কয়রা প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে খুলনার কয়রায় অসুস্থ ত্যাগী নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকালে কয়রা সদরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে অসুস্থ ব্যক্তিদের মাঝে সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক তুলে দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু । এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, সুজিত রায়, ফজর আলী, জিয়াদ আলী, খয়রুল আলম, নির্মল কুমার দাস, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, রোকনুজ্জামান কাজল, হুমায়ুন কবির হিরো, জেড এম হুমায়ুন কবির নিউটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের ত্যাগী নেতা ফরজ আলীর অসুস্থতার কারণে তার স্ত্রীকে ৫ লক্ষ টাকা সহ গরীব, দুঃস্থ, অসহায় ১৩ জনের সু-চিকিৎসায় ১২লাখ টাকার চেক বিতরণ করা হয়।











































