Home আঞ্চলিক সাতক্ষীরার আমের গাছে গাছে মুকুলের সমারোহ

সাতক্ষীরার আমের গাছে গাছে মুকুলের সমারোহ

16

আক্তারুজ্জামান।।

এখনো বসন্তের আগমন ঘটেনি। কিন্তু সাতক্ষীরা জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে তথা পৌর সদরের  বিভিন্ন আমগাছ গুলোতে দৃষ্টি কাড়ছে মানুষের। ফুটে উঠেছে হলুদ রংঙের আমের মুকুল। চারি দিকে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পরবে। রসালো ফল আম। কাঁচা অথবা পাকা তা কার না পছন্দ। আম তো পরে’ আগে আমের মুকুল। শীতকাল প্রায় শেষের দিকে। এরই মধ্যে বসন্তের আবাস। গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। বিশেষ করে সাতক্ষীরা জেলার বিভিন্ন বাগান এলাকা ও গ্রাম গঞ্জে চোখ কেড়ে নেয় ওই আমের মুকুল।

তাছাড়া, বিভিন্ন গ্রামগুলো ঘুরেও দেখা যায় কিছুদিন আগের বৃষ্টির পানি পেয়ে গাছে গাছে আমের মুকুল বের হতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন আম চাষিরা। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছ গুলো।

আম চাষীরা জানান, গেলো দুই সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মূলত আবহাওয়ার কারণে দেশীয় জাতের গাছে এই আগাম মুকুল আসা শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে বালইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারে না। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে।