মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) ।।
দাকোপে র্যাব-৬ অভিযানে ৪ জন আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার দাকোপ ব্রীজ সংলগ্ন জনৈক স্বপনের দোকানের সামনে রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বাজুয়া এলাকার পরিতোষ গাইনের ছেলে জনক গাইন (২৫), খালিশপুর থানার ১২ নম্বর ওয়ার্ডের ইউনুস আলী ফরাজীর ছেলে মিজানুর রহমান ফরাজী (৩১), দৌতপুর থানার মহেশ্বরপাশা এলাকার আক্তারুজ্জামান মিয়ার ছেলে রবিউল ইসলাম রাসেল (৩৬), খানজাহান আলী থানার ২ নম্বর ওয়ার্ডের আলী আকবর কাঞ্চন মিয়ার ছেলে রানা হাওলাদার (৪২)। এসময়ে উপজেলার চুনকুড়ি এলাকার কৃষ্ণ চক্রবর্তী (৩০) ও অসিম (৩০) পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি রিভলবার, ৪ রাইন্ড গুলি, ৫টি মোবাইল ফোন ও ২টি মটরসাইকেল জব্দ করা হয়। এব্যাপারে র্যাব-৬ এস আই (নিঃ) আব্দুল বাতেন বাদি হয়ে অস্ত্র আইনে উক্ত ৬ জনকে আসামী করে দাকোপ থানায় ২ নম্বর মামলা করেন। মামলার পর আসামীদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান।











































