Home আঞ্চলিক খুলনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: রহস্যজনক বলেছেন পুলিশ

খুলনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: রহস্যজনক বলেছেন পুলিশ

11

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীতে আল-আমিন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ২২ নং ওয়ার্ডের মুন্সিপাড়া প্রথম গলির ৩১ নং বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নগরীর বড় বাজারের একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।

একটি পুরাতন গামছা দ্বারা গলায় পেছানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি পাওয়া গেছে। তবে তার হাটু গেড়ে একটি সেলাই মেশিনের উপর ছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘মরদেহটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সেলাই মেশিনের উপর হাটু গেড়ে থাকায় সন্দেহ হচ্ছে। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে।’

তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের কাজ চলছে। পুলিশ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিবে।