Home আঞ্চলিক খালিশপুরের ১২নং রোডসহ ১০৪ ও ১২৩ নং রোডে চলমান উন্নয়ন কাজ সরেজমিন...

খালিশপুরের ১২নং রোডসহ ১০৪ ও ১২৩ নং রোডে চলমান উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন

19

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ রবিবার সকালে নগরীর খালিশপুরের ১২নং রোডসহ ১০৪ ১২৩ নং রোডে চলমান উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি মেয়র কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া তিনি ড্রেনেজ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়েও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, কেসিসি’সংরক্ষিত আসনের কাউন্সিল পারভীন আক্তার, খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল খান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, ই/ডি মহল্লা সমাজ কল্যাণ সমিতির সভাপতি সরফরাজ আলম, সাধারণ সম্পাদক কাজী শামিম, সাংবাদিক নেতা নুর হাসান জনি, উদীয়মান যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি আর জি উজ্জল, ব্যবসায়ী এজাজ আলম আরজু, সি/ডি লাইন পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওলিয়ার রহমান, সাংবাদিক তপনসহ শেখ মিজান, সৈয়দ মোসাদ্দেক আলী খোকন, মোঃ রায়হান গাজী,  রনি গাজী, সাফিন আল মামুন, নাহিদুল ইসলাম সাগর, ফারদিন আলিফ, মাহিন রাজ, শুকুর গাজী, মোঃ নাহিন গাজী উৎস প্রমুখ সময় উপস্থিত ছিলেন।