Home আঞ্চলিক খুলনা মহানগর যুবদলের জরুরি সভা মঙ্গলবার

খুলনা মহানগর যুবদলের জরুরি সভা মঙ্গলবার

26

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৬নং কে.ডি ঘোষ রোডস্হ দলীয় কার্যালয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা, বিশেষ অতিথি থাকবেন নবগঠিত কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও সিনিঃ যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির।

সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সভাপতি ও খুলনা বিভাগীয় সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ারু।  সভায় খুলনা মহানগর যুবদলের পূর্নাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন শাখার নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা চৌধুরী সাগর ।