ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় ঘোষিত দিনব্যাপি ঢাকা মতিঝিল বিজেএমসির প্রধান কার্যালয়ের সামনে ৭ ফেুব্রুয়ারী অনশন কর্মসূচি সহ সকল কর্মসূচি আগামি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত করেছে সংগঠনঠি , পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসরাফীল খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ৬ ফেব্রুয়ারী সন্ধায় বিজেএমসির বোর্ডরুমে বিজেএমসির চেয়ারম্যান মোঃ হায়দার জাহান ফারাস এর সভাপতিত্বে রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে তাদের বকেয়া সহ সকল পাওনার ব্যাপারে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয় এর এডিশনাল সেক্রেটারী ,ডিজিএফআই কর্মকর্তা . এন এস আই প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রনালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ । রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন । পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসরাফীল খান ,সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, এসএম জাকির হোসেন, মোঃ জাকির হোসেন, মঞ্জুরুল করিম, আব্দুল ওহাব, আবু জাফর, মোঃ আঃ মতিন হাওলাদার, শেখ আব্দুল জব্বার, মোঃ গোলাম মোস্তফা , মোঃ আবুল হোসেন, প্রশান্ত চক্রবর্তি, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইউনুসুর রহমান, প্রদীপ দাস, খন্দকার শহিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ । সভায় নেতৃবৃন্দ বলেন, সকল রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মচারী কর্মকর্তারা ( অবসরকৃত) ২০১৩ সালের ১লা জুলাই হতে ২০২০ সালের ২৯ শে জুন পর্যন্ত কোন কর্মচারী কর্মকর্তারা মিলের পাওনাদী পায়নি । সরকার ২৯ শে জুন সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকল ২০২০ সালের ৩০ শে জুন থেকে মিলগুলি বন্ধ ঘোষণা করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের কোন পাওনাদী পরিশোধ করা হয়নি । অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা আদায়ের দাবিতে কর্মসূচি ঘোষনা করা হয়েছিলো কিন্তু বৈঠক থেকে আমাদের নায্য দাবি পুরনের ব্যাপারে বিজেএমসির পক্ষ থেকে অতিদ্রত পাওনা পরিশোধের ব্যাপারে আশ^াস প্রদান করেন । যার প্রেক্ষিতে আমরা আগামি ২৮ ফেুব্রয়ারী পর্যন্ত আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করলাম । এর মধ্যে দাবি পুরন না হলে ১ লা মার্চ নতুন করে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে ।
আলীম জুট মিল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে গেটসভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশন ও আলীম জুট মিল শ্রমিকদের দাবী আদায় আন্দোলন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আলিম জুট মিল গেটের সামনে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল সরদারের সভাপতিত্বে এক গেটসভা অনুষ্ঠিত হয়। গেটসভায় বক্তারা বলেন বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের শ্রমিক কর্মচারীদের ৬৪ সপ্তাহের মুজুরী, ১১ মাসের বকেয়া পাওনা ও ১৯৭ জন শ্রমিকের সঞ্চয়পত্র প্রদানসহ অনতিবিলম্বে মিল চালু করতে হবে । এছাড়া একই দাবিতে আগামি ১০ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় আলীম জুট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সিবিএ – ননসিবিএ নেতৃন্দের এক জরুরি সভা ও থেকে পরবর্তি আন্দোলন কর্মসূচি ঘোষনার সিদ্ধান্ত গৃহিত হয় । এবং আগামি ১২ ফেব্রুয়ারী প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভুইয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলিম গেট সংলগ্ন কমরেড হাফিজুর রহমান স্মৃতি সংসদে স্মরন সভা করার সিদ্ধান্ত হয় । সভায় শ্রমিক নেতা আমিরুল সরদারের নামে মশিয়ালীর ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়েরের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় , সভায় বক্তারা বলেন , অতিদ্রত আমিরুল সরদারের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে শ্রমিক সমাজকে সাথে নিয়ে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে । জরুরী সভায় বক্তৃতা করেন আলীম জুট মিলের শ্রমিকদের দাবী আদায় আন্দোলন সংগ্রাম কমিটির যুগ্ন আহবায়ক শ্রমিক নেতা মোঃ জাকির হোসেন সরদার, সদস্য সচিব মোঃ আঃ রউফ মোড়ল, খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন, হক মহলদার, শাহাবুদ্দিন আহম্মেদ, ইকবাল হোসেন, কামরুল হাসান, শেখ মুজিবর রহমান, আবুল কালাম, একরামুল হোসেন, কামরুজ্জামান, আহাদুল মোল্লা, মফিজ শেখ, আমির হামযা, সেলিম হোসেন, জলিল মল্লিক, মনির হোসেন, হাসান আলী প্রমুখ ।











































