাখা ফুলের মালা যে যার পছন্দমতো কিনছেন। প্রতিটি মালার দাম ফুলভেদে ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। দাম বাড়তি হলেও সেদিকে নজর নেই ফুলপ্রেমীদের। বরং ভালোবাসার মানুষটিকে খুশি করাই সবার লক্ষ্য।

পানিসারা মোড়ের ফুল ব্যবসায়ী মো. তারেক রহমান বলেন, প্রায় দুই লাখ টাকার ফুল রয়েছে দোকানে। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে সব ধরনের ফুল রেখেছি দোকানে। প্রচুর ক্রেতা আসছেন। বেচাকেনা জমে উঠেছে। সব ফুল বিক্রি হবে।

একই স্থানের আরেক ফুল ব্যবসায়ী সুমন আহমেদ বলেন, গতবারের চেয়ে এবার একটু বেশি ফুল দোকানে রেখেছি। সাধারণত যুগলরাই বেশি আসছেন। অনেকেই পরিবার নিয়ে আসছেন। যে যার পছন্দমতো ফুল কিনছেন। তবে অন্যান্য ফুলের তুলনায় গোলাপের দাম বেশি। আমরা প্রতি পিস ২০ টাকা বিক্রি করছি। ভালোবাসা দিবসে ৬০ হাজার টাকার ফুল বিক্রির টার্গেট রয়েছে আমার।

জানতে চাইলে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘৮ ফেব্রুয়ারি থেকে মূলত আমাদের এখানকার ফুলের বাজার জমজমাট। ভালোবাসা দিবস ঘিরে রবিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। বিক্রির এই ধারা অব্যাহত থাকলে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’

রবিবার গদখালী বাজারে গোলাপ (সাধারণ) ১০০ পিস বিক্রি হয়েছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা, চায়না গোলাপ তিন হাজার টাকা, রজনীগন্ধা এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, গ্লাডিওলাস ৬০০ থেকে এক হাজার ৫০০ টাকা, জারবেরা এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা, এক হাজার গাঁদা ফুল ৬০০ থেকে ৭০০ টাকা বিক্রি হচ্ছে। ফুলের এই চড়া দামে খুশি চাষি ও ব্যবসায়ীরা।