Home আঞ্চলিক সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক লাবু’র মৃত্যুবার্ষিকী আজ

সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক লাবু’র মৃত্যুবার্ষিকী আজ

29

স্টাফ রিপোর্টার ।।

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু ১৮তম শাহাদাৎ বার্ষিকী আজ। শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় শেখপাড়া বিদ্যুৎ স্কুলের পার্শ্বে অকুস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৯টায় শেখেরগা জামে মসজিদে দোয়া মাহফিল এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা।