Home আঞ্চলিক কালীগঞ্জ ও কোটচাঁদপুরে ১৩ টি ইটভাটায় অভিযান: গুড়িয়ে দিয়েছে ২ টি

কালীগঞ্জ ও কোটচাঁদপুরে ১৩ টি ইটভাটায় অভিযান: গুড়িয়ে দিয়েছে ২ টি

4

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর উপজেলায় লাইসেন্স পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে যশোর জেলা পরিবেশ অধিদপ্তর। সময় ১৩ টি ইটভাটায় মোট ২১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে টি ইটভাটার স্থাপনা। সোমবার দিনভর অভিযান চালানো হয়।

যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করেন সদর দপ্তরের এনফোর্সমেন্ট টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ জানান, সকাল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর উপজেলার ১৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় একটি কোটচাঁদপুর উপজেলায় একটি ইটভাটা বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও নিয়ম নীতি না মেনে ভাটার মাধ্যমে কৃষি জমির ক্ষতিসাধন পরিবেশের জন্য হুমকি হয়ে কাজ করায় বাকি ১১ টি ইটভাটায় মোট ২১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, রোববার জেলার মহেশপুর উপজেলার ৮টি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। সময় অবৈধ তিনটি ভাটা উচ্ছেদ করা হয় এবং টি ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়।