Home আঞ্চলিক বঙ্গোপসাগরে চতুর্থ দিনের অভিযানে আরো ২ জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৮

বঙ্গোপসাগরে চতুর্থ দিনের অভিযানে আরো ২ জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৮

8

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

বঙ্গোপসাগরে মঙ্গলবার চতুর্থ দিনের অভিযানে নিখোঁজ আরো দুই জেলের লাশ উদ্ধার হয়েছে। এর আগে শনি দুইজন সোমবার দুইজনের মরদেহ উদ্ধার হয়। এনিয়ে জনের লাশ উদ্ধার হলেও এখনও নিঁখোজ রয়েছে জন। গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরের ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে ১৪ জেলে নিখোঁজ হন।

পূর্ব সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, শুক্রবারের ঝড়ে সাগরে ট্রলার ডুবে নিখোঁজদের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকী জেলে ৭টি ট্রলারের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। বনবিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী দুবলা ফিসারম্যান গ্রুপের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।