Home জাতীয় এসএসসি ১৯শে মে, এইচএসসি ১৮ই জুলাই, কমছে নম্বর ও সময়

এসএসসি ১৯শে মে, এইচএসসি ১৮ই জুলাই, কমছে নম্বর ও সময়

8
ফাইল ফটো

ঢাকা অফিস।।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষা আগামী ১৯শে মে এবং এইচএসসি সমমান পরীক্ষা ১৮ই জুলাই আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমানো হবে পরীক্ষার সময় নম্বর।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা বোর্ডগুলোর এক ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, চলতি বছরের এসএসসি এইচএসসি পরীক্ষায় কমে যাচ্ছে সময় নম্বর। পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেয়া হবে দেড় ঘণ্টায়। পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর। তবে এবার সব বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা নেয়া হবে। ইসলাম নৈতিক শিক্ষা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ের পরীক্ষা হতে পারে। এবার টেস্ট পরীক্ষা নেয়া হবে।।