Home আঞ্চলিক অসহনীয় দুঃশাসনের অবসান ঘটাতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে: মঞ্জু

অসহনীয় দুঃশাসনের অবসান ঘটাতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে: মঞ্জু

13



খবর বিজ্ঞপ্তি।।


সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশে মতাসীনদের অপকর্ম, গণতন্ত্র বন্দী ও ভোটাধিকার হরণের তথ্য আজ বিশ্ব জেনে গেছে। আন্তর্জাতিকভাবে দেশের অবস্থান স্পষ্ট হয়ে গেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য সরকার চূড়ান্ত পর্যায়ে উপনীত। কথা, চিন্তা, বিবেক, মতপ্রকাশ, সংগঠন ও সমাবেশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে হুকুমবাদের দৌরাত্ম্যে। বহুত্ববাদিতা বিনষ্ট করে সামাজিক স্থিতি ও ভারসাম্য নষ্ট করা হয়েছে। তাই এখন সর্বত্র মতাসীন গোষ্ঠীর দখলবাজদের জয়জয়কার। অবৈধ সরকারের এই অসহনীয় দুঃশাসনের অবসান ঘটাতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জু আরো বলেন, আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল, একটি ফ্যাসিবাদী দল। এই দল যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে বাদ দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগের যারা নেতৃত্বে এসেছিলেন তাদের অন্তরে ও গঠনে ডেমোক্রেসি ছিল না। বাকশাল প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিনগুলোর মধ্যে সবচাইতে কলঙ্কযুক্ত একটি দিন। কারণ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন মুক্ত চিন্তার একটি সমাজ বিনির্মাণের জন্য। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সেই আশা-আকাক্সক্ষাকে ধ্বংস করা হয়েছিল। ১৯৭১ সালেই শুধু এদেশের মানুষ যুদ্ধ করেননি। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৫২ থেকে ১৯৭১-এর স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত নিরন্তর সংগ্রাম করে গেছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামন মনি।
এসময় উপস্থিত ছিলেন মীর কায়সেদ আলী, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মো. মাহবুব কায়সার, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ওহেদুজ্জামান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, নিজামুর রহমান লালু, অধ্যাপক ওহেদুজ্জামান, নিয়াজ আহমেদ তুহিন, আবুল কালাম শিকদার, রবিউল ইসলাম রবি, তরিকুল্লাহ খান, ইশহাক তালুকদার, এনামুল হাসান ডায়মন্ড, জাহিদ কামাল টিটো, কাজী ফজলুল কবির টিটো, সাইমুন ইসলাম রাজ্জাক, অলিউর রহমান অলি, আব্দুর রব মুন্সি, সৈয়দ গাজী, আশরাফ ঢালী, নুরুল ইসলাম লিটন, মাহবুব আলম বাদশা, মেজবাউল আলম পিন্টু, দেলোয়ার হোসেন, মো. শাহজাহান, আজাহার উদ্দিন, হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া, মারুফ হোসেন, আসাদুর রহমান সানা, গৌতম দে হারু, শাহজাহান শেখ, এম এ হাসান, এজাজুল ইসলাম, আবু সাঈদ হোসেন, কামাল হোসেন, ইমরান হোসেন, রবিউল আলম, মাসুম তানভীর, শহিদুল ইসলাম শহিদ, পলাশ মোল্যা, ফরহাদ হোসেন, জলিল হাওলাদার, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফজলুর রহমান, আবুল বাসার প্রমুখ।