এস রফিক, ডুমুরিয়া।।
ডুমুরিয়ায় বিল বরুনায় সেচ মেসিন ও মটর দিয়ে জলাবদ্ধতা নিরসন করে ১০টি বিলের ৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ কার্যক্রম শুরু করা হয়েছে।প্রায় দেড় সপ্তাহ হল কৃষকদের উদ্দ্যোগে এ কর্মসুচী গ্রহন করা হয়েছে।এতে সেচ মেশিন ও মটর দিয়ে সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।উপকৃত হচ্ছে কয়েক‘শ কৃষক।তবে এ কার্যক্রম সর্বত্র ছড়িয়ে পড়ুক এমন প্রত্যসা সকলের।
জানা যায়,উপজেলার ধামালিয়া ইউনিয়নে বিল খুকশিয়ায় টাইডাল রিভার ম্যানেজম্যান্ট (টিআরএম) বন্ধ হওয়ার ফলে উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া হরি-ভদ্রা নদীতে দ্রুত পলি ভরাট হয়ে যায়। এতে পানি উন্নয়ন বোর্ডের ২৫নং পোল্ডারে ৩টি স্লুইচ গেটের মুখে পলি ভরাট হওয়ায় বিলের পানি নিস্কাশন বন্ধ হয়ে পড়ে। আর এতে ধামালিয়া ও রুদাঘরা ইউনিয়নের উত্তরাঞ্চলীয় বিল দহকুলা, বিলসালাতিয়া, বিল তাওয়ালিয়া, বিল কাটেঙ্গা, কেওড়াতলা, বিল সিঙ্গাসহ ১০টি বিলে স্থায়ী জলাবদ্ধতায় রুপ নেয়। ফলে ওই এলাকার প্রায় ৩ হাজার হেক্টর কৃষি জমি অনাবাদির হুমকিতে পড়ে। গত বছর এলাকার কৃষকরা পতিত জমি চাষাবাদের লক্ষে স্থানীয় কৃষক ও সমাজের বিত্তশীলদের আর্থিক সহায়তায় বিএডিসি থেকে সেচ পাম্প উত্তোলন করে শুরু হয় বরুনা বিল সেচ প্রকল্প।কিন্তু এটি ব্যায় বহুল হওয়ায় হিম-সিম খেতে হয় কৃষকদের।এ বিষয়ে কাটেঙ্গা এলাকার ফারুক সরদার, ইমরান মোল্যা,বরুনা এলাকার কৃষ্ণপদ মন্ডল,ইউপি সদস্য রিপনসহ একাধিক কৃষক বলেন, বেশ কয়েক বছর ধরে পানি নিস্কাশনের অভাবে আমরা এসব বিলে ফসল উৎপাদন করতে পারিনি। গত বছর থেকে স্থানীয় কৃষকদের উদ্দ্যোগে ও জন প্রতিনিধিদের অনুদানে সেচের ব্যবস্থার মধ্যদিয়ে পানি নিস্কাশন হওয়ায় আমরা আবাদ করতে পারছি।হরি-ভদ্রা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মতলেব গোলদার বলেন, শোলগাতিয়া-বরুনা এলাকায় ৬টি গ্রুপ করে সকল কৃষকদের উদ্বুদ্ধ করে সেচ প্রকল্প চালু করা হয়। যে জমিতে মৎস্য চাষ ছাড়া অন্য কোন ফসলাদি হতনা, সেচ প্রকল্প স্থাপনের মধ্যদিয়ে এসব বিলে এখন সোনার ফসল ফলছে। এ বিষয়ে ধামালিয়া ইউপি চেয়ারম্যান ্িবএম জহুরুল হক বলেন, নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিল এলাকার জলাবদ্ধতা নিরসন। যেটা বাস্তবায়নে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং তার সুফলও পেয়েছি।প্রায় দেড় সপ্তাহ হল ৭টি সেচ মেসিন ও ১০টি মটর স্থাপন করা হয়েছে।এরফলে প্রায় ৩ হাজর হেক্টর জমিতে ইরি রোরো ফলবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক বলেন, ডুমুরিয়া উপজেলার নিম্নমাঞ্চলীয় জলাবদ্ধ ১০টি বিলে বোরো আবাদের উপযোগি করতে আমরা প্রয়োজনীয় সেচ মেশিন ও মটর সরবরাহ করেছি। তিনি বলেন, মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনায় বিএডিসি, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ধান গবেষণা ইনষ্টিটিউট ও মৃত্তিকা’র যৌথ ব্যবস্থাপনায় দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মাটি ও পানির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন শীর্ষক প্রকল্প অনুমোদনের পথে। এটি হলে নিম্ন অঞ্চলে কৃষকের ব্যাপক উন্নয়ন হবে।











































