ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
নগরীর খানজাহান আলী থানার শিরোমণি গ্রামের উত্তরপাড়ার মোঃ মাহফুজুর রহমান গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই এলাকার দিনমুজুর মোঃ হারুন মিয়া’র জমি জোরপূর্বক দখলের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ মাহফুজুর রহমান, মাসুদ শেখ, আঃ খালেক সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, স্থানীয় ইউপি চেয়ারম্যান এর নিকট ন্যায়বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ হারুন মিয়া। এছাড়া ভুক্তভোগি খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন যার নং এমপি – ৩৮৩/২০২১ । মামলা করার পর আদালত ১৪৪/১৪৫ ধারামতে নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞায় উল্লেখ শান্তিশৃংখলা বজায় রাখার স্বার্থে উক্ত জমিতে (শিরোমণি মৌজার আর এস খতিয়ান ৯৪৩ , ৯১৭ আর এস দাগ নং ২৩৬ ও ২৩৭) জমির পরিমান ৭ শতক । কেউ জোরপুর্বক দখল না করার বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য এবং নালীশি জমিতে শান্তি শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন । এব্যাপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস বলেন, আদালতের কপি পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে । ভুক্তভোগি মোঃ হারুন মিয়া বলেন আমি খুব অসহায় দিনমুজুর কষ্টার্জিত টাকা দিয়ে জমি কেনারপরও আমার জমিতে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ঘর তোলা হচ্ছে । এ ব্যাপারে আমি চেয়ারম্যানের নিকট অভিযোগ দিলে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে ৩ বার নোর্টিশ পাঠানো হলেও মাহফুজুর রহমান পরিষদে হাজির হয়নি । এমনকি প্রশাসনে তার অনেক বড় হাত রয়েছে বলেও আমাকে ও আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি প্রদান করছে । ভুক্তভোগি এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ।











































