Home আন্তর্জাতিক হঠাৎ বাইডেনের তীব্র সমালোচনায় খামেনি

হঠাৎ বাইডেনের তীব্র সমালোচনায় খামেনি

7

খুলনাঞ্চল ডেস্ক।।

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন দুজন যুক্তরাষ্ট্রের সম্মান নষ্ট করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিয়ে এমন সমালোচনা বলতে গেলে করেন না খামেনি। কিন্তু মঙ্গলবার হঠাৎ করে তিনি বর্তমান সাবেক প্রেসিডেন্টের কঠোর সমালোচনায় মুখর হলেন।

ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ প্রকাশিত খবরে খামেনি বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যেভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে তা আগে কখনো হয়নি। বর্তমান প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সম্মান নষ্ট করার জন্য হাতে হাত মিলিয়েছে। তবে হঠাৎ করে দুই প্রেসিডেন্টের সমালোচনা করার কোনো নির্দিষ্ট কারণ জানাননি খামেনি।

এদিকে মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পারমাণবিক চুক্তি নিয়ে ফের বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ইরান। ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তিটি পুনরায় জাগ্রত করতে আলোচনা চলছে। আর এমন সময় খামেনি জো বাইডেনের সমালোচনা করলেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে দুই দেশের মধ্যে নতুন করে পারমাণবিক চুক্তি হওয়া এখন সময়ের ব্যপার। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে আসল দাবি রয়েছে সেটিই পূরণ করেনি যুক্তরাষ্ট্র।

সূত্র: আল আরাবিয়া নিউজ