পাইকগাছা প্রতিনিধি।।
সরকার বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পক্ষ থেকে পাইকগাছায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। স্বাস্থ বিধি না মেনে দীর্ঘ লাইনে দাড়িয়ে গাঁয়ে গাঁ ঘেসে মালামাল কিনছে ক্রেতা সাধারন। মালের তুলনায় ক্রেতা বেশি। এ অধিংশ মালামাল সরকারী অফিসের লোকজন ও অর্থবিত্তরা গোপনে কিনছে বলে লাইনে দাড়িয়ে থাকা অনেকেই অভিযোগ করেছে। রবিবার সকাল ৯টা থেকে পিকআপ ভ্যানে উপজেলা পরিষদের সামনে এ পণ্য কার্যক্রম শুরু হয়। সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্যে ভোর থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে আসা সাধারণ মানুষ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষরা জানান, তারা ভোর ৬টা থেকে পণ্য কেনার জন্যে লাইনে দাঁড়িয়ে ছিলেন,কিন্তু ডিলারাদের পরিচিত স্বজনদের নিকট গোপনে মাল বিক্রি করে দিচ্ছে। এতে লাইনে দাড়ানো মানুষ পণ্য পাচ্ছেন না। ভিলেজ পাইকগাছার আব্দুল গাজী জানান, সকাল থেকে লাইনে দাড়িয়ে রয়েছি।কিন্তু মাল না পেয়ে ফিরে যাচ্ছি। পৌরসদরের সরল গ্রামের প্রভাতি মন্ডল জানান, সকাল থেকে লাইনে দাড়িয়ে আছি।কিন্তু ডিলারের লোকজন সরকারী অফিসের লোকজনকে লাইন ছাড়া দিচ্ছে। আমি দুই দিন এসে মালামাল না পেয়ে ফিরে যাচ্ছি। বাতিখালীর পূর্ণমা মন্ডল জানান, আমাদের গরিবের মাল বড়োলোকেরা নিয়ে যাচ্ছে। তাহলে কি ভাবে পাবো। এক পরিবারের তিন-চার জন করে পণ্য নিয়ে গেছে। আবারও লাইনে দাঁড়িয়েছে। তাদের বারবার দেওয়া হচ্ছে। অথচ আমরা সকাল থেকে লাইনে আছি, আমাদের দিচ্ছে না। কিছু বললে ডিলারের লোকজন খারাপ আচরণ করে। টিসিবির পণ্যের ভ্যান থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল ৬০ টাকা এবং প্রতি লিটার ভোজ্য তৈল ১শ’ দশ টাকা, পেয়াজ ৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
এদিকে ডিলার মনোয়ার হোসেন মিন্টু জানান, আমার যে মালামাল দিয়েছে তাহা প্রতিদিন জন্য ২শ থেকে ৩শ মানুষ পেতে পারে। কিন্তু এখানে লাইনে দাড়িয়ে রয়েছে ৫ থেকে ৬শ নারী পুরুষ। মালের চাহিদার তুলনায় মালামাল খুবই কম। অনিয়মের অভিযোগ অস্বীকার করে টিসিবির ডিলার মনোয়ার হোসের মিন্টু জানান, তারা তাদের সাধ্যমতো পণ্য বিক্রি করে যাচ্ছেন। আমার জানামতে মুখ চিনে বা আত্নীয়দের দেইনি।
এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, কোন ডিলারের বিরুদ্ধে টিসিবি পণ্য বিক্রিতে অনিয়মের কোন সুযোগ নেই। যদি কেহ করে থাকে তাহলে তদন্ত করে ওই টিসিবি ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান: চিংড়ি ও পারশে পোনা অবমুক্ত
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান চালানো হয়েছে। রবিবার দুপুরে গড়ইখালী ইউনিয়নের শিফসা নদীতে এ অভিযান পরিচালা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। এ সময় নদীতে নেট জাল পেতে স্থানীয় জেলেরা বাগদা চিংড়ি পোনা, পারশে মাছের পোনা সহ বিভিন্ন প্রকার পোনা বিক্রয়ের জন্য আহরণ করে। এ সময় মৎস্য বিভাগ অভিযান করে পোনা আটক করে। আটকৃত লক্ষাধিক চিংড়ি, ও পারশে পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে এলাকার জেলেরা মাঝ নদী থেকে পোনা আহরণ করে এলাকায় বিক্রি করে। এতে দুটি প্রজাতির পোনা নিয়ে বাকি ২৫ থেকে ৩০ প্রজাতির পোনা নষ্ঠ করে ফলে। যার কারণে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের শুন্যতা দেখা দেয়। সে কারণে প্রথমবার মাছগুলো অবমুক্ত করে সতর্ক করা হয়েছে। পরবর্তিতে নদীতে নেট দিয়ে মাছ ধরলে তাদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।











































